আল্লাহ অন্যান্য ধর্মগ্রন্থকে সংরক্ষণ করেন নি কেন?

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামআল্লাহ অন্যান্য ধর্মগ্রন্থকে সংরক্ষণ করেন নি কেন?
Rayhan Rashid asked 2 বছর ago
আল্লাহ শুধুমাত্র কুরআনকেই সংরক্ষণ করেছেন; কিন্তু তাওরাত, ইঞ্জিল, যাবুর এবং সহিফাগুলো সংরক্ষণ করেননি। কেন এই কাজটি করলেন?  আর আল্লাহর বাণীর পরিবর্তন হয় না - এটা কি অর্থে বুঝিয়েছে? মানে লেখেও পরির্বতন করা যাবে না এমন? একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
1 Answers
Ashraful Nafiz Staff answered 2 বছর ago
প্রথমত এটা আল্লাহর ইচ্ছা তিনি সংরক্ষণ করেন নি। কেন করেন নি সেই প্রশ্ন করা অনর্থক কাজ।
নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। (কুরআন - 2:253; 22:14; 85:16) তিনি যা করেন সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় না, তবে তাদের জিজ্ঞাসা করা হবে। (কুরআন 21:23)
তিনি সেগুলো সংরক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন নি তাই করেন নি। কারণ তিনিই সবচেয়ে ভালো জানেন সব বিষয়ে। আল্লাহ বলেন,
 নিশ্চয় আমি জানি যা তোমরা জান না।((সূরা বাকারা আয়াত ৩০, ২১৬))
এছাড়া সেগুলো কোনটাই ফাইনাল ছিল না, ফাইনাল হচ্ছে কোরআনুল করিম যা শেষ নবীর উপর অবতীর্ণ হয়েছে। সেহেতু যেগুলো ফাইনাল না সেগুলোকে সংরক্ষণ করতে যাওয়াটাই অপ্রয়োজনীয় একটি কাজ।  আর বাকি আপনার শেষ প্রশ্নটির সেটার উত্তর এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ https://uncovertrue.blogspot.com/2023/07/blog-post.html
Back to top button