কিছু হাদিস নিয়ে প্রশ্ন

প্রশ্নোত্তর (Q&A) › Category: ইতিহাস › কিছু হাদিস নিয়ে প্রশ্ন
jabir abdullah asked 9 ঘন্টা ago
কিছু হাদিস নিয়ে বুঝার ছিল- ১। আজওয়া খেজুর খেলে বিষক্রিয়া হবে না- এই হাদিসের অর্থ কি? এখন আমি যদি নিয়মিত খেজুর খেয়ে পরে একদিন বিষ খাই তাহলে কি সেটার কোন ইফেক্ট হবে না? নাকি এটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে? ২।ফেতনার সময় বনে বা নির্জনে প্রস্থান করার হাদিস তো ঠিকই আছে কিন্তু এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি বা কাদেরকে চলে যেতে বলা হইসে??  মানে, এখন যদি আমরা সবাই ধরেন চলে গেলাম নির্জনে তাইলে কি এটা উম্মাহর জন্য ফায়দাজনক হবে? তাহলে তো বাহ্যিকভাবে মনে হচ্ছে বনে যাওয়াটা বোকামি বরং তার চেয়ে এখানে থেকে যতটুকু পারা যায় খেদমত করাটা জরূরি। ৩। আবু দাউদ শরিফের ৪৩৭৯ নং হাদিস থেকে দেখা যায়- একজন ধর্ষককে শাস্তি না দিয়ে তার তাওবার কারণে তাকে ছেড়ে দেয়া হয় এবং তার তাওবাকে প্রশংসা করা হয়। এখানে কেন শাস্তি দেয়া হল না প্রমাণিত হবার পরও? এটা নিয়ে অনেকে আপত্তি করেন যে নবীর যুগে একটা রেপ হইসিল সেটারও কোন বিচার হয় নাই। ৪। অনেকে দাবি করেন যে আয়শা রা.এর বিয়ের সময় ৬ বছর মর্মে তথ্য টা ঐতিহাসিকভাবে ভুল? তাদের মূল বক্তব্য কি, এবং এটার জবাব কি?
Back to top button