হিন্দুত্ববাদ১৯৭১ অধ্যায়

উলঙ্গ করে ধর্ম খোঁজা: ভারতীয় হিন্দুত্বের পুরনো ইতিহাস

এক

থাম্বনেইলের ছবিটা আপনারা অনেকে দেখেছেন, বিভিন্ন জায়গায় এটাকে ‘১৯৭১ সালে হিন্দু নাকি মুসলিম চেক করছে পাকিস্তানি বাহিনী’ টাইটেলে পোস্ট করা হয়।
মূলত এটা ভারতীয় বাহিনী। কিশোর পারেখের তোলা ছবি, যিনি এটার ক্যাপশন দিয়েছেন যে ভারতীয় আর্মি চেক করছে যে তারা পাকিস্তানি স্পাই কিনা, তাদের অস্ত্র আছে কিনা।[1]Bangladesh A Brutal Birth, Page 22, Photo by Kishore Parekh [PDF][2]পাকিস্তান আর্মিকে দায়ী করে যে ভাইরাল ছবিটি ইন্টারনেটে ঘোরে, সেটি সম্পর্কে রিউমর স্ক্যানারঢাকা ট্রিবিউনের নিউজ

উলঙ্গ করে ধর্ম খোঁজা: ভারতীয় হিন্দুত্বের পুরনো ইতিহাস

তবে এমন লুঙ্গি খুলে অস্ত্র চেক করার মতো কাজ, কোনো স্বাভাবিক মানুষ করবে না। তাদের আসল উদ্দেশ্য কী সেটা সাধারণ কেউই আন্দাজ করতে পারবেন।

দুই

১৯৭১ সালের ১২ই ডিসেম্বর খুলনাতে ভারতীয় আর্মির একটি ভিডিয়ো ফুটেজ পেয়েছি[3]https://www.gettyimages.com/detail/video/report-from-east-pakistan-east-pakistan-jessore-khulna-news-footage/1491458991[4]AP Newsroom, video id: z025523, Title: SYND 15 12 71 INDIAN TROOPS ADVANCE TOWARDS KHULNA
https://www.youtube.com/watch?v=Ar_KhgKtlW4
, যেখানে মালায়ালাম ভাষায় কথা বলা ভারতীয় আর্মি গ্রামবাসীদেরকে ‘রাজাকার’ হিসাবে ধরে লুঙ্গি খুলে খুলে উলঙ্গ তল্লাশি চালাচ্ছে।

তিন

দাঙ্গা করার সময় ভারতীয় হিন্দুরা সামনে থাকা লোকটি মুসলিম নাকি হিন্দু সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করে তার প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখে। আর মেয়েদের ক্ষেত্রে তারা শুধু নাম জিজ্ঞেস করে, তারপর ধর্ষণ করে।

টাইমস অব ইন্ডিয়ার ফটো-জার্নালিস্ট অনিরুদ্ধ চৌধুরীকেও তারা প্যান্ট খুলতে বলেছিলো তার ধর্ম ভেরিফাই করার জন্য।

❝Aunindyo Chattopadhyay, a photojournalist with the Times of India, detailed his horrifying experience in the newspaper on Tuesday, where he wrote that he was first approached by a Hindu Sena member who tried to put a tilak on his forehead to make his job easier, and that he was later questioned when he tried to take a picture of a building on fire, and was asked why he was going there as he was Hindu too.

The horror continued, the mob later threatening to remove his pants to verify his religion.❞[5]One journalist shot at, two other reporters attacked by mob in Delhi riots, The News Minute, Published on: 25 Feb 2020 https://www.thenewsminute.com/news/one-journalist-shot-two-other-reporters-attacked-mob-delhi-riots-118905

চার

প্যান্ট খুলে ধর্ম নিশ্চিত হয়ে পাশবিক নির্যাতন, বিহারে মুসলিম ব্যক্তির মৃত্যু! বুকের ওপর দাঁড়িয়ে প্লাস দিয়ে আঙ্গুল-পা-কান থেঁতলে দিলো হিন্দু জঙ্গিরা

❝বিহারের নাওয়াদায় ৪০ বছর বয়সী মোহাম্মদ আথার হুসেনের গত শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ৫ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী জনতার আক্রমণে তিনি গুরুতর আহত হয়েছিলেন। জানা গেছে, তাঁর ধর্মীয় পরিচয়ের কারণেই তাঁকে টার্গেট করা হয়।
মৃত্যুর আগে আথার সেই আক্রমণের ভয়াবহতা বর্ণনা করেছিলেন। তিনি বলেন, ৪ থেকে ৫ জন লোক তাঁকে জোর করে থামিয়ে পকেট চেক করে, একটি ঘরে টেনে নিয়ে যায় এবং তাঁর ধর্মীয় পরিচয় প্রকাশ করতে বাধ্য করে। তারা তাঁকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়, আঙুল ভেঙে দেয়, বুকের ওপর উঠে তাঁকে মাড়িয়ে দেয়। এমনকি পুড়িয়ে মারার চেষ্টায় তাঁর শরীরে পেট্রল ঢেলে দেয়।
তিনি আরও বলেন, আক্রমণকারীরা প্লাস ব্যবহার করে তাঁর পা, আঙুল এবং কান থেঁতলে দেয় এবং ইট দিয়েও আঘাত করে।
একটি ভিডিওতে আথার বলেন, “পাঁচজন লোক আমাকে থামিয়ে পকেট চেক করতে শুরু করে, একটি ঘরে নিয়ে গিয়ে আমাকে তালাবদ্ধ করে দেয়, আমি মুসলিম কি না তা নিশ্চিত করার জন্য আমার প্যান্ট খুলতে বলে এবং আমাকে মারধর করে ও চামড়া পুড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন, “তারা আমার বুকের ওপর দাঁড়িয়ে আমাকে মাড়িয়ে দেয়। আমার মুখ থেকে রক্ত বের হচ্ছিল এবং তারা ইটও ব্যবহার করে আমাকে মারার জন্য। কেউ একজন পুলিশকে ফোন করে এবং তারপরেই আমাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।”
আথার প্রায় ২০ বছর ধরে রোহ এবং আশেপাশের এলাকায় কাপড় বিক্রি করতেন, তিনিই ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী। মৃত্যুর আগে সাংবাদিকদের তিনি বলেন, “আমিই আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি; আমার পরিবারের দেখভাল করার আর কেউ নেই।”
তাঁর স্ত্রী শবনম পারভীন ১০ জন অভিযুক্ত এবং ১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত চারজন সন্দেহভাজন – সনু কুমার, রঞ্জন কুমার, শচীন কুমার, এবং শ্রী কুমারকে গ্রেফতার করেছে, এবং অন্যদের খোঁজে তল্লাশি চলছে।
রোহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার নিশ্চিত করেছেন, হামলার পরপরই এফআইআর দায়ের করা হয় এবং তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে।
এই ঘটনাটি নাওয়াদার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। ২০২৩ সালেই এলাকাটিতে উগ্রবাদী জনতার হাতে একাধিক মারধরের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ফেব্রুয়ারিতে দু’জন যুবককে পিটিয়ে হত্যা এবং আগস্টে জাদুবিদ্যার অভিযোগ তুলে এক বয়স্ক দম্পতির উপর আক্রমণ।❞[6]দৈনিক ইনকিলাব, ১৪ই ডিসেম্বর, ২০২৫, অনলাইন সংস্করণ, https://dailyinqilab.com/international/news/841511

এভাবেই চলছে হিন্দুত্বের আগ্রাসী কার্যক্রম!

Citation is loading...
Footnotes
1 Bangladesh A Brutal Birth, Page 22, Photo by Kishore Parekh [PDF]
2 পাকিস্তান আর্মিকে দায়ী করে যে ভাইরাল ছবিটি ইন্টারনেটে ঘোরে, সেটি সম্পর্কে রিউমর স্ক্যানারঢাকা ট্রিবিউনের নিউজ
3 https://www.gettyimages.com/detail/video/report-from-east-pakistan-east-pakistan-jessore-khulna-news-footage/1491458991
4 AP Newsroom, video id: z025523, Title: SYND 15 12 71 INDIAN TROOPS ADVANCE TOWARDS KHULNA
https://www.youtube.com/watch?v=Ar_KhgKtlW4
5 One journalist shot at, two other reporters attacked by mob in Delhi riots, The News Minute, Published on: 25 Feb 2020 https://www.thenewsminute.com/news/one-journalist-shot-two-other-reporters-attacked-mob-delhi-riots-118905
6 দৈনিক ইনকিলাব, ১৪ই ডিসেম্বর, ২০২৫, অনলাইন সংস্করণ, https://dailyinqilab.com/international/news/841511
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button