নারী দাসীর আওরাহ প্রসঙ্গে
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতাহু
আপনাদের একটি প্রশ্নের উত্তর পড়ছিলাম। তখন মাথায় এই প্রশ্ন আসলো আরকি ।
""""[ইবনে তাইমিয়া (রহ) হাম্বলি মাযহাবের প্রথম দিককার ওলামাদের বক্তব্য নকল করে বলেছেন,
২য় কথা, বর্ণিত অঙ্গগুলো আওরাহ (নাভি হতে হাঁটু পর্যন্ত, পেট, বুক, পিঠ ইত্যাদি) যেটা বলেছেন আল কাদি (মৃ. ৫০০ হিজরির আগে) তার আল জামিতে, তার পুত্র আবুল হুসাইন, এবং যা ইমাম আহমদ (মৃ. ২৪১ হি.) দ্বারা সমর্থিত। একই মত আবুল হাসান আমিদি ও পছন্দ করেছেন। এবং এটা আহমদ (রহ) এর কথার সাথেও সাদৃশ্যপূর্ণ ও অধিক সঠিক, কারণ আলী (রা) বলেছেন যে, দাসীর উচিত নামাজের জন্য সেরকম পোশাক পরিধান করা যেভাবে সে বাইরে যায়, এবং এটা সর্বজনবিদিত যে, সে তার স্তন বা পিঠ উন্মুক্ত করে বাইরে বের হয় না।[47] ]""""
এখানে শেষ বাক্যে বলা হলো যে , স্তন বা পিঠ উন্মুক্ত করে বাইরে বের হয় না । তার মানে কী তারা হয়ত শুধুই পিঠ উন্মুক্ত করে বের হতো নতুবা শুধুই স্তন উন্মুক্ত করে বের হতো । যেকোনো একটি ? যেহেতু "বা" শব্দটি ব্যবহার করলো ।