হাদিসউসুলুল হাদিস

সহিহুল বুখারীর বাদ্য হারাম হওয়ার হাদিস নিয়ে সকল আপত্তির জবাব

সহিহ বুখারী, হাদিস নং ৫৫৯০

ইসলামী ফিকহ (الفقه) ও হাদিসশাস্ত্রের (উলুমুল হাদিস / علوم الحديث) ইতিহাসে বাদ্যযন্ত্র বা আল-মাআযিফ (المعازف) হারাম হওয়ার ব্যাপারে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—চার মাযহাবের জুমহুর ফকিহ ও মুহাদ্দিসদের সুস্পষ্ট ঐকমত্য রয়েছে [1]الفقه الإسلامي وأدلته للزحيلي، ٤/ ٢٦٦٤; الموسوعة الفقهية الكويتية، ٣٨/ ١٧٧; منهاج السنة النبوية لابن تيمية، ٣/ ٤٣٩। ইমাম আবুল আব্বাস কুরতুবি, আবু তাইয়িব তাবারি, ইবনুস সালাহ, ইবনে রজব হাম্বলি, ইবনুল কাইয়িম এবং ইবনে হাজার হাইতামি (রহ.)-সহ বহু মুহাক্কিক আলেম শরিয়ত অনুমোদিত ‘দফ’ (الدف) ব্যতীত অন্যান্য সুরেলা বাদ্যযন্ত্র হারাম হওয়ার ওপর সালাফ ও খালাফের নির্ভরযোগ্য আলেমদের ইজমা (الإجماع) নকল করেছেন [2]إغاثة اللهفان، ١/ ٤٠٧; حكم الغناء في مذهب المالكية، ص ١٢; حكم الغناء والمعازف، ص ١।  আমাদের অবস্থান হলো বাদ্যযন্ত্র হারাম হওয়া জুমহুর ওলামার মত, সম্পূর্ণ ইজমাহ হয় নি, কিন্তু জুমহুরের মতের পক্ষে দলিলাদি অকাট্যভাবে শক্তিশালী।

বাদ্যযন্ত্র হারাম হওয়ার সবচেয়ে কেন্দ্রীয়, প্রসিদ্ধ ও স্পষ্ট দলিল হলো সহিহুল বুখারী (صحيح البخاري)-তে বর্ণিত ৫৫৯০ নম্বর হাদিসটি। প্রথমদিকের আলেমদের মধ্যে ইমাম মুহাল্লাব (রহ.) ও ইমাম ইবনে হাযম জাহিরি (রহ.) (মৃ. ৪৫৬ হি.) এই হাদিসটির সনদের ওপর সর্বপ্রথম আপত্তি তোলেন। পরবর্তীতে তুলনামূলক আধুনিক যুগে একদল গবেষক ও প্রবন্ধকার (বিশেষত আব্দুল্লাহ আল-জুদাই, শেখ মুহাম্মদ আল-গাজ্জালি, ইবনে আব্দুল মান্নান এবং বাংলাভাষী বিভিন্ন সমকালীন লেখক) ইবনে হাযমের পুরনো আপত্তির পাশাপাশি রিজাল শাস্ত্র (علم الرجال), বুখারীর তা’লিক পরিভাষা, সুনানে আবি দাউদের পাঠভেদ এবং অর্থগত তা’বিল (تأويل المتن)-এর আশ্রয় নিয়ে হাদিসটিকে ‘মুনকাতি’, ‘যঈফ’ বা ‘মুনকার’ প্রমাণের চেষ্টা করছেন।

এই প্রবন্ধটি একান্তভাবে সহিহুল বুখারীর ৫৫৯০ নম্বর হাদিসটির ওপর ভিত্তি করে আমরা লিখছি। মূল আরবি হাদিসশাস্ত্র, রিজাল গ্রন্থ এবং বুখারীর প্রামাণিক ভাষ্যগ্রন্থের আলোকে এই হাদিসটির বিরুদ্ধে উত্থাপিত সনদগত (ইসনাদ)  এবং অর্থগত (মতন) সকল আপত্তির জবাব দেওয়ার আমরা চেষ্টা করছি।

Contents Hide
সনদগত আপত্তিসমূহ ও সেগুলোর দালিলিক খণ্ডন
মতন ও অর্থগত আপত্তিসমূহের খণ্ডন

মূল হাদিস: আরবি ইবারত, সনদ ও অনুবাদ

ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারী (রহ.) তাঁর আল-জামি’উস সহিহ (الجامع الصحيح)-এর কিতাবুল আশরিবাহ (كتاب الأشربة / পানীয় অধ্যায়)-এর ৬ নম্বর পরিচ্ছেদ—«بَابُ مَا جَاءَ فِيمَنْ يَسْتَحِلُّ الْخَمْرَ وَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ» (বাবু মা জাআ ফিমান ইয়াসতাহিল্লুল খামরা ওয়া ইউসাম্মিহি বিগাইরি ইসমিহি)—এর অধীনে হাদিসটি সংকলন করেছেন [3]صحيح البخاري، ٧/ ١٠٦, ح ٥٥٩٠:

وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكِلَابِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الْأَشْعَرِيُّ قَالَ: حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ — وَاللهِ مَا كَذَبَنِي — سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: «لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ، يَأْتِيهِمْ — يَعْنِي الْفَقِيرَ — لِحَاجَةٍ فَيَقُولُوا: ارْجِعْ إِلَيْنَا غَدًا، فَيُبَيِّتُهُمُ اللهُ وَيَضَعُ الْعَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ.»

সনদের উচ্চারণ: ওয়া ক্বালা হিশাম ইবনু আম্মার: হাদ্দাসানা সাদাক্বাতু ইবনু খালিদ, হাদ্দাসানা আব্দুর রহমান ইবনু ইয়াযিদ ইবনি জাবির, হাদ্দাসানা আতিয়্যাতু ইবনু ক্বাইস আল-কিলাবি, হাদ্দাসানা আব্দুর রহমান ইবনু গানম আল-আশআরি, ক্বালা: হাদ্দাসানি আবু আমির আও আবু মালিক আল-আশআরি — ওয়াল্লাহি মা কাযাবানি — সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়াকুলু…

বঙ্গানুবাদ: হিশাম ইবনে আম্মার বলেন, আমাদের কাছে সাদাকা ইবনে খালিদ বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদের কাছে আব্দুর রহমান ইবনে ইয়াযিদ ইবনে জাবির বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদের কাছে আতিয়্যাহ ইবনে কাইস আল-কিলাবি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদের কাছে আব্দুর রহমান ইবনে গানম আল-আশআরি বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার কাছে আবু আমির অথবা আবু মালিক আল-আশআরি (রা.) বর্ণনা করেছেন—আল্লাহর কসম, তিনি আমাকে মিথ্যা বলেননি—তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন:
“অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার (আল-হির / الْحِرَ), রেশমি বস্ত্র (আল-হারির / الْحَرِيرَ), মদ (আল-খামর / الْخَمْرَ) এবং বাদ্যযন্ত্রকে (আল-মাআযিফ / الْمَعَازِفَ) হালাল মনে করবে। আর কিছু সম্প্রদায় এক উঁচু পর্বতের (আলাম / عَلَم) পাদদেশে অবস্থান করবে; সন্ধ্যায় তাদের পশুপাল (সারিহাহ / سَارِحَة) তাদের কাছে ফিরে আসবে এবং তাদের কাছে (এক অভাবী) ফকির প্রয়োজনের তাগিদে সাহায্য চাইতে আসবে। তারা তাকে বলবে, ‘তুমি আগামীকাল আমাদের কাছে এসো।’ অতঃপর আল্লাহ তাআলা রাতের বেলায় তাদের ওপর আজাব নাজিল করবেন, পর্বতকে তাদের ওপর ধ্বসিয়ে দেবেন এবং অবশিষ্টদের কিয়ামত পর্যন্ত বানর ও শূকরে রূপান্তরিত করবেন।”

‘আল-মাআযিফ’ (المعازف)-এর অর্থ:

আরবি ভাষাবিদ ও ফকিহদের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী, মাআযিফ (معازف) হলো মি’যাফাহ (مِعزفة)-এর বহুবচন, যার অর্থ সকল প্রকার বাদ্যযন্ত্র বা আলামতুল মালাহি (آلات الملاهي)। ইমাম জাওহারি তাঁর আস-সিহাহ অভিধানে, ইবনে তাইমিয়া তাঁর মাজমুউল ফাতাওয়া-তে, ইমাম জাহাবি তাঁর সিয়ারু আ’লামিন নুবালা-তে এবং হাফিজ ইবনে হাজার ফাতহুল বারী-তে স্পষ্ট করেছেন যে, আল-মাআযিফ শব্দটি প্রাচীন ও আধুনিক যাবতীয় তারযুক্ত, বায়ুচালিত ও তালবাদ্যযন্ত্রকে (যেমন উ’দ, তানপুরা, বাঁশি, সারেঙ্গী, ঢোল, তবলা ইত্যাদি) অন্তর্ভুক্ত করে [4]إرشاد الفقيه لابن كثير، ٢/ ٧٩; مجموع الفتاوى لابن تيمية، ١١/ ٥٣٥; فتح الباري، ١٠/ ٥٥; مجلة مجمع الفقه الإسلامي، ٤/ ١٩٢٨।

সনদগত আপত্তিসমূহ ও সেগুলোর দালিলিক খণ্ডন

আপত্তি ১: বুখারীর ‘তা’লিক’ (التعليق) ও সনদে ‘ইনকিতা’ (الانقطاع)-এর অভিযোগ (ইবনে হাযমের দাবি)

অভিযোগ: ইমাম ইবনে হাযম জাহিরি (রহ.) তাঁর আল-মুহাল্লা বিল-আছার (المحلى بالآثار) গ্রন্থে দাবি করেন যে, সহিহ বুখারীতে থাকলেই সব হাদিস সহিহ হয় না; ইমাম বুখারী এই হাদিসটি হাদ্দাসানা (حدثنا) না বলে «وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ» (ওয়া ক্বালা হিশাম ইবনে আম্মার) শব্দে মুআল্লাক (المعلق / ঝুলন্ত) হিসেবে এনেছেন। তাই বুখারী ও সাদাকা ইবনে খালিদের মাঝে সনদটি মুনকাতি (منقطع / বিচ্ছিন্ন) এবং এর দ্বারা দলিল পেশ করা যায় না [5]المحلى بالآثار، ٧/ ٥٦٥।

খণ্ডন:

  1. সরাসরি উস্তাদ থেকে ‘ক্বালা’ (قال) = ‘মুআনআন’ ও ‘মুত্তাসিল’:
    ইমাম ইবনুস সালাহ (মুকাদ্দিমাতু ইবনিস সালাহ / مقدمة ابن الصلاح), হাফিজ ইরাকি (শারহুত তাবসিরাহ / شرح التبصرة والتذكرة), ইমাম নববি, ইমাম সাখাভি (ফাতহুল মুগিস / فتح المغيث) এবং ইবনুল কাইয়িম (ইগাসাতুল লাহফান / إغاثة اللهفان) সর্বসম্মতভাবে ইবনে হাযমের এই দাবি খণ্ডন করেছেন। কারণ হিশাম ইবনে আম্মার ইমাম বুখারীর সরাসরি উস্তাদ ছিলেন এবং বুখারী তাঁর থেকে সহিহ বুখারীতেই সরাসরি হাদ্দাসানা শব্দে একাধিক হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী কখনো তাদলিস (التدليس) করেননি।

    উলুমুল হাদিসের প্রতিষ্ঠিত মূলনীতি হলো, তাদলিসমুক্ত রাবি তাঁর সরাসরি সাক্ষাৎপ্রাপ্ত উস্তাদ থেকে «قال فلان» শব্দে বর্ণনা করলে তার বিধান মুআনআন (عن فلان) হাদিসের মতোই মুত্তাসিল (متصل / অবিচ্ছিন্ন) বলে গণ্য হয় [6]مقدمة ابن الصلاح، ص ١٤٦–١٤٧; شرح التبصرة والتذكرة، ١/ ١٤٥–١٤٦; فتح المغيث، ١/ ٧٩; إغاثة اللهفان، ١/ ٤٥٧।

    হাফিজ ইরাকি তাঁর আলফিয়্যাতুল হাদিস-এ লিখেছেন:
    «أَمَّا الَّذِي لِشَيْخِهِ عَزَا بِقَالَ فكَذِي عَنْعَنَةٍ كَخَبَرِ الْمَعَازِفِ ** لَا تُصْغِ لِابْنِ حَزْمٍ الْمُخَالِفِ» — “বুখারী তাঁর উস্তাদের দিকে ‘ক্বালা’ শব্দে যা সম্বন্ধ করেছেন, তা আনআনাহ বা অবিচ্ছিন্ন সনদের সমতুল্য—যেমন ‘মাআযিফ’ (বাদ্যযন্ত্র)-এর হাদিস; সুতরাং বিরোধিতাকারী ইবনে হাযমের কথায় কর্ণপাত করো না!” [7]مفتاح السعيدية، ص ٥٨–٥٩।

  2. নিশ্চয়তাসূচক শব্দ (সিগাতুল জাযম / صيغة الجزم)-এর অকাট্যতা:
    ইমাম বুখারীর সুপরিচিত রীতি হলো, যে হাদিস তাঁর নিকট দুর্বল বা সন্দেহযুক্ত, তা তিনি সিগাতুত তামরিয (صيغة التمريض) অর্থাৎ ইউরওয়া / ইউযকারু (يُروى / يُذكر) শব্দে আনেন। আর যখন তিনি সিগাতুল জাযম (قال فلان — অমুক বলেছেন) ব্যবহার করেন, তখন যাঁর নামে তা’লিক করা হয়েছে তাঁর পর্যন্ত সনদটি তাঁর নিকট সহিহ হিসেবে প্রমাণিত থাকে।

    হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) ফাতহুল বারী-তে ঘোষণা করেছেন:
    «وَقَدْ تَقَرَّرَ عِنْدَ الْحُفَّاظِ أَنَّ الَّذِي يَأْتِي بِهِ الْبُخَارِيُّ مِنَ التَّعَالِيقِ كُلِّهَا بِصِيغَةِ الْجَزْمِ يَكُونُ صَحِيحًا إِلَى مَنْ عَلَّقَ عَنْهُ وَلَوْ لَمْ يَكُنْ مِنْ شُيُوخِهِ» — “হাফিজে হাদিসদের নিকট এটি সুপ্রতিষ্ঠিত যে, বুখারী নিশ্চয়তাসূচক শব্দে যত তা’লিক আনেন, তার সবকটিই যাঁর থেকে তা’লিক করা হয়েছে তাঁর পর্যন্ত সহিহ—এমনকি তিনি বুখারীর উস্তাদ না হলেও।”[8]فتح الباري، ١٠/ ٥٣; منهج النقد في علوم الحديث، ص ٣٧٥–٣٧٧।

আপত্তি ২: ইবনে মান্দাহর ‘তাদলিস’ (التدليس) ও ‘ইজাযত’ (الإجازة)-এর অভিযোগ

অভিযোগ: আবু আব্দুল্লাহ ইবনে মান্দাহ (রহ.) দাবি করেছিলেন যে, ইমাম বুখারী যেখানে «قال لنا فلان» বলেছেন তা ইজাযত, আর যেখানে «قال فلان» বলেছেন তা হলো তাদলিস (সূত্র গোপন করা)। আধুনিক সমালোচকেরা এর সূত্র ধরে দাবি করেন যে, এই হাদিসটি বুখারীর সরাসরি শোনা নয় বা এতে তাদলিস রয়েছে।

খণ্ডন: হাফিজ ইরাকি এবং হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) ইবনে মান্দাহর এই দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।

ইরাকি বলেছেন:
«ولم يوافق عليه» (কেউ তাঁর এই দাবিতে একমত হননি; [অর্থাৎ] কেউ কখনো ইমাম বুখারীকে তাদলিসের অভিযোগে অভিযুক্ত করেননি)[9]شرح التبصرة والتذكرة، ١/ ١٤٥।

আর ইবনে হাজার ফাতহুল বারী (১০/৫৩)-তে দেখিয়েছেন যে, ইমাম বুখারী তাঁর সহিহ গ্রন্থে যেসব হাদিসে «قال لي» বা «قال فلان» ব্যবহার করেছেন, তার অনেকগুলোই তিনি তাঁর অন্যান্য গ্রন্থে স্পষ্ট «حدثنا» শব্দে বর্ণনা করেছেন—অথচ বুখারীর মাযহাবে ইজাযতপ্রাপ্ত হাদিসে হাদ্দাসানা বলা জায়েজ নয়। সুতরাং এটি ছিল মুযাকারা (মৌখিক আলোচনা) বা সংক্ষেপণের রীতি, কোনোভাবেই তাদলিস নয়[10]فتح الباري، ١٠/ ٥٣; اللامع الصبيح، ١٤/ ١٩١।

আপত্তি ৩: ‘ইবনে হাজার নিজেই বলেছেন হাদিসটি বুখারীর শর্তে উত্তীর্ণ নয়’ এবং ‘ক্বালা লানা’ (قال لنا) বনাম ‘ক্বালা’ (قال) আলোচনা

অভিযোগ: সমকালীন লেখকগণ (যেমন শেখ সাদী প্রমুখ) ফাতহুল বারী (১০/৫৩) থেকে ইবনে হাজারের একটি দীর্ঘ আরবি অনুচ্ছেদ উদ্ধৃত করে দাবি করেন যে, ইবনে হাজার নাকি বলেছেন «أن لا يكون على شرطه» (হাদিসটি বুখারীর শর্তে উত্তীর্ণ নয়) বলেই বুখারী একে মুআল্লাক করেছেন। একইভাবে ফাতহুল বারী (৫/৩) থেকে «قال لنا» (ক্বালা লানা) সম্পর্কিত ইবনে হাজারের একটি উক্তি টেনে দাবি করা হয় যে, ক্বালা লানা দুর্বল শাহেদের জন্য ব্যবহৃত হয়, আর ক্বালা হিশাম তার চেয়েও নিম্নমানের। পাশাপাশি সমকালীন মুহাদ্দিস আব্দুল আযিয আত-তারিফির একটি উদ্ধৃতি এনে বলা হয় যে, হাদিসটি বুখারীর শর্তের নিচে (دون شرطه)।

খণ্ডন:

  1. ফাতহুল বারী (১০/৫৩)-এর আরবি ইবারতের প্রকৃত অর্থ: মূল আরবি ইবারত যাচাই করলে স্পষ্ট হয় যে, সমালোচকেরা এখানে অনুবাদ ও প্রাসঙ্গিকতায় গুরুতর ভুল করেছেন।

    ইবনে হাজার সেখানে বুখারীর «قال فلان» ব্যবহারের তিনটি ভিন্ন প্রকার (أنحاء) ব্যাখ্যা করেছেন:
    (ক) প্রথম প্রকার হলো যা বুখারী তাঁর সহিহ গ্রন্থের অন্য স্থানে অথবা সহিহ গ্রন্থের বাইরে অন্য কিতাবে হাদ্দাসানা শব্দে এনেছেন—শর্তে না মেলার (أن لا يكون على شرطه) কথাটি ছিল সহিহ গ্রন্থের বাইরের কিতাবের ওই দ্বিতীয় উপ-বিভাগের জন্য, আলোচ্য ৫৫৯০ নম্বর হাদিসের জন্য নয়!
    (খ) তৃতীয় প্রকার হিসেবে ইবনে হাজার আলোচ্য হাদিসটির উদাহরণ দিয়ে বলেছেন: «الَّذِي يَظْهَرُ لِيَ الْآنَ أَنَّهُ لِقُصُورٍ فِي سِيَاقِهِ، وَهُوَ هُنَا تَرَدُّدُ هِشَامٍ فِي اسْمِ الصَّحَابِيِّ» — অর্থাৎ এর কারণ কোনো রাবির দুর্বলতা নয়, বরং সাহাবির নামের ক্ষেত্রে হিশামের সামান্য দ্বিধা (আবু আমির নাকি আবু মালিক)[11]فتح الباري، ١٠/ ٥٣।

  2. ‘ক্বালা লানা’ (৫/৩) বনাম ‘ক্বালা হিশাম’ (১০/৫৩): ফাতহুল বারী (৫/৩)-এ ইবনে হাজার «وَقَالَ لَنَا مُسْلِمٌ» (বহুবচন) সম্পর্কে কথা বলেছিলেন, যা একটি ভিন্ন অধ্যায়ের মুতাবাআত ছিল[12]فتح الباري، ٥/ ٣। পক্ষান্তরে «وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ» সম্পর্কে খোদ ইবনে হাজারের চূড়ান্ত রায় হলো (তাগলিকুত তা’লিক ৫/২২):

    «وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ لَا عِلَّةَ لَهُ وَلَا مَطْعَنَ لَهُ» — “এটি একটি সহিহ হাদিস; এতে কোনো ইল্লত (গোপন ত্রুটি) নেই এবং এতে সমালোচনার কোনো সুযোগও নেই।”[13]تغليق التعليق، ٥/ ٢٢।

  3. আব্দুল আযিয আত-তারিফি ও আব্দুল্লাহ আল-জুদাইয়ের স্বীকারোক্তি: তারিফি (রহ.)-এর যে উদ্ধৃতি সমালোচকেরা পেশ করেছেন, সেই বাক্যের শেষেই তিনি স্পষ্ট বলেছেন: مع ثبوت الاتصال في هذا الخبر (“এই হাদিসটির অবিচ্ছিন্নতা [ইত্তিসাল] সুপ্রমাণিত”)। আর আধুনিক কালে বাদ্যযন্ত্র বৈধ বলার পক্ষে যাঁর বই সবচেয়ে বেশি উদ্ধৃত হয়—সেই আব্দুল্লাহ আল-জুদাই নিজেও তাঁর উসুলুল হাদিসের গ্রন্থ তাহরিরু উলুমিল হাদিস (تحرير علوم الحديث)-এ এই হাদিস সম্পর্কে লিখেছেন যে, এটি মুত্তাসিল ও সহিহ এবং ইমাম বুখারী এটিকে তাঁর অধ্যায়ের মূল হুজ্জাত বা প্রমাণ («فهو حجته للباب المذكور») হিসেবেই এনেছেন [14]تحرير علوم الحديث، ٢/ ٨٥٣, ٢/ ٨٥٤!

আপত্তি ৪: ‘বুখারীর বাইরে অতিরিক্ত যে ৯টি মুত্তাসিল সনদ রয়েছে, সেখানে নাকি বাদ্যযন্ত্র (المعازف)-এর কথাই নেই!’

অভিযোগ: বুখারীর তা’লিক খণ্ডনে জুমহুর মুহাদ্দিসগণ হিশাম ইবনে আম্মার থেকে সরাসরি «حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ» শব্দে ৯ জন হাফিজে হাদিসের অবিচ্ছিন্ন সনদ পেশ করেন। এর বিপরীতে সমকালীন কিছু সমালোচক (যেমন ইবনে আব্দুল মান্নান ও তাঁর অনুসারীরা) প্রচার করেন যে, ওই অতিরিক্ত ৯টি সনদের মূল পাঠে নাকি বাদ্যযন্ত্র (المعازف)-এর উল্লেখই নেই!

খণ্ডন: এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি ও মূল কিতাব না দেখার ফল। মূল আরবি হাদিসগ্রন্থগুলো যাচাই করলে দেখা যায়, ওই প্রতিটি অবিচ্ছিন্ন সনদেই হুবহু «وَالْمَعَازِفَ» (এবং বাদ্যযন্ত্র) শব্দটি সুস্পষ্টভাবে বিদ্যমান রয়েছে:

ক্রম

মূল হাদিসগ্রন্থ ও সংকলক

হিশাম ইবনে আম্মারের সরাসরি ছাত্র (রাবি)

রাবির মান ও মূল পাঠে ‘আল-মাআযিফ’ (المعازف)-এর প্রমাণ

১

সহিহ ইবনে হিব্বান (صحيح ابن حبان)

আল-হুসাইন ইবনে আব্দুল্লাহ আল-কাত্তান (الحسين بن عبد الله القطان)

ছিকাহ হাফিজ। মূল আরবি পাঠ: «لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ»
[15]صحيح ابن حبان، ٦/ ٨٦; الإحسان، ١٥/ ١٥٤।

২

মুস্তাখরাজে ইসমাইলি ও সুনানে বাইহাকি

আল-হাসান ইবনে সুফিয়ান আন-নাসাওয়ি (الحسن بن سفيان النسوي)

সর্বোচ্চ স্তরের ছিকাহ হাফিজ সাবত। মূল আরবি পাঠ: «يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ»
[16]السنن الكبرى للبيهقي، ٢١/ ١٣٣; السنن الصغير، ٤/ ١٧٦; تغليق التعليق، ٥/ ١٨–١٩।

৩

আল-মু’জামুল কাবির লিত-তাবারানি (১ম সূত্র)

মুসা ইবনে সাহল আল-জাওনি আল-বাসরি (موسى بن سهل الجوني)

ছিকাহ হাফিজ। মূল আরবি পাঠ: «لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ…»
[17]المعجم الكبير للطبراني، ٣/ ٢٨٢، ح ٣٤١٧।

৪

আল-মু’জামুল কাবির লিত-তাবারানি (২য় সূত্র)

জাফর ইবনে মুহাম্মদ আল-ফিরইয়াবি (جعفر بن محمد الفريابي)

ছিকাহ হুজ্জাহ ও যুগশ্রেষ্ঠ হাফিজ। ইবনে হাজার একে বুখারীর অনুরূপ ‘আল-মাআযিফ’-সহ মুত্তাসিল সনদ হিসেবে এনেছেন [18]تغليق التعليق، ٥/ ١٨; فتح الباري، ١٠/ ٥٣।

৫

মুসনাদুশ শামিয়্যিন লিত-তাবারানি

মুহাম্মদ ইবনে ইয়াযিদ ইবনে আব্দুস সামাদ (محمد بن يزيد بن عبد الصمد)

দামেস্কের ছিকাহ মুহাদ্দিস। মূল আরবি পাঠ: «لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ…»
[19]مسند الشاميين، ١/ ٣٣٤، ح ٥٨٨।

৬

মুস্তাখরাজে আবি নুআইম (১ম সূত্র)

আবদান ইবনে আহমদ আল-আহওয়াযি (عبدان الأهوازي)

ছিকাহ হাফিজ সাবত। আবু নুআইম মা’রিফাতুস সাহাবা-তে ‘আল-মাআযিফ’-সহ পূর্বের হাদিসের অনুরূপ (نحوه) উল্লেখ করেছেন [20]معرفة الصحابة، ٦/ ٣٠١٠; تغليق التعليق، ٥/ ١٨।

৭

মুস্তাখরাজে আবি নুআইম (২য় সূত্র)

আবু বকর আল-বাগান্দি (أبو بكر الباغندي)

প্রসিদ্ধ হাফিজ; সরাসরি হাদ্দাসানা হিশাম শব্দে ‘আল-মাআযিফ’-সহ বর্ণিত [21]فتح الباري، ١٠/ ٥٣; تغليق التعليق، ٥/ ١٨।

৮

আল-মুনতাকা মিন মুসনাদিল মুকিল্লিন (দা’লাজ)

মুহাম্মদ ইবনে ইসমাইল আল-ইসমাইলি (محمد بن إسماعيل الإسماعيلي)

ছিকাহ হাফিজ সাবত। মূল আরবি পাঠ: «لَيَكُونَنَّ فِي أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ…»
[22]المنتقى من مسند المقلين، ص ٣٤، ح ٨; تحريم آلات الطرب، ص ٤١।

৯

হাকিম আবু আহমদ আল-কাবির ও আবু যর হারাভি

মুহাম্মদ ইবনে মারওয়ান ও হুসাইন ইবনে ইদরিস

নির্ভরযোগ্য সনদ; আবু যরের সনদে ইবনে হাজার স্পষ্ট লিখেছেন: «ثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ بِهِ سَوَاءً» (হুবহু একই শব্দে) [23]تغليق التعليق، ٥/ ١٧, ٥/ ١٩।

এই বিভ্রান্তির উৎস কী?
ইমাম বাইহাকি তাঁর আস-সুনানুল কুবরা [24]السنن الكبرى، ٦/ ٥١٧-এর «باب ما ورد من التشديد في لبس الخز» (খায কাপড় পরার কঠোরতা) অধ্যায়ে হিশাম ইবনে আম্মার ও দুহাইমের সনদ দুটি একত্রে উল্লেখ করেন। পোশাকের অধ্যায় হওয়ায় সেখানে হিশামের অংশে সংক্ষেপ করে কেবল ‘মদ ও রেশম’ উল্লেখ করে পাশেই দুহাইমের সনদে ‘খায, রেশম, মদ ও মাআযিফ’ পূর্ণাঙ্গভাবে লেখেন। অথচ ইমাম বাইহাকি নিজেই তাঁর ওই একই গ্রন্থের ২১তম খণ্ডে (কিতাবুশ শাহাদাত অধ্যায়ে) সরাসরি হিশাম ইবনে আম্মারের সনদেই স্পষ্টভাবে «وَالْمَعَازِفَ» শব্দটি লিখেছেন [25]السنن الكبرى، ٢١/ ١٣٣! এবং শায়খ আলবানি সিলসিলাতুল আহাদিসিস সহিহাহ (১/৯১৮–৯১৯)-এ ইবনে আব্দুল মান্নানের এই তথ্যগোপনের মুখোশ উন্মোচন করেছেন [26]سلسلة الأحاديث الصحيحة، ١/ ٩١٨–٩١٩।

আপত্তি ৫: রাবি ‘হিশাম ইবনে আম্মার’ (هشام بن عمار)-এর শেষ বয়সে স্মৃতিবিভ্রম (الاختلاط والتلقن)

অভিযোগ: হিশাম ইবনে আম্মার বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন; আবু হাতিম বলেছেন, শেষ বয়সে যা তাঁর হাতে দেওয়া হতো তা-ই তিনি পড়তেন এবং যা বলে দেওয়া হতো তা-ই গ্রহণ করতেন (تلقن)। তাই তাঁর বর্ণিত হাদিস দুর্বল।

খণ্ডন:

  1. সত্যায়ন ও প্রথম দিকের বর্ণনা: ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম ইজলি, ইমাম নাসায়ি এবং দারাকুতনি তাঁকে ছিকাহ ও সদুক কাবিরুল মাহাল বলেছেন; আবু হাতিম নিজেও বলেছেন:
    «وكان قديمًا أصح، كان يقرأ من كتابه» (তাঁর প্রথম দিকের বর্ণনাসমূহ ছিল অধিক বিশুদ্ধ, তিনি নিজের কিতাব দেখে পড়তেন)[27]تهذيب الكمال، ٣٠/ ٢٤٧; تهذيب التهذيب، ١٤/ ١٧।

    ইমাম বুখারী তাঁর থেকে কেবল স্মৃতিবিভ্রমের পূর্বের বিশুদ্ধ বর্ণনাই গ্রহণ করেছেন।

  2. হিশাম একক রাবি নন (সমান্তরাল মুতাবাআত): হিশাম ইবনে আম্মার কিংবা তাঁর উস্তাদ সাদাকা ইবনে খালিদ—কেউই এই হাদিসটি একা বর্ণনা করেননি! শামের প্রখ্যাত ছিকাহ ও সহিহ বুখারী-মুসলিমের রাবি বিশর ইবনে বকর (بشر بن بكر) সরাসরি আব্দুর রহমান ইবনে ইয়াযিদ ইবনে জাবির থেকে হুবহু একই সনদে «وَالْمَعَازِفَ» শব্দসহ হাদিসটি বর্ণনা করেছেন [28]فتح الباري، ١٠/ ٥٤; تغليق التعليق، ٥/ ١٩। ফলে হিশামের শেষ বয়সের স্মৃতিবিভ্রমের প্রশ্নটি এখানে সম্পূর্ণ অকার্যকর।

আপত্তি ৬: রাবি ‘সাদাকা ইবনে খালিদ’ (صدقة بن خالد) নিয়ে সমালোচনা (ইবনুল মুলাক্কিনের মন্তব্য)

অভিযোগ: ইবনুল মুলাক্কিন (রহ.) মন্তব্য করেছিলেন যে, ইবনে হাযম ইনকিতার বদলে সাদাকা ইবনে খালিদকে দিয়ে হাদিসটিকে ত্রুটিপূর্ণ বলতে পারতেন, কারণ ইয়াহইয়া ইবনে মাঈন তাঁকে লাইসা বিশাই এবং ইমাম আহমদ তাঁকে অসন্তোষজনক বলেছেন।

খণ্ডন: হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) ফাতহুল বারী (১০/৫৪)-তে তাঁর উস্তাদ ইবনুল মুলাক্কিনের এই নাম-বিভ্রাট শুধরে দিয়ে বলেন: ইবনে মাঈন ও ইমাম আহমদ যে সমালোচনা করেছিলেন, তা ছিল দামেস্কের অপর রাবি সাদাকা ইবনে আব্দুল্লাহ আস-সামিন (صدقة بن عبد الله السمين) সম্পর্কে—সাদাকা ইবনে খালিদ সম্পর্কে নয়। প্রকৃতপক্ষে ইমাম আহমদ সাদাকা ইবনে খালিদ সম্পর্কে বলেছেন:
«ثِقَةٌ ابْنُ ثِقَةٍ لَيْسَ بِهِ بَأْسٌ، أَثْبَتُ مِنَ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ» (তিনি বিশ্বস্তের পুত্র বিশ্বস্ত, ওয়ালিদ ইবনে মুসলিমের চেয়েও অধিক দৃঢ়)
এবং ইবনে মাঈনও তাঁকে ছিকাহ বলেছেন[29]فتح الباري، ١٠/ ٥٤।

আপত্তি ৭: রাবি ‘আতিয়্যাহ ইবনে কাইস’ (عطية بن قيس)-এর দ্ববত (সংরক্ষণ) ও ইমাম মিযযির ‘ইস্তিশহাদ’ (استشهد له) পরিভাষা নিয়ে আপত্তি

অভিযোগ: সমকালীন লেখকগণ (যেমন শেখ সাদী ও ইবনে আব্দুল মান্নান) দাবি করেন:

  • (ক) জারহ ও তাদিলের কোনো ইমাম আতিয়্যাহ ইবনে কাইসকে ছিকাহ বলেননি; আবু হাতিম তাঁকে সালিহুল হাদিস (ইবনে আবি হাতিমের মতে ৪র্থ স্তর, কেবল ই’তিবারের জন্য), বাযযার লা বা’সা বিহি (২য় স্তর) এবং শুআইব আরনাউত তাহরিরু তাকরিবিত তাহযিব-এ তাঁকে সদুক হাসানুল হাদিস বলেছেন—সুতরাং তাঁর হাদিস এককভাবে হুজ্জাত নয়;
  • (খ) ইবনে হাজার তাকরিব-এ তাঁকে ছিকাহ বলে নাকি ভুল করেছেন; এবং
  • (গ) ইমাম মিযযি তাহযিবুল কামাল-এ লিখেছেন «استشهد له البخاري بحديث واحد», যা নাকি প্রমাণ করে বুখারী তাঁকে দুর্বল মনে করতেন।

খণ্ডন:

  1. ইমাম মুসলিম ও সুনানের নির্ভরযোগ্য রাবি: আতিয়্যাহ ইবনে কাইস আল-কিলাবি ছিলেন সিরিয়ার প্রখ্যাত তাবেয়ি ও শীর্ষ কারি (“মানুষ তাঁর কিরাত অনুযায়ী নিজেদের মুসহাফ সংশোধন করত”) [30]تهذيب التهذيب، ٣/ ١١٦। ইমাম মুসলিম তাঁর সহিহ মুসলিমে এবং চার সুনান গ্রন্থকার (আবু দাউদ, তিরমিজি, নাসায়ি, ইবনে মাজাহ) তাঁদের গ্রন্থে তাঁর হাদিস হুজ্জাত হিসেবে গ্রহণ করেছেন; ইবনে সা’দ, দুহাইম, ইবনে হিব্বান ও ইবনে হাজার তাঁর নির্ভরযোগ্যতা সত্যায়ন করেছেন এবং কোনো একজন ইমামও তাঁর ওপর কখনো কোনো জারহ (সমালোচনা) করেননি[31]تهذيب الكمال، ٢٠/ ١٥٦; تهذيب التهذيب، ٣/ ١١٥–١١٦; فتح الباري، ١٠/ ٥٤।

  2. ‘সদুক হাসানুল হাদিস’ দুর্বলতার নয়, বরং হুজ্জাত হওয়ার প্রমাণ: সমালোচকেরা নিজেই তাহরিরু তাকরিবিত তাহযিব থেকে শুআইব আরনাউত ও বাশশার আওয়াদের রায় উদ্ধৃত করেছেন: «بل: صدوقٌ حسن الحديث» (বরং তিনি সদুক, তাঁর হাদিস হাসান)[32]تحرير تقريب التهذيب، ٣/ ٢١। উসুলুল হাদিসের প্রাথমিক নীতি অনুযায়ী, ‘হাসান’ (حسن) হাদিস শরিয়তে পূর্ণাঙ্গ হুজ্জাত ও প্রামাণ্য দলিল—এটি কোনোভাবেই দুর্বলতার প্রমাণ নয়!
    আর ইবনে আবি হাতিমের আল-জারহু ওয়াত-তাদিল-এ যে স্তরবিন্যাস রয়েছে [33]منهج النقد في علوم الحديث، ص ١٠٦, পরবর্তী সকল মুহাক্কিক মুহাদ্দিস (জাহাবি, ইবনে হাজার, সুয়ূতি) স্পষ্ট করেছেন যে, ‘সদুক’ বা ‘লা বা’সা বিহি’ স্তরের রাবির হাদিস কোনো বিরুদ্ধ প্রমাণ না থাকলে হাসান ও হুজ্জাত হয়।

  3. ইমাম মিযযির «استشهد له البخاري» পরিভাষা: ইমাম মিযযি সহিহ বুখারীর মূল উসুল সনদের বাইরে তা’লিক বা সমর্থক সূত্রে আসা প্রতিটি রাবির নামের পাশে (খাত / خت) সংকেত দিয়ে ইস্তাশহাদা লাহুল বুখারী লেখেন; এটি সহিহ বুখারীতে ওই রাবির বর্ণনার অবস্থান নির্দেশ করে, রাবির দুর্বলতা নয়[34]تهذيب الكمال، ٢٠/ ١٥٦।

  4. আতিয়্যাহর সমান্তরাল মুতাবাআত: আতিয়্যাহ ইবনে কাইস এই হাদিসটি একা বর্ণনা করেননি! তাঁর পাশাপাশি রাবি মালিক ইবনে আবি মারইয়াম (যাঁকে সমালোচকেরা নিজেরাই অত্যন্ত শক্তিশালী রাবি হিসেবে স্বীকার করেছেন) একই উস্তাদ আব্দুর রহমান ইবনে গানম (রা.) থেকে বাদ্যযন্ত্র (المعازف)-এর ওপর কঠিন শাস্তির কথা বর্ণনা করেছেন[35]فتح الباري، ١٠/ ٥٥; السنن الكبرى، ٢١/ ١٣٣।

আপত্তি ৮: ‘মালিকের বর্ণনায় ঘটনা আছে, কিন্তু আতিয়্যাহর বর্ণনায় কোনো ঘটনা নেই—তাই আতিয়্যাহর স্মৃতি দুর্বল’

অভিযোগ: সমালোচকেরা (যেমন শেখ সাদী) দাবি করেন যে, হাদিসশাস্ত্রে ঘটনাসহ বর্ণনা (الرواية بالقصة) ঘটনাবিহীন বর্ণনার চেয়ে বেশি নির্ভরযোগ্য; মালিক ইবনে আবি মারইয়ামের বর্ণনায় ‘তিলা’ মদের আলোচনার ঘটনা থাকলেও আতিয়্যাহর বর্ণনায় কোনো ঘটনা নেই, যা তাঁর স্মৃতি-দুর্বলতার প্রমাণ।

খণ্ডন: এটি সম্পূর্ণ অসত্য ও তথ্যগোপন। ইমাম ইসমাইলির মুস্তাখরাজ, ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা [36]السنن الكبرى، ٦/ ٥١٧ এবং হাফিজ ইবনে হাজারের তাগলিকুত তা’লিক [37]تغليق التعليق، ٥/ ١٩-এ আতিয়্যাহ ইবনে কাইসের সনদেই পূর্ণাঙ্গ ঘটনাটি সংরক্ষিত রয়েছে! সেখানে এসেছে:

«عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ قَالَ: قَامَ رَبِيعَةُ الْجُرَشِيُّ فِي النَّاسِ فَذَكَرَ حَدِيثًا فِيهِ طُولٌ، قَالَ: فَإِذَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الْأَشْعَرِيُّ، قَالَ: يَمِينٌ حَلَفْتُ عَلَيْهَا: حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ، وَاللَّهِ يَمِينًا أُخْرَى حَدَّثَنِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ…»

(আতিয়্যাহ ইবনে কাইস বলেন: রাবিআহ আল-জুরাশি জনসম্মুখে দাঁড়িয়ে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করছিলেন; এমন সময় আব্দুর রহমান ইবনে গানম আল-আশআরি উপস্থিত হলেন এবং বললেন: “আমি একটি শপথ করছি—আমার কাছে আবু আমির অথবা আবু মালিক আল-আশআরি বর্ণনা করেছেন, আর আল্লাহর নামে দ্বিতীয় শপথ করছি—তিনি রাসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছেন…”)।[38]فتح الباري، ١٠/ ٥٤; تغليق التعليق، ٥/ ١٩

ইমাম বুখারী তাঁর সহিহ গ্রন্থে সংক্ষেপ করার জন্য কেবল মূল মারফু অংশটুকু রেখেছেন। সুতরাং আতিয়্যাহর বর্ণনায় ঘটনা না থাকার দাবিটি সম্পূর্ণ ভুল।

Read More...  হিজড়া কি জ্বীনদের সন্তান?

আপত্তি ৯: সাহাবির নামের ক্ষেত্রে সংশয় (أبو عامر أو أبو مالك) এবং ইমাম মুহাল্লাবের অভিযোগ

অভিযোগ: ইমাম ইবনে হাযম এবং সহিহ বুখারীর প্রাচীন ব্যাখ্যাকার ইমাম মুহাল্লাব ইবনে আবি সুফরা (রহ.)—যাঁর বক্তব্য ইবনে বাত্তাল তাঁর শারহু সহিহিল বুখারী-তে নকল করেছেন [39]شرح صحيح البخاري لابن بطال، ٦/ ٥٠—অভিযোগ করেন যে, সনদে সাহাবির নাম নিশ্চিত নয় (আবু আমির নাকি আবু মালিক, যেহেতু অথবা শব্দে এসেছে)। আধুনিক সমালোচকেরা একে আতিয়্যাহ ইবনে কাইসের স্মৃতি-দুর্বলতার প্রমাণ হিসেবে তুলে ধরেন।

খণ্ডন:

  1. সাহাবির নামের দ্বিধা সনদের বিশুদ্ধতা নষ্ট করে না: উসুলুল হাদিসের সর্বসম্মত মূলনীতি হলো «الصَّحَابَةُ كُلُّهُمْ عُدُولٌ» (সকল সাহাবিই ন্যায়পরায়ণ)। ফলে সনদে সংশয় যদি কেবল দুজন সাহাবির নামের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তা হাদিসের বিশুদ্ধতায় বিন্দুমাত্র ক্ষতি করে না[40]تغليق التعليق، ٥/ ٢٢; فتح الباري، ١٠/ ٥٥; شرح سنن أبي داود للعباد، ٤٥٣/ ٦।

  2. অন্যান্য সূত্রে সংশয় নিরসন: মালিক ইবনে আবি মারইয়ামের বর্ণনায় (আহমদ, ইবনে মাজাহ, বাইহাকি) এবং সুনানে আবি দাউদের বিশর ইবনে বকরের বর্ণনায় কোনো সংশয় ছাড়াই নির্দিষ্টভাবে আবু মালিক আল-আশআরি (রা.)-এর নাম এসেছে; ইমাম আলি ইবনুল মাদিনিও বলেছেন, সঠিক নাম হলো আবু মালিক [41]اللامع الصبيح، ١٤/ ١٩١। অন্যদিকে সহিহ ইবনে হিব্বান-এ ‘অথবা’ (أو)-এর পরিবর্তে ‘এবং’ (و) এসেছে—অর্থাৎ আব্দুর রহমান ইবনে গানম আবু আমির এবং আবু মালিক উভয় সাহাবি থেকেই হাদিসটি শুনেছেন [42]صحيح ابن حبان، ٦/ ٨٦; تغليق التعليق، ٥/ ٢٢।

আপত্তি ১০: ইমাম বুখারীর আত-তারিখুল কাবির-এর উদ্ধৃতি দিয়ে হাদিসটিকে ‘মুনকার’ (منكر) ও ‘শায’ (شاذ) প্রমাণের চেষ্টা

অভিযোগ: সমকালীন লেখকেরা ইমাম বুখারীর আত-তারিখুল কাবির থেকে «وإنما يعرف هذا عن أبي مالك الأشعري» উদ্ধৃত করে দাবি করেন যে, এর মাধ্যমে স্বয়ং ইমাম বুখারী নাকি মালিক ইবনে আবি মারইয়ামের হাদিসকে মা’রুফ (معروف) এবং আতিয়্যাহ ইবনে কাইসের (সহিহ বুখারীর ৫৫৯০ নম্বর) হাদিসকে মুনকার (منكر) বা শায (شاذ) সাব্যস্ত করেছেন!

খণ্ডন:

  1. বুখারীর বাক্যের প্রকৃত উদ্দেশ্য: হাফিজ ইবনে হাজার আসকালানি ফাতহুল বারী (১০/৫৫)-তে স্পষ্ট দেখিয়েছেন যে, ইমাম বুখারী তাঁর আত-তারিখুল কাবির-এ ইব্রাহিম ইবনে আব্দুল হামিদের সূত্রে সাহাবির নামের সংশয় (أبو مالك أو أبو عامر) উল্লেখ করে এর সমাধান হিসেবে ওই বাক্যটি বলেছেন—অর্থাৎ সাহাবির নামের ক্ষেত্রে হাদিসটি আবু আমির নন, বরং আবু মালিক আল-আশআরি থেকেই প্রসিদ্ধ (মা’রুফ) [43]فتح الباري، ١٠/ ٥٥। এটি কখনোই আতিয়্যাহর মতনকে ‘মুনকার’ বলার জন্য ছিল না।

  2. উভয় বর্ণনার মধ্যে কোনো বৈপরীত্য (مخالفة) নেই: শায বা মুনকার তখনই হয় যখন দুটি বর্ণনা পরস্পর বিরোধী হয়। অথচ এখানে আতিয়্যাহ ইবনে কাইস এবং মালিক ইবনে আবি মারইয়াম—উভয়ের বর্ণনা পরস্পরের পরিপূরক, বিরোধী নয়! কারণ মালিক ইবনে আবি মারইয়ামের যে বর্ণনাটিকে সমালোচকেরা ‘মা’রুফ’ বলে মেনে নিয়েছেন, খোদ সেই বর্ণনাতেই স্পষ্ট বলা হয়েছে: «لَيَشْرَبَنَّ أُنَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ، يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا، يُضْرَبُ عَلَى رُءُوسِهِمُ الْمَعَازِفُ وَالْمُغَنِّيَاتُ، يَخْسِفُ اللَّهُ بِهِمُ الْأَرْضَ، وَيَجْعَلُ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ» (“আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, তারা এর নাম পাল্টে রাখবে; তাদের মাথার ওপর বাদ্যযন্ত্র [আল-মাআযিফ] বাজানো হবে এবং গায়িকারা থাকবে; আল্লাহ তাদের ভূগর্ভে ধ্বসিয়ে দেবেন এবং তাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করবেন”) [44]السنن الكبرى للبيهقي، ٢١/ ١٣٣; فتح الباري، ١٠/ ٥٥। অর্থাৎ বাদ্যযন্ত্র (المعازف) ও এর ওপর ভয়াবহ আজাবের বিষয়টি উভয় সূত্রেই অটুট রয়েছে।

মতন ও অর্থগত আপত্তিসমূহের খণ্ডন

আপত্তি ১১: সুনানে আবি দাউদে (হাদিস ৪০৩৯) ‘মাআযিফ’ না থাকা এবং ‘আল-হির’ (الحر) বনাম ‘আল-খায’ (الخز) পাঠভেদ

অভিযোগ: সুনানে আবি দাউদের (হাদিস নং ৪০৩৯) বিশর ইবনে বকরের সূত্রে হাদিসটি এসেছে: «لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْخَزَّ وَالْحَرِيرَ، وَذَكَرَ كَلَامًا» এবং শেষে আবু দাউদ বলেছেন: “বিশজন বা তার বেশি সাহাবি খায পরিধান করেছেন।”[45]سنن أبي داود، ٤/ ٨١। সমালোচকেরা দাবি করেন, আবু দাউদের বর্ণনায় বাদ্যযন্ত্র নেই এবং ‘হির’ ও ‘খায’-এর অমিল প্রমাণ করে হাদিসটির শব্দ সংরক্ষিত নয় (মুযতারিব)।

খণ্ডন:

  1. আবু দাউদের সংক্ষেপণ (اختصار) ও বিশর ইবনে বকরের পূর্ণাঙ্গ সনদ: ইমাম আবু দাউদ হাদিসটি কিতাবুল লিবাস-এর «باب ما جاء في الخز» (পোশাক অধ্যায়)-এ এনেছিলেন বলে কেবল পোশাকের অংশ রেখে বাকি অংশ সংক্ষেপ করে লিখেছিলেন «وَذَكَرَ كَلَامًا» (এবং তিনি আরও কিছু কথা বললেন)। সেই বাদ দেওয়া অংশে ঠিক কী ছিল, তা ইবনে হাজার ফাতহুল বারী (১০/৫৪) এবং তাগলিকুত তা’লিক (৫/১৯)-এ পরিষ্কার করে দিয়েছেন: আবু বকর আল-ইসমাইলি তাঁর মুস্তাখরাজে (দুহাইম ← বিশর ইবনে বকর সূত্রে) এবং ইবনে আসাকির তাঁর তারিখে দিমাশকে (ঈসা ইবনে আহমদ আল-আসকালানি ← বিশর ইবনে বকর সূত্রে) বিশর ইবনে বকরের ওই একই সনদে পূর্ণাঙ্গ হাদিসটি এনেছেন, যেখানে স্পষ্টভাবে «يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ» — অর্থাৎ আল-মাআযিফ (বাদ্যযন্ত্র) বিদ্যমান রয়েছে[46]فتح الباري، ١٠/ ٥٤; تغليق التعليق، ٥/ ١٩; تحريم آلات الطرب، ص ٤٢।

  2. ‘আল-খায’ হলো লিপিকারের নোকতাগত তাসহীফ (التصحيف): হাফিজ ইবনে হাজার, আবু বকর ইবনুল আরাবি, ইমাম সুয়ূতি (আত-তাওশিহ), ইবনে নাসির এবং ইবনে বাত্তাল স্পষ্ট করেছেন যে, নোকতাবিহীন الحر (আল-হির = ব্যভিচার)-এর ওপর লিপিকারদের নোকতা পড়ে যাওয়ায় তা الخز (আল-খায) হয়ে গিয়েছিল। বিশুদ্ধ ও সংরক্ষিত পাঠ হলো الْحِرَ, যা বুখারীর সকল পাণ্ডুলিপিতে এবং ইসমাইলির বিশর ইবনে বকরের সনদেও অবিকৃত রয়েছে[47]فتح الباري، ١٠/ ٥٥; التوشيح، ٨/ ٣٤٦٥; شرح صحيح البخاري لابن بطال، ٦/ ٥١। আর ইমাম আবু দাউদের টীকাটি হাদিসকে দুর্বল করার জন্য ছিল না; বরং সাহাবিদের পরিহিত পশম-মিশ্রিত বৈধ ‘খায’ এবং নিষিদ্ধ খাঁটি রেশমি ‘খায’-এর ফিকহি পার্থক্য স্পষ্ট করার জন্য ছিল[48]إغاثة اللهفان، ١/ ٢٦٠; فتح الودود، ٤/ ٩٥–٩٦; شرح سنن أبي داود للعباد، ٤٥٣/ ٥।

আপত্তি ১২: ইমাম বুখারীর পরিচ্ছেদের শিরোনাম (তারজামাতুল বাব / ترجمة الباب) নিয়ে প্রশ্ন

অভিযোগ: ইমাম বুখারী পরিচ্ছেদের শিরোনাম দিয়েছেন “যারা মদকে হালাল মনে করবে এবং একে ভিন্ন নামে ডাকবে”—অথচ ৫৫৯০ নম্বর হাদিসে নাম পরিবর্তনের কথা নেই এবং বুখারী বাদ্যযন্ত্রের জন্য আলাদা অধ্যায় করেননি। সুতরাং বুখারী এটিকে বাদ্যযন্ত্র হারাম প্রমাণের জন্য আনেননি।

খণ্ডন: ইমাম ইবনুল মুনাইয়ির তাঁর আল-মুতাওয়ারি আলা আবওয়াবিল বুখারী (المتواري على أبواب البخاري), দামামিনি তাঁর মাসাবিহুল জামি (مصابيح الجامع) এবং হাফিজ ইবনে হাজার ফাতহুল বারী (১০/৫১)-তে ইমাম বুখারীর এই সূক্ষ্ম ফিকহি রীতির রহস্য ব্যাখ্যা করেছেন:

  • ইমাম বুখারীর প্রসিদ্ধ নীতি হলো—কোনো হাদিসের একটি সূত্রে (এখানে মালিক ইবনে আবি মারইয়ামের সূত্রে) যখন কোনো অতিরিক্ত অংশ («يسمونها بغير اسمها») তাঁর কিতাবের কঠোর শর্তে উত্তীর্ণ হয় না, তখন তিনি সেই অতিরিক্ত অংশটির দিকে ইঙ্গিত করে পরিচ্ছেদের শিরোনাম তৈরি করেন এবং মূল হাদিস হিসেবে ওই একই সাহাবির অধিক বিশুদ্ধ ও শর্তসম্মত সনদটি (হিশাম ইবনে আম্মারের সনদ) পেশ করেন[49]المتواري على أبواب البخاري، ص ٢١٣; فتح الباري، ١٠/ ٥١; مصابيح الجامع، ٩/ ١٨٢।

  • এছাড়া উসুলুল ফিকহের প্রতিষ্ঠিত নীতি হলো—একটি সহিহ হাদিস যে অধ্যায়েই সংকলিত হোক না কেন, তার ভেতরে থাকা প্রতিটি শরয়ি বিধান স্বতন্ত্রভাবে প্রমাণিত হয়। যেমন একই হাদিসে ব্যভিচার ও রেশমের কথাও আছে, অথচ বুখারী শিরোনামে কেবল মদের কথা উল্লেখ করেছেন।

আপত্তি ১৩: ‘ইসতিহলাল’ (يستحلون) শব্দের অর্থ বিকৃতি (‘হালালকে হালাল জানা’)

অভিযোগ: সমালোচকেরা ‘আরিকা’-র হাদিস («فما وجدنا فيه من حلال استحللناه») উদ্ধৃত করে দাবি করেন যে, ইসতিহলাল (استحلال) অর্থ কখনো ‘হালালকে হালাল হিসেবে গণ্য করা’-ও হয়; তাই «يستحلون المعازف» থেকে বাদ্যযন্ত্র হারাম প্রমাণ হয় না।

খণ্ডন: শব্দের অর্থ নির্ধারিত হয় বাক্যের প্রেক্ষাপট (সিয়াকুল কালাম / سياق الكلام) অনুযায়ী। আরিকার হাদিসে স্পষ্টতই পূর্ববর্তী শব্দে «من حلال» (হালাল থেকে) বলা আছে। পক্ষান্তরে বুখারীর ৫৫৯০ নম্বর হাদিসে চারটি বস্তুকে ‘ইসতিহলাল’ করার কারণে নিন্দা করা হয়েছে এবং শেষ জামানায় রাতের আঁধারে ধ্বংস, পাহাড় ধ্বস ও বানর-শূকরে রূপান্তরিত করার (مسخ) ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে! কোনো বৈধ বস্তুকে ‘হালাল জানার’ কারণে আল্লাহ তাআলা কখনো বান্দাকে বানর ও শূকরে রূপান্তরিত করেন না। তাই ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে বায এবং আলবানি (রহ.) স্পষ্ট করেছেন যে, এখানে «يستحلون» শব্দের অর্থ অকাট্যভাবেই শরিয়তে হারামকৃত বস্তুকে অবৈধভাবে হালাল মনে করা [50]مجموع الفتاوى، ١١/ ٥٣٥; مجموع فتاوى ابن باز، ٢١/ ١٢٦; جامع تراث الألباني، ١٦/ ٣٦٤।

আপত্তি ১৪: ‘আল-হির’ (যৌনাঙ্গ) ও ‘আল-হারির’ (রেশম)-এর শর্তযুক্ত বৈধতা এবং ‘দফ’ (الدف)-এর ব্যতিক্রমকে স্ববিরোধিতা বলা

অভিযোগ: সমালোচকেরা প্রশ্ন তোলেন—বিবাহের মাধ্যমে যৌনাঙ্গ (الحر) হালাল হয় এবং নারীদের জন্য (ও পুরুষের চার আঙুল পরিমাণ) রেশম (الحرير) হালাল হয়; আবার জুমহুর নিজেরাই বিয়ে-ঈদে ‘দফ’ (الدف) বৈধ বলেন। তাহলে এই হাদিস থেকে বাদ্যযন্ত্রকে কীভাবে শর্তহীনভাবে হারাম বলা যাবে? এটি তো স্ববিরোধিতা!

খণ্ডন: এটি কোনো স্ববিরোধিতা নয়, বরং উসুলুল ফিকহের অন্যতম প্রধান নীতি—‘আম’ (عام / সাধারণ বিধান) ও ‘খাস’ (خاص / সুনির্দিষ্ট ব্যতিক্রম বা تخصيص)-এর সমন্বয়:

  • যেহেতু কুরআন-সুন্নাহর অকাট্য দলিলের মাধ্যমে বিবাহের সম্পর্ক বৈধ, তাই আল-হির বলতে বিবাহবহির্ভূত অবৈধ যৌনতা (ব্যভিচার / الزنا) বোঝায়।

  • যেহেতু সহিহ হাদিসে নারীদের জন্য এবং পুরুষদের চার আঙুল পর্যন্ত রেশম বৈধ করা হয়েছে, তাই আল-হারির বলতে পুরুষদের জন্য হারামকৃত রেশম বোঝায়।

  • ঠিক একই উসুলি নিয়মে, আল-মাআযিফ শব্দটি সাধারণভাবে (আম) সকল বাদ্যযন্ত্রকে হারাম করে; তবে যেহেতু পৃথক সহিহ হাদিসে কেবল বিয়ে ও ঈদের অনুষ্ঠানে দফ (الدف) বাজানোর সুস্পষ্ট ব্যতিক্রমী অনুমতি দেওয়া হয়েছে, তাই দফ এই সাধারণ নিষেধাজ্ঞা থেকে ব্যতিক্রম (مخصص) হবে এবং বাকি সকল বাদ্যযন্ত্র মূল হারাম বিধানের ওপরই অটুট থাকবে[51]دلالة الاقتران، ص ٦٠; فتاوى الشبكة الإسلامية، ٦/ ٩١٠। শরিয়তে যে অংশের জন্য পৃথক বৈধতার দলিল আছে কেবল সেই অংশই ব্যতিক্রম হয়; এর দ্বারা বাকি অংশ বৈধ হয়ে যায় না।

আপত্তি ১৫: ‘দালালাতুল ইকতিরান’ (دلالة الاقتران), ‘সামগ্রিক আসর’ (جملة الحفل) ও ইবনুল আরাবির ‘ইস্তিরসাল’ (الاسترسال) ব্যাখ্যা

অভিযোগ: শেখ মুহাম্মদ আল-গাজ্জালি ও সমকালীন লেখকগণ দাবি করেন:

  • (ক) ফাতহুল বারী-তে কাজি আবু বকর ইবনুল আরাবি বলেছেন এখানে ইসতিহলাল অর্থ ইস্তিরসাল (অতিরিক্ত মজে থাকা);
  • (খ) এখানে মদ, ব্যভিচার, রেশম ও বাদ্যযন্ত্রের সামগ্রিক পাপাচারের আসরের (جملة الحفل) নিন্দা করা হয়েছে—অর্থাৎ কেবল মদ ও অশ্লীলতার সাথে যুক্ত হলেই বাদ্যযন্ত্র হারাম হবে, এককভাবে নয়[52]حكم الغناء والمعازف، ص ١٣।

খণ্ডন:

  1. ইবনুল আরাবির বক্তব্যের খণ্ডিত উপস্থাপনা: ফাতহুল বারী (১০/৫৫)-তে কাজি ইবনুল আরাবির মূল আরবি বাক্যটি হলো: «يَحْتَمِلُ أَنْ يَكُونَ الْمَعْنَى يَعْتَقِدُونَ ذَلِكَ حَلَالًا، وَيَحْتَمِلُ أَنْ يَكُونَ مَجَازًا عَلَى الِاسْتِرْسَالِ، أَيْ: يَسْتَرْسِلُونَ فِي شُرْبِهَا كَالِاسْتِرْسَالِ فِي الْحَلَالِ» — “এর অর্থ হতে পারে তারা এগুলোকে হালাল বলে বিশ্বাস করবে, অথবা রূপক অর্থে ‘ইস্তিরসাল’—অর্থাৎ তারা (হারাম হওয়া সত্ত্বেও) এগুলো ভোগ করার ক্ষেত্রে হালালের মতোই নির্বিচারে মজে থাকবে।”[53]فتح الباري، ١٠/ ٥٥।
    লক্ষ্য করুন, ইবনুল আরাবি নিজেই এগুলোকে হারাম ধরে নিয়েই বলেছেন যে, মানুষ হারাম হওয়া সত্ত্বেও হালালের মতো নির্বিচারে এগুলো ব্যবহার করবে! এর দ্বারা বাদ্যযন্ত্র হালাল হওয়া তো দূরের কথা, বরং হারাম হওয়া আরও অকাট্যভাবে প্রমাণিত হয়।

  2. সামগ্রিক আসর (جملة الحفل)-এর ব্যাখ্যা বাতিল হওয়ার দুটি অকাট্য কারণ: আল্লামা নাসিরুদ্দিন আলবানি (রহ.) তাঁর তাহরিমু আলাতিত তারাব (পৃ. ৯৬) এবং জামি’উ তুরাসিল আলবানি (১৬/৩১২, ৩৬৪)-এ এর দুটি চূড়ান্ত জবাব দিয়েছেন:

  • প্রথমত: এখানে হারামের দলিল শুধু মদের পাশাপাশি উল্লেখ (দালালাতুল ইকতিরান) নয়; বরং ক্রিয়া «يَسْتَحِلُّونَ» আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ওয়াও (و) অব্যয়ের মাধ্যমে চারটি বস্তুর প্রতিটির সাথেই পৃথকভাবে যুক্ত।

  • দ্বিতীয়ত: এই চারটি বস্তুর মধ্যে «وَالْحَرِيرَ» (রেশমি বস্ত্র) রয়েছে। কেউ যদি এই যুক্তিতে বলে যে, “পুরুষের জন্য রেশম কেবল মদ ও ব্যভিচারের আসরে পরলেই হারাম, একাকী পরলে হালাল”—তবে তা উম্মতের ইজমা অনুযায়ী সুস্পষ্ট বাতিল। ঠিক তেমনি রেশম যেমন মদ ছাড়া এককভাবে হারাম, আল-মাআযিফ (বাদ্যযন্ত্র)-ও মদ ছাড়া এককভাবেই হারাম[54]تحريم آلات الطرب، ص ٩٦; جامع تراث الألباني، ١٦/ ٣١٢, ١٦/ ٣٦٤।

আপত্তি ১৬: হাদিসের শেষাংশে ফকিরকে ‘আগামীকাল এসো’ বলায় শাস্তির আপত্তি

অভিযোগ: সমালোচকেরা প্রশ্ন তোলেন—হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে, পাহাড়ের পাদদেশে বসবাসকারী রাখালদের কাছে এক ফকির সাহায্য চাইতে এলে তারা বলে, “আগামীকাল এসো”, ফলে আল্লাহ তাদের ওপর পাহাড় ধ্বসিয়ে দেবেন। অথচ ফকিরকে ভিক্ষা দেওয়া তো কেবল মুস্তাহাব! মুস্তাহাব কাজ পিছিয়ে দেওয়ার জন্য কি পাহাড় ধ্বস ও আকৃতি বিকৃতির শাস্তি হতে পারে? সুতরাং হাদিসটি আক্ষরিকভাবে গ্রহণযোগ্য নয়।

খণ্ডন:

  1. পূর্বোক্ত হারাম-হালালকারীদেরই অহংকার ও ঔদ্ধত্যের বিবরণ: ইমাম বদরুদ্দিন আল-বা’লি তাঁর শিফাউল আলিল (شفاء العليل في اختصار إبطال التحليل) গ্রন্থে স্পষ্ট করেছেন যে, হাদিসের দ্বিতীয় অংশের «وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ» (একদল লোক অবতরণ করবে) বলতে পূর্ববর্তী বাক্যে উল্লিখিত ওই হারামকে হালালকারী পাপাচারী সম্প্রদায়েরই (من هؤلاء المستحلين) একটি অংশকে বোঝানো হয়েছে [55]شفاء العليل، ص ٤٦। অর্থাৎ শাস্তিটি কেবল একজন ফকিরকে সাধারণ মুস্তাহাব ভিক্ষা পিছিয়ে দেওয়ার কারণে নয়; বরং ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করার পাশাপাশি অঢেল সম্পদ ও পশুপালের মালিক হয়েও অহংকারবশত আল্লাহর হক (যাকাত/ওয়াজিব দান) ও চরম বিপন্ন অভাবীর প্রতি নির্মম উপেক্ষায় লিপ্ত হওয়ার চূড়ান্ত পরিণতির চিত্র এখানে তুলে ধরা হয়েছে।

  2. শাস্তির অংশটি বহু সহিহ শাওয়াহিদে সমর্থিত: ভূমিধস (খাসফ) ও আকৃতি বিকৃতির (মাসখ) এই শাস্তিটি আতিয়্যাহ ইবনে কাইসের কোনো একক সংযোজন নয়; বরং মালিক ইবনে আবি মারইয়ামের বর্ণনাসহ সাহাবি ইমরান ইবনে হুসাইন (রা.) ও সাহল ইবনে সা’দ (রা.)-এর সহিহ হাদিসেও বাদ্যযন্ত্র ও মদের প্রসারের ফলে ভূমিধস ও আকৃতি বিকৃতির শাস্তির কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে [56]فتاوى الشبكة الإسلامية، ٦/ ٩١١; فتح الباري، ١٠/ ٥٦।

আপত্তি ১৭: ‘ইবনে হাযম, কাজি ইবনুল আরাবি, ইবনে তাহির ও ইমাম গাজ্জালি তো বলেছেন বাদ্যযন্ত্র হারামের কোনো সহিহ হাদিস নেই!’

অভিযোগ: সমালোচকেরা কাজি আবু বকর ইবনুল আরাবি, ইমাম আবু হামিদ আল-গাজ্জালি, ইবনে তাহির ও ইবনে হাযমের বিখ্যাত উক্তিগুলো («لم يصح في تحريم المعازف شيء» — বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে কোনো হাদিস সহিহ নয়) উদ্ধৃত করে প্রমাণ করতে চান যে, বুখারীর এই হাদিসটিও গ্রহণযোগ্য নয়।

খণ্ডন: হাদিসশাস্ত্র ও উসুলুল ফিকহের সর্বজনস্বীকৃত মূলনীতি হলো:
«الْمُثْبِتُ مُقَدَّمٌ عَلَى النَّافِي» (যিনি প্রমাণ ও অবিচ্ছিন্ন সনদ উপস্থাপন করেন, তাঁর বক্তব্য যিনি তা জানেন না বা অস্বীকার করেন তাঁর ওপর অগ্রগণ্য)।

ইমাম ইবনুস সালাহ, ইবনুল কাইয়িম, হাফিজ ইবনে হাজার এবং আল্লামা আলবানি (রহ.) দেখিয়েছেন যে, ইবনে হাযম কেবল সহিহ বুখারীর বাহ্যিক তা’লিক দেখে এটিকে মুনকাতি ভেবেছিলেন; তাঁর কাছে বুখারীর বাইরের ওই ৯টি অবিচ্ছিন্ন (মুত্তাসিল) সনদ এবং বিশর ইবনে বকর ও মালিক ইবনে আবি মারইয়ামের সমান্তরাল সূত্রগুলো পৌঁছায়নি। আর পরবর্তীতে যাঁরা বলেছেন “কোনো হাদিস সহিহ নয়”, তাঁরা হাদিসের সনদ যাচাই না করেই ইবনে হাযমের তাকলিদ (অনুসরণ) করেছেন।

এমনকি ইবনে হাযম নিজেই শপথ করে বলে গিয়েছিলেন:
«وَوَاللَّهِ لَوْ أُسْنِدَ جَمِيعُهُ أَوْ وَاحِدٌ مِنْهُ فَأَكْثَرَ مِنْ طَرِيقِ الثِّقَاتِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ لَمَا تَرَدَّدْنَا فِي الْأَخْذِ بِهِ» — “আল্লাহর কসম! এই হাদিসগুলোর সবকটি কিংবা অন্তত একটিও যদি ছিকাহ রাবিদের অবিচ্ছিন্ন সনদে রাসূলুল্লাহ (সা.) পর্যন্ত প্রমাণিত হতো, তবে আমি তা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করতাম না।”[57]المحلى بالآثار، ٧/ ٥٦٥; التوضيح لابن الملقن، ٢٧/ ١٢٧; جامع تراث الألباني، ١٦/ ٣٥٤–٣٥٥।
যেহেতু ৯টি অবিচ্ছিন্ন সনদে ছিকাহ রাবিদের মাধ্যমে তা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, তাই খোদ ইবনে হাযমের নিজের শর্ত অনুযায়ীই এই হাদিস গ্রহণ করা অপরিহার্য!

শেষ কথা

সহিহুল বুখারীর ৫৫৯০ নম্বর ‘আল-মাআযিফ’ (المعازف) হাদিসটি সনদ, রিজাল, মুতাবাআত ও উসুলি অর্থবিচার—প্রতিটি মানদণ্ডেই সন্দেহাতীতভাবে সহিহ, অবিচ্ছিন্ন (মুত্তাসিল) এবং অকাট্য শরয়ি দলিল (হুজ্জাত)। প্রাচীনকালের ইবনে হাযম ও মুহাল্লাব থেকে শুরু করে সমকালীন গবেষকদের উত্থাপিত ১৭টি সনদগত ও মতনগত আপত্তির একটিও মূল আরবি হাদিসগ্রন্থ ও উলুমুল হাদিসের কষ্টিপাথরে টিকে থাকেনি। বরং যেসব গ্রন্থ ও ইমামদের উদ্ধৃতি দিয়ে হাদিসটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়—যেমন ফাতহুল বারী, তাগলিকুত তা’লিক, সুনানে কুবরা বাইহাকি, তাহরিরু তাকরিবিত তাহযিব এবং খোদ আব্দুল্লাহ আল-জুদাইয়ের তাহরিরু উলুমিল হাদিস—সেগুলোর পূর্ণাঙ্গ পাঠ যাচাই করলেই হাদিসটির অবিচ্ছিন্নতা ও বিশুদ্ধতা দ্বিগুণ স্পষ্ট হয়ে ওঠে।

গ্রন্থপঞ্জি

  • ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারী, সহিহুল বুখারী (صحيح البخاري), খণ্ড ৭, পৃষ্ঠা ১০৬, হাদিস নং ৫৫৯০ (বাব, হাদিস)।

  • হাফিজ ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারী বি-শারহি সহিহিল বুখারী (فتح الباري بشرح صحيح البخاري), খণ্ড ৫, পৃষ্ঠা ৩ (৫/৩); খণ্ড ১০, পৃষ্ঠা ৫১–৫৬ (১০/৫১, ১০/৫২, ১০/৫৩, ১০/৫৪, ১০/৫৫, ১০/৫৬)।

  • হাফিজ ইবনে হাজার আসকালানি, তাগলিকুত তা’লিক (تغليق التعليق), খণ্ড ৫, পৃষ্ঠা ১৭–২২ (৫/১৭, ৫/১৮, ৫/১৯, ৫/২০, ৫/২১, ৫/২২)।

  • ইমাম ইবনুস সালাহ, মুকাদ্দিমাতু ইবনিস সালাহ (مقدمة ابن الصلاح), পৃষ্ঠা ১৪৬–১৪৭ (পৃ. ১৪৬, পৃ. ১৪৭)।

  • ইমাম ইবনুল কাইয়িম আল-জাওযিয়্যাহ, ইগাসাতুল লাহফান ফি মাসায়িদিশ শাইতান (إغاثة اللهفان), খণ্ড ১, পৃষ্ঠা ৪০৭, ৪৫৬–৪৫৭ (১/৪০৭, ১/৪৫৬, ১/৪৫৭; তাহকিক আল-ফাকি, ১/২৬০)।

  • শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মিনহাজুস সুন্নাহ আন-নাবাওয়িয়্যাহ (منهاج السنة النبوية), খণ্ড ৩, পৃষ্ঠা ৪৩৯ (৩/৪৩৯); মাজমুউল ফাতাওয়া (مجموع الفتاوى), খণ্ড ১১, পৃষ্ঠা ৫৩৫ (১১/৫৩৫)।

  • হাফিজ যাইনুদ্দিন ইরাকি, শারহুত তাবসিরাহ ওয়াত-তাযকিরাহ (شرح التبصرة والتذكرة), খণ্ড ১, পৃষ্ঠা ১৪৫–১৪৬ (১/১৪৫, ১/১৪৬) এবং ইবনে আম্মার, মিফতাহুস সাঈদিয়্যাহ, পৃষ্ঠা ৫৮–৫৯ (পৃ. ৫৮, পৃ. ৫৯)।

  • ইমাম শামসুদ্দিন সাখাভি, ফাতহুল মুগিস বি-শারহি আলফিয়্যাতিল হাদিস (فتح المغيث), খণ্ড ১, পৃষ্ঠা ৭৯ (১/৭৯)।

  • ইমাম ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান: আত-তাকাসিম ওয়াল আনওয়া (صحيح ابن حبان), খণ্ড ৬, পৃষ্ঠা ৮৬ (৬/৮৬) এবং আল-ইহসান, খণ্ড ১৫, পৃষ্ঠা ১৫৪ (১৫/১৫৪)।

  • ইমাম আবু বকর আল-বাইহাকি, আস-সুনানুল কুবরা (السنن الكبرى), খণ্ড ৬, পৃষ্ঠা ৫১৭; খণ্ড ২১, পৃষ্ঠা ১৩৩ (৬/৫১৭, ২১/১৩৩); আস-সুনানুস সাগির, খণ্ড ৪, পৃষ্ঠা ১৭৬ (৪/১৭৬)।

  • ইমাম সুলাইমান আত-তাবারানি, আল-মু’জামুল কাবির (المعجم الكبير), খণ্ড ৩, পৃষ্ঠা ২৮২ (৩/২৮২); মুসনাদুশ শামিয়্যিন (مسند الشاميين), খণ্ড ১, পৃষ্ঠা ৩৩৪ (১/৩৩৪)।

  • ইমাম আবু নুআইম আল-আসবাহানি, মা’রিফাতুস সাহাবা (معرفة الصحابة), খণ্ড ৬, পৃষ্ঠা ৩০১০ (৬/৩০১০)।

  • দা’লাজ ইবনে আহমদ আস-সিজযি, আল-মুনতাকা মিন মুসনাদিল মুকিল্লিন (المنتقى من مسند المقلين), পৃষ্ঠা ৩৪ (পৃ. ৩৪)।

  • ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, সুনানে আবি দাউদ (سنن أبي داود), খণ্ড ৪, পৃষ্ঠা ৮১, হাদিস ৪০৩৯ (৪/৮১); সিন্ধি, ফাতহুল ওয়াদুদ, খণ্ড ৪, পৃষ্ঠা ৯৫–৯৬ (৪/৯৫, ৪/৯৬); শায়খ আব্বাদ, শারহু সুনানে আবি দাউদ (৪৫৩/৫, ৪৫৩/৬)।

  • হাফিজ জামালুদ্দিন আল-মিযযি, তাহযিবুল কামাল ফি আসমাইর রিজাল (تهذيب الكمال), খণ্ড ২০, পৃষ্ঠা ১৫৬; খণ্ড ৩০, পৃষ্ঠা ২৪৭ (২০/১৫৬, ৩০/২৪৭)।

  • হাফিজ ইবনে হাজার আসকালানি, তাহযিবুত তাহযিব (تهذيب التهذيب), খণ্ড ৩, পৃষ্ঠা ১১৫–১১৬; খণ্ড ১৪, পৃষ্ঠা ১৭ (৩/১১৫, ৩/১১৬, ১৪/১৭)।

  • শুআইব আরনাউত ও বাশশার আওয়াদ মারুফ, তাহরিরু তাকরিবিত তাহযিব (تحرير تقريب التهذيب), খণ্ড ৩, পৃষ্ঠা ২১ (৩/২১)।

  • আব্দুল্লাহ আল-জুদাই, তাহরিরু উলুমিল হাদিস (تحرير علوم الحديث), খণ্ড ২, পৃষ্ঠা ৮৫৩–৮৫৪ (২/৮৫৩, ২/৮৫৪)।

  • ড. নুরুদ্দিন ইতর, মানহাজুন নাকদ ফি উলুমিল হাদিস (منهج النقد في علوم الحديث), পৃষ্ঠা ১০৬ ও ৩৭৫–৩৭৭ (পৃ. ১০৬, পৃ. ৩৭৫, পৃ. ৩৭৭)।

  • ইমাম ইবনে বাত্তাল, শারহু সহিহিল বুখারী (شرح صحيح البخاري), খণ্ড ৬, পৃষ্ঠা ৫০–৫২ (৬/৫০, ৬/৫১, ৬/৫২)।

  • ইবনুল মুলাক্কিন, আত-তাওযিহ লি-শারহিল জামি’ইস সহিহ (التوضيح لشرح الجامع الصحيح), খণ্ড ২৭, পৃষ্ঠা ১২৭ (২৭/১২৭)।

  • ইবনুল মুনাইয়ির, আল-মুতাওয়ারি আলা আবওয়াবিল বুখারী (المتواري على أبواب البخاري), পৃষ্ঠা ২১৩ (পৃ. ২১৩); দামামিনি, মাসাবিহুল জামি, খণ্ড ৯, পৃষ্ঠা ১৮২ (৯/১৮২); বারমাভি, আল-লামি’উস সাবিহ, খণ্ড ১৪, পৃষ্ঠা ১৯১ (১৪/১৯১)।

  • ইমাম জালালুদ্দিন আস-সুয়ূতি, আত-তাওশিহ শারহুল জামি’ইস সহিহ (التوشيح), খণ্ড ৮, পৃষ্ঠা ৩৪৬৫–৩৪৬৬ (৮/৩৪৬৫, ৮/৩৪৬৬)।

  • বদরুদ্দিন আল-বা’লি, শিফাউল আলিল ফি ইখতিসারি ইবতালিত তাহলিল (شفاء العليل), পৃষ্ঠা ৪৬ (পৃ. ৪৬)।

  • আল্লামা নাসিরুদ্দিন আলবানি, তাহরিমু আলাতিত তারাব (تحريم آلات الطرب), পৃষ্ঠা ৪০–৪৪ ও ৯৬ (পৃ. ৪০, পৃ. ৪২, পৃ. ৯৬); সিলসিলাতুল আহাদিসিস সহিহাহ, খণ্ড ১, পৃষ্ঠা ৯১৮–৯১৯ (১/৯১৮, ১/৯১৯); জামি’উ তুরাসিল আলবানি ফিল-ফিকহ, খণ্ড ১৬, পৃষ্ঠা ৩১২, ৩৫৫ ও ৩৬৪ (১৬/৩১২, ১৬/৩৫৫, ১৬/৩৬৪)।

  • ইমাম ইবনে হাযম জাহিরি, আল-মুহাল্লা বিল-আছার (المحلى بالآثار), খণ্ড ৭, পৃষ্ঠা ৫৬৫ (৭/৫৬৫)।

  • ড. ওহবাহ আয-যুহাইলি, আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু (الفقه الإسلامي وأدلته), খণ্ড ৪, পৃষ্ঠা ২৬৬৪ (৪/২৬৬৪); আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ আল-কুওয়াইতিয়্যাহ, খণ্ড ৩৮, পৃষ্ঠা ১৭৭ (৩৮/১৭৭); মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, খণ্ড ৪, পৃষ্ঠা ১৯২৮ (৪/১৯২৮)।

 

Citation is loading...

Footnotes

Footnotes
⇧1 الفقه الإسلامي وأدلته للزحيلي، ٤/ ٢٦٦٤; الموسوعة الفقهية الكويتية، ٣٨/ ١٧٧; منهاج السنة النبوية لابن تيمية، ٣/ ٤٣٩
⇧2 إغاثة اللهفان، ١/ ٤٠٧; حكم الغناء في مذهب المالكية، ص ١٢; حكم الغناء والمعازف، ص ١
⇧3 صحيح البخاري، ٧/ ١٠٦, ح ٥٥٩٠
⇧4 إرشاد الفقيه لابن كثير، ٢/ ٧٩; مجموع الفتاوى لابن تيمية، ١١/ ٥٣٥; فتح الباري، ١٠/ ٥٥; مجلة مجمع الفقه الإسلامي، ٤/ ١٩٢٨
⇧5 المحلى بالآثار، ٧/ ٥٦٥
⇧6 مقدمة ابن الصلاح، ص ١٤٦–١٤٧; شرح التبصرة والتذكرة، ١/ ١٤٥–١٤٦; فتح المغيث، ١/ ٧٩; إغاثة اللهفان، ١/ ٤٥٧
⇧7 مفتاح السعيدية، ص ٥٨–٥٩
⇧8 فتح الباري، ١٠/ ٥٣; منهج النقد في علوم الحديث، ص ٣٧٥–٣٧٧
⇧9 شرح التبصرة والتذكرة، ١/ ١٤٥
⇧10 فتح الباري، ١٠/ ٥٣; اللامع الصبيح، ١٤/ ١٩١
⇧11 فتح الباري، ١٠/ ٥٣
⇧12 فتح الباري، ٥/ ٣
⇧13 تغليق التعليق، ٥/ ٢٢
⇧14 تحرير علوم الحديث، ٢/ ٨٥٣, ٢/ ٨٥٤
⇧15 صحيح ابن حبان، ٦/ ٨٦; الإحسان، ١٥/ ١٥٤
⇧16 السنن الكبرى للبيهقي، ٢١/ ١٣٣; السنن الصغير، ٤/ ١٧٦; تغليق التعليق، ٥/ ١٨–١٩
⇧17 المعجم الكبير للطبراني، ٣/ ٢٨٢، ح ٣٤١٧
⇧18 تغليق التعليق، ٥/ ١٨; فتح الباري، ١٠/ ٥٣
⇧19 مسند الشاميين، ١/ ٣٣٤، ح ٥٨٨
⇧20 معرفة الصحابة، ٦/ ٣٠١٠; تغليق التعليق، ٥/ ١٨
⇧21 فتح الباري، ١٠/ ٥٣; تغليق التعليق، ٥/ ١٨
⇧22 المنتقى من مسند المقلين، ص ٣٤، ح ٨; تحريم آلات الطرب، ص ٤١
⇧23 تغليق التعليق، ٥/ ١٧, ٥/ ١٩
⇧24, ⇧36 السنن الكبرى، ٦/ ٥١٧
⇧25 السنن الكبرى، ٢١/ ١٣٣
⇧26 سلسلة الأحاديث الصحيحة، ١/ ٩١٨–٩١٩
⇧27 تهذيب الكمال، ٣٠/ ٢٤٧; تهذيب التهذيب، ١٤/ ١٧
⇧28, ⇧38 فتح الباري، ١٠/ ٥٤; تغليق التعليق، ٥/ ١٩
⇧29 فتح الباري، ١٠/ ٥٤
⇧30 تهذيب التهذيب، ٣/ ١١٦
⇧31 تهذيب الكمال، ٢٠/ ١٥٦; تهذيب التهذيب، ٣/ ١١٥–١١٦; فتح الباري، ١٠/ ٥٤
⇧32 تحرير تقريب التهذيب، ٣/ ٢١
⇧33 منهج النقد في علوم الحديث، ص ١٠٦
⇧34 تهذيب الكمال، ٢٠/ ١٥٦
⇧35 فتح الباري، ١٠/ ٥٥; السنن الكبرى، ٢١/ ١٣٣
⇧37 تغليق التعليق، ٥/ ١٩
⇧39 شرح صحيح البخاري لابن بطال، ٦/ ٥٠
⇧40 تغليق التعليق، ٥/ ٢٢; فتح الباري، ١٠/ ٥٥; شرح سنن أبي داود للعباد، ٤٥٣/ ٦
⇧41 اللامع الصبيح، ١٤/ ١٩١
⇧42 صحيح ابن حبان، ٦/ ٨٦; تغليق التعليق، ٥/ ٢٢
⇧43, ⇧53 فتح الباري، ١٠/ ٥٥
⇧44 السنن الكبرى للبيهقي، ٢١/ ١٣٣; فتح الباري، ١٠/ ٥٥
⇧45 سنن أبي داود، ٤/ ٨١
⇧46 فتح الباري، ١٠/ ٥٤; تغليق التعليق، ٥/ ١٩; تحريم آلات الطرب، ص ٤٢
⇧47 فتح الباري، ١٠/ ٥٥; التوشيح، ٨/ ٣٤٦٥; شرح صحيح البخاري لابن بطال، ٦/ ٥١
⇧48 إغاثة اللهفان، ١/ ٢٦٠; فتح الودود، ٤/ ٩٥–٩٦; شرح سنن أبي داود للعباد، ٤٥٣/ ٥
⇧49 المتواري على أبواب البخاري، ص ٢١٣; فتح الباري، ١٠/ ٥١; مصابيح الجامع، ٩/ ١٨٢
⇧50 مجموع الفتاوى، ١١/ ٥٣٥; مجموع فتاوى ابن باز، ٢١/ ١٢٦; جامع تراث الألباني، ١٦/ ٣٦٤
⇧51 دلالة الاقتران، ص ٦٠; فتاوى الشبكة الإسلامية، ٦/ ٩١٠
⇧52 حكم الغناء والمعازف، ص ١٣
⇧54 تحريم آلات الطرب، ص ٩٦; جامع تراث الألباني، ١٦/ ٣١٢, ١٦/ ٣٦٤
⇧55 شفاء العليل، ص ٤٦
⇧56 فتاوى الشبكة الإسلامية، ٦/ ٩١١; فتح الباري، ١٠/ ٥٦
⇧57 المحلى بالآثار، ٧/ ٥٦٥; التوضيح لابن الملقن، ٢٧/ ١٢٧; جامع تراث الألباني، ١٦/ ٣٥٤–٣٥٥
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button