কোরআনে ‘দিরহাম’ শব্দ নিয়ে আরো কিছু প্রশ্ন
আসসালামু আলাইকুম।
সূরা ইউসুফের ২০ নম্বর আয়াতে ইউসুফ (আ.)-কে কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করার কথা উল্লেখ করা হয়েছে। অনেকে দাবি করেন, ইউসুফ (আ.)-এর সময়ে দিরহাম নামের মুদ্রা প্রচলিত ছিল না। তাই তাঁরা এটিকে কুরআনের একটি ঐতিহাসিক ভুল বলে মনে করেন।
এ বিষয়ে আগের একটি প্রশ্নের উত্তরে আমাকে বলা হয়েছিল যে, কুরআনে কখনো অতীতের ঘটনা বর্ণনা করার সময় পরবর্তী যুগে পরিচিত পরিভাষা ব্যবহার করা হয়ে থাকতে পারে। আমি এই ভাষারীতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
আমার প্রশ্ন হলো: ১. অতীতের ঘটনা বর্ণনা করতে গিয়ে পরবর্তী যুগে পরিচিত শব্দ ব্যবহার করার ভাষাতাত্ত্বিক রীতি আছে কি? থাকলে কুরআনে এর কী কী উদাহরণ রয়েছে? ৩. সূরা ইউসুফের ২০ নম্বর আয়াতে ‘দিরহাম’ শব্দটি ব্যবহার করার সম্ভাব্য ভাষাগত ও ঐতিহাসিক ব্যাখ্যা কী? অন্য কোনো শব্দ ব্যবহার না করে এই শব্দ ব্যবহারের কারণ কী হতে পারে?
বিস্তারিতভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনাদের কাছে অনেক উপকৃত থাকব।