হিন্দুধর্ম

“দেবতাতা” শব্দের অর্থে দয়ানন্দের জালিয়াতি

স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদ ভাষ্য যে বিকৃত তা কোনো নতুন কথা নয়। কারন তার বেদ ভাষ্যের মধ্যে হাজার হাজার ভুল ও বিকৃতি প্রত্যক্ষ হয় আমাদের। যদিও আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী গায়ের জোরে দাবি করেছে তার দ্বারা রচিত ভাষ্য নাকি শাস্ত্র দ্বারা প্রমাণিত।[1]ঋগ্বেদাদিভাষ্য ভূমিকাঃ ২৮.৩৯৬-৩৯৭

কিন্তু তার দাবি তার কর্মের সাথে পুরোপুরি বিরোধী। কেননা তিনি অধিকাংশ জায়গায় হিন্দুশাস্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মনমতো অর্থ বানিয়ে চালিয়ে দিয়েছে তা আপনারাই দেখুনঃ

স্বামী দয়ানন্দ সরস্বতীঃ

১. দেবতাতা

সংস্কৃত ভাষ্যঃ (देवताता) देवानां विदुषां कर्मसु
দেবনাং বিদুষাং কর্মসু

অর্থঃ বিদ্বান লোকদিগের কর্ম

যজুর্বেদ ৯.১৬

২. দেবতাতা

সংস্কৃত ভাষ্যঃ (देवताता) देवता विद्वांस इव वर्त्तमानाः
দেবতা বিদ্বাংস ইব বর্ত্তমানা

অর্থঃ বিদ্বানদিগের সমান ব্যবহারকারী

যজুর্বেদঃ ২১.১০

সমালোচনাঃ

স্বামী দয়ানন্দ সরস্বতী যজুর্বেদ ৯.১৬২১.১০ এর দেবতাতা শব্দের যে অর্থ করেছে তা সুস্পষ্ট ভাবে শাস্ত্র বিরোধী। কারন বেদাঙ্গশাস্ত্র যখন নিজেই “দেবতাতা” শব্দের অর্থ করেছে তখন সে শাস্ত্রকে এড়িয়ে গেছে!

যাস্ক “দেবতাতা” শব্দের অর্থ সম্পর্কে বলেছে

১.

দেবতাতা যজ্ঞনাম ভবতি[2]নিঘণ্টু ৩.১৭

অর্থঃ দেবতাতা হলো যজ্ঞের নাম

২.

দেবতাতা যজ্ঞে [3]নিরুক্ত ১২.৪৪

অর্থঃ দেবতাতা হলো যজ্ঞ

সুতরাং প্রমাণিত হলো যজুর্বেদ ৯.১৬২১.১০ এর (দেবতাতা) শব্দের যে অর্থ স্বামী দয়ানন্দ সরস্বতী নিজে তৈরি করেছে তা সুস্পষ্ট ভিত্তিহীন ও যাস্কের নিঘণ্টু এবং নিরুক্ত বিরোধী। তাই স্বামী দয়ানন্দ সরস্বতীর যজুর্বেদ ভাষ্য ভূয়া।

Citation is loading...

আর্যসমাজীদের ভাষ্য-অনুবাদে জালিয়াতি ও বিকৃতি

“বেন” শব্দের অর্থে দয়ানন্দের জালিয়াতি
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button