কোরআন ও হাদিসের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন
আসসালামু আলাইকুম
অনেক হাদিস এবং কোরআনের আয়াতের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। অনেক সময় আমার কোনো একটা হাদিস বা কোরআনের আয়াতের সকল ব্যাখ্যা জানার প্রয়োজন হয়। তখন আমি গোগলে বা চ্যাট জিপিটিতে সার্চ দিলে প্রয়োজন মতো উত্তর পাই না।
এমন কোনো ওয়রবসাইট বা অন্য কোনো মাধ্যম কী আপনাদের জানা আছে, যেখানে আমি যেকোনো কোরআনের আয়াত বা হাদিস লিখে দিলে সেটি সেই আয়াতের সকল তাফসীর এবং হাদিসের সকল ব্যাখ্যা জানতে পারব?
1 Answers
এমন কোন ওয়েবসাইট বা এআইতো নেই যেখানে সকল আয়াতের তাফসির উল্লেখ আছে বা সকল হাদিসের তাহকিক ও শারাহ মজুদ আছে। আপনাকে কষ্ট করে খুঁজে বের করা লাগবে৷
এআই ব্যবহার করলে ক্লড ও চ্যাটজিপিটি সার্চ অপশন চালু রেখে করতে পারেন, তখন মোটামুটি ডিসেন্ট উত্তর পাওয়া যায়, যদিও শতভাগ একরেট হয় না।
তারপর বাংলায় হাদিসবিডি, মুসলিম বাংলা ওয়েবসাইট দেখতে পারেন সেখানে বেশ কিছু তাফসির পাওয়া যায়৷ এছাড়া আরবিতে চাইলে তাফসিরের জন্য https://tafsir.app/ হাদিসের জন্য https://hadith.islam-db.com/ , https://hadithprophet.com/ দেখতে পারেন, উর্দুতে হাদিসের জন্য https://al-hadees.com/ দেখতে পারেন, আরো অনেক আছে কিন্তু আপাতত মনে পড়ছে না।
আর islamweb এর লাইব্রেরি এবং shamela লাইব্রেরিতো আছেই, যেখানে মোটামুটি অধিকাংশ কিতাবাদি মজুদ আছে।