হামাসের ৭ অক্টোবরের হামলা নিয়ে

প্রশ্নোত্তর (Q&A) › Category: ইতিহাস › হামাসের ৭ অক্টোবরের হামলা নিয়ে
jabir abdullah asked 3 ঘন্টা ago

গতকাল একজনের সাথে ৭ অক্টোবরের কাহিনি (তুফানুল আকসা) নিয়া কথা হইতেসিল। এক নাস্তিকের সাথে। আমিও আসলে এটা নিয়ে তেমন ঘাটি নাই তাই বেশি কিছু জানি না। আজকে ইউটিউবে সার্চ করলাম। পরে দেখি ডজনে ডজনে রিপোর্ট।

 

হামাসের সৈন্যরা ইস্রাইলি নারীকে হেনস্তা করসে, রেইপ করে ব্লা ব্লা ব্লা। সত্য মিথ্যা আল্লাহই জানে কিন্তু ভাই নিউজ যাই হোক আমরা তো ঢালাওভাবে এসবগুলাকে মিথ্যা বলে দিতে পারি? একটাও কি সত্য না? ভুক্তভুগী নারীরা এসে এসে ঘটনার বিবরণ দিতেসে যে তার সাথে কি কি হইসে। এগুলা কি সব বানোয়াট? এভাবে তো সব কথাতে তুড়ি মারা যায় না। মানলাম ইস্রাইলিরাও তো এগুলা (নারী নির্যাতন) করসে বা করতেসে অথবা যুদ্ধের সময় প্রিজনারদের উপর অত্যাচার হয়ই কিন্তু হামাসের পরিচয়টা তো আল্টিমেটলি "মুসলিম"। কোন ইহুদি ইস্রাইলি নারীকে ভোগ করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু মুসলিমদের আচরণ এমন কেন হবে? এটা তো লজ্জাজনক না? 

 

এগুলা নিয়ে যখন ইস্রাইলের পক্ষের লোকেরা প্রশ্ন তুলে তখন কোন ডিফেন্সিভ এন্সার থাকে না। আবার তারা এটাও বলে যে, হামাস আর ফিলিস্তিক এক না। হামাস হল ছোট্ট একটা অংশ। বড় সংখ্যক ফিলিস্তিনিরা হামাসকে চায় না, তারা বিরক্ত। তারাই হামাসকে টেরোরিস্ট বলে। তাইলে হামাস আসলে কিসের জন্য বা কি উদ্দেশ্যে যুদ্ধ করতেসে? যদি নিজের দেশের স্বাধীনতার-সার্বভৌমত্ব'র জন্য যুদ্ধ করত তাইলে তো সবাই তাদের পক্ষে থাকত কিন্তু সিভিলিয়ান হত্যা কিভাবে স্বাধীনতা আন্দোলন হয়? 

৭ অক্টোবরে করা তাদের হামলার কারণে এখন ফিলিস্তিনিরা সাফার করতেসে। নাহলে ইস্রাইল এত উত্তেজিত হত না। আবার তারা যে ৭ অক্টোবরে হামলা চালাইসে সেখানে যে কত কত নিরিহ লোকজন মারা গেসে সেটার দায় কি তারা এড়াতে পারবে? এটার বৈধতা দিতে পারবে?? 

 

এই প্রশ্নগুলাই সে আমাকে করসিল আর আমিও ভালো কিছু বলতে পারি নাই কারণ, এই বিষয়গুলা আমার কাছে একান্তই রাজনৈতিক মনে হয় তাইল আলাদ করে এগুলা নিয়ে ঘাটি নাই বা ডিপলি জানা হয় নাই তাই এসব ব্যাপারে জ্ঞান কম রাখি। এজন্য তার প্রশ্নগুলা আসলে আমারও প্রশ্ন। কারণ, এগুলা আমার মধ্যেও কনফিউশন করতেসে। আসলে আমাদের দৃষ্টিতে আমরা হামাসকে কিভাবে দেখা উচিত? আমরা কি হামাসকে সমর্থন করি? নাকি নিন্দা জানাই? নাকি ভালোটাকে ভালো বলি খারাপকে নিন্দা করি? নাকি কিছু না বলে নিরপেক্ষ-নিরাপদ অবস্থানে থাকি? 

 

৭ অক্টোবর এবং তার পরবর্তী বাস্তবতাগুলোকে আমরা কিভাবে দেখব? 

হামাস কর্তৃক ইস্রাইলি বন্দীদের উপর অত্যাচারের কিছু রিপোর্ট ইউটিউব থেকে লিংক দেই, দেখতে পারেন। 

https://www.youtube.com/watch?v=YHwuAgN53UQ

 

https://youtu.be/zF5GRHi0K_4?si=KP3oJqqEIWx7g7wW

 

https://youtu.be/y8Itmo5vTWg?si=9UsaD0UO4wsrU_f0

 

https://youtu.be/y02xPRX6vCE?si=7seopPLHczfrqfaC

 

https://youtu.be/PyL8UTArbzA?si=MLFLeyuORyezkVuc

 

https://youtu.be/jBNrpZKTvL8?si=rzySt7Vv6XpPxM9O

 

https://youtu.be/UPomqJz-qYc?si=FcgutWdvlOqCSJ8A

 

https://youtu.be/-0iQZdwRR3c?si=zlmkfP60KWdjbpu0

 

https://youtu.be/XfYHWb10Bdo?si=l3SvNUwelkaCguJB

 

https://youtu.be/Alh-PZ6TNuk?si=vr89qxefwMQYqbVA

 

এখানে, আমরা যদি বলি- "তোমরাও তো এগুলা করো, তোমাদেরকে নিয়াও তো রিপোর্ট আছে"। তাইলে এটা তো কোন লজিক হইল না বরং অপরের দোষ দিয়ে নিজের দোষকে ঢাকা হইল?

Back to top button