ইসলাম কী তরবারির জোরে ছড়িয়েছে? সাম্রাজ্য বিস্তার ও ব্যক্তিগত ধর্মান্তরের ঐতিহাসিক সত্যতা

ইসলাম বহুভাবে ছড়িয়েছে পৃথিবীতে, তার মধ্যে অন্যতম হলো তরবারি। এটা ঐতিহাসিক সত্য। রক্তপাতও ঘটেছে। ইসলামের বিস্তারের মোটাদাগে দুইটা দিক আছে, একটা হলো সাম্রাজ্যের বিস্তার ও আরেকটা হলো ব্যক্তিজীবনে ইসলামের প্রসার।
সাম্রাজ্যের বিস্তার করতে শক্তি ও তরবারির প্রয়োজন তো হবেই। এটা তো সাধারণ বিষয় আর যেকোনো মতাদর্শই এভাবেই ছড়িয়েছে পৃথিবীতে। ইবনুল কাইয়্যুম (রঃ) বলেন —
“আল্লাহ সুবনাহু ওয়া তায়ালা এই দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন একদিকে দলিল প্রমাণ সাক্ষ্য সহকারে, অপরদিকে তরবারি ও বর্শা দিয়ে। উভয়টি এমনভাবে একত্র করা আছে একটিকে আরেকটি থেকে আলাদা করা যায়না।”
যাইহোক তরবারি দিয়ে ইসলামের প্রসারের বিষয়টা আমরা অস্বীকার করতে পারিনা। করলে সেটা হবে সত্যকে অস্বীকার করা। সত্যি বলতে অস্ত্রের জোরেই ইসলামি সাম্রাজ্যের বিস্তার ঘটেছে। আর যে মুসলিম এটাকে অস্বীকার করে হয় সে মিথ্যুক নাহয় অজ্ঞ।
এখানে একটা বিষয় বলে রাখি, ‘তরবারি দিয়ে ইসলাম প্রসার’—বলতে বুঝবো ইসলামি সাম্রাজ্যের বিস্তার বা রাজনৈতিক আধিপত্য। ব্যক্তিগতভাবে কারোকে ধর্মান্তরিত করা নয়। যখন বলা হয়, “ইসলাম ছড়িয়েছে তরবারির জোরে”—সেটার অর্থ যদি ইসলামের সাম্রাজ্যের বিস্তার হয় তাহলে এটাতে কোন সমস্যা নেই কিন্তু এটার মাধ্যমে সাধারণত বোঝানো হয়ে থাকে যে মুসলমানরা সকলকে ধরে ধরে মুসলমান বানিয়েছে জোর করে ভয় দেখিয়ে। এটাই হলো মিথ্যাচার। সম্ভবত এবিষয়েই O’leary বলেছেন,-
“History makes it clear however, that thelegends of fanatical Muslims sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races, is one of the most fantastically absurd myths that historians have ever repeated.”[1]De Lacy O’Leary, Islam at the Cross Roads (New York: E.P. Dutton and Co., 1923), pp 8.
ইসলামের ইতিহাস ঘাঁটলে দেখা যায় ইসলামি সাম্রাজ্যের যেখানেই প্রসার ঘটেছে সেখানে তারা তিনটে অপশন দিয়েছে জনসাধারণকে :
(১) ইসলাম গ্রহণ।
(২) ইসলামের আধিপত্য মেনে নিয়ে জিজিয়া প্রদান।
(৩) উপরের দুটোতে রাজি না থাকলে যুদ্ধ।
অর্থাৎ মুসলিম শাসকদের মূল লক্ষ্য ছিলো তরবারির জোরে নতুন রাজ্যের ক্ষমতা গ্রহণ করে সেখানে ইসলামি আধিপত্য কায়েম করা, ইসলামের আইন চাপিয়ে দেওয়া কিন্তু জনসাধারণকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করানো নয়। ইতিহাসবিদ Marshall Hodgson বলেন –
“কুরআনের শিক্ষায় বিদ্যমান আদর্শিক ও অর্থনৈতিক সংহতি সাম্রাজ্য বিস্তারের ভিত্তিতে পরিণত হয়। প্রধানত অনারব এলাকায় ইসলামি আধিপত্য প্রতিষ্ঠা করাই লক্ষ্য ছিলো,ধর্মান্তর নয়।”[2]Marshall G. Hodgson, The Venture of Islam, Volume 1: The Classical Age of Islam (Chicago: The University of Chicago Press, 1974), pp 199.
ইরা ল্যাপিডাসও একই বক্তব্য দিয়েছেন,—
“Muslim conquerors ordinarily wished to dominate rather than convert, and most conversions to Islam were voluntary.”[Ira M. Lapidus, 2014]
‘Islam spread by the sword’ ধারণাটি মূলত মধ্যযুগীয় ইউরোপের যাজকশ্রেণী এবং পরবর্তী ওরিয়েন্টালিস্ট সাহিত্যে গড়ে ওঠা একটি polemical construct, ইতিহাসবিদ Karen Armstrong লিখেছে—“ক্রুসেডের সময় থেকেই পশ্চিমা খ্রিস্টান জগতের মানুষ ইসলামের এক অতিরঞ্জিত ও বিকৃত ভাবমূর্তি গড়ে তোলে, যেখানে ইসলামকে তারা সুশীল সভ্যতার প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে … ক্রুসেডের সময় খ্রিস্টানরাই যেখানে মুসলিম বিশ্বের বিরুদ্ধে একের পর এক নৃশংস-বর্বরোচিত পবিত্র যুদ্ধের সূচনা করেছিল, তখন ইউরোপের শিক্ষিত পণ্ডিত-যাজকরাই ইসলামকে স্বভাবগতভাবে সহিংস ও অসহিষ্ণু ধর্মবিশ্বাস হিসেবে বর্ণনা করেছে যা কেবল তরবারির সাহায্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। ইসলামের কল্পিত গোঁড়ামিপূর্ণ অসহিষ্ণুতার কিংবদন্তী পাশ্চাত্যের অন্যতম প্রচলিত ধারণায় পরিণত হয়েছে।”[3]Karen Armstrong, Islam A Short History; p. 180 (New York, The Modern Library, Paperback Edition 2002).
ইরা ল্যাপিডাস এবং মার্শাল হজসনের মতো পণ্ডিতদের বক্তব্য হলো, ইসলামে ধর্মান্তরের বেশিরভাগ ঘটনা শতাব্দীর পর শতাব্দী ধরে ধীরে ধীরে ঘটেছিল এবং মূলত স্বেচ্ছাতেই ঘটেছিল। ঐতিহাসিক ডেমোগ্রাফিও এই দাবিকে সমর্থন করে। উদাহরণস্বরূপ, ইরান নিয়ে রিচার্ড বুলেটের গবেষণায় দেখা যায় যে, মুসলিম বিজয়ের প্রায় দুইশ বছর পরে, জনসংখ্যার মাত্র অর্ধেক ইসলাম গ্রহণ করেছিল।
ইরান মুসলিম শাসনের অধীনে থাকা সত্ত্বেও ইসলামকে প্রধান ধর্মে পরিণত হতে ৩০০ বছরেরও বেশি সময় লেগেছিল। একইভাবে, মিশরে , মুসলিম বিজয়ের কয়েক শতাব্দী পরেও ইসলাম সংখ্যাগরিষ্ঠ ধর্মে পরিণত হয়নি, যা আরও প্রমাণ করে যে ধর্মান্তরকরণ একটি ঐচ্ছিক এবং ধীর প্রক্রিয়া ছিল, জোরপূর্বক নয়।
Ira Lapidus লিখেছেন —
“European scholars believed that conversions to Islam were made at the point of the sword and that conquered peoples were given the choice of conversion or death. It is now apparent that conversion by force, while not unknown in Muslim countries, was, in fact, rare. Muslim conquerors ordinarily wished to dominate rather than convert, and most conversions to Islam were voluntary.”[4]Ira M. Lapidus, A History of Islamic Societies,p 271.
মাইকেল বোনার জোর দিয়ে বলেন, –
“শুরুতেই বলতে হয়, কোনো জোরপূর্বক ধর্মান্তর করা হয়নি, “ইসলাম গ্রহণ এবং তরবারি” (যে-কোনো) একটিকে বেছে নেওয়ার কোনো ব্যাপার ছিল না। কুরআনের সুস্পষ্ট মূলনীতিভিত্তিক ইসলামি বিধান এরূপ নিষিদ্ধ করেছে। জিম্মিদের অবশ্যই তাদের ধর্ম পালন করতে দিতে হবে।… যদিও ইসলামের ইতিহাসে জোরপূর্বক ধর্মান্তরের কিছু নজির আছে, এগুলো ছিল নিয়মবহির্ভূত।”[5]Michael Bonner, Jihad in Islamic History: Doctrines and Practice (Princeton, NJ: Princeton University Press, 2006), pp 89-90.
John Wiliam Draper বলেন, –
“It is altogether a misconception that the Arabian progress was due to the sword alone, the sword alone, the sword may change an acknowledged national creed but it can not affect the consciences of men.”[6]A History of the Intellectual Development of Europe -John Wiliam Draper
বিজ্ঞানের ইতিহাসবিদ সমরেন্দ্রনাথ সেন বলেন,
“ইসলাম সম্বন্ধে প্রধান কথা এই যে, ইহার দ্বারা এক বিরাট ও ব্যাপক সামাজিক বিপ্লব সূচিত হইয়াছিল। সংকীর্ণ দৃষ্টি, জরাজীর্ণ, অচল ও মুমূর্ষ সমাজ ব্যবস্থার পরিবর্তে মানবাধিকারের ভিত্তিতে যে স্বাধীন ও সুস্থ জীবন ও সমাজ ব্যবস্থার সম্ভাবনীয়তা ইসলাম তুলিয়া ধরিয়াছিল, আরবদের জয়যাত্রার ইহাই ছিল মূল কারণ। কেবল তরবারির জোরে আরবদের বিশ্বপ্রাধান্য প্রতিষ্ঠিত হইয়াছিল, শুধু আরব সৈন্যের ভয়ে স্পেন হইতে ভারতবর্ষ পর্যন্ত প্রসারিত বিস্তীর্ণ ভূখণ্ডের বীর জাতিরা আরবদের নিকট বশ্যতা স্বীকার করিয়াছিল এরূপ মনে করিবার মত ভুল আর কিছুই হইতে পারে না।”[7]বিজ্ঞানের ইতিহাস, সমরেন্দ্রনাথ সেন, পৃ ১১১.
ইসলামি রাষ্ট্রে মুসলিম ও অমুসলিম বুদ্ধিজীবীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন
এবিষয়ে John Wiliam Draper কি বলেছেন দেখা যাক, –
“During the period the learned men of the Christians and Jews were not only held in high esteem but were appointed to posts of great responsibility, and were promoted to the high ranking positions in the government.”
রবার্ট ব্রিফল্ট স্পেনের মুসলিম শাসন নিয়ে লিখেন, –
“Under absolute religious tolerance, Christians enjoyed complete freedom in the Spanish Khalifate; they had their own bishop; several monasteries existed in the outskirts of the capital which served as hostels for travellers, and monks were commonly seen in the streets of Cordova.”[8]The making of humanity, Robert Briffault,London, G. Allen & Unwin ltd, pp 198.
◾ ঐতিহাসিক তথ্যমতে জানা যায়, মুসলিম শাসকরা অনারব এলাকায় কর্তৃত্ব গ্রহণ করলে তা সেখানকার আদিবাসীদের মুক্তির স্বাদ এনে দিয়েছিলো। আসুন বেশকিছু উদাহরণ দেখি –
(১) ভারতের প্রেক্ষাপটে:
ইসলাম ভারতে এসেছিলো জনসাধারণের আশ্রয় হিসেবে, মানবেন্দ্রনাথ রায় বলেন,—
“ব্রাহ্মণ্য গোঁড়ামি বৌদ্ধবিপ্লবের কণ্ঠরোধ করায় প্রচলিত ধর্মবিরোধী অগণিত মানুষ একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ভারতবর্ষে আশ্রয়হীন নির্যাতিতের মতো দিশেহারা হয়ে পড়েছিল। তারাই ইসলামের বাণীকে সাগ্রহে স্বাগত জানিয়েছিল। ব্রাহ্মণ শাসকদের নিপীড়নে পীড়িত জাঠ ও অন্যান্য কৃষিজীবীদের সক্রিয় সহযোগীতায় মোহাম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেন।”[9]Historical Roll of Islam, M.N. Roy, pp 95-96.
এছাড়াও মুসলমান শাসকরা ভারতীয় উপমহাদেশে কখনোই অমুসলিমদের বিধিবিধানে হস্তক্ষেপ করেননি। ঐতিহাসিক রোমিলা থাপার স্বীকার করেছেন —
“Non-Muslims were free to maintain their own legal institutions… Finally it was conceded that a non-Muslim code could apply to a non-Muslim provided it did not endanger the state…. There was some discussions, for instance, on the question of women becoming Satis, according to the Shariah suicide is illegal and becoming a sati was an act of suicide, but it was permitted to Hindu women.”[10]A History of India. Vol-1, Romila Thapar.
ঐতিহাসিক সুরজিৎ দাশগুপ্তর গবেষণা থেকে জানা যায় –
“এটা একটা প্রচলিত ধারণা যে, একহাতে কোরাণ অন্য হাতে কৃপাণ নিয়ে ইসলামের প্রচার হয়েছে। এই ধারণাটি কতখানি সত্য তার বিচার একেবারে নতুন করে করা বিশেষভাবে প্রয়োজন- এখানে শুধু এটুকু বলাই যথেষ্ট যে মুসলিম রাজনৈতিক শক্তির প্রধান কেন্দ্র ছিল দিল্লী আগ্রা অঞ্চল, কিন্তু উল্লিখিত বড় বড় শহরগুলো বাদ দিলে ওইসব কেন্দ্রসংলগ্ন অঞ্চলগুলোতে মুসলিমদের সংখ্যার চাইতে কেন্দ্রের থেকে বহু দূরবর্তী অঞ্চলগুলোতে যেমন সিন্ধুতে, কেরলে, বাংলায় মসলিমের সংখ্যা সর্বদা গরিষ্ঠ আকার লাভ না করলেও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সমগ্র জনসংখ্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আকার লাভ করেছে। মুসলিম শক্তির মূল কেন্দ্র থেকে বহুদূরে অবস্থিত ওইসব অঞ্চলে ইসলামের ব্যাপক প্রচার কি করে এবং কেন হল?”[11]ভারতবর্ষ ও ইসলাম, সুরজিৎ দাশগুপ্ত, পৃষ্ঠা ১৬।
ভারতের প্রেক্ষাপটে বলপ্রয়োগ হয়েছে কি-না প্রসঙ্গে রোয়েনা রবিনসন বলেছেন,—
“The argument that Islam in India spread everywhere by ‘force’ or the ‘sword’ is almost too hackneyed, apart from being in most cases plainly untrue, to be dwelt upon.”[12]Rowena Robinson, “Modes of Conversion to Islam”, in Religious Conversion in India: Modes, Motivations, and Meanings, eds. Rowena Robinson and Sathianathan Clarke ,pp 23.
রিচার্ড ইটনের মতে— যদি সত্যিই তলোয়ারের জোরে ইসলাম ছড়িয়ে পড়ত, তাহলে যেখানে মুসলিম শাসন সবচেয়ে বেশি সময় ও সবচেয়ে শক্তভাবে ছিল, সেখানেই আজ মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি থাকার কথা। কিন্তু বাস্তবে তা নয়। পুরোনো নির্ভরযোগ্য আদমশুমারি দেখায় যে পাঞ্জাব ও বাংলায় মুসলমানের সংখ্যা অনেক বেশি (৭০–৯০%), অথচ এই অঞ্চলগুলো মুসলিম শাসনের মূল কেন্দ্র ছিল না। আর গঙ্গা সমভূমি, যেখানে মুসলিম শাসন সবচেয়ে শক্ত ছিল, সেখানে মুসলমানের সংখ্যা তুলনামূলকভাবে কম (মাত্র ১০–১৫%)।[13]Richard Eaton, The Rise of Islam and the Bengal Frontier, pp 115.
রোয়েনা রবিনসন উল্লেখ করেন যে,—ইটন খুবই বিশ্বাসযোগ্যভাবে দেখিয়েছেন বাংলার কৃষকদের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ে এমন এক সময়ে, যখন মুসলিম শাসকরাই আসলে ধর্মান্তরের বিরোধিতা করছিলেন।[14]Rowena Robinson, “Modes of Conversion to Islam”, in Religious Conversion in India: Modes, Motivations, and Meanings, eds. Rowena Robinson and Sathianathan Clarke ,pp 26.
(২) স্পেনের প্রেক্ষাপট:
ইহুদি ঐতিহাসিক Zion Zohar বলেন –
“৭১১ খ্রিস্টাব্দে যখন মুসলিমরা স্পেন দখল করে, ইহুদিরা তাদের স্বাগতম জানিয়েছিলো খ্রিস্টানদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য।”[15]Sephardic and Mizrahi Jewry: From the Golden Age of Spain to Modern Times, Zion Zohar. pp 8-9.
ইহুদিরা তো স্পেনের মুসলিম শাসনকে তাদের গোল্ডেন পিরিয়ড হিসেবে বিবেচনা করে। স্পেনের ইতিহাস লিখতে গিয়ে রেইনহার্ট ডোজি লিখেন,-
“আরবদের অবাধ সহনশীলতা অবশ্যই বিবেচনার দাবি রাখে। ধর্মীয় ব্যাপারে তারা কাউকে কোনো প্রকার জোর প্রয়োগ করত না। খ্রিস্টানরা ফ্রাংকদের চেয়ে তাদের শাসন পছন্দ করত।”[16]A History of Muslim in Spain, Reinhard Dozy, pp 235.
(৩) ইরানের প্রেক্ষাপট:
মুসলিম অধিকৃত পারস্যের( ইরানের) নেস্টরিয় গোত্রের গোত্রপতি ইশোয়াব-৩ পারস্যের প্রধান পুরোহিতকে চিঠি লিখে বলেন, –
“ And the Arabs, to whom God at this time has given the empire of the world, behold, they are among you, as ye know well : and yet they attack not the Christian faith, but, on the contrary, they favour our religion, do honour to our priests and the saints of the Lord, and confer benefits on churches and monasteries. Why then have your people of Merv abandoned their faith for the sake of these Arabs ? and that, too, when the Arabs, as the people of Merv themselves declare, have not compelled them to leave their own religion but suffered them to keep it safe and undefiled…..”[17]The preaching of Islam : A history of the propagation of the Muslim faith, T. W Arnold, pp 81-82.
এছাড়াও জামাল মালিক, জোনাথন বার্কি এবং কেভিন ব্যারেটের মতো ইতিহাসবিদরা ‘Spread-by-the-Sword’ তত্ত্বকে চ্যালেঞ্জ করেছেন এবং তা ভুল প্রমাণ করেছেন। বিস্তারিত দেখুন।[18]Jamal Malik, Islam in South Asia: A Short History (Leiden: Brill, 2008), pp 183;
Jonathan Berkey, The Formation of Islam: Religion and Society in the Near East, 600-1800 (New York: Cambridge University Press), pp 162;
Kevin Barrett, “Is Islam Reasonable?,” in Reasonable Perspectives on Religion, ed. Richard Curtis (Plymouth, UK: Lexington Books, 2010), pp 204.
◾Bulliet, R. W. (1979). Conversion to Islam in the Medieval Period: An Essay in Quantitative History. Harvard University Press.
◾Kennedy, H. (2007). The Great Arab Conquests: How the Spread of Islam Changed the World We Live In. Da Capo Press.
মোটকথা, ঐতিহাসিকভাবে ইসলামের সাম্রাজ্য ছড়িয়েছে তরবারির জোরে, যুদ্ধ করে । কিন্তু নতুন ভূমির কর্তৃত্ব গ্রহণ করে সেখানে ইসলামের আইন প্রতিষ্ঠা হলে জনসাধারণকে জোর করে ইসলাম গ্রহণ করানো হয়নি। অর্থাৎ ব্যক্তি জীবনে ইসলাম গ্রহণে জোর করা হয়নি বরং ইসলাম জনসাধারণের জীবনে এনে দিয়েছিলো মুক্তির স্বাদ।
Footnotes
| ⇧1 | De Lacy O’Leary, Islam at the Cross Roads (New York: E.P. Dutton and Co., 1923), pp 8. |
|---|---|
| ⇧2 | Marshall G. Hodgson, The Venture of Islam, Volume 1: The Classical Age of Islam (Chicago: The University of Chicago Press, 1974), pp 199. |
| ⇧3 | Karen Armstrong, Islam A Short History; p. 180 (New York, The Modern Library, Paperback Edition 2002). |
| ⇧4 | Ira M. Lapidus, A History of Islamic Societies,p 271. |
| ⇧5 | Michael Bonner, Jihad in Islamic History: Doctrines and Practice (Princeton, NJ: Princeton University Press, 2006), pp 89-90. |
| ⇧6 | A History of the Intellectual Development of Europe -John Wiliam Draper |
| ⇧7 | বিজ্ঞানের ইতিহাস, সমরেন্দ্রনাথ সেন, পৃ ১১১. |
| ⇧8 | The making of humanity, Robert Briffault,London, G. Allen & Unwin ltd, pp 198. |
| ⇧9 | Historical Roll of Islam, M.N. Roy, pp 95-96. |
| ⇧10 | A History of India. Vol-1, Romila Thapar. |
| ⇧11 | ভারতবর্ষ ও ইসলাম, সুরজিৎ দাশগুপ্ত, পৃষ্ঠা ১৬। |
| ⇧12 | Rowena Robinson, “Modes of Conversion to Islam”, in Religious Conversion in India: Modes, Motivations, and Meanings, eds. Rowena Robinson and Sathianathan Clarke ,pp 23. |
| ⇧13 | Richard Eaton, The Rise of Islam and the Bengal Frontier, pp 115. |
| ⇧14 | Rowena Robinson, “Modes of Conversion to Islam”, in Religious Conversion in India: Modes, Motivations, and Meanings, eds. Rowena Robinson and Sathianathan Clarke ,pp 26. |
| ⇧15 | Sephardic and Mizrahi Jewry: From the Golden Age of Spain to Modern Times, Zion Zohar. pp 8-9. |
| ⇧16 | A History of Muslim in Spain, Reinhard Dozy, pp 235. |
| ⇧17 | The preaching of Islam : A history of the propagation of the Muslim faith, T. W Arnold, pp 81-82. |
| ⇧18 | Jamal Malik, Islam in South Asia: A Short History (Leiden: Brill, 2008), pp 183; Jonathan Berkey, The Formation of Islam: Religion and Society in the Near East, 600-1800 (New York: Cambridge University Press), pp 162; Kevin Barrett, “Is Islam Reasonable?,” in Reasonable Perspectives on Religion, ed. Richard Curtis (Plymouth, UK: Lexington Books, 2010), pp 204. ◾Bulliet, R. W. (1979). Conversion to Islam in the Medieval Period: An Essay in Quantitative History. Harvard University Press. ◾Kennedy, H. (2007). The Great Arab Conquests: How the Spread of Islam Changed the World We Live In. Da Capo Press. |




