আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গ: নাস্তিকদের আপত্তি বনাম মুসলিম উম্মাহর আকিদা

নাস্তিকদের দাবি – আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গ থাকা যুক্তিহীন। ইসলাম কি বলে? কুরআন-হাদিসে আল্লাহর সিফাতের ব্যাখ্যা, মানুষের আকলের সীমাবদ্ধতা ও ওহীর দলিল নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি।
নাস্তিকদের আপত্তিঃ আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গ থাকা যৌক্তিক নয়?
একটি ‘শ’ অক্ষর দিয়ে শুরু নাস্তিকদের সাইটে আপত্তি এসেছে কোরআন হাদিসে আল্লাহ অঙ্গপ্রত্যঙ্গ সংক্রান্ত যে বর্ণিত হয়েছে তা নিয়ে। সেখানে উপসংহারে বলা হয়েছে,
“মহাবিশ্বের স্রষ্টা যে শারীরিক অঙ্গ যেমন হাত-পা থাকার ধারণার ঊর্ধ্বে তা স্পষ্টভাবে বোঝা যায় বিভিন্ন ধর্মতত্ত্ব, দার্শনিক যুক্তি এবং শারীরবৃত্তীয় বিবেচনায়। শারীরিক অঙ্গ থাকা মানে সীমাবদ্ধতা, স্থান-কাল-দেহের নিয়ন্ত্রণে থাকা। কিন্তু স্রষ্টা সর্বশক্তিমান, অসীম এবং শারীরিক সীমাবদ্ধতার বাইরে। তাই স্রষ্টার শারীরিক অঙ্গ থাকার ধারণাটি যৌক্তিকভাবে সঠিক নয় এবং তার মহানত্ব ও অসীম ক্ষমতার পরিপ্রেক্ষিতে এই ধারণাটি বাস্তবতাহীন।”
এরপর বিভিন্ন গ্রুপে দেখা যায় ইসলাম বিরোধীরা কোরআন ও হাদিসে আল্লাহর জন্য সাব্যস্ত হওয়া বিভিন্ন সিফাতের রেফারেন্স ব্যবহার করে কাল্পনিক মুর্তি বানিয়ে তাকে ইসলামের আল্লাহ বলে ব্যাঙ্গ্যাতক আচার-আচরণ করে।
জবাবঃ মুসলিমরা আল্লাহর দেহ, অঙ্গপ্রত্যঙ্গ সাব্যস্ত করে না
কোরআন ও সুন্নায় আল্লাহ জন্য হাত, পা, চেহারা, চোখ, আঙ্গুল, শ্রবণকারী, সর্বদ্রষ্টা, কথা বলা, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, দয়ালু, শ্রেষ্ট বিচারক ইত্যাদি বিভিন্ন সিফাত সাব্যস্ত হয়েছে যার দলিলাদি অনেক অনেক বেশি। তাই সেগুলো এখানে উল্লেখ করছি না, তালিবুল ইলম মাত্রই এসব জানার কথা। মূল কথা হলো সালফে সালেহিনের কেউ, আহলে সুন্নাহর কোন ওলামা আল্লাহর জন্য দেহ ও অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করাকে বৈধ বলেন নি, যারাই এসব সাব্যস্ত করেছে হয় তারা ভুল ইজতিহাদের কারণে অথবা অজ্ঞতা বসত এমন করেছে।
প্রশ্নটা আল্লাহর সিফাতের আকিদার সাথে সম্পর্কিত, আকিদা যদি ভালোভাবে না বুঝে তাহলে এই প্রশ্নের উত্তরও বুঝতে অসুবিধা হবে। তাই সংক্ষিপ্ত আকারে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা বর্ণনা করি এই বিষয়ে। এই বিষয়ে মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা ভাইয়ের “বইয়ের নাম : উসুলুস সুন্নাহ, মূল : ইমাম আবু বাকর আল-হুমাইদি, অনুবাদ ও ব্যাখ্যা : মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা” বই হতে সাহায্য নিচ্ছি।
আল্লাহর জন্য দেহ সাব্যস্ত না করা
শরয়ি দৃষ্টিকোণ থেকে, মহান আল্লাহর জন্য দেহ বা শরীর সাব্যস্ত করা নিষিদ্ধ। সংক্ষেপে এর কারণ ব্যাখ্যা করছি।
- প্রথমত, কুরআন-সুন্নাহর কোথাও মহান আল্লাহর জন্য দেহ বা শরীর সাব্যস্ত করা হয়নি।’
- দ্বিতীয়ত, সালাফদের আকিদার কিতাবপত্র আমাদের সামনে রয়েছে। তাঁদের কাউকে আমরা আল্লাহর জন্য শরীর বা দেহ সাব্যস্ত করতে দেখিনি। বরং সর্বপ্রথম আল্লাহর শরীর সাব্যস্ত করেছিল-‘হিশাম ইবনুল হাকাম’ নামক রাফিদি শিয়া।
- তৃতীয়ত, বাতিলপন্থিরা ‘আল্লাহর দেহ’ শব্দের আড়ালে বিভিন্ন বিদাতি আকিদা প্রচার করে। কেউ মুশাব্বিহাদের বিদাত প্রচার করে, আবার কেউ জাহমিদের বিদাত প্রচার করে।
- চতুর্থত, ‘দেহ বা শরীর’ শব্দের আভিধানিক অর্থ ত্রুটিপূর্ণ, যা মহান আল্লাহর জন্য শোভনীয় নয়। আর মহান আল্লাহকে যাবতীয় ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা ফরজ।[1]ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ১৭/৩১৮; ইবনু তাইমিয়া, মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা, ১/০৯ ২/৫০১, ৫৩০; ইবনু তাইমিয়া, বায়ানু তালবিসিল জাহমিয়্যা, ৫/৩৯৬-৩৯৭; ইবনুল কাইয়্যিম, আস-সাওয়ায়িকুল মুরসালা, ১/৫৮৩।
এ মর্মে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া (রহ) (মৃ. ৭২৮ হি.) বলেছেন:
«فَالْجِسْمُ فِي اللُّغَةِ هُوَ الْبَدَنُ وَاللَّهُ مُنَزَّهُ عَنْ ذَلِكَ».
“আরবি ভাষায় ‘জিসম’ মানে বাদান তথা দেহ বা শরীর। মহান আল্লাহ এই জিসম থেকে মহাপবিত্র।”[2]আবুল আব্বাস আহমাদ বিন আব্দুল হালিম ইবনু তাইমিয়া আল-হারানি, শারহু হাদিসিন নুজুল (বৈরুত: আল-মাকতাবুল ইসলামি, ৫ম প্রকাশ, ১৩৯৭ হি./১৯৭৭ খ্রি.), পৃ. ৬৯; ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৫/৪১৯।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ) (মৃ. ৭৫১ হি.) কয়েক ধরণের পরিভাষায় জিসম দ্বারা কি বুঝায় তা আলোচনা করার পর সবগুলোকেই আল্লাহর জন্য সাব্যস্ত করাকে নাছক করেছেন।[3]ইবনুল কাইয়্যিম, আস-সাওয়ায়িকুল মুরসালা, ১/৫৮৩-৫৮৪
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রখ্যাত ইমাম আবু নাসর আস-সিজ্জি (রহ) (মৃ. ৪৪৪ হি.) বলেছেন:
ألا ترى أن في الشاهد أن الفاعل للأشياء المتقنة العالم الخبير الحي السميع البصير جسم والله سبحانه حي سميع بصير عليم فاعل وليس بجسم».
“আপনি কি দেখেন না-এই দৃশ্যমান জগতে (অর্থাৎ সৃষ্টজগতে) যেই সত্তা নিখুঁতভাবে কাজ সম্পাদন করতে পারে, যেই সত্তা জ্ঞানী, অভিজ্ঞ, জীবিত, শ্রবণকারী ও দৃষ্টিসম্পন্ন, সেই সত্তা হলো জিসম তথা দেহবিশিষ্ট। অথচ আল্লাহ তাআলা চিরজীবী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ ও কর্মসম্পাদনকারী হওয়া সত্ত্বেও ‘জিসম তথা দেহবিশিষ্ট’ নন। “[4]আস-সিজি, রিসালাতুস সিজ্জি ইলা আহলি জাবিদ, পৃ. ২৯২
শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (রহ) (মৃ. ১৪২১ হি.) বলেছেন:
«مسألة الجسمية لم ترد لا في القرآن ولا في السنة إثباتاً ولا نفياً، ولكن نقول بالنسبة للفظ : لا ننفي ولا نثبت، لا نقول : جسم وغير
جسم.“জিসমিয়্যাহ তথা শরীরবাদ বা দেহবাদের বিষয়টি কুরআন-সুন্নাহয় বর্ণিত হয়নি। না বলা হয়েছে, ‘এর অস্তিত্ব আছে,’ আর না বলা হয়েছে, ‘এর অস্তিত্ব নেই।’ তাই আমরা এই শব্দের ব্যাপারে বলি, ‘আমরা এটাকে সাব্যস্ত করি না, আবার নাকচও করি না।’ আমরা বলি না, ‘আল্লাহর শরীর আছে।’ আবার এও বলি না যে, ‘আল্লাহর শরীর নেই’।”[5]আল-উসাইমিন, শারহুল আকিদাতিস সাফফারিনিয়্যা, পৃ. ১৮
এ প্রসঙ্গে সৌদি আরবের বিশিষ্ট আকিদাবিশারদ শাইখ তামিম আল-কাদি (হাফি) বলেছেন:
لقد جاء النقل عن بعض الأئمة من أهل السنة أنهم نفوا (الجسم) عن الله تعالى، كالإمام ابن عبد البر، والسجزي والعمراني، والشوكاني وغيرهم. والمتأمل في كلام هؤلاء الأئمة يتبين له بجلاء أنهم لم يقصدوا من نفيهم للجسم ما قصده النفاة من المتكلمين
و إنما أرادوا بذلك نفي أحد أمرين :
١- إما نفي المعنى اللغوي الصحيح للجسم، وهو البدن الكثيف.
٢- وإما نفي المعنى الاصطلاحي الباطل للجسم، وهو ما علقه به المجسمة – وخصوصاً غلاتهم – من معان زائدة حتى على المعنى اللغوي مما يستلزم قدراً من المماثلة بين الحق والخلق».“আহলুস সুন্নাহর কিছু ইমাম থেকে বর্ণিত হয়েছে, তাঁরা মহান আল্লাহকে ‘জিসম/দেহ’ থেকে মুক্ত ঘোষণা করেছেন। যেমন ইমাম ইবনু আব্দিল বার, আস-সিজ্জি, আল-ইমরানি, আশ-শাওকানি প্রমুখ। এই ইমামদের বক্তব্য গভীরভাবে চিন্তা করলে স্পষ্ট বোঝা যায়, তাঁরা মহান আল্লাহর ‘জিসম’ অস্বীকার করার মাধ্যমে মহান আল্লাহর সিফাত অস্বীকার করেননি; যেই কাজটি আল্লাহর সিফাত অস্বীকারকারী যুক্তিবিদরা করে থাকে। বরং আহলুস সুন্নাহর ইমামগণ আল্লাহর ‘জিসম’ অস্বীকার করার মাধ্যমে দুটো বিষয়ের একটিকে অস্বীকার করতে চেয়েছেন। যথা:
এক. হয় তাঁরা আরবি ভাষায় ‘জিসম’ শব্দের যে সঠিক অর্থ আছে, তা থেকে মহান আল্লাহকে মুক্ত ঘোষণা করেছেন। আর আরবি ভাষায় ‘জিসম’ শব্দের অর্থ-ঘন বা পুরু দেহ।
দুই. অথবা ‘জিসম’ শব্দের যেসব বাতিল পারিভাষিক অর্থ আছে, তা থেকে তাঁরা মহান আল্লাহকে মুক্ত ঘোষণা করেছেন। অর্থাৎ, মুজাসসিমা তথা দেহবাদী সম্প্রদায়-বিশেষ করে তাদের মধ্যকার চরমপন্থিরা-ভাষাগত অর্থের বাইরে গিয়ে যেসব অতিরিক্ত অর্থ সাব্যস্ত করেছে। যেসব অতিরিক্ত অর্থ আল্লাহ ও মাখলুকের সাদৃশ্যকে অপরিহার্য করে তোলে। তাঁরা এসব অর্থ থেকে মহান আল্লাহকে পবিত্র ঘোষণা করেছেন।”[6]তামিম বিন আব্দুল আজিজ বিন মুহাম্মাদ আল-কাদি, কালবুল আদিল্লাহ আলাত তাওয়ায়িফিল মুদিল্লাহ ফি তাওহিদির রুবুবিয়্যাতি ওয়াল আসমায়ি ওয়াস সিফাত (রিয়াদ:মাকতাবাতুর রুশদ নাশিরুন, ২য় প্রকাশ, ১৪৩৫ হি./২০১৪ খ্রি.), ২/৯৫৮-৯৫৯
আল্লাহর জন্য অঙ্গপ্রত্যঙ্গ সাব্যস্ত না করা
আমরা পুর্বে দেখেছি আল্লাহ জন্য দেহ সাব্যস্ত না করা নিয়ে কতটা কঠোরতা অবলম্বন করেছেন আমাদের রাহবারগন। এই অংশে সেটারই আরো একধাপ বাড়তি বিষয়ে আলোচনা টানছি, আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গ সাব্যস্ত না করা নিয়ে।
ইমাম আবুল হাসান আল-আশআরি (রহ) (মৃ. ৩২৪ হি.), কিংবা তাঁর ছাত্র ইবনু মুজাহিদ (রহ) (মৃ. ৩৭০ হি.) বলেছেন :
«وأجمعوا على أنه عز وجل يسمع ويرى، وأن له تعالى (يدين مبسوطتين) وأن الأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه من غير أن يكون جوارحًا، وأن يديه تعالى غير نعمته».
“তাঁরা (সালাফগণ) একমত পোষণ করেছেন, মহান আল্লাহ শোনেন এবং দেখেন। আর তাঁর রয়েছে প্রসারিত দুই হাত। কেয়ামতের দিনে সমগ্র পৃথিবী থাকবে তাঁর কব্জায়, আর আসমানসমূহ থাকবে তাঁর ডান হাতে ভাঁজ করা অবস্থায়। তবে তা এ অর্থে নয় যে, দুই হাত তাঁর অঙ্গপ্রত্যঙ্গ। আর মহান আল্লাহর দুই হাত মানে তাঁর নেয়ামত—বিষয়টি এমন নয়।”[7]আল-আশআরি, রিসালাতুন ইলা আহলিস সাগর, পৃ. ১২৭।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ) (মৃ. ৭৫১ হি.) বলেছেন :
«وأما الدَّأب والنصب و إثبات الجارحة فمن خصائص العبد، والله تعالى مُنَزَّه عن ذلك كله متعالٍ عنه. وخصائص المخلوقين لا يجوز إثباتها لرب العالمين».
“পরিশ্রম করা, পরিশ্রান্ত হওয়া এবং জারিহা (অঙ্গপ্রত্যঙ্গ) থাকা—এগুলো বান্দার খাস বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এসব বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ পবিত্র। তিনি এসব বৈশিষ্ট্য থেকে বহু ঊর্ধ্বে রয়েছেন। আর মাখলুকদের খাস বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা না-জায়েজ।”[8]ইবনুল কাইয়্যিম, বাদায়িউল ফাওয়ায়িদ, খ. ২, পৃ. ৫১৭।
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ) বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা করে আল্লাহর জন্য অঙ্গপ্রত্যঙ্গ সাব্যস্ত করাকে নাচক করেছেন।[9]ইবনু তাইমিয়া, শারহু হাদিসিন নুজুল, পৃ. ৭৫; ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৫/৪২৮; ইবনু তাইমিয়া, বায়ানু তালবিসিল জাহমিয়্যা, ১/২৫৮-২৫৯।
‘আল-আকিদাতুত তাহাবিয়্যার’ ব্যাখ্যা করতে যেয়ে শাইখ আলবানি (রহ) (মৃ. ১৪২০ হি.) লিখেছেন:
«مراد المؤلف رحمه الله بهذه الفقرة الرد على طائفتين: الأولى: المجسمة والمشبهة الذين يصفون الله بأن له جسما وجثة وأعضاء وغير ذلك، تعالى الله عما يقولون علوًا كبيرا».
“লেখক (আত-তাহাবি) (রহ) এই অনুচ্ছেদের মাধ্যমে দুটি দলকে খণ্ডন করতে চেয়েছেন। তার মধ্যে প্রথম দল হলো মুজাসসিমা ও মুশাব্বিহা সম্প্রদায়; যারা আল্লাহর শরীর, দেহ, অঙ্গপ্রত্যঙ্গ প্রভৃতি সাব্যস্ত করে। তারা যা বলে, তা থেকে আল্লাহ বহু ঊর্ধ্বে রয়েছেন।”[10]মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি, আল-আকিদাতুত তাহাবিয়্যা : শারহুন ওয়া তালিক (রিয়াদ : মাকতাবাতুল মাআরিফ, ১ম প্রকাশ, ১৪২২ হি./২০০১ খ্রি.), পৃ. ৩৪।
ইমাম দারিমি (রহ) (মৃ. ২৮০ হি.) মুতাজিলি পণ্ডিত বিশর আল-মারিসির খণ্ডন করতে যেয়ে বলেছেন :
«وَأَمَّا دَعْوَاكَ أَنَّهُمْ يَقُولُونَ: جَارِحٌ مُرَكَّبٌ فَهَذَا كُفْرٌ لَا يَقُولُهُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ. وَلَكِنَّا نُثْبِتُ لَهُ السَّمْعَ وَالْبَصَرَ وَالْعَيْنَ بِلَا تَكْيِيفٍ، كَمَا أَثْبَتَهُ لِنَفْسِهِ فِيمَا أَنْزَلَ مِنْ كِتَابِهِ، وَأَثْبَتَهُ لَهُ الرَّسُولُ، وَهَذَا الَّذِي تُكَرِّرُهُ مَرَّةً بَعْدَ مَرَّةٍ جَارِحٌ وَعُضْوٌ وَمَا أَشْبَهَهُ، حَشْوٌ وَخُرَافَاتٌ، وَتَشْنِيعٌ لَا يَقُولُهُ أَحَدٌ مِنَ الْعَالَمِينَ: وَقَدْ رَوَيْنَا رِوَايَاتِ السَّمْعِ وَالْبَصَرِ وَالْعَيْنِ فِي صَدْرِ هَذَا الْكِتَابِ بِأَسَانِيدِهَا وَأَلْفَاظِهَا عَنْ رَسُولِ اللهِ ﷺ، فَنَقُولُ كَمَا قَالَ، وَنَعْنِي بِهَا كَمَا عَنَى وَالتَّكْيِيفُ عَنَّا مَرْفُوعٌ، وَذِكْرُ الْجَوَارِحِ وَالْأَعْضَاءِ تَكَلُّفٌ مِنْكَ، وَتَشْنِيعٌ».
“আর তুমি দাবি করেছ, তাঁরা বলেছেন, ‘তিনি সুগঠিত অঙ্গপ্রত্যঙ্গবিশিষ্ট সত্তা,’ এটা হলো কুফর—যা কোনো মুসলিম বলতে পারে না। কিন্তু আমরা কোনো ধরন নির্দিষ্ট না করে তাঁর শ্রবণ, দৃষ্টি ও চোখ সাব্যস্ত করি। যেমনভাবে তিনি তাঁর নাজিলকৃত কিতাবে নিজের জন্য তা সাব্যস্ত করেছেন এবং রসুল ﷺ আল্লাহর জন্য তা সাব্যস্ত করেছেন। আর তুমি যেই কথা একের পর এক বলেই চলেছ, ‘অঙ্গবিশিষ্ট, অঙ্গপ্রত্যঙ্গ প্রভৃতি,’—এগুলো একদম বাজে কথা, কল্পকাহিনী ও কুৎসা। এমন কথা জগতের কেউ বলে না। আমরা শ্রবণ, দর্শন ও চোখের ব্যাপারে এই কিতাবের প্রারম্ভে রসুল ﷺ থেকে সনদ ও মতন-সহ বেশ কিছু রিওয়াইয়াত বর্ণনা করেছি। তিনি যেভাবে বলেছেন, আমরাও সেভাবেই বলি। তিনি যা উদ্দেশ্য নিয়েছেন, আমরাও সেই উদ্দেশ্য নিই। আমরা ধরন-নির্দিষ্ট করা থেকে মুক্ত। আর অঙ্গপ্রত্যঙ্গের উল্লেখ হলো তোমার বাড়াবাড়ি ও কুৎসা।”[11]আদ-দারিমি, নাকদুল ইমাম আবি সায়িদ উসমান, ২/৬৮৯
জগদ্বিখ্যাত মুফাসসির ইমাম আবু জাফার মুহাম্মাদ বিন জারির আত-তাবারি (রহ) (মৃ. ৩১০ হি.) বলেছেন :
«وننفي عنه التشبيه فنقول : يسمع جل ثناؤه الأصوات، لا بخرق في أذن، ولا جارحة كجوارح بني آدم. وكذلك يبصر الأشخاص ببصر لا يشبه أبصار بني آدم التي هي جوارح لهم. وله يدان ويمين وأصابع، وليست جارحة، ولكن يدان مبسوطتان بالنعم على الخلق، لا مقبوضتان عن الخير، ووجه لا كجوارح بني آدم التي من لحم ودم».
“আমরা মহান আল্লাহর সাথে সাদৃশ্যদানকে নাকচ করি। আমরা বলি, মহান আল্লাহ আওয়াজ শ্রবণ করেন; তবে কানের ছিদ্র দিয়ে নয়, আবার বনু আদমের অঙ্গপ্রত্যঙ্গের মতো কোনো অঙ্গ দিয়েও নয়। তদ্রূপ তিনি লোকদেরকে অবলোকন করেন দৃষ্টি দিয়ে। তবে সেই দৃষ্টি বনু আদমের দৃষ্টিসমূহের মতো নয়, যেসব দৃষ্টি (মানুষের দৃষ্টি) তাদের অঙ্গ হিসেবে বিবেচিত হয়। আল্লাহর দুই হাত আছে, ডান হাত আছে এবং আঙুল আছে। কিন্তু এগুলো অঙ্গ নয়। তাঁর দুই হাত সৃষ্টিকুলের প্রতি অনুগ্রহ প্রদানের জন্য প্রসারিত, কল্যাণপ্রদান করা থেকে মুষ্টিবদ্ধ বা আবদ্ধ নয়। তাঁর চেহারা আছে, কিন্তু তা বনু আদমের রক্তমাংসে গড়া অঙ্গপ্রত্যঙ্গের মতো নয়।”[12]আবু জাফার মুহাম্মাদ বিন জারির আত-তাবারি, আত-তাবসির ফি মাআলিমিদ দিন, তাহকিক : আলি বিন আব্দুল আজিজ আশ-শিবল (রিয়াদ : দারুল আসিমা, ১ম প্রকাশ, ১৪১৬ হি./১৯৯৬ খ্রি.), পৃ. ১৪২।
সমগ্র আহলুল হাদিস তথা আহলুস সুন্নাহর সর্বসম্মত আকিদা বর্ণনা করতে যেয়ে বিখ্যাত শাফেয়ী ইমাম আবু বাকর আল-ইসমায়িলি (রহ) (মৃ. ৩৭১ হি.) বলেছেন :
«وخلق آدم عليه السلام بيده، ويداه مبسوطتان ينفق كيف شاء، بلا اعتقاد كيف يداه، إذ لم ينطق كتاب الله تعالى فيه بكيف. ولا يعتقد فيه الأعضاء، والجوارح».
“মহান আল্লাহ নিজ হাতে আদম (আ)-কে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার দুই হাত প্রসারিত; তিনি যেভাবে ইচ্ছা দান করেন। কিন্তু তাঁর দুই হাত কেমন—সেটা নির্ধারণ করে বিশ্বাস করা যাবে না। কারণ আল্লাহর কিতাবে তাঁর হাতের ধরন-প্রকৃতি বর্ণনা করা হয়নি। আর আল্লাহ তাআলার ‘আদাউন (অঙ্গপ্রত্যঙ্গ)’ ও ‘জাওয়ারিহ (অঙ্গপ্রত্যঙ্গ)’ আছে—এমন বিশ্বাসও রাখা যাবে না।”[13]আবু বাকর আহমাদ বিন ইবরাহিম আল-ইসমায়িলি, ইতিকাদু আইম্মাতিল হাদিস, তাহকিক : মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস (রিয়াদ : দারুল আসিমা, ১ম প্রকাশ, ১৪১২ হি.), পৃ. ৫১।
আল্লাহর চেহারা, হাত, পা ইত্যাদি অঙ্গ নয় বরং সত্তাগত সিফাত (সিফাতে যাতিয়্যাহ)
আমরা দেখেছি মুসলিম উম্মাহ আল্লাহর জন্য দেহ ও অঙ্গপ্রত্যঙ্গ সাব্যস্ত করতেন না, বরং এর কঠোর বিরোধিতা করে গিয়েছেন তারা। তাহলে এখন কোরআন ও সুন্নায় যে আল্লাহর জন্য হাত, পা, চেহারা, আঙ্গুল ইত্যাদি সাব্যস্ত হয়েছে তার ব্যাখ্যা কি হবে?
এখানে একটি বিষয় সুস্পষ্ট করে দেওয়া ভালো যে আমরা এগুলোর যেভাবে আছে সেভাবেই বর্ণনা করি ও ইমান রাখি, এগুলোর কোরআন সুন্নাহর নস ব্যতিত ব্যাখ্যা বা রূপক অর্থ করি না, ধরণ-প্রকৃতি সাব্যস্ত করি না, অঙ্গপ্রত্যঙ্গ বলি না, সাদৃশ্য স্থাপন করি না। এগুলো হলো আল্লাহর সিফাত, সত্তাগত সিফাত।
এ বিষয়ে ইমাম আবু সুলাইমান আল-খাত্তাবি (রহ) (মৃ. ৩৮৮ হি.) বলেছেন:
وقد روي في الخبر: كلتا يديه يمين، وليس معنى اليد عندنا الجارحة، إنما هو صفة جاء بها التوقيف، فنحن نطلقها على ما جاءت ولا تكيفها وننتهي إلى حيث انتهى بنا الكتاب والأخبار المأثورة الصحيحة، وهو مذهب أهل السنة والجماعة».
“হাদিসে বর্ণিত হয়েছে, ‘আল্লাহর উভয় হাতই ডান।’ আমাদের কাছে আলোচ্য ‘হাত’ শব্দের অর্থ ‘অঙ্গ’ নয়। বরং আল্লাহর হাত একটি সিফাত; যা কুরআন ও সুন্নাহয় স্পষ্টভাবে বিবৃত হয়েছে। তাই আমরা উক্ত সিফাতকে ঠিক সেভাবেই উল্লেখ করি, যেভাবে তা শরিয়তে বর্ণিত হয়েছে। আমরা এই সিফাতের কোনো ধরন-প্রকৃতি নির্ধারণ করি না। আমাদের কাছে কুরআন ও বিশুদ্ধ হাদিস যেখানে এসে থেমেছে, আমরাও সেখানে থেমে যাই। বস্তুত এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ।”[14]আবু সুলাইমান হামাদ বিন মুহাম্মাদ আল-খাত্তাবি, আলামুল হাদিস, তাহকিক মুহাম্মাদ বিন সাদ আলু সুউদ (মক্কা মারকাজুল বুহুসিল ইলমিয়্যা, ১ম প্রকাশ, ১৪০৯ হি./১৯৮৮ খ্রি.), ৪/২৩৪৭।
শাফেয়ী মাজহাবের অন্যতম প্রধান ইমাম ইয়াহইয়া আল-ইমরানি (রহ) (মৃ. ৫৫৮ হি.) বলেছেন :
«وأن لله وجها ويدين كما أخبر بكتابه، ولا يفسر ذلك بالجارحة ولا بالذات والنعمة».
“আল্লাহ তাআলার চেহারা এবং দুই হাত আছে; যেমনটি তিনি তাঁর কিতাবে জানিয়েছেন। কিন্তু এগুলোকে ‘জারিহা’ তথা ‘অঙ্গ’ হিসেবে ব্যাখ্যা করা যাবে না। আবার আল্লাহর চেহারাকে ‘আল্লাহর সত্তা’ এবং আল্লাহর দুই হাতকে ‘তাঁর নেয়ামত’ বলেও ব্যাখ্যা করা যাবে না।”[15]ইয়াহইয়া বিন আবুল খাইর আল-ইমরানি, আল-ইনতিসার ফির রদ্দি আলাল মুতাজিলাতিল কাদারিয়্যাতিল আশরার, তাহকিক : সাউদ বিন আব্দুল আজিজ আল-খালাফ (রিয়াদ : দারু আদওয়ায়িস সালাফ, ১ম প্রকাশ, ১৪১৯ হি./১৯৯৯ খ্রি.), ১/৯৯।
ইমাম খতিব বাগদাদি (রহ) (মৃ. ৪৬৩ হি.) বলেছেন :
«وَلَسْنَا نَقُولُ: إِنَّ مَعْنَى الْيَدِ الْقُوَّةُ أَوِ النِّعْمَةُ وَلَا مَعْنَى السَّمْعِ وَالْبَصَرِ الْعِلْمُ؛ وَلَا نَقُولُ إِنَّهَا جَوَارِحُ وَلَا نُشَبِّهُهَا بِالْأَيْدِي وَالْأَسْمَاعِ وَالْأَبْصَارِ الَّتِي هِيَ جَوَارِحُ وَأَدَوَاتٌ لِلْفِعْلِ».
“আমরা বলি না, ‘হাত’ সিফাতের অর্থ—শক্তি বা নেয়ামত, আর ‘শোনা’ ও ‘দেখা’ সিফাতদ্বয়ের অর্থ—জ্ঞান। আমরা এটাও বলি না যে, এগুলো আল্লাহর অঙ্গপ্রত্যঙ্গ। যাদের হাত, দৃষ্টিশক্তি এবং শ্রবণক্ষমতা ‘অঙ্গপ্রত্যঙ্গ ও কর্মসম্পাদনের কলকব্জা’ হিসেবে সুবিদিত, তাদের হাত এবং শোনা ও দেখার সাথে আল্লাহর হাত এবং শোনা ও দেখাকে আমরা সাদৃশ্য দিই না।”[16]ইবনু কুদামা, জাম্মুত তাবিল, পৃ. ১৫; ইবনু তাইমিয়া, আল-হামাবিয়্যা, পৃ. ৩৬৪; ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৫/৫৯; আজ-জাহাবি, আল-উলুয়্যু লিল আলিয়্যিল গাফফার, পৃ. ২৫৩।
মালিকি মাযহাবের প্রভাবশালী ইমাম ইবনু আব্দিল বার (রহ) (মৃ. ৪৬৩ হি.) বলেছেন :
«أهل السنة مجمعون على الإقرار بالصفات الواردة كلها في القرآن والسنة، والإيمان بها، وحملها على الحقيقة؛ لا على المجاز، إلا أنهم لا يكيفون شيئًا من ذلك، ولا يَحُدُّون فيه صفة محصورة.
“আহলুস সুন্নাহ এ মর্মে একমত পোষণ করেছে যে, কুরআন ও সুন্নাহয় বর্ণিত সকল সিফাত তথা আল্লাহর গুণ সাব্যস্ত করতে হবে, সেগুলোর প্রতি ইমান রাখতে হবে এবং সেগুলোকে প্রকৃত অর্থ অনুযায়ীই ব্যাখ্যা করতে হবে, সাব্যস্ত করতে হবে, সেগুলোর প্রতি ইমান রাখতে হবে এবং সেগুলোকে প্রকৃত অর্থ অনুযায়ীই ব্যাখ্যা করতে হবে, মাজাজ তথা রূপক অর্থে নয়। তবে আহলুস সুন্নাহ এসব গুণের কোনো ধরন নির্দিষ্ট করে না এবং কোনো সীমাবদ্ধ ধরন-প্রকৃতিতে সীমাবদ্ধও করেন না।[17]ইবনু আব্দিল বার্র, আত-তামহিদ, ৭/১৪৫।
এগুলো কোন অঙ্গ নয়, নাহি শব্দগত ব্যতিত সৃষ্টির সাথে এসবের অন্য কোন দিক থেকে জাররাহ পরিমান সাদৃশ্য রয়েছে। সিফাত সাব্যস্ত করলেই তা অঙ্গ হওয়া বাধ্যতামুলক নয়, এবং এগুলোর জন্য কোন ধরনও সাব্যস্ত করা যাবে না, কারণ আল্লাহ বিষয়ে অনুমান নির্ভর মন্তব্য সুস্পষ্ট হারাম।
ইমাম আবু নাসর আস-সিজ্জি (রহ) (মৃ. ৪৪৪ হি.) বলেছেন :
«وكذلك السمع والبصر ليسا من الله تعالى جارحتين، وهما من المحدث جارحتان. … وكلامه سبحانه بلا أداة ولا آلة ولا جارحة، وكلام المحدث لا يوجد إلا عن أداة وآلة وجارحة في المعتاد».
“তদ্রূপ ‘শোনা’ ও ‘দেখা’—সিফাতদুটো মহান আল্লাহর দুটো ‘জারিহা/অঙ্গ’ নয়। কিন্তু সৃষ্টিজীবের ক্ষেত্রে ‘শোনা’ ও ‘দেখার’ কাজ দুটো অঙ্গের মাধ্যমেই হয়ে থাকে। … মহান আল্লাহর কথা কোনো উপকরণ, কলকব্জা এবং ‘জারিহা/অঙ্গ’ ছাড়াই সম্পন্ন হয়। কিন্তু সৃষ্টিজীবের কথা সাধারণত উপকরণ, কলকব্জা ও অঙ্গ ছাড়া সম্পন্ন হয় না।[18]আস-সিজ্জি, রিসালাতুস সিজ্জি ইলা আহলি জাবিদ, পৃ. ২২৯-২৩০।
কোরআন ও সুন্নায় আল্লাহর জন্য যে সিফাতগুলো সাব্যস্ত হয়েছে তা সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হলো এগুলো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নয় মানুষ বা অন্য কোন সৃষ্টির মতো, এগুলো হলো সিফাত। আমরা জানি এই সিফাত সম্পর্কে, কিন্তু তার ধরণ, প্রকৃতি কোন কিছুই আমাদের জানা নেই। এগুলো কোন সৃষ্টির মতো কিছু নয়। আমরা এসব সিফাতের উপর ইমান রাখি, এর ব্যতিত নিজ থেকে অনুমান নির্ভর ব্যাখ্যা দাঁড় করাই না।
ইমাম আওজায়ি (রহ) (মৃ. ১৫৭ হি.) বলেছেন:
«كُنَّا وَالتَّابِعُونَ مُتَوَافِرُونَ نَقُولُ: إِنَّ اللهَ تَعَالَى ذِكْرُهُ فَوْقَ عَرْشِهِ، وَنُؤْمِنُ بِمَا وَرَدَتِ السُّنَّةُ بِهِ مِنْ صِفَاتِهِ جَلَّ وَعَلَا».
“তাবেয়িগণের সংখ্যা যখন অনেক ছিল, তখন আমরা বলতাম, মহান আল্লাহ তাঁর আরশের ওপরে আছেন। আর সুন্নাহয় আল্লাহর যত সিফাত তথা বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা সেসবের প্রতি ইমান রাখি।[19]আবু বাকর আহমাদ বিন হুসাইন আল-বাইহাকি, আল-আসমা ওয়াস সিফাত, তাহকিক : আব্দুল্লাহ আল-হাশিদি (জেদ্দা : মাকতাবাতুস সাওয়াদি, ১ম প্রকাশ, ১৪১৩ হি./১৯৯৩ খ্রি.), খ. ২, পৃ. ৩০৪; আহমাদ বিন আব্দুল হালিম ইবনু তাইমিয়া আল-হার্রানি, আল-ফাতওয়া আল-হামাবিয়্যা আল-কুবরা, তাহকিক : হামাদ আত-তুওয়াইজিরি (রিয়াদ : দারুস সামিয়ি, ২য় প্রকাশ, ১৪২৫ হি./২০০৪ খ্রি.), পৃ. ২৯৬-২৯৭।
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া (রহ) (মৃ. ৭২৮ হি.) বলেছেন :
«فالذي اتفق عليه سلف الأمة وأئمتها أن يوصف الله بما وصف به نفسه وبما وصفه به رسوله ﷺ من غير تحريف ولا تعطيل، ومن غير تكييف ولا تمثيل».
“উম্মতের সালাফ ও ইমামগণ সর্বসম্মত হয়েছেন, আল্লাহর জন্য তিনি নিজে যেসব গুণ সাব্যস্ত করেছেন, এবং তাঁর রসুল ﷺ যেসব গুণ সাব্যস্ত করেছেন, তা সাব্যস্ত করতে হবে—কোনোরূপ তাহরিফ (বিকৃতি) ও তাতিল (অস্বীকার-অপব্যাখ্যা) না করে এবং তাকয়িফ (ধরন-নির্দিষ্টকরণ) ও তামসিল (সাদৃশ্যদান) না করে।”[20]আহমাদ বিন আব্দুল হালিম ইবনু তাইমিয়া আল-হার্রানি, শারহুল আকিদাতিল আসফাহানিয়্যা, তাহকিক : মুহাম্মাদ বিন রিয়াদ আল-আহমাদ (বৈরুত : আল-মাকতাবাতুল আসরিয়্যা, ১ম প্রকাশ, ১৪২৫ হি.), পৃ. ৪১।
ইমাম আবু সুলাইমান আল-খাত্তাবি (রহ) (মৃ. ৩৮৮ হি.) বলেছেন :
«فَأَمَّا مَا سَأَلْتَ عَنْهُ مِنَ الْكَلَامِ فِي الصِّفَاتِ وَمَا جَاءَ مِنْهَا فِي الْكِتَابِ وَالسُّنَنِ الصَّحِيحَةِ فَإِنَّ مَذْهَبَ السَّلَفِ إِثْبَاتُهَا وَإِجْرَاؤُهَا عَلَى ظَاهِرِهَا وَنَفْيُ الْكَيْفِيَّةِ وَالتَّشْبِيهِ عَنْهَا».
“আপনি মহান আল্লাহর গুণাবলি এবং এ বিষয়ে কুরআন ও সহিহ সুন্নাহয় বর্ণিত বিষয়গুলোর আলোচনা জানতে চেয়েছেন। এ বিষয়ে সালাফদের আদর্শ ছিল—এসব গুণ সাব্যস্ত করা, এগুলোকে প্রকাশ্য অর্থে গ্রহণ করা, এবং এসব গুণের ধরন ও সাদৃশ্য স্থাপন করা থেকে বিরত থাকা।[21]অনুরূপভাবে এ বিষয়ে সালাফদের সর্বসম্মত মত বর্ণনা করেছেন—হাফিজ আবু বাকর আল-খতিব, তাঁর পর হাফিজ আবুল কাসিম আত-তাইমি আল-আসবাহানি, ইমাম খতিব বাগদাদি প্রমুখ, দেখুন আজ-জাহাবি, আল-উলুয়্যু লিল আলিয়্যিল গাফফার, পৃ. ২৩৬, ২৫৩
যারা এসব সিফাত সাব্যস্ত করা কারণে এগুলোকে দেহ থাকা সাথে তুলনা করে, অঙ্গপ্রত্যঙ্গ থাকার আবশ্যকতা বর্ণনা করে, সীমাবদ্ধতা থাকার কথা বলে তাদের এসব যুক্তি আমাদের ওলামাগণ বহু আগেই খন্ডন করে গিয়েছেন।
যেমন ইমাম আবুল হাসান আল-আশআরি (রহ) (মৃ. ৩২৪ হি.) বলেছেন:
«ويقال لهم: لم أنكرتم أن يكون الله عز وجل عنى بقوله: ﴿بيدي﴾ يدين ليستا نعمتين؟ فإن قالوا: لأن اليد إذا لم تكن نعمة لم تكن إلا جارحة. قيل لهم: ولم قلتم: إن اليد إذا لم تكن نعمة لم تكن إلا جارحة؟ فإن رجعوا إلى شاهدنا وإلى ما نجده فيما بيننا في الخلق، فقالوا: (اليد إذا لم تكن نعمة في الشاهد لم تكن إلا جارحة). قيل لهم:
أ – إن عملتم على الشاهد وقضيتم به على الله عز وجل، فإنا لم نجد في الخلق حيا إلا جسما لحما ودما، فاقضوا بذلك على الله عز وجل، وإلا كنتم ناقضين لاعتلالكم.
ب – وإن أثبتم حيا لا كالأحياء منا، فلم أنكرتم أن يكون يدا الله اللتان أخبر الله عز وجل عنهما يدين ليستا نعمتين ولا جارحتين ولا كالأيدي؟
ج – وكذلك يقال لهم: لم تجدوا شاهدا حكيما مدبرا إلا إنسانا، ثم أثبتم حكيما مدبرا للدنيا ليس بإنسان، وخالفتم الشاهد ونقضتم اعتلالكم، فلا تمنعوا من إثبات يدين ليستا نعمتين ولا جارحتين من أجل أن ذلك خلاف الشاهد»“তাদেরকে বলতে হবে, ‘তোমরা কেন অস্বীকার করছ যে, “আমার দুই হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছি”—বলার মাধ্যমে মহান আল্লাহ “দুই হাতই” বোঝাতে চেয়েছেন, “দুই নেয়ামত” নয়?’ তারা যদি জবাব দেয়, ‘হাত যদি নেয়ামত না হয়, তাহলে সেটা অঙ্গ হয়ে যাবে!’ তাদেরকে জিজ্ঞেস করতে হবে, ‘তোমরা কেন বলছ যে, হাত যদি নেয়ামত না হয়, তাহলে সেটা অবশ্যই অঙ্গ হয়ে যাবে?’
যদি তারা আমাদের দৃশ্যমান সৃষ্টি জগতের উদাহরণ এনে যুক্তি দেয়, ‘সৃষ্টি জগতে হাত যদি নেয়ামত না হয়, তাহলে তা কেবল অঙ্গই হয়।’ তাহলে তাদেরকে বলতে হবে—
ক. তোমরা যদি সৃষ্টি জগতের দৃষ্টান্তকে আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রয়োগ করো, তাহলে আমরা বলব, ‘সৃষ্টি জগতে আমরা এমন কোনো হায়াতসম্পন্ন সৃষ্টি দেখি না, যার রক্ত-মাংসের দেহ নেই। তাহলে তোমরা হায়াতসম্পন্ন আল্লাহর ক্ষেত্রেও এ কথা প্রয়োগ করে বলে দাও, “আল্লাহরও রক্ত-মাংসের দেহ আছে!” তোমরা যদি এ কথা না বলো, তাহলে তোমাদের বক্তব্য পরস্পরবিরোধী হয়ে যাবে। তোমাদের কথার যথার্থতা থাকবে না। বরং তোমরা নিজেরাই হবে তোমাদের যুক্তির খণ্ডনকারী।’
খ. কিন্তু তোমরা যদি এমন কারও অস্তিত্ব স্বীকার করো, যিনি নিজে হায়াতসম্পন্ন হওয়া সত্ত্বেও আমাদের মতো হায়াতসম্পন্ন নন। তাহলে বলো, তোমরা কেন অস্বীকার করছ যে, মহান আল্লাহ নিজের যেই ‘দুই হাত’-এর কথা বলেছেন, তা আল্লাহরই দুই হাত; উক্ত দুই হাত তাঁর দুই নেয়ামত নয়, দুই অঙ্গ নয়, এবং মাখলুকের হাতের মতো হাত-ও নয়?
গ. একইভাবে তাদেরকে বলতে হবে, ‘তোমরা এমন কোনো প্রজ্ঞাবান পরিচালনাকারী সত্তাকে দেখতে পাবে না, যিনি কিনা মানুষ নন। এ সত্ত্বেও তোমরা স্বীকার করো, পুরো দুনিয়াকে পরিচালনাকারী প্রজ্ঞাবান একজন সত্তা আছেন, যিনি মানুষের মতো নন। সুতরাং এক্ষেত্রে তোমরা “দৃশ্যমান সৃষ্টি জগত থেকে গৃহীত উদাহরণটির” বিরোধিতা করেছ, এবং নিজেদের যুক্তিকেও খণ্ডন করেছ। সুতরাং দৃশ্যমান জগতের সাথে মিল নেই বলে—তোমরা আল্লাহর দুই হাতের অস্তিত্ব অস্বীকার কোরো না; যেই দুই হাত তাঁর দুই নেয়ামতও নয়, আবার দুই অঙ্গও নয়। তাঁর দুই হাতের সদৃশ কিছুই নেই।’”[22]আল-আশআরি, আল-ইবানা, পৃ. ৪৫৮-৪৫৯
প্রাচীন ইমাম কাদি আবু বাকর আল-বাকিল্লানি (রহ) (মৃ. ৪০৩ হি.) বলেছেন:
«فإن قال قائل: فلم أنكرتم أن يكون يده ووجهه جارحة، إذ لم تعقلوا يدا ووجها صفة ليست جارحة؟ قيل له: ليس يجب ذلك إذا لم نعقل يدا ووجها صفة ليست جارحة، كما لم نعقل نحن وأنتم حيا عالما قادرا إلا جسما، ولا نقضي بذلك على الله تعالى»
“কেউ যদি বলে, ‘আল্লাহর চেহারা ও হাতকে তোমরা অঙ্গ বলতে অস্বীকার করেছ। কারণ তোমরা কোনো হাত সিফাত কিংবা চেহারা সিফাতকে কল্পনাই করতে পারো না, যা কি না অঙ্গ নয়!’ তাহলে তাকে বলতে হবে, ‘হাত বা চেহারা সিফাত সাব্যস্ত করলেই সেগুলোকে অঙ্গ বলা জরুরি হয় না।
যেমনভাবে “জীবিত, জ্ঞানী ও ক্ষমতাবান” বলা হলে আমরা কেবল দেহবিশিষ্ট সত্তাকেই বুঝি। কিন্তু এ সত্ত্বেও আমরা কিংবা আপনারা—চিরজীবী, সর্বজ্ঞ ও সর্বশক্তিমান আল্লাহকে দেহবিশিষ্ট বলতে বাধ্য হই না।’”[23]আল-বাকিল্লানি, তামহিদুল আওয়ায়িল, পৃ. ২৯৮।
ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি (রহ) (মৃ. ৭৪৮ হি.) বলেছেন:
«ولم قلتم: إن اليد إنما تكون حقيقة هذه الجارحة؟ بل إنما اليد لفظ مشترك، وهي بحسب ما تضاف إليه، ومن جنس ما توصف بها؛ فإن كان الموصوف بها حيوانا كانت جارحة، وإن كان تمثالا من صفر وحجر كانت من صفر وحجر، وإن كان تمثالا عرضا في حائط كانت عرضا، وإن كان ليس كمثله شيء وليس بجسم كانت ليس كمثلها شيء وليست بجسم.
فإذا قلت مثلا: عندي صنم من نحاس له يدان ورجلان، هل يفهم أن يديه ورجليه جوارح لحم ودم؟! وإذا قلت: عندي نحت من خشب له رجلان، هل يسبق إلى الذهن أنهما جارحتان أيضا؟! وإذا قلت: ما أجسر يد زيد على الكتابة، هل الظاهر من هذا الكلام أن يديه غير جارحتين؟! فهل إذا قلت: إن الله عز وجل ليس كمثله شيء وليس بجسم ولا عرض، وخلق آدم بيديه، هل يفهم ذو لب أن يديه الكريمتين جارحة أو جسم أو عرض أو شبهها شيء؟!
وكذلك إذا قلت: «قلوب العباد بين أصبعين من أصابع الله عز وجل»، و«إن الله ليس بأعور»، و«حتى يضع رب العزة فيها قدمه -يعني جهنم-»، و«عجب ربنا من شاب ليست له صبوة». فكما أنه سبحانه وتعالى لا يتصور في الذهن ولا يمثل في العقل، فكذلك يداه وسائر صفاته لا تصور في الذهن ولا تمثل في العقل.
وكذلك إذا قلت: فلان صاحب يد في المدينة، هل بقي مقصود المتكلم والسابق إلى ذهن السامع أنها الجارحة في هذا الموطن؟ ولما قال الله تعالى: ﴿إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُ قَلْبٌ﴾ [ق: ٣٧]، هل يفهم منه أن المراد المضغة؟ بل إنما يفهم أن المقصود ما نتج عن اليد والقلب من الصفات المحمودة من التمكن في البلد ونحوه.
وإذا كان كذلك فصفة كل شيء بحسبه؛ فإن سبق إلى ذهننا كيفية الموصوف وتصورناه تصورنا صفاته، وإن لم يسبق إلى ذهننا ولم نتصوره لم نتصور صفاته، فننفيه ولا نتصوره، هذا لا شك فيه. فإن قيل: قد صار العرف أن اليد هي الجارحة المعهودة، قلنا: وكذلك قد صار العرف أن العلم والسمع والبصر أعراض قائمة بالأجسام، فما الفرق؟»“তোমরা কেন বলো যে, প্রকৃত অর্থে ‘হাত’ শব্দ বলা হলে কেবল অঙ্গই বোঝায়? বরং ‘হাত’ একটি বহুঅর্থবোধক শব্দ। যেই সত্তার সঙ্গে ‘হাত’ যুক্ত হয়, সেই সত্তার ধরন অনুযায়ী ‘হাত’ শব্দের অর্থ নির্ধারিত হয়। যার ‘হাত আছে’ বলা হচ্ছে, সে যদি সৃষ্টি জীব হয়, তাহলে তার ক্ষেত্রে হাতটি হবে একটি অঙ্গ। পক্ষান্তরে সে যদি তামা বা পাথরের তৈরি কোনো মূর্তি হয়, তাহলে তার হাত-ও তামা বা পাথরের তৈরি বিবেচিত হবে। অনুরূপভাবে যার ‘হাত আছে’ বলা হচ্ছে, সেটা যদি হয় দেওয়ালের ওপরে আঁকা কোনো ‘আরাদ’ ছবি, তাহলে সেই অঙ্কিত হাতটিও হবে একটি আরাদ।
একইভাবে যার ‘হাত আছে’ বলা হচ্ছে, তিনি যদি হন সেই সত্তা, যার কোনো সদৃশ নেই এবং যিনি দেহবিশিষ্ট নন, তাহলে তাঁর হাত-ও হবে সাদৃশ্যহীন—যা দেহবিশিষ্ট নয়।
উদাহরণস্বরূপ, আমি বললাম, ‘আমার কাছে তামার তৈরি একটি মূর্তি আছে, যার দুটি হাত ও দুটি পা আছে।’ আমার এই কথা থেকে কি এটা বোঝা হবে যে, তার হাত-পা রক্ত-মাংসের অঙ্গ? তদ্রূপ আমি যদি বলি, ‘আমার কাছে কাঠের তৈরি একটি ভাস্কর্য আছে, যার দুটি পা আছে।’ তখন কি এটা মনে হবে যে, উক্ত পা-দুটিও দৈহিক অঙ্গ? একইভাবে আমি যদি বলি, ‘লেখার ব্যাপারে জাইদের হাত কতইনা সাহসী!’ তখন কি এই কথার প্রকাশ্য অর্থ দাঁড়াবে, জাইদের দুই হাত অঙ্গ নয়?! তাহলে আমি যখন বলব, ‘আল্লাহ তাআলার সদৃশ কিছুই নেই। তিনি জিসম নন, আরাদ-ও নন। তিনি নিজের দুই হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।’ তখন কি কোনো বিবেকবান মানুষ এরকমটা বুঝবে যে, আল্লাহ তাআলার মহিমান্বিত দুই হাত—জিসম, কিংবা আরাদ, অথবা অঙ্গ, কিংবা অঙ্গের মতো কিছু?!
ঠিক তেমনি, যখন বলা হয়, হাদিসে এসেছে, ‘বান্দাদের অন্তর আল্লাহ তাআলার দুই আঙুলের মাঝে রয়েছে।’ হাদিসে বলা হয়েছে, ‘আল্লাহ তাআলা “এক চোখ নষ্ট হয়ে যাওয়া কানা” নন।’ হাদিসে আরও এসেছে, ‘আল্লাহ রব্বুল ইজ্জত জাহান্নামের ওপরে তাঁর পা রাখবেন।’ হাদিসে আরও বলা হয়েছে, ‘আমাদের রব এমন যুবককে দেখে আশ্চর্য হন, প্রবৃত্তিগত পাপের প্রতি যার কোনো ঝোঁক নেই।’ (তখন কেউ কি এসব হাদিস শুনে আল্লাহকে সৃষ্টিজীবের মতো কল্পনা করে?) আল্লাহ তাআলাকে যেভাবে মনের মধ্যে কল্পনা করা যায় না এবং বিবেক দিয়ে কারও সাথে সাদৃশ্য দেওয়া যায় না; ঠিক তেমনি আল্লাহর দুই হাত এবং তাঁর অন্যান্য সকল সিফাতকেও মনের মধ্যে কল্পনা করা যায় না, বিবেক দিয়ে কারও সাথে সাদৃশ্য দেওয়া যায় না।
একইভাবে আপনি যদি বলেন, ‘অমুক ব্যক্তি এই শহরে “সাহিবুইয়াদ তথা হাতওয়ালা”।’ তাহলে কি এই স্থলে আপনার কথার উদ্দেশ্য এটা দাঁড়াবে যে, অমুক ব্যক্তি এই শহরে অঙ্গওয়ালা? কিংবা আপনার কথা শুনে শ্রোতার মনে প্রথমেই এই মর্মার্থ উদিত হবে যে, অমুক ব্যক্তি এই শহরে অঙ্গওয়ালা? আল্লাহ তাআলা যখন বলেছেন, ‘নিশ্চয়ই এতে রয়েছে তার জন্য উপদেশ; যার অন্তর আছে।’ (সুরা কাফ ৫০:৩৭) তখন কি এখান থেকে এটা বোঝা হয় যে, আয়াতে অন্তর মানে মাংসপিণ্ড?! বরং এসব কথা বলে বোঝানো হয়, ‘হাত’ ও ‘অন্তর’ থেকে যেসব প্রশংসনীয় গুণ উৎপন্ন হয়, এখানে সেগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন (আরবি ভাষায়) ‘অমুক ব্যক্তি এই শহরে হাতওয়ালা’ বলে বোঝানো হয়—উক্ত ব্যক্তি এই শহরে প্রভাবশালী বা ক্ষমতাবান।
বিষয়টি যখন এমনই, তখন মনে রাখতে হবে, প্রত্যেক সত্তার গুণাবলি তার ধরন অনুযায়ী হয়ে থাকে। যার গুণাবলি বর্ণনা করা হচ্ছে, তার ধরন-প্রকৃতি যদি আমাদের মনে আগে থেকেই উপস্থিত থাকে এবং আমরা তাকে কল্পনা করতে পারি, তাহলে আমরা তার গুণাবলিও কল্পনা করতে পারি। পক্ষান্তরে তার ধরন-প্রকৃতি যদি আমাদের মনে আগে থেকেই উপস্থিত না থাকে, এবং আমরা তাকে কল্পনা করতে না পারি, তাহলে তার গুণাবলি বিষয়ে আমরা (নিজে থেকে) স্বীকৃতি দিতে পারি না এবং তার গুণাবলি কল্পনাও করতে পারি না। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি বলা হয়, ‘প্রচলিত ভাষারীতিতে “হাত” বলতে সুপরিচিত অঙ্গকেই বোঝানো হয়।’ তাহলে আমরা জবাবে বলব, ‘একইভাবে প্রচলিত ভাষারীতিতে “জ্ঞান”, “শোনা” ও “দেখা” বলতে আরাদ বোঝানো হয়, যেই আরাদগুলো দেহে অবস্থান করে। তাহলে পার্থক্যটা কোথায়?’”[24]আজ-জাহাবি, ইসবাতুল ইয়াদি লিল্লাহ, পৃ. ৪২-৪৪।
আল্লাহর উপর অনুমান নির্ভর যুক্তি, ইজতিহাদ
এতক্ষন আমরা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা বর্ণনা করেছিলাম বিভিন্ন ওলামাদের বক্তব্য হতে৷ এখন আমরা আলোচনা করবো এসব আকিদার পিছনের দলিলাদি নিয়ে এবং আল্লাহর বিষয়ে ওহিবিহীন ইজতিহাদি, অনুমান নির্ভর, আকলি, দার্শনিকদের ও যুক্তিবীদদের কথাকে প্রাদান্য দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা নিয়ে।
আকলের সীমাবদ্ধতা ও ওহীর প্রমাণ
প্রথমে এই বিষয়ে উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি নি, কিন্তু তারপরও অনেকে এই জাতীয় প্রশ্ন করেছিল তাই ভাবলাম একটা স্বতন্ত্র লিখা থাকা দরকার, ভবিষ্যতে যদি প্রয়োজন হয়!
এখন আসি মুল আলোচনায়, এই যে আকল ব্যবহার করলো আল্লাহর জাতের উপর এটাই যথেষ্ট এটা বলার জন্য যে আপত্তিকারীর মানসিক সমস্যা রয়েছে।
কারণ সে নিজের মত একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে আল্লাহর জন্য, এমন হলে তা স্রষ্টার জন্য মানায় না, স্রষ্টা এমন এমন বৈশিষ্ট্যের হতে হবে, এমন হলে তা স্রষ্টার সীমাবদ্ধতা নির্দেশ করে, এমন হলে তা অযৌক্তিক, এমন হলে তা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না, এমন হলে তিনি স্রষ্টাই হতে পারেন না ইত্যাদি ইত্যাদি। অথচ তারা যা বলছে সব অনুমানের ভিত্তিতে বলছে, কারণ তারা কি করে জানবে আল্লাহ বৈশিষ্ট্য, জাত, সিফাত কেমন হবে না হবে, কেমন হওয়া উচিত বা উচিত নয়? তাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এসে বলে গিয়েছেন? তাহলে তারা সেটা কিসের ভিত্তিতে নির্ধারণ করেন?
আকল? সকলের আকলতো এক নয়, সকলের বুঝতো এক নয়, তাহলে? আমার আকলতো এসবকে সীমাবদ্ধ বলছে না, অযৌক্তিক বলছে না, তাহলে আমি কারটা মানবো? আমার আকলেরটা নাকি নাস্তিকের আকলেরটা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন,
চক্ষুসমূহ তাকে আয়ত্ব করতে পারে না। আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ব করেন। আর তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। – সূরা আল-আন’আম আয়াত ১০৩
তিনি তাদের আগের ও পরের সব কিছুই জানেন, কিন্তু তারা জ্ঞান দিয়ে তাঁকে বেষ্টন করতে পারবে না। – সুরা ত্বহা আয়াত ১১০
সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত, তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারেনা। – সুরা বাকারা আয়াত ২৫৫
এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহর জাতের উপর নিজের আকলি দলিল দেওয়া চরম মুর্খতার লক্ষণ। কারণ আল্লাহ সকল দৃষ্টি ও জ্ঞানের ঊর্ধ্বে, আল্লাহ মানুষকে সেই জ্ঞান দেন নি তার বিষয়ে অনুমানের ভিত্তিতে মন্তব্য করতে পারার।
এই কারণেই হয়তো আল্লাহর রাসুল ﷺ আল্লাহর জাত, সত্তা নিয়ে চিন্তাভাবনা করতে নিষেধ করে গিয়েছেন,
تَفَكَّرُوا فِي خَلْقِ اللَّهِ وَلَا تَفَكَّرُوا فِي اللَّهِ
তোমরা আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা কর, তবে আল্লাহর সত্তা নিয়ে চিন্তা কর না।[25]ছহীহুল জামে‘ হাদিস ২৯৭৬; ইমাম যুরকানী রহঃ বলেন, হাদীসটি হাসান লিগাইরিহী। মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৩১৮; শায়খ আলবানি (রহ.) হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন সিলসিলাতুল আহাদিসিস সহিহাহ ১৭৮৮
আল্লাহর সিফাত ও গায়েবি বিষয়ে অনুমান করা নিয়ে সতর্কতা
আল্লাহ জন্য অনুমানের, আকলের, দার্শনিকদের, যুক্তিবীদদের কথার ভিত্তিতে কোন স্ট্যান্ডার্ড তৈরী করাটাই বুদ্ধিহীনতার পরিচয়, কারণ আল্লাহর জন্য এমন কিছু নির্ধারণ করা যে বিষয়ে আল্লাহ কোন ইলম দেন নি তা নিছক নফসের খায়েশাত পুরণ ছাড়া আর কিছুই নয়। আমরা আগেও দেখেছি আল্লাহর উপর ইজতিহাদ করার মত সেই ইলম সৃষ্টির কোন মাখলুকের মাঝে নেই, আর আল্লাহর বিষয় সব কিছুই গায়েবের অন্তর্ভুক্ত। তিনি যদি সে বিষয়ে না জানিয়ে থাকেন তাহলে আল্লাহর বিষয়ে ইজতিহাদের বা অনুমানের, আকলের, দার্শনিকদের, যুক্তিবীদদের কথার মাধ্যমে জানা অসম্ভব বিষয়।
আল্লাহ নিজেই কোরআনে সুস্পষ্ট করেছেন যে,
যারা আখেরাতে ঈমান রাখে না যাবতীয় মন্দ উদাহরণ (গুণাগুণ) তাদেরই, আর আল্লাহর জন্যই যাবতীয় মহোত্তম গুণাগুণ আর তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। – সূরা আন-নাহল আয়াত ৬০
আর আল্লাহ ও উনার রাসুলের চাইতে মহোত্তম গুণাগুণ কারো দ্বারা বর্ণনা করা সম্ভব! সেহেতু তিনি যা বর্ণনা করেছেন তা সবচেয়ে আলাদা, ভিন্ন ও সর্বোত্তম, সেগুলো সাব্যস্ত করায় কোন ত্রুটিপূর্ন বিষয় সাবিত হয় না মহান রবের জন্য।
কেরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন,
(হারাম করেছেন) যে ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা তোমরা জান না। – সুরা আরাফ আয়াত ৩৩
নিশ্চয় সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে, যা তোমরা জান না। – সুরা বাকারা আয়াত ১৬৯
“তারা বলে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন’। তিনি মহান পবিত্র তিনি অভাবমুক্ত! যা কিছু আছে আসমানসমূহে ও যা কিছু আছে পৃথিবীতে তা তারই। এ বিষয়ে তোমাদের কাছে কোন সনদ নেই। তোমরা কি আল্লাহর উপর এমন কিছু বলছ যা তোমরা জান না?” – সূরা ইউনুস আয়াত ৬৮
নাকি আল্লাহর উপর এমন কিছু বলছ, যা তোমরা জান না’? – সুরা বাকারা আয়াত ৮০
তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ, যা তোমরা জান না’? – সূরা আল আরাফ: ২৮
অনুমানের ভিত্তিতে কথা বলা নিয়ে আরো বর্ণিত হয়েছে,
আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না। নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ- এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। – সুরা ইসরা আয়াত ৩৬
“তোমরা বিবিধ ধারনা করা থেকে বেঁচে থাক; কেননা কোন কোন ধারনা করা গুনাহের পর্যায়ে পড়ে।” – সূরা আলহুজুরাতঃ ১২
হাদীসে এসেছে, “তোমরা ধারনা করা থেকে বেঁচে থাক; কেননা ধারনা করে কথা বলা মিথ্যা কথা বলা৷” [বুখারীঃ ৫১৪৩, মুসলিমঃ ২৫৬৩]
গায়েবি বিষয়ে অনুমানের ভিত্তিতে কোন মন্তব্য করা নিয়েও রয়েছে নিষেধাজ্ঞা, কোরআনে আল্লাহ বলেন,
কেউ কেউ বলবে, তারা ছিল তিনজন তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর এবং কেউ কেউ বলবে, তারা ছিল পাঁচজন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর, গায়েবী বিষয়ে অনুমানের উপর নির্ভর করে। – সূরা আল-কাহফ আয়াত ২২
অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না। – সুরা আন নাজম আয়াত ২৮
আর তাদের অধিকাংশ কেবল অনুমানেরই অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান তো কোন কাজে আসে না, তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবগত। – সুরা ইউনুস আয়াত ৩৬
আল্লাহ ওহির মাধ্যমে যতটুকু জানিয়েছেন রাসুলুল্লাহ ﷺ-ও ততটুকুই জানতেন
সুরা আল-আনআম (৬:৫০) আয়াতে আল্লাহ বলেন,
“বলুন, আমি তোমাদের বলি না যে, আমার কাছে আল্লাহর ধনভান্ডার রয়েছে এবং আমি গায়েব বা অদৃশ্য বিষয়ও জানি না এবং আমি এও বলি না যে, আমি একজন ফেরেশতা। আমার প্রতি যা ওহী পাঠানো হয়, আমি শুধু তারই অনুসরণ করি।”
এই আয়াতে আল্লাহ সুস্পষ্ট করেছেন আল্লাহর রাসুলুল্লাহ ﷺ গায়েব বা অদৃশ্যের জ্ঞান রাখেন না, অথচ তিনি সকল নবী ও রাসুলের সর্দার। এই জাতিয় আরো বক্তব্য নিম্নের আয়াতগুলোতেও এসেছে,
- সুরা আরাফ ৭:১৮৮
- সুরা নামল ২৭:৬৫
- সুরা আনআম ৬:৫৯
- সুরা আহকাফ ৪৬:৯
- সুরা তাওবা ৯:১০১
- সুরা লুকমান ৩১:৩৪
সুরা আল-জিন (৭২:২৬-২৭) আয়াতে আল্লাহ আরো সুস্পষ্ট করে বলেছেন যে,
তিনিই গায়েবী বিষয়ের জ্ঞানী, তিনি তাঁর গায়েবের জ্ঞান কারও কাছে প্রকাশ করেন না। তার মনোনীত রাসূল ছাড়া। সে ক্ষেত্রে আল্লাহ তাঁর রাসূলের সামনে এবং পিছনে প্রহরী নিয়োজিত করেন।
অর্থাৎ আল্লাহ উনার মনোনিত নবী রাসূলগণকে যতটুকু চান ততটুকু গায়েবী বিষয়ের অবগত করেন। এই জাতিয় আরো বক্তব্য নিম্নের আয়াতগুলোতেও এসেছে,
- সুরা আলে ইমরান ৩:১৭৯
- সুরা জিন ৭২:২৬-২৭
- সুরা হুদ ১১:৪৯ ও সুরা ইউসুফ ১২:১০২
মুজতাহিদ ওলামাগণের মূল্যায়ন
এই কারণেই ওলামাগণ আল্লাহর সিফাত নিয়ে এমন ব্যাখ্যাও দেওয়া থেকে বিরত থেকেছেন যা অন্য নস (কোরআন ও সুন্নাহ) দ্বারা সমর্থিত নয় এবং সালফে সালেহীনদের বুঝ, তাদের দেওয়া ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ গায়েবী বিষয়ে এমন নসবিহীন অধিকাংশ ব্যাখ্যাই অনুমান নির্ভর, দলিল প্রমাণহীন। আর এমন জিনিসের উপর ভিত্তি করে আল্লাহর জাত, সিফাত, কর্মপন্থা সম্পর্কে মন্তব্য করা সুস্পষ্ট হারাম।
উপরের আলাপ আলোচনার ভিত্তিতে বা আরো দলিলাদি যা আমি উল্লেখ করিনি সেসবের আলোকে সালফে সালেহিনগণ মুসলিম উম্মাহর আকিদা কি হবে তা সুস্পষ্ট করেছেন। ইমাম আবু উবাইদ আল-কাসিম ইবনু সাল্লাম (রহ) (মৃ. ২২৪ হি.) বলেছেন :
«هَذِهِ الْأَحَادِيثُ عِنْدَنَا حَقٌّ يَرْوِيهَا الثِّقَاتُ بَعْضُهُمْ عَنْ بَعْضٍ إِلَّا أَنَّا إِذَا سُئِلْنَا عَنْ تَفْسِيرِهَا قُلْنَا: مَا أَدْرَكْنَا أَحَدًا يُفَسِّرُ مِنْهَا شَيْئًا وَنَحْنُ لَا نُفَسِّرُ مِنْهَا شَيْئًا نُصَدِّقُ بِهَا وَنَسْكُتُ».
“এই হাদিসগুলো আমাদের কাছে সত্য। নির্ভরযোগ্য বর্ণনাকারীগণ একে অন্যের মারফতে এগুলো বর্ণনা করেছেন। তবে আমাদের কাছে যখন এসব হাদিসের ব্যাখ্যা জানতে চাওয়া হয়, তখন আমরা বলি, আমরা এমন কাউকে পাইনি, যিনি এসবের কোনো ব্যাখ্যা করতেন; আমরা নিজেরাও এসবের কোনো ব্যাখ্যা করি না। আমরা এসব হাদিসকে সত্যায়ন করি এবং (সিফাতের ব্যাখ্যা করা থেকে) নীরব থাকি।”[26]আল-লালাকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৩/৫৮১।
আরেক যায়গায় বলেছেন,
«هَذِهِ الْأَحَادِيثُ صِحَاحٌ حَمَلَهَا أَصْحَابُ الْحَدِيثِ وَالْفُقَهَاءُ بَعْضُهُم عَلَى بَعْضٍ، وَهِيَ عِنْدَنَا حَقٌّ لَا نَشُكُّ فِيهَا، وَلَكِنْ إِذَا قِيلَ: كَيْفَ وَضَعَ قَدَمَهُ؟ وَكَيْفَ ضَحِكَ؟ قُلْنَا: لَا يُفَسَّرُ هَذَا وَلَا سَمِعْنَا أَحَدًا يُفَسِّرُهُ».
“এই হাদিসগুলো সহিহ। মুহাদ্দিস ও ফাকিহগণ এসব হাদিস একে অপরের কাছ থেকে বর্ণনা করেছেন। আমাদের নিকটে এগুলো সত্য, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি বলা হয়, ‘আল্লাহ কীভাবে তাঁর পা রাখলেন?’ অথবা ‘কীভাবে হাসলেন?’ তাহলে আমরা বলব, ‘এর ব্যাখ্যা করা যাবে না; আমরা কাউকে এর ব্যাখ্যা করতেও শুনিনি’।”[27]আবুল হাসান আলি বিন উমার আদ-দারাকুতনি, কিতাবুস সিফাত, তাহকিক : আলি বিন নাসির আল-ফাকিহি (প্রকাশনার নামবিহীন, ১ম প্রকাশ, ১৪০৩ হি./১৯৮৩ খ্রি.), পৃ. ৬৮-৬৯।
সিফাতের হাদিস সম্পর্কে তাবে-তাবেয়ি ইমাম ওয়াকি ইবনুল জার্রাহ (রহ) (মৃ. ১৯৭ হি.) বলেছেন :
«كَانَ إِسْمَاعِيل بن أبي خَالِد وَالثَّوْرِي ومسعر يروون هَذِه الْأَحَادِيث لَا يفسرون مِنْهَا شَيْئًا».
ইসমায়িল ইবনু আবি খালিদ, সুফইয়ান আস-সাওরি এবং মিসআর ইবনু কিদাম—ইনারা সবাই এসব হাদিস বর্ণনা করতেন। কিন্তু তাঁরা এসবের কোনো ব্যাখ্যা করতেন না।[28]আজ-জাহাবি, আল-উলুয়্যু লিল আলিয়্যিল গাফফার, পৃ. ১৪৬
ইমাম তিরমিজি (রহ) তাঁর সুবিখ্যাত ‘সুনানুত তিরমিজি’ গ্রন্থে বলেছেন :
«وَهَذَا الَّذِي اخْتَارَهُ أَهْلُ الْحَدِيثِ أَنْ يَرْوُوا هَذِهِ الْأَشْيَاءَ كَمَا جَاءَتْ، وَيُؤْمَنُ بِهَا، وَلَا تُفَسَّرُ وَلَا تُتَوَهَّمُ وَلَا يُقَالُ كَيْفَ، وَهَذَا أَمْرُ أَهْلِ الْعِلْمِ الَّذِي اخْتَارُوهُ وَذَهَبُوا إِلَيْهِ. وَمَعْنَى قَوْلِهِ فِي الْحَدِيثِ: فَيُعَرِّفُهُمْ نَفْسَهُ يَعْنِي يَتَجَلَّى لَهُمْ».
“এটাই হলো আহলুল হাদিসদের চয়নকৃত মতাদর্শ—এ ধরনের বিষয়গুলো যেভাবে এসেছে, তাঁরা সেগুলো সেভাবেই বর্ণনা করবেন। আর এসবের প্রতি ইমান আনতে হবে। কিন্তু এগুলো ব্যাখ্যা করা যাবে না, এগুলো নিয়ে অনুমান-কল্পনা করা যাবে না, এবং বলা যাবে না যে, ‘এসবের ধরন কী?’ উলামাগণের মতাদর্শও এটাই, যা তাঁরা গ্রহণ ও চয়ন করেছেন। আর হাদিসে নবিজি ﷺ যেই কথা বলেছেন যে, ‘তিনি (আল্লাহ) তাদের কাছে নিজেকে পরিচিত করাবেন,’ এর মানে—তিনি তাদের সামনে প্রকাশিত হবেন।”[29]আবু ইসা মুহাম্মাদ বিন ইসা আত-তিরমিজি, আল-জামিউস সহিহ, তাহকিক ও টীকা : আহমাদ মুহাম্মাদ শাকির, মুহাম্মাদ ফুয়াদ আব্দুল বাকি ও ইবরাহিম আতওয়া (মিশর : শারিকাতু মাকতাবাতি ওয়া মাতবাআতি মুস্তাফা আল-বাবি আল-হালাবি, ২য় প্রকাশ, ১৩৯৫ হি./১৯৭৫ খ্রি.), খ. ১, পৃ. ৭৭-৮৩।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বর্ণনা করতে যেয়ে ইমাম ইবনু খুজাইমা (রহ)-এর (মৃ. ৩১১ হি.) স্তরের বিদ্বান আবু আহমাদ ইবনু আবি উসামা আল-কুরাশি আল-হারাবি (রহ) বলেছিলেন :
«وَلَا نكيف صِفَات اللهِ ﷺ، وَلَا نفسرها تَفْسِير أهل التكييف والتشبيه».
“আমরা মহান আল্লাহর গুণাবলির ধরন-প্রকৃতি বর্ণনা করি না। আমরা আল্লাহর গুণগুলোর ব্যাখ্যা করি না, যেমনভাবে ধরন-প্রকৃতি বর্ণনাকারী মুশাব্বিহা সম্প্রদায় ব্যাখ্যা করে থাকে।”[30]আবুল কাসিম ইসমায়িল বিন মুহাম্মাদ আত-তাইমি আল-আসবাহানি, আল-হুজ্জাহ ফি বায়ানিল মাহাজ্জাহ ওয়া শারহু আকিদাতি আহলিস সুন্নাহ, তাহকিক : মুহাম্মাদ বিন রাবি আল-মাদখালি ও মুহাম্মাদ বিন মাহমুদ আবু রহিম (রিয়াদ : দারুর রায়াহ, ২য় প্রকাশ, ১৪১৯ হি./১৯৯৯ খ্রি.), ২/৫১২।
আল্লাহর সাথে সৃষ্টির সাদৃশ্য নেই
দ্বিতীয় বিষয়টি হল কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সিফাতসমুহ কি সৃষ্টির সাথে মিলবে? আপত্তিকারী নিজেই বলছে, “স্রষ্টা সর্বশক্তিমান, অসীম এবং শারীরিক সীমাবদ্ধতার বাইরে।” তাহলে প্রশ্ন হল আল্লাহ কি এই সিফাতগুলো সহিত সেই সীমাবদ্ধতার বাইরে থাকতে পারে না? যদি বলেন পারে না তাহলে কেন তা সম্ভব নয় তা প্রপারলি ব্যাখ্যা দিয়ে প্রমাণ দিতে হবে, যা কারো পক্ষেই দেওয়া সম্ভব না। এখন আপনিই বলছেন তিনি সর্বশক্তিমান, তিনি শারীরিক সিমাবদ্ধতার বাহিরে তাহলে উনার পক্ষে এই ছোট জিনিস সম্ভব হবে না কেন?
দুনিয়ার কথাই চিন্তা করুন, মানুষ, টিকটিকি, ক্যাঙ্গারু, ডাইনোসর, তেলাপোকা, ডলফিন, জ্যালিফিশ, চিতা, বাঘ, হাতি, ঈগল, চড়ুই, চিত্র, প্রতিমা, ভাষকর্য, পুতুল, গল্পের কাল্পনিক চরিত্র ইত্যাদি সৃষ্টি সবার হাত পা কি একরকম? গঠন ও উপাদান কি একরকম? কাজ কি একরকম? সৃষ্টির মধ্যে বিভিন্ন প্রাণীর ও উপাদানসমূহের মাঝে যদি এতটা ভিন্নতা থাকতে পারে তাহলে যেই স্রষ্টা আমাদের সবগুলোকেই সৃষ্টি করেছেন সেই স্রষ্টার হাত, পা, মুখ ইত্যাদির কি কোন সৃষ্টির সদৃশ হতে পারে। অবশ্যই না, এটা কমন মানুষেরও কমন সেন্স এর বিষয়।
আবার কোরআন হাদিসে আল্লাহ জন্য বর্ণিত এসব সিফাত দেখিয়ে মুশরিকরাও দেখলাম নিজেদের দেব-দেবির পক্ষে দলিল দেয়। ভাইরে ভাই এতটা অজ্ঞতা কেমনে সম্ভব! আপনি আপনার হাতে মানুষ, গরু, ছাগল, শুয়র, বানর, ময়ুর, সাপের মূর্তি বানিয়ে পুজা করেন আবার এগুলোর পক্ষে আল্লাহর সিফাতগুলোর দলিলও দেখান! অথচ আল্লাহর সঙ্গেতো কোন সৃষ্টির সাদৃশ্যতা নেই!
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা উনার সাদৃশ্য না থাকা সম্পর্কে নিম্নে আয়াতগুলো বর্ণনা করেন,
বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। – সুরা ইখলাস আয়াত ১
কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। – সূরা শূরা আয়াত ১১
সুতরাং তোমরা আল্লাহর জন্য অন্য কোন দৃষ্টান্ত স্থাপন করো না। নিশ্চয় আল্লাহ জানেন আর তোমরা জান না। – সূরা নাহল আয়াত ৭৪
সুতরাং যে সৃষ্টি করে, সে কি তার মত, যে সৃষ্টি করে না? অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? – সুরা নাহল আয়াত ১৭
বল, ‘আসমানসমূহ ও যমীনের রব কে’? বল, ‘আল্লাহ’। তুমি বল, ‘তোমরা কি তাঁকে ছাড়া এমন কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, যারা তাদের নিজদের কোন উপকার অথবা অপকারের মালিক না’? বল, ‘অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে? নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে? নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করেছে, যেগুলো তাঁর সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট সৃষ্টির বিষয়টি একরকম মনে হয়েছে’? বল, ‘আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি এক, একচ্ছত্র ক্ষমতাধর’। – সুরা আর রাদ আয়াত ১৬
তিনি আকাশ, যমীন আর এ দু’য়ের মাঝে যা আছে তার প্রতিপালক, কাজেই তুমি তাঁর ‘ইবাদাত কর, আর তাঁর ‘ইবাদাতে নিয়মিত ও দৃঢ় থাক। তুমি কি তাঁর নামের গুণসম্পন্ন অন্য আর কেউ আছে বলে জান? – সূরা মারইয়াম আয়াত ৬৫
এই আয়াতগুলোর ভিত্তিতে কোরআন হাদিসে বর্ণিত সিফাতগুলো যে কোন সৃষ্টি বা মাখলুকের সঙ্গে সাদৃশ্যতা বহন করে না সেই মত ব্যক্ত করেছেন ওলামাগণ। এমনকি অনেকেতো সাদৃশ্য সাব্যস্তকারীদের জন্য কুফুরির ফতুয়াও আরোপ করেছেন।
যেমন ইমাম নুআইম বিন হাম্মাদ আল-খুজায়ি (রহ) (মৃ. ২২৮ হি.) বলেছেন :
«مَنْ شَبَّهَ اللهَ بِشَيْءٍ مِنْ خَلْقِهِ فَقَدْ كَفَرَ، وَمَنْ أَنْكَرَ مَا وَصَفَ اللهُ بِهِ نَفْسَهُ فَقَدْ كَفَرَ، فَلَيْسَ مَا وَصَفَ اللهُ بِهِ نَفْسَهُ وَرَسُولُهُ تَشْبِيهًا».
“যে ব্যক্তি আল্লাহকে তাঁর সৃষ্টির কোনো কিছুর সাথে সাদৃশ্য দেয়, সে কাফির হয়ে যায়। আর আল্লাহ নিজেকে যেই গুণে বিশেষিত করেছেন, সেটা যেই ব্যক্তি অস্বীকার করে, সেও কাফির হয়ে যায়। তবে মহান আল্লাহ তাঁর নিজের সত্তাকে যেসব গুণ দ্বারা বিশেষিত করেছেন এবং তাঁর রসুল ﷺ আল্লাহর যেসব গুণ বর্ণনা করেছেন, তাতে কোনো সাদৃশ্য নেই।”[31]আল-লালাকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৩/৫৮৭।
ইমাম আহমাদ বিন হাম্বালের শাইখ ইমাম ইসহাক বিন রাহুইয়াহ (রহ) (মৃ. ২৩৮ হি.) বলেছেন :
«مَنْ وَصَفَ اللهَ فَشَبَّهَ صِفَاتِهِ بِصِفَاتِ أَحَدٍ مِنْ خَلْقِ اللهِ فَهُوَ كَافِرٌ بِاللهِ الْعَظِيمِ».
“যে ব্যক্তি আল্লাহর সিফাত বর্ণনা করতে যেয়ে তাঁর সিফাতগুলোকে কোনো সৃষ্টির সিফাতের সাথে তাশবিহ (সাদৃশ্য) দেয়, সে মহান আল্লাহর প্রতি কুফরিকারী কাফির।”[32]আল-লালাকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৩/৫৮৮
সেহেতু এই বিষয়টি প্রতিয়মান হয় যে এমন আপত্তি চরম অজ্ঞতার থেকেই কেউ করতে পারে। সুস্থ মস্তিষ্কের কারো দ্বারা এমন সব আপত্তি আসাটা একটু অস্বাভাবিক বিষয়। আশা করি ইনশাআল্লাহ এই নিয়ে কোন কনফিউশান থাকবে না কারো। যদি সব কিছু আমাদের নিজ নিজ এই দুনিয়াবী সীমিত ইলম, বুঝ, ভালো লাগা, নফসের খায়েশাত দ্বারা বুঝার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দিন শেষে মুশরিকদের মতই মুর্তি বানিয়ে পুজার আচার অনুষ্ঠান শুরু করা লাগবে।
আল্লাহ আলাম
[ছবির কনটেস্ট হলঃ একটি মানুষের হাত একটি বিশাল, ধেয়ে আসা সমুদ্রের ঢেউকে একটি ক্ষুদ্র, স্বচ্ছ কাঁচের বাক্সে মাপতে বা ধরে রাখতে চেষ্টা করছে। ঢেউটি শক্তিশালী এবং উপছে পড়ছে, এটিকে ধরে রাখা অসম্ভব। এটি আল্লাহর গুণাবলীকে মানুষের যুক্তি দিয়ে সীমাবদ্ধ করার অসারতাকে প্রতিনিধিত্ব করে।]Footnotes
| ⇧1 | ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ১৭/৩১৮; ইবনু তাইমিয়া, মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা, ১/০৯ ২/৫০১, ৫৩০; ইবনু তাইমিয়া, বায়ানু তালবিসিল জাহমিয়্যা, ৫/৩৯৬-৩৯৭; ইবনুল কাইয়্যিম, আস-সাওয়ায়িকুল মুরসালা, ১/৫৮৩। |
|---|---|
| ⇧2 | আবুল আব্বাস আহমাদ বিন আব্দুল হালিম ইবনু তাইমিয়া আল-হারানি, শারহু হাদিসিন নুজুল (বৈরুত: আল-মাকতাবুল ইসলামি, ৫ম প্রকাশ, ১৩৯৭ হি./১৯৭৭ খ্রি.), পৃ. ৬৯; ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৫/৪১৯। |
| ⇧3 | ইবনুল কাইয়্যিম, আস-সাওয়ায়িকুল মুরসালা, ১/৫৮৩-৫৮৪ |
| ⇧4 | আস-সিজি, রিসালাতুস সিজ্জি ইলা আহলি জাবিদ, পৃ. ২৯২ |
| ⇧5 | আল-উসাইমিন, শারহুল আকিদাতিস সাফফারিনিয়্যা, পৃ. ১৮ |
| ⇧6 | তামিম বিন আব্দুল আজিজ বিন মুহাম্মাদ আল-কাদি, কালবুল আদিল্লাহ আলাত তাওয়ায়িফিল মুদিল্লাহ ফি তাওহিদির রুবুবিয়্যাতি ওয়াল আসমায়ি ওয়াস সিফাত (রিয়াদ:মাকতাবাতুর রুশদ নাশিরুন, ২য় প্রকাশ, ১৪৩৫ হি./২০১৪ খ্রি.), ২/৯৫৮-৯৫৯ |
| ⇧7 | আল-আশআরি, রিসালাতুন ইলা আহলিস সাগর, পৃ. ১২৭। |
| ⇧8 | ইবনুল কাইয়্যিম, বাদায়িউল ফাওয়ায়িদ, খ. ২, পৃ. ৫১৭। |
| ⇧9 | ইবনু তাইমিয়া, শারহু হাদিসিন নুজুল, পৃ. ৭৫; ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৫/৪২৮; ইবনু তাইমিয়া, বায়ানু তালবিসিল জাহমিয়্যা, ১/২৫৮-২৫৯। |
| ⇧10 | মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি, আল-আকিদাতুত তাহাবিয়্যা : শারহুন ওয়া তালিক (রিয়াদ : মাকতাবাতুল মাআরিফ, ১ম প্রকাশ, ১৪২২ হি./২০০১ খ্রি.), পৃ. ৩৪। |
| ⇧11 | আদ-দারিমি, নাকদুল ইমাম আবি সায়িদ উসমান, ২/৬৮৯ |
| ⇧12 | আবু জাফার মুহাম্মাদ বিন জারির আত-তাবারি, আত-তাবসির ফি মাআলিমিদ দিন, তাহকিক : আলি বিন আব্দুল আজিজ আশ-শিবল (রিয়াদ : দারুল আসিমা, ১ম প্রকাশ, ১৪১৬ হি./১৯৯৬ খ্রি.), পৃ. ১৪২। |
| ⇧13 | আবু বাকর আহমাদ বিন ইবরাহিম আল-ইসমায়িলি, ইতিকাদু আইম্মাতিল হাদিস, তাহকিক : মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস (রিয়াদ : দারুল আসিমা, ১ম প্রকাশ, ১৪১২ হি.), পৃ. ৫১। |
| ⇧14 | আবু সুলাইমান হামাদ বিন মুহাম্মাদ আল-খাত্তাবি, আলামুল হাদিস, তাহকিক মুহাম্মাদ বিন সাদ আলু সুউদ (মক্কা মারকাজুল বুহুসিল ইলমিয়্যা, ১ম প্রকাশ, ১৪০৯ হি./১৯৮৮ খ্রি.), ৪/২৩৪৭। |
| ⇧15 | ইয়াহইয়া বিন আবুল খাইর আল-ইমরানি, আল-ইনতিসার ফির রদ্দি আলাল মুতাজিলাতিল কাদারিয়্যাতিল আশরার, তাহকিক : সাউদ বিন আব্দুল আজিজ আল-খালাফ (রিয়াদ : দারু আদওয়ায়িস সালাফ, ১ম প্রকাশ, ১৪১৯ হি./১৯৯৯ খ্রি.), ১/৯৯। |
| ⇧16 | ইবনু কুদামা, জাম্মুত তাবিল, পৃ. ১৫; ইবনু তাইমিয়া, আল-হামাবিয়্যা, পৃ. ৩৬৪; ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৫/৫৯; আজ-জাহাবি, আল-উলুয়্যু লিল আলিয়্যিল গাফফার, পৃ. ২৫৩। |
| ⇧17 | ইবনু আব্দিল বার্র, আত-তামহিদ, ৭/১৪৫। |
| ⇧18 | আস-সিজ্জি, রিসালাতুস সিজ্জি ইলা আহলি জাবিদ, পৃ. ২২৯-২৩০। |
| ⇧19 | আবু বাকর আহমাদ বিন হুসাইন আল-বাইহাকি, আল-আসমা ওয়াস সিফাত, তাহকিক : আব্দুল্লাহ আল-হাশিদি (জেদ্দা : মাকতাবাতুস সাওয়াদি, ১ম প্রকাশ, ১৪১৩ হি./১৯৯৩ খ্রি.), খ. ২, পৃ. ৩০৪; আহমাদ বিন আব্দুল হালিম ইবনু তাইমিয়া আল-হার্রানি, আল-ফাতওয়া আল-হামাবিয়্যা আল-কুবরা, তাহকিক : হামাদ আত-তুওয়াইজিরি (রিয়াদ : দারুস সামিয়ি, ২য় প্রকাশ, ১৪২৫ হি./২০০৪ খ্রি.), পৃ. ২৯৬-২৯৭। |
| ⇧20 | আহমাদ বিন আব্দুল হালিম ইবনু তাইমিয়া আল-হার্রানি, শারহুল আকিদাতিল আসফাহানিয়্যা, তাহকিক : মুহাম্মাদ বিন রিয়াদ আল-আহমাদ (বৈরুত : আল-মাকতাবাতুল আসরিয়্যা, ১ম প্রকাশ, ১৪২৫ হি.), পৃ. ৪১। |
| ⇧21 | অনুরূপভাবে এ বিষয়ে সালাফদের সর্বসম্মত মত বর্ণনা করেছেন—হাফিজ আবু বাকর আল-খতিব, তাঁর পর হাফিজ আবুল কাসিম আত-তাইমি আল-আসবাহানি, ইমাম খতিব বাগদাদি প্রমুখ, দেখুন আজ-জাহাবি, আল-উলুয়্যু লিল আলিয়্যিল গাফফার, পৃ. ২৩৬, ২৫৩ |
| ⇧22 | আল-আশআরি, আল-ইবানা, পৃ. ৪৫৮-৪৫৯ |
| ⇧23 | আল-বাকিল্লানি, তামহিদুল আওয়ায়িল, পৃ. ২৯৮। |
| ⇧24 | আজ-জাহাবি, ইসবাতুল ইয়াদি লিল্লাহ, পৃ. ৪২-৪৪। |
| ⇧25 | ছহীহুল জামে‘ হাদিস ২৯৭৬; ইমাম যুরকানী রহঃ বলেন, হাদীসটি হাসান লিগাইরিহী। মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৩১৮; শায়খ আলবানি (রহ.) হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন সিলসিলাতুল আহাদিসিস সহিহাহ ১৭৮৮ |
| ⇧26 | আল-লালাকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৩/৫৮১। |
| ⇧27 | আবুল হাসান আলি বিন উমার আদ-দারাকুতনি, কিতাবুস সিফাত, তাহকিক : আলি বিন নাসির আল-ফাকিহি (প্রকাশনার নামবিহীন, ১ম প্রকাশ, ১৪০৩ হি./১৯৮৩ খ্রি.), পৃ. ৬৮-৬৯। |
| ⇧28 | আজ-জাহাবি, আল-উলুয়্যু লিল আলিয়্যিল গাফফার, পৃ. ১৪৬ |
| ⇧29 | আবু ইসা মুহাম্মাদ বিন ইসা আত-তিরমিজি, আল-জামিউস সহিহ, তাহকিক ও টীকা : আহমাদ মুহাম্মাদ শাকির, মুহাম্মাদ ফুয়াদ আব্দুল বাকি ও ইবরাহিম আতওয়া (মিশর : শারিকাতু মাকতাবাতি ওয়া মাতবাআতি মুস্তাফা আল-বাবি আল-হালাবি, ২য় প্রকাশ, ১৩৯৫ হি./১৯৭৫ খ্রি.), খ. ১, পৃ. ৭৭-৮৩। |
| ⇧30 | আবুল কাসিম ইসমায়িল বিন মুহাম্মাদ আত-তাইমি আল-আসবাহানি, আল-হুজ্জাহ ফি বায়ানিল মাহাজ্জাহ ওয়া শারহু আকিদাতি আহলিস সুন্নাহ, তাহকিক : মুহাম্মাদ বিন রাবি আল-মাদখালি ও মুহাম্মাদ বিন মাহমুদ আবু রহিম (রিয়াদ : দারুর রায়াহ, ২য় প্রকাশ, ১৪১৯ হি./১৯৯৯ খ্রি.), ২/৫১২। |
| ⇧31 | আল-লালাকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৩/৫৮৭। |
| ⇧32 | আল-লালাকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৩/৫৮৮ |




