ইসলামে পৃথিবীর দৈর্ঘ্য ও প্রস্থ আছে?
_____
وَأَخْرَجَ الْحَاكِمُ وَصَحَّحَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمَّا أَرَادَ اللَّهُ أَنْ يَخْلُقَ الخَلْقَ أَرْسَلَ الرِّيحَ فَسَحَتِ الْمَاءَ حَتَّى أَبْدَتْ عَنْ حَشَفَةٍ وَهِيَ الَّتِي تَحْتَ الْكَعْبَةِ ثُمَّ مَدَّ الْأَرْضَ حَتَّى بَلَغَتْ مَا شَاءَ اللهُ مِنَ الطُّولِ وَالْعَرْضِ وَكَانَتْ هَكَذَا تَمِيدُ وَقَالَ بِيَدِهِ وَهَكَذَا وَهَكَذَا فَجَعَلَ اللَّهُ الْجِبَالَ رَوَاسِيَ أَوْتَادًا فَكَانَ أَبُو قُبَيْسٍ مِنْ أَوَّلِ جَبَلٍ وُضِعَ فِي الْأَرْضِ .
– আল-হাকিম বর্ণনা করেছেন - এবং তিনি এটিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহীহ বলেছেন, যিনি বলেছেনঃ “আল্লাহ যখন ‘সৃষ্টি’কে সৃষ্টি করতে চেয়েছিলেন তখন তিনি একটি বাতাস প্রেরণ করেছিলেন যার ফলে পানি প্রবাহিত হয়েছিল যতক্ষণ না এটি একটি সামুদ্রিক শিলা প্রকাশ করেছিল, আর তা হল কাবাঘরের নীচে। অতঃপর তিনি পৃথিবীকে প্রসারিত করলেন (বা বিস্তৃত করলেন) যতক্ষণ না তা পৌছল সে দৈর্ঘ্যে ও প্রস্থে যা আল্লাহ চেয়েছিলেন। এবং এটি এভাবে দুলবে এবং তিনি তার হাত দিয়ে এভাবে এবং ওভাবে দেখালেন (অর্থাৎ তার হাত এপাশ থেকে ওপাশে দুলিয়ে দেখালেন) তাই আল্লাহ তায়ালা পর্বতমালাকে স্থাপন করেছেন এবং খুঁটি দিয়েছেন। আর আবু কুবাইস ছিল পৃথিবীতে স্থাপনকৃত প্রথম পর্বত।”
সোর্সঃ
al-Muhannad at-Tunisiyy.
Source: Tafsir Ad-Durr Al-Manthür.
Source: https://ketabonline.com/ar/books/62982/read?part=22&page=15830&index=6258707
হাকিম তো মুতাশাহিল, তিনি এমন এমন রেওয়ায়েতকে সহীহ বলেছেন যা খুবই দূর্বল, মুনকার ইত্যাদি। সুতরাং তার সহীহ বলার উপর কোন মুহাদ্দিস নির্ভর করেননি।
এই ছাড়া এই সনদে রাবী 'ত্বলহাহ ইবনে আমর' হচ্ছেন মাতরূক পরিত্যাজ্য রাবী, শাফিন চৌধুরী ভাই এই হাদিসের তাহকিক নিজের “লিখা কুরআন-সুন্নাহতে কি পৃথিবীকে সমতল বলা হয়েছে? – পর্ব ১” এ বিস্তারিত দিয়েছেন, সেই লিখাটির একদম শেষের পর্যায়ে উক্ত হাদিসটির তাহকিক পেয়ে যাবেন।
আর
وأخرج الحاكم وصححه عن ابن عباس قال: لما أراد الله أن يخلق الخلق أرسل الريح فنسفت الماء حتى أبدت عن حشفة، وهي التي تحت الكعبة، ثم مد الأرض حتى بلغت ما شاء الله من الطول والعرض، وكانت هكذا تميد، وقال بيده وهكذا وهكذا، فجعل الله الجبال رواسي أوتاداً، فكان أبو قبيس من أول جبل وضع في الأرض.
আপনার এইটা পেশ করার উদ্দেশ্য দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য:
" দৈর্ঘ্য ও প্রস্থের বিষয়ে" আগেও অসংখ্য দলিল দেওয়া হয়েছে, আবার নেন:
ইমাম ইবনু হাযম (রাহিমাহুল্লাহ) বলেন,
যেকোনো ধরনের আকার, হোক সেটা গোলাকার বা বর্গাকার, গতিশীল বা স্থির, বড় বা ছোট বা অনুরূপ কিছু, যখন দেখবে তাদের রঙের পরিসীমার সমাপ্তি ঘটেছে বা ব্যত্যয় ঘটেছে, তখন বুঝে নিবে সেই রঙ ধারণকারীর সমাপ্তি ঘটেছে এবং তার দৈর্ঘ্যেরও সমাপ্তি ঘটেছে।
(অর্থাৎ, যেখানে কোনো বস্তুর রঙের পরিসীমা শেষ হয় সেখানেই তার অবয়বের দৈর্ঘ্য শেষ হয়।)
وشكل كل ذي شكل من مدور ومربع وغير ذلك، والحركة أو السكون أو ضخم الجسم وضؤولته وما أشبه ذلك. فإنك لما رأيت اللون قد انتهى وانقطع، علمت أن حامله قد تناهى فانتهى طوله،
«رسائل ابن حزم» (4/ 158):
রাসাঈলু ইবন হাযম, ৪/১৫৮
বোঝা গেলো, ইবনু হাযম রাহিমাহুল্লাহ গোলাকার, বর্গাকার বা যেকোনো আকৃতির বস্তুর ক্ষেত্রেই দৈর্ঘ্য ব্যবহার করেছেন।
বিস্তারিত শাফিন ভাইয়ের লিখাটি হতেই বুঝতে পারবেন তাই সেটি দেখার আহ্বান থাকবে, https://www.frommuslims.com/?p=342963