হিন্দুধর্ম

বৈদিক ঋষিদের দেবতা দেখা

হিন্দুধর্মের বাজারে সম্প্রতি এমন কিছু কথাবার্তা শোনা যাচ্ছে যে বেদে উল্লেখিত দেবতাদের দেখা যায় না। বেদের লেখকস্থানীয় চরিত্র ঋষিরা নাকি কখনো দেখে নি। বৈদিক দেবতাদেরকে যে দেখা যায় এটি কোনো নতুন কথা না বরং এটি হিন্দু শাস্ত্রের একটি শক্তিশালী অবস্থান। হিন্দু শাস্ত্র বহু আগে থেকেই দাবি করছে কথিত ঋষিরা কথিত দেবতাদের দেখেছে!

আমরা যাস্কের সিদ্ধান্ত দিয়ে শুরু করলে বলা যায় যাস্ক দেবতাদের সাকার ও নিরাকার দুটোকেই মেনে নিয়েছে।[1]নিরুক্তঃ ৭.৭.৭-৯

  • যাস্কের দৃষ্টিতে দেবতা সাকার।[2]নিরুক্তঃ ৭.৬.১

এখন দেবতা কেমন সাকার তা যাস্ক বর্ণনা দিচ্ছেনঃ

  • দেবতা মানুষের মতো[3]নিরুক্তঃ ৭.৬.২
  • দেবতা মানুষের মতো চেতনাবান[4]নিরুক্তঃ ৭.৬.৩
  • দেবতাদের মানুষের মতো অঙ্গ প্রতাঙ্গ আছে[5]নিরুক্তঃ ৭.৬.৫-৬
  • দেবতারা হুবহু মানুষের সাদৃশ্য[6]নিরুক্তঃ ৭.৬.৭-৮
  • দেবতারা মানুষের মতো কাজ করে[7]নিরুক্তঃ ৭.৬.৯

দেবতাদেরকে মানুষ দেখেছে এমন কয়েকটি উদাহরণঃ

    • নিরুক্তকার শাকপূণির নিকট দেবতা এসেছিল আর সে দেবতাকে শাকপূণি দৃষ্টি দিয়ে দেখেছিলো [8]নিরুক্তঃ ২.৮.৯
    • বৈদিক ঋষিরা ঈশ্বর কে দেখার জন্য প্রার্থণা করেছিলো [9]তৈত্তিরীয় ব্রাহ্মণঃ ২.৫.১.৩। আর ঋষিরা ইন্দ্র কে দেখেছিলো তা মহর্ষি শৌনক ঋগ্বেদ ১.১৬৫.১৩-১৫ এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন [10]বৃহদ্দেবতাঃ ৪.৪৬-৪৭
    • ঋষি নেম দাবি তুলে বলেছিলেন ইন্দ্র নামে কেউ নেই এবং কেউ তাকে দেখেনি সুতরাং আমরা তার উপাসনা করবো না [11]ঋগ্বেদঃ ৮.১০০.৩, ভাষ্যঃ আর্য পণ্ডিত দামোদর। পরে ইন্দ্র নেমের সংশয় দূর করার জন্য নেমের সামনে এসেছিল আর নেম তাকে দেখে নিজের সংশয় দূর করেছিল।[12]ঋগ্বেদঃ ৮.১০০.৪, ভাষ্যঃ আর্য পণ্ডিত দামোদর

      প্রশ্নঃ নেম কি মানুষ নাকি অন্যকিছু? কারন এক জায়গায় যাস্ক নেম অর্থ করেছে “অর্ধেক[13]নিরুক্তঃ ৩.২০.৭
      উত্তরঃ হ্যা নেম মানুষ তা যাস্ক তার নিরুক্তেই বলেছে। তবে নেম সাধারণ মানুষ ছিলো না বরং সে অর্ধেক দেবতা ও অর্ধেক অসুর ছিলো।[14]নিরুক্তঃ ৩.২০.৯, ভাষ্যঃ আর্য পণ্ডিত চন্দ্রমুণি বিদ্যালঙ্কারবেদও নেম কে অর্ধেক দেবতা ও অর্ধেক অসুর বলেছে [15]মৈত্রায়ণী সংহিতাঃ ১.১১.৯
      ঋগ্বেদানুক্রমণীতেও বলা হয়েছে ঋষি নেম ইন্দ্র কে দৃষ্টি দিয়ে দেখেছিলো[16]ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.১৬। মহর্ষি শৌনক ঋগ্বেদ ৮.১০০.৩-৫ এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে নেম ইন্দ্রকে দেখেছেন[17]বৃহদ্দেবতাঃ ৬.১১৬-১১৮

    • ঋগ্বেদানুক্রমণীতেও বার বার বলা হয়েছে বৈদিক ঋষিরা দেবতাদের দেখতে পারতেন সব সময়।[18]ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.২[19]ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.৫-৯
    • ঋগ্বেদ ৭.৩৩.৫ অনুযায়ী ঋষি বসিষ্ঠ ইন্দ্র কে দৃষ্টি দিয়ে দেখেছিল আর তা বলেছে মহর্ষি শৌনক [20]বৃহদ্দেবতাঃ ৫.১১৬ এবং ঋগ্বেদানুমণী[21]ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.১৭
    • আচার্য বিপ্র একবার দেবতা দেখেছিলো বলে নিরুক্তে উল্লেখ আছে।[22]নিরুক্তঃ ২.১.৪.১বৈদিক ঋষিদের দেবতা দেখা
Read More...  হিন্দুধর্ম ও যক্ষ্মারোগ

 

Citation is loading...

Footnotes

Footnotes
1 নিরুক্তঃ ৭.৭.৭-৯
2 নিরুক্তঃ ৭.৬.১
3 নিরুক্তঃ ৭.৬.২
4 নিরুক্তঃ ৭.৬.৩
5 নিরুক্তঃ ৭.৬.৫-৬
6 নিরুক্তঃ ৭.৬.৭-৮
7 নিরুক্তঃ ৭.৬.৯
8 নিরুক্তঃ ২.৮.৯
9 তৈত্তিরীয় ব্রাহ্মণঃ ২.৫.১.৩
10 বৃহদ্দেবতাঃ ৪.৪৬-৪৭
11 ঋগ্বেদঃ ৮.১০০.৩, ভাষ্যঃ আর্য পণ্ডিত দামোদর
12 ঋগ্বেদঃ ৮.১০০.৪, ভাষ্যঃ আর্য পণ্ডিত দামোদর
13 নিরুক্তঃ ৩.২০.৭
14 নিরুক্তঃ ৩.২০.৯, ভাষ্যঃ আর্য পণ্ডিত চন্দ্রমুণি বিদ্যালঙ্কার
15 মৈত্রায়ণী সংহিতাঃ ১.১১.৯
16 ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.১৬
17 বৃহদ্দেবতাঃ ৬.১১৬-১১৮
18 ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.২
19 ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.৫-৯
20 বৃহদ্দেবতাঃ ৫.১১৬
21 ঋগ্বেদানুক্রমণীঃ ৭.১.১৭
22 নিরুক্তঃ ২.১.৪.১
2.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button