খ্রিস্টধর্ম

বাইবেলের নতুন নিয়মের মথির প্রথম অধ্যায়ে ১৭ টি ভুল!

বাইবেলের মথি লিখিত সুসমাচারে লেখক মথি ওনার পুস্তকে নজিরবিহীন ভুল করেছে। শুধু তাই নয়, মথি ওনার সুসমাচারের প্রথম বাক্যটিই ভুল দিয়ে শুরু করেছে। এবং প্রথম অধ্যায়ে তিনি একাধিক স্থানে একাধিক ভুল করেছে। তার মধ্যে কয়েকটা ভুল উল্লেখ করা হলো।

Contents Hide

যিশু কি দাউদ এর বংশধর?

মথি ওনার সুসমাচারটি শুরু করে যিশুর বংশ তালিকার বর্ণনা দিয়ে। আর সেই বর্ণনা উল্লেখ করতে গিয়ে প্রথম বাক্যতেই ভুল করে ফেলেছেন। মথি লিখেছেন

The book of the generation of Jesus Christ, the son of David, the son of Abraham.[1]Matthew 1:1, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

যিশু খ্রিষ্ট দায়ূদের বংশের এবং দায়ূদ অব্রাহামের বংশের লোক। যিশু খ্রিষ্টের বংশের তালিকা এই।[2]মথি ১:১, বাংলাদেশ বাইবেল সোসাইটি

অথচ এই এই দাবি ভুল। কারণ যিশুর কোন জন্মদাতা পিতা নেই। এই জন্য মথি নিজেই লেখেন….

Now the birth of Jesus Christ was on this wise: When as his mother Mary was espoused to Joseph, before they came together, she was found with child of the Holy Ghost.[3]Matthew 1:18, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

যিশু খ্রিষ্টের জন্ম এইভাবে হয়েছিল। যোষেফের সঙ্গে যিশুর মা মরিয়মের বিয়ের ঠিক হয়েছিল, কিন্তু তাঁরা একসঙ্গে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিলেন।[4]মথি ১:১৮, বাংলাদেশ বাইবেল সোসাইটি

যেহেতু যিশুর পিতা যোশেফ যিশুর জন্মদাতা পিতা নন, তাই যিশুকে যোসেফের রক্তের বা দাউদের বংশধর বলাটা ভুল। কারণ কোন বংশের বংশধর হওয়ার জন্য সেই পূর্বপুরুষের রক্ত তার মধ্যে বিদ্যমান থাকা চাই। কিন্তু যিশুতো দাউদের রক্ত ধারণ করছে না। তাহলে যিশু কি করে দাউদের বংশধর হন?

যিশু থেকে আব্রাহাম পর্যন্ত কত পুরুষ?

যিশু থেকে আব্রাহাম পর্যন্ত কত পুরুষ এই নিয়ে লূকের বিপরীত মুখী অবস্থা নিয়েছে মথি । মথি যিশু থেকে আব্রাহাম পর্যন্ত কত পুরুষ সে সম্পর্কে বলেন…

So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations.[5]Matthew 1:17, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

এইভাবে অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত চৌদ্দ পুরুষ; দায়ূদ থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার সময় পর্যন্ত চৌদ্দ পুরুষ; বাবিলে বন্দী হওয়ার পর থেকে খ্রিষ্ট পর্যন্ত চৌদ্দ পুরুষ।[6]মথি ১:১৭, বাংলাদেশ বাইবেল সোসাইটি

তাহলে এই থেকে বোঝা যায় আব্রাহাম থেকে যিশু পর্যন্ত ১৪ + ১৪ + ১৪ = ৪২ পুরুষ।

কিন্তু লূক বলছেন যিশু থেকে আব্রাহাম পর্যন্ত ৫৭ পুরুষ। যেমন লূক বলেন…

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

প্রায় তিরিশ বছর বয়সে যিশু তাঁর কাজ শুরু করলেন। লোকে মনে করত তিনি যোষেফের ছেলে। যোষেফ এলির ছেলে; এলি মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি মল্কির ছেলে, মল্কি যান্নায়ের ছেলে, যান্নায় যোষেফের ছেলে; যোষেফ মত্তথিয়ের ছেলে, মত্তথিয় আমোসের ছেলে, আমোস নহূমের ছেলে, নহূম ইষ্‌লির ছেলে, ইষ্‌লি নগির ছেলে; নগি মাটের ছেলে, মাট মত্তথিয়ের ছেলে, মত্তথিয় শিমিয়ির ছেলে, শিমিয়ি যোষেখের ছেলে, যোষেখ যূদার ছেলে; যূদা যোহানার ছেলে, যোহানা রীষার ছেলে, রীষা সরুব্বাবিলের ছেলে, সরুব্বাবিল শল্টীয়েলের ছেলে, শল্টীয়েল নেরির ছেলে; নেরি মল্কির ছেলে, মল্কি অদ্দীর ছেলে, অদ্দী কোষমের ছেলে, কোষম ইল্‌মাদমের ছেলে, ইল্‌মাদম এরের ছেলে; এর যিশুর ছেলে, যিশু ইলীয়েষরের ছেলে, ইলীয়েষর যোরীমের ছেলে, যোরীম মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে; লেবি শিমিয়োনের ছেলে, শিমিয়োন যূদার ছেলে, যূদা যোষেফের ছেলে, যোষেফ যোনমের ছেলে, যোনম ইলিয়াকীমের ছেলে; ইলিয়াকীম মিলেয়ার ছেলে, মিলেয়া মিন্নার ছেলে, মিন্না মত্তথের ছেলে, মত্তথ নাথনের ছেলে, নাথন দায়ূদের ছেলে; দায়ূদ যিশয়ের ছেলে, যিশয় ওবেদের ছেলে, ওবেদ বোয়সের ছেলে, বোয়স সল্‌মোনের ছেলে, সল্‌মোন নহশোনের ছেলে; নহশোন অম্মীনাদবের ছেলে, অম্মীনাদব অদমানের ছেলে, অদমান অর্ণির ছেলে, অর্ণি হিষ্রোণের ছেলে, হিষ্রোণ পেরসের ছেলে, পেরস যিহূদার ছেলে; যিহূদা যাকোবের ছেলে, যাকোব ইস্‌হাকের ছেলে, ইস্‌হাক অব্রাহামের ছেলে, অব্রাহাম তেরহের ছেলে, তেরহ নাহোরের ছেলে।[7]লূক ৩:২৩-৩৪, বাংলাদেশ বাইবেল সোসাইটি

৪২ পুরুষের কথা বলে মথি যখন ৪১ জনের নাম বলেন

মতি ওনার বর্ণনায় বলেছেন….

So all the generations from Abraham to David are fourteen generations; and from David until the carrying away into Babylon are fourteen generations; and from the carrying away into Babylon unto Christ are fourteen generations.[8]Matthew 1:17, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ…

এইভাবে অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত চৌদ্দ পুরুষ; দায়ূদ থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার সময় পর্যন্ত চৌদ্দ পুরুষ; বাবিলে বন্দী হওয়ার পর থেকে খ্রিষ্ট পর্যন্ত চৌদ্দ পুরুষ।[9]মথি ১:১৭

বর্ণনা অনুসারে ১৪ + ১৪ + ১৪ = ৪২ পুরুষ। কিন্তু আপনি যদি ভালো করে নামগুলো কে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে মথি বলেছে যিশু থেকে আব্রাহাম পর্যন্ত ৪২ পুরুষ। কিন্তু তিনি নাম উল্লেখ করেছে ৪১ জনের। আলাদাভাবে যদি বলতে হয় তাহলে এখানে মূল ভুলটা হয়েছে ব্যাবিলনের নির্বাসনের পর থেকে যিশু পর্যন্ত ১৪ পুরুষের কথাটি। সেখানে ১৪ পুরুষের নাম বললেও উল্লেখ করা হয়েছে ১৩ পুরুষ। বিষয়টি বোঝার জন্য মথির বর্ণনা অনুসারে নামগুলো ধারাবাহিকভাবে লেখা হলোঃ

 

রাজা দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসনের আগ পর্যন্ত কত পুরুষ?

উপরের বর্ণনায় মথি আরেকটি ভুল করেছেন। ভুলটি হলো মথি বলেছেন

and from David until the carrying away into Babylon are fourteen generations;[10]Matthew 1:17

“দায়ূদ থেকে বাবিলে বন্দী করে নিয়ে যাবার সময় পর্যন্ত চৌদ্দ পুরুষ “[11]মথি ১:১৭

অথচ মথি যেই বর্ণনা দিয়েছেন তা থেকে বোঝা যায় রাজা দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসনের আগ পর্যন্ত ১৪ নয় বরং ১৫ পুরুষ হবে। যথা-

  1. দায়ূদ
  2. শলোমন
  3. রহবিয়াম
  4. অবিয়
  5. আসা
  6. যিহোশাফট
  7. যোরাম
  8. ঊষিয়
  9. যোথম
  10. আহস
  11. হিষ্কিয়
  12. মনঃশি
  13. আমোন
  14. যোশিয়
  15. যিকনিয়

প্রকৃতপক্ষে রাজা দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসনের আগ পর্যন্ত কত পুরুষ?

মথি উক্ত জায়গায় আরেকটি ভুল করেছেন। সে বলেছেন দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসনের আগ পর্যন্ত ১৪ পুরুষ। অথচ আমরা পুরাতন নিয়ম থেকে জানতে পারি দায়ূদ থেকে বাবিলে বন্দি করে নিয়া যাবার সময় পর্যন্ত ১৯ পুরুষ। যেমন প্রথম বংশাবলিতে এসেছে যে…

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

এরা ছিল দায়ূদের ছেলে, আর তাদের বোনের নাম ছিল তামর। এছাড়াও দায়ূদের উপস্ত্রীদের গর্ভে আরও ছেলের জন্ম হয়েছিল।

শলোমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিয়, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে যিহোশাফট, যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ, যোয়াশের ছেলে অমৎসিয়, অমৎসিয়ের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোথম, যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিষ্কিয়, হিষ্কিয়ের ছেলে মনঃশি, মনঃশির ছেলে আমোন ও আমোনের ছেলে যোশিয়। যোশিয়ের প্রথম ছেলে যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম। যিহোয়াকীমের ছেলেরা হল যিকনিয় ও সিদিকিয়।[12]১ বংশাবলি ৩:৯-১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি, 1 Chronicles 3:9-16 KJV

১ বংশাবলির এর তথ্য অনুসারে দায়ূদ থেকে বাবিলনের নির্বাসন পর্যন্ত ১৯ পুরুষের নাম ধারাবাহিকভাবে সাজালে হয়….

  1. দায়ূদ।
  2. শলোমন।
  3. রহবিয়াম।
  4. অবিয়।
  5. আসা।
  6. যিহোশাফট।
  7. যিহোরাম।
  8. অহসিয়।
  9. যোয়াশ।
  10.  অমৎসিয়।
  11. অসরিয়।
  12. যোথম।
  13. আহস।
  14. হিষ্কিয়।
  15. মনঃশি।
  16. আমোন।
  17. যোশিয়।
  18. যিহোয়াকীম।
  19. যিকনিয়।[13]১ বংশাবলি ৩:৯-১৬

বাইবেলের নতুন নিয়মের মথির প্রথম অধ্যায়ে ১৭ টি ভুল!

এখানে মথি ৫ জনকে গায়েব করে দিয়েছেন।

যিহোশাফটের ছেলে যোরাম নাকি যিহোরাম?

মথি ওনার বর্ণনায় যিহোশাফটের ছেলের নাম লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন। মথি লিখেছেন..

And Asa begat Josaphat; and Josaphat begat Joram; and Joram begat Ozias;[14]Matthew 1:8, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

আসার ছেলে যিহোশাফট; যিহোশাফটের ছেলে যোরাম; যোরামের ছেলে ঊষিয়;[15]মথি ১:৮, বাংলাদেশ ‌বাইবেল সোসাইটি

এখানে সম্ভবত মথি বিভ্রমে পরে যিহোশাফটের ছেলের নাম যোরাম লিখেছে। কারণ যিহোশাফটের ছেলের নাম হলো যিহোরাম। যেমন পুরাতন নিয়মে বর্ণিত হয়েছে…

Joram his son, Ahaziah his son, Joash his son,[16]1 Chronicles 3:11, King James Bible

যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ,[17]১ বংশাবলি ৩:১১, বাংলাদেশ বাইবেল সোসাইটি

সম্ভবত মথি ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরাম কে যিহূদার রাজা যিহোশাফটের ছেলে ভেবেছেন। কারণ তারা উভয়ই একই সময় লোক ছিল। যোরাম ছিল ইস্রায়েলের রাজা আহাবের ছেলে, আর যিহোরাম যিহূদার রাজা যিহোশাফটের ছেলে। যেমন পুরাতন নিয়মে আছে..

And in the fifth year of Joram the son of Ahab king of Israel, Jehoshaphat being then king of Judah, Jehoram the son of Jehoshaphat king of Judah began to reign.[18]2 Kings 8:16, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরামের রাজত্বের পঞ্চম বছরে যখন যিহোশাফট যিহূদার রাজা ছিলেন তখন যিহোশাফটের ছেলে যিহোরাম যিহূদায় রাজত্ব করতে শুরু করলেন।[19]২ রাজাবলি ৮:১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি

যিহোরামের ছেলে কি ঊষিয়?

যাহোক মথি কিন্তু বলতে চাইছিল যিহোশাফটের ছেলে যিহোরাম। কিন্তু বিভ্রম খেয়ে যাওয়ায় তার স্থলে যোরামের নাম লিখে ফেলে। কিন্তু সে আবার সামনে এগিয়ে আরেকটি ভুল করে বসে। সে বলে যোরামের ( এখানে যিহোরাম হবে ) ছেলে ঊষিয়। যেমন মথি বলে…

And Asa begat Josaphat; and Josaphat begat Joram; and Joram begat Ozias;[20]Matthew 1:8, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

আসার ছেলে যিহোশাফট; যিহোশাফটের ছেলে যোরাম; যোরামের ছেলে ঊষিয়;[21]মথি ১:৮, বাংলাদেশ ‌বাইবেল সোসাইটি

অথচ আমরা পুরাতন নিয়মের দিকে তাকালে দেখি যিহোরামের কোন ঊষিয় নামে ছেলে ছিল না, বরং তার ছেলের নাম হলো আহসিয়। যেমন…

Joram his son, Ahaziah his son, Joash his son,[22]1 Chronicles 3:11, King James Bible

যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ,[23]১ বংশাবলি ৩:১১, বাংলাদেশ বাইবেল সোসাইটি

একটা বিষয় খেয়াল রাখা চাই। বাইবেলের ২ বংশাবলি ২১:১৭ অনুসারে যিহোরামের একাধিক সন্তান ছিল কিন্তু সকলেই তার সপরিবারে পলেষ্টীয় ও কূশীয়দের কাছে বাস করা আরবীয়দের হাতে নিহত হয়। শুধু মাত্র অহসি বেঁচে ছিল। তাই জন্য তার পিতার একমাত্র উত্তরাধিকারী সে নিজেই।

যোথম কার ছেলে?

অতঃপর মথি পরবর্তীতে লিখেনঃ

And Ozias begat Joatham; and Joatham begat Achaz; and Achaz begat Ezekias;[24]Matthew 1:9, King James Bible

ঊষিয়ের ছেলে যোথম; যোথমের ছেলে আহস; আহসের ছেলে হিষ্কিয়;[25]মথি ১:৯, বাংলাদেশ বাইবেল সোসাইটি

এই কথা চরম পর্যায়ের ভুল। যদি আমরা ধরে নেই যে আসলে মথি এখানে ঊষিয় দ্বারা অহসিয় কে উদ্দেশ্য, তাহলে অহসিয়ের ছেলে হিসেবে যোথমকে উল্লেখ করা চরম পর্যায়ের ভুল। কারণ পুরাতন নিয়মের বর্ণনায় অহসি যোথমের অতি-পিতামহ এবং অসরিয়ের ছেলে। অর্থাৎ যোথম হলো অহসিয়-এর নাতির ঘরের নাতি। যেমন পুরাতন নিয়মে আছে,

Joram his son, Ahaziah his son, Joash his son, Amaziah his son, Azariah his son, Jotham his son, Ahaz his son, Hezekiah his son, Manasseh his son,[26]1 Chronicles 3:11-13, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

যিহোশাফটের ছেলে যিহোরাম, যিহোরামের ছেলে অহসিয়, অহসিয়ের ছেলে যোয়াশ, যোয়াশের ছেলে অমৎসিয়, অমৎসিয়ের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোথম, যোথমের ছেলে আহস, আহসের ছেলে হিষ্কিয়, হিষ্কিয়ের ছেলে মনঃশি,[27]১ বংশাবলি ৩:১১-১৩, বাংলাদেশ বাইবেল সোসাইটি

যিকনিয় কার ছেলে?

মথি তারপর একটু সামনে গিয়ে বলেন যোশিয়ের ছেলে যিকনিয়। এই কথা সম্পূর্ণ ভুল। কারণ আমরা পুরাতন নিয়ম থেকে জানতে পারি যে, যিকনিয় যিহোয়াকীমের ছেলে ও যোশিয়ের নাতি। মথির বর্ণনাঃ.

And Josias begat Jechonias and his brethren, about the time they were carried away to Babylon:[28]Matthew 1:11, King James Bible

‭উইলিয়াম কেরির অনুবাদ:-

যোশিয়ের সন্তান যিকনিয় ও তাঁহার ভ্রাতৃগণ, বাবিলে নির্বাসন কালে জাত।[29]মথি ১:11 ( উইলিয়াম ক্যারির অনুবাদ, BBC)

এদিকে পুরাতন নিয়মের বর্ণনা হলো…

And the sons of Josiah were, the firstborn Johanan, the second Jehoiakim, the third Zedekiah, the fourth Shallum. And the sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.[30]1 Chronicles 3, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

যোশিয়ের প্রথম ছেলে যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম। যিহোয়াকীমের ছেলেরা হল যিকনিয় ও সিদিকিয়।[31]১ বংশাবলি ৩:১৫-১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি

যিকনিয়ের পিতা কি ব্যাবিলনের নির্বাসনের কালে জীবিত ছিলেন?

উপরিউক্ত বাক্যে আরেকটি ভুল হলো মথি বলেছেন যে, “যিকনিয় ও তাঁহার ভ্রাতৃগণ, বাবিলে নির্বাসন কালে জাত ( নির্বাসনের সময় জন্মগ্রহণ করে)” এর মানে তাদের পিতা যোশিয় ( যোশিয় যিকনিয়ের দাদা বাবা নয় ) নির্বাসনের সময় বেঁচে ছিল। কিন্তু এই কথা পুরাতন নিয়ম অনুযায়ী ভুল। কারণ আমরা পুরাতন নিয়ম অনুসারে জানতে পারি যিকনিয়ের পিতা ( মূলত দাদা, মথির বর্ণনার উপর ভিত্তি করে পিতা ধরা হয়েছে ) যোশিয় ব্যাবিলনের নির্বাসনের ১১ বছর ৬ মাস পূর্বে মিশরের রাজা নখোর হাতে মৃত্যুবরণ করেন। এখন তিনি যদি ব্যাবিলনের নির্বাসনের ১১ বছর ৬ মাস আগে মারা যান। তাহলে তিনি কী করে ১২ বছর পর ব্যাবিলনে তার সন্তানদের জন্মদেন? যেমন পুরাতন নিয়মের বিবরণ হল…

In his days Pharaohnechoh king of Egypt went up against the king of Assyria to the river Euphrates: and king Josiah went against him; and he slew him at Megiddo, when he had seen him.[32]2 Kings 23:29, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

যোশিয়ের রাজত্বের সময়ে মিসরের রাজা ফরৌণ-নখো আসিরিয়ার রাজাকে সাহায্য করবার জন্য ইউফ্রেটিস নদীর দিকে গেলেন। তখন রাজা যোশিয় তাঁর সঙ্গে যুদ্ধ করবার জন্য বের হলেন, কিন্তু ফরৌণ-নখো তাঁর সঙ্গে যুদ্ধ করে তাঁকে মগিদ্দোতে মেরে ফেললেন।[33]২ রাজাবলি ২৩:২৯, বাংলাদেশ বাইবেল সোসাইটি

বিশেষ দ্রষ্টব্য: এখানে ১১ বছরের হিসাবটা এসেছে এখান থেকে যে, যোশিয়ের পুত্র যিহোয়াহস যোশিয়ের মৃত্যুর পর ৩ মাস যিহূদা রাজ্যে রাজত্ব করেন। বর্ণনাঃ

তেইশ বছর বয়সে যিহোয়াহস রাজা হলেন। তিনি তিন মাস যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল হমূটল; তিনি ছিলেন লিব্‌না শহরের যিরমিয়ের মেয়ে।[34]২ রাজাবলি ২৩:৩১

অতঃপর তার পুত্র যিহোয়াহস মারা গেলে যোশিয়ের আরেক পুত্র যিহোয়াকীম (যিকনিয়ের পিতা) ১১ বছর যিহূদা‌ রাজ্যে রাজত্ব করেন। তার বর্ণনাঃ..

পঁচিশ বছর বয়সে যিহোয়াকীম রাজা হলেন। তিনি এগারো বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল সবীদা; তিনি ছিলেন রূমা গ্রামের পদায়ের মেয়ে।[35]২ রাজাবলি ২৩:৩৬

অতঃপর যিহোয়াকীম মারা গেলে তার ছেলে যিহোয়াখীন (তার আরেক নাম যিকনিয়) ৩ মাস রাজত্ব করে। তার বর্ণনাঃ..

যিহোয়াখীন আঠারো বছর বয়সে রাজা হয়েছিলেন এবং তিন মাস দশ দিন যিরূশালেমে রাজত্ব করেছিলেন। সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন।[36]২ বংশাবলি ৩৬:৯[37]২ রাজাবলি ২৩:৩১, বাংলাদেশ বাইবেল সোসাইটি[38]২ রাজাবলি ২৩:৩৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি

তাহলে সবগুলো মিলিয়ে হয় ১১ বছর ৬ মাস। এখন যদি আমরা যিকনিয়ের দাদা যোশিয় কে মথির মতো ভুল করে পিতা না বলে প্রকৃত রূপে যিকনিয়ের পিতা যিহোয়াকীম কে তার পিতা মনে করি তাও ভুল প্রমাণিত হবে। কারণ তার পিতাও সেই ব্যাবিলনী নির্বাসনের ৩ মাস পূর্বে মারা যান। এই দিকে বাইবেলের বর্ণনা থেকে জানা যায় যে, যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীন ( যিকনিয় ) তার বাবা যিহোয়াকীমের মৃত্যুর পর যিহূদার সিংহাসনে বসে। যখন সে যিহূদার সিংহাসনে বসে তখন যিকনিয়ের বয়স ৮ বা ১৮ বছর। তাহলে যিকনিয় ও তার ভাইয়েরা কী করে নির্বাসনে জন্মগ্রহণ করে?

Read More...  কুরআন, হাদিস ও বাইবেলের আলোকে জেরুজালেম আসলে কাদের? মুসলিমদের নাকি ইহুদি-খৃস্টানদের?

অনুবাদ জালিয়াতি: যিহোয়াখীনের ( যিকনিয় ) সিংহাসন আরোহণের বিষয়ে বাইবেলের পুরাতন নিয়মের দুই বর্ণনা থেকে দুটি তথ্য জানা যায়।

  1. যিহোয়াখীন ৮ বছর বয়সে রাজা হন। বর্ণনাঃ

    Jehoiachin was eight years old when he began to reign, and he reigned three months and ten days in Jerusalem: and he did that which was evil in the sight of the LORD.[39]2 Chronicles 36:9, King James Bible
    বঙ্গানুবাদ:- যিহোয়াখীন আট বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং যিরূশালেমে তিন মাস দশ দিন রাজত্ব করেন। তিনি সদাপ্রভুর চোখে যা অপ্রীতিকর, তা-ই করেছিলেন।

  2. যিহোয়াখীন ১৮ বছর বয়সে রাজা হন। বর্ণনাঃ

    Jehoiachin was eighteen years old when he began to reign, and he reigned in Jerusalem three months. And his mother’s name was Nehushta, the daughter of Elnathan of Jerusalem.[40]2 Kings 24:8, King James Bible
    বঙ্গানুবাদ:- যিহোয়াখীন আঠারো বছর বয়সে রাজত্ব শুরু করেন এবং তিনি যিরূশালেমে তিন মাস ধরে রাজত্ব করেন। তাঁর মায়ের নাম নেহুস্টা, যিনি ছিলেন যিরূশালেমের অ্যালনাথনের কন্যা।

অথচ বাংলাদেশ বাইবেল সোসাইটি, উইলিয়াম কেরি ও ইন্ডিয়ান বাংলা ও হিন্দি অনুবাদে প্রথম বর্ণনায় ৮ বছরের পরিবর্তে দ্বিতীয় বর্ণনার সাথে মিল রেখে ১৮ করে দিয়েছে। কারণ এমন প্রকাশ্য ভুলকে ধামাচাপা না দিতে পারলে পাঠকের প্রশ্নের মুখে পরতে হবে তাদের। এইজন্য আধুনিক সকল অনুবাদে এই জালিয়াতিটা করা হয়েছে।

বাইবেল, ২ ক্রনিকল ৩৬:৯

অথচ গ্রিক পাণ্ডুলিপি ও হিব্রু পাণ্ডুলিপি এবং পুরাতন সকল অনুবাদে ৮ বছর লেখা আছে। যেমন গ্রিক পান্ডুলিপির বর্ননা হলোঃ

বাইবেলের নতুন নিয়মের মথির প্রথম অধ্যায়ে ১৭ টি ভুল!

υιός οκτώ ετών Ιεχονίας εν τω βασιλεύειν αυτόν και τρίμηνον και δέκα ημέρας εβασίλευσεν εν Ιερουσαλήμ και εποίησε το πονηρόν ενώπιον κυρίου.[41]2 Chronicles 36 (Apostolic Bible Polyglot),
https://biblehub.com/interlinear/apostolic/2_chronicles/36.htm,
https://archive.org/details/apostolic-bible/page/678/mode/1up

ইংরেজি থেকে বঙ্গানুবাদ: যিহোয়াখীন আট বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং যিরূশালেমে তিন মাস দশ দিন রাজত্ব করেন। তিনি প্রভুর চোখে যা অপ্রীতিকর, তা-ই করেছিলেন।

হিব্রু পান্ডুলিপির বর্ণনাঃ

বাইবেলের নতুন নিয়মের মথির প্রথম অধ্যায়ে ১৭ টি ভুল!

בֶּן שְׁמוֹנֶה שָׁנִים יְהוֹיָכִין בְּמָלְכוֹ וּשְׁלֹשָׁה חֳדָשִׁים וַעֲשֶׂרֶת יָמִים מָלַךְ בִּירוּשָׁלָ͏ִם וַיַּעַשׂ הָרַע בְּעֵינֵי יְהוָה.[42]2 Chronicles 36 (Interlinear Bible), https://biblehub.com/interlinear/2_chronicles/36.htm, https://archive.org/details/ESVInterlinearOT/page/n1094/mode/1up

যিকনিয় ও তার ভাইয়েরা কি ব্যাবিলনে নির্বাসনের পর জন্মগ্রহণ করে?

উপরের বর্ণনায় আরেকটি ভুল হলো মথি বলেছেন সিদকিয় ও তার ভাইয়েরা ব্যাবিলনে নির্বাসনের সময় জন্মগ্রহণ করে। কিন্তু এই কথা সম্পূর্ণ ভুল। কারণ আমরা উপরের বর্ণনা থেকে জানতে পেরেছি যে যিহোয়াখীন (যিকনিয়) নির্বাসনের পূর্বেই ৮ কিংবা ১৮ বছর বয়সে যিহূদার রাজা হন এবং ৩ মাস ১০ দিন যিহূদা রাজ্য শাসন করে। এখন যিকনিয় ও তার ভাইয়েরা ব্যাবিলনে নির্বাসনের পর জন্মগ্রহণ করতো তাহলে যিকনিয় কি করে ব্যাবিলনের নির্বাসনের পূর্বে ৮ কিংবা ১৮ বছর বয়সে সিংহাসনে আরোহন হয়?

যিকনিয়ের কি একাধিক ভাই ছিল?

মথি বলেছে “যিকনিয় ও তাঁহার ভ্রাতৃগণ” এর মানে হলো যিকনিয়ের একাধিক ভাই ছিল। অথচ এই কথা সম্পূর্ণ ভুল। কারণ পুরাতন নিয়ম থেকে জানা যায় যে, যিকনিয়ের একটি মাত্র ভাই ছিল যার নাম সিদিকিয়। যদি একজন বুঝাতো তাহলে বলতো ‘ভ্রাতা’ বা শুধু তার নাম উল্লেখ করতো। কিন্তু মথি এখানে লিখেছে “ভ্রাতাগণ” যা চরম পর্যায়ের ভুল। বাইবেলে আছে..

And the sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.[43]1 Chronicles 3:16, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

যিহোয়াকীমের ছেলেরা হল যিকনিয় ও সিদিকিয়।[44]১ বংশবলি ৩:১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদে জালিয়াতি।

এ মারাত্মক একটি ভুল সম্পর্কে বাংলাদেশ বাইবেল সোসাইটি ভালোভাবেই টের পেয়েছে। এইজন্য বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদে বিকৃত অনুবাদ করা হয়েছে। তারা অনুবাদ করেছে…

যোশিয়ের ছেলে যিকনিয় ও তাঁর ভাইয়েরা-ইস্রায়েল জাতিকে বাবিল দেশে বন্দী হিসাবে নিয়ে যাবার সময় এঁরা ছিলেন।[45]মথি ১:১১, বাংলাদেশ বাইবেল সোসাইটি

দেখুন কি ভাবে প্রকাশ্যে অনুবাদে জালিয়াতি করেছে। যেখানে মূল বাইবেলে লেখা আছে যে, ব্যাবিলনের নির্বাসনের কালে এরা জন্ম নিয়েছে। সেখানে BBC অনুবাদ করেছে “বাবিল দেশে বন্দী হিসাবে নিয়ে যাবার সময় এঁরা ছিলেন”। এইদিকে উইলিয়াম কারির অনুবাদ ও ভারতীয় বাংলার অনুবাদ জন্মানোর কথাই লিখেছে। যেমন

  • উইলিয়াম কেরির অনুবাদ যা উপরে উল্লেখ করা হয়েছে।
  • ভারতীয় বাংলা অনুবাদ।

আর যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসন-কালে এঁদের জন্ম হয়।[46]মথি 1:11 (The International Bible Society, BENBIB).

সরুব্বাবিল কার সন্তান?

এরপর মথি বলে,

And after they were brought to Babylon, Jechonias begat Salathiel; and Salathiel begat Zorobabel;[47]Matthew 1:12, King James Bible

ভারতীয় বাংলা অনুবাদ:-

ব্যাবিলনে নির্বাসনের পরে জাত:
যিকনিয়ের পুত্র শল্টীয়েল,
শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল।[48]মথি 1:12 (The International Bible Society, BENBIB).

অথচ এই কথা সম্পূর্ণ ভুল। কারণ পুরাতন নিয়ম থেকে জানা যায় শল্টীয়েলের কোন সন্তান ছিল না। অথচ মথি বলছে শল্টিয়েলের ছেলে সরুব্বাবিল। দ্বিতীয়তঃ সরুব্বাবিল শল্টীয়েলের ভাই পদায়ের পুত্র। এখানে মথি চাচাকে বাবা বানিয়ে দিয়েছে। বাইবেলের পুরাতন নিয়মের বর্ণনাঃ

And the sons of Jeconiah; Assir, Salathiel his son, Malchiram also, and Pedaiah, and Shenazar, Jecamiah, Hoshama, and Nedabiah. And the sons of Pedaiah were, Zerubbabel, and Shimei: and the sons of Zerubbabel; Meshullam, and Hananiah, and Shelomith their sister:[49]1 Chronicles 3:17-19, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

বন্দী যিকনিয়ের ছেলেরা হল শল্টীয়েল, মল্‌কীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা ও নদবিয়। পদায়ের ছেলেরা হল সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের ছেলেরা হল মশল্লুম ও হনানিয়। তাদের বোনের নাম ছিল শলোমীৎ।[50]১ বংশাবলি ৩:১৭-১৯, বাংলাদেশ বাইবেল সোসাইটি

সরুব্বাবিলের ছেলে কি অবীহূদ?

তার পর মথি বলেন,

And Zorobabel begat Abiud; and Abiud begat Eliakim; and Eliakim begat Azor;[51]Matthew 1:13, King James Bible

বাংলাদেশ বাইবেল সোসাইটির অনুবাদ:-

সরুব্বাবিলের ছেলে অবীহূদ; অবীহূদের ছেলে ইলীয়াকীম; ইলীয়াকীমের ছেলে আসোর;[52]মথি ১:১৩, বাংলাদেশ বাইবেল সোসাইটি

কিন্তু আজব করার বিষয় হলো পুরাতন নিয়ম থেকে জানা যায় সরুব্বাবিলের ৭ সন্তান ছিল। কিন্তু কারো নাম অবীহূদ ছিল না। সরুব্বাবিলের ৭ ছেলে হলো…

  1. মশল্লুম।
  2. হনানিয়।
  3. হশুবা।
  4. ওহেল।
  5. বেরিখিয়।
  6. হসদিয়।
  7. যুশব-হেষদ।[53]১ বংশাবলি ৩:১৯-২০, বাংলাদেশ বাইবেল সোসাইটি/KJV

যিশু দাউদের ছেলে শলোমন নাকি নাথরের বংশধর?

এক দিকে যিশুকে দাউদের বংশের লোক বলাটা ভুল, কারণ যিশু পিতাহীন জন্মগ্রহণ করেছে। অপরদিকে মথি বলেছেন যিশু হলো দাউদের ছেলে শলোমনের বংশধর।[54]মথি ১:৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি/AKJV

বাইবেলের নতুন নিয়মের মথির প্রথম অধ্যায়ে ১৭ টি ভুল!

অথচ লূক তার বংশতালিকায় যিশুকে দাউদের ছেলে নাথরের বংশধর হিসেবে উল্লেখ করেছে।[55]লূক ৩:৩১, বাংলাদেশ বাইবেল সোসাইটি/AKJV

বাইবেলের নতুন নিয়মের মথির প্রথম অধ্যায়ে ১৭ টি ভুল!

যিশুর দাদার নাম কি?

মথি যিশুর দাদার নাম সম্পর্কে বলেন…

And Eliud begat Eleazar; and Eleazar begat Matthan; and Matthan begat Jacob;[56]Matthew 1:15, King James Bible

ইলীহূদের ছেলে ইলিয়াসর; ইলিয়াসরের ছেলে মত্তন; মত্তনের ছেলে যাকোব; যাকোবের ছেলে যোষেফ-ইনি মরিয়মের স্বামী।[57]মথি ১:১৫, বাংলাদেশ বাইবেল সোসাইটি

এর মানে যিশুর দাদার নাম হলো যাকোব। কিন্তু লূক তার বর্ণনায় বলেছে যিশুর দাদার নাম অ্যালি। যেমনঃ

And Jesus himself began to be about thirty years of age, being (as was supposed) the son of Joseph, which was the son of Heli, Which was the son of Matthat, which was the son of Levi, which was the son of Melchi, which was the son of Janna, which was the son of Joseph,[58]Luke 3:23-24, King James Bible

প্রায় তিরিশ বছর বয়সে যিশু তাঁর কাজ শুরু করলেন। লোকে মনে করত তিনি যোষেফের ছেলে। যোষেফ এলির ছেলে; এলি মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি মল্কির ছেলে, মল্কি যান্নায়ের ছেলে, যান্নায় যোষেফের ছেলে;[59]লূক ৩:২৩-২৪, বাংলাদেশ বাইবেল সোসাইটি

যিশুর নাম কি কখনো ইম্মানূয়েল ছিল?

মথি যিশুর জন্মগ্রহণ বিষয়ে পুরাতন নিয়মের যিশাইয় ৭:১৪ পদ নকল করে বোঝাতে চেয়েছেন যে উক্ত ভবিষ্যৎ বাণী যিশুর জন্মগ্রহণের মাধ্যমে পূর্ণ হল। তার বর্ণনাটি হল…

Now all this was done, that it might be fulfilled which was spoken of the Lord by the prophet, saying, Behold, a virgin shall be with child, and shall bring forth a son, and they shall call his name Emmanuel, which being interpreted is, God with us.[60]Matthew 1:22-23, King James Bible

এই সব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়: “একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে, আর তাঁর একটি ছেলে হবে; তাঁর নাম রাখা হবে ইম্মানূয়েল।” এই নামের মানে হল, আমাদের সঙ্গে ঈশ্বর।[61]মথি ১:২২-২৩, বাংলাদেশ বাইবেল সোসাইটি

অথচ এই দাবি সম্পূর্ণ ভুল। কারণ আমরা বাইবেলের কোথাও দেখিনি যিশুকে কেউ ইম্মানূয়েল বলে ডাকছে বা যিশু তাকে ইম্মানূয়েল হিসেবে অপরের কাছে পরিচয় দিয়েছে।

Citation is loading...

Footnotes

Footnotes
1 Matthew 1:1, King James Bible
2 মথি ১:১, বাংলাদেশ বাইবেল সোসাইটি
3 Matthew 1:18, King James Bible
4 মথি ১:১৮, বাংলাদেশ বাইবেল সোসাইটি
5, 8 Matthew 1:17, King James Bible
6 মথি ১:১৭, বাংলাদেশ বাইবেল সোসাইটি
7 লূক ৩:২৩-৩৪, বাংলাদেশ বাইবেল সোসাইটি
9, 11 মথি ১:১৭
10 Matthew 1:17
12 ১ বংশাবলি ৩:৯-১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি, 1 Chronicles 3:9-16 KJV
13 ১ বংশাবলি ৩:৯-১৬
14, 20 Matthew 1:8, King James Bible
15, 21 মথি ১:৮, বাংলাদেশ ‌বাইবেল সোসাইটি
16, 22 1 Chronicles 3:11, King James Bible
17, 23 ১ বংশাবলি ৩:১১, বাংলাদেশ বাইবেল সোসাইটি
18 2 Kings 8:16, King James Bible
19 ২ রাজাবলি ৮:১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি
24 Matthew 1:9, King James Bible
25 মথি ১:৯, বাংলাদেশ বাইবেল সোসাইটি
26 1 Chronicles 3:11-13, King James Bible
27 ১ বংশাবলি ৩:১১-১৩, বাংলাদেশ বাইবেল সোসাইটি
28 Matthew 1:11, King James Bible
29 মথি ১:11 ( উইলিয়াম ক্যারির অনুবাদ, BBC
30 1 Chronicles 3, King James Bible
31 ১ বংশাবলি ৩:১৫-১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি
32 2 Kings 23:29, King James Bible
33 ২ রাজাবলি ২৩:২৯, বাংলাদেশ বাইবেল সোসাইটি
34 ২ রাজাবলি ২৩:৩১
35 ২ রাজাবলি ২৩:৩৬
36 ২ বংশাবলি ৩৬:৯
37 ২ রাজাবলি ২৩:৩১, বাংলাদেশ বাইবেল সোসাইটি
38 ২ রাজাবলি ২৩:৩৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি
39 2 Chronicles 36:9, King James Bible
40 2 Kings 24:8, King James Bible
41 2 Chronicles 36 (Apostolic Bible Polyglot),
https://biblehub.com/interlinear/apostolic/2_chronicles/36.htm,
https://archive.org/details/apostolic-bible/page/678/mode/1up
42 2 Chronicles 36 (Interlinear Bible), https://biblehub.com/interlinear/2_chronicles/36.htm, https://archive.org/details/ESVInterlinearOT/page/n1094/mode/1up
43 1 Chronicles 3:16, King James Bible
44 ১ বংশবলি ৩:১৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি
45 মথি ১:১১, বাংলাদেশ বাইবেল সোসাইটি
46 মথি 1:11 (The International Bible Society, BENBIB).
47 Matthew 1:12, King James Bible
48 মথি 1:12 (The International Bible Society, BENBIB).
49 1 Chronicles 3:17-19, King James Bible
50 ১ বংশাবলি ৩:১৭-১৯, বাংলাদেশ বাইবেল সোসাইটি
51 Matthew 1:13, King James Bible
52 মথি ১:১৩, বাংলাদেশ বাইবেল সোসাইটি
53 ১ বংশাবলি ৩:১৯-২০, বাংলাদেশ বাইবেল সোসাইটি/KJV
54 মথি ১:৬, বাংলাদেশ বাইবেল সোসাইটি/AKJV
55 লূক ৩:৩১, বাংলাদেশ বাইবেল সোসাইটি/AKJV
56 Matthew 1:15, King James Bible
57 মথি ১:১৫, বাংলাদেশ বাইবেল সোসাইটি
58 Luke 3:23-24, King James Bible
59 লূক ৩:২৩-২৪, বাংলাদেশ বাইবেল সোসাইটি
60 Matthew 1:22-23, King James Bible
61 মথি ১:২২-২৩, বাংলাদেশ বাইবেল সোসাইটি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button