
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ১
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ২
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ৩
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ৪
এক
(মুজিব বাহিনী প্রসঙ্গে)
”- আমার কাছে তো প্রস্তাব আছে। আমাদের ২০ হাজার ছেলেকে লিফট কইরা নিয়া যাবে। পৃথিবীর সবচেয়ে আধুনিক ট্রেনিং আর অস্ত্রশস্ত্র দিয়া আমাদের পাঠায়া দিবে।
– কারা?
– ইসরায়েল।
– আইজকা এইটা কইলাম। এইটা আমি কারোরে কই না। তহন থিকাই আমি জানি তার ইসরায়েলি লাইন। নাইলে ইসরায়েলের কথা কবে কেন?
মহি : আমার মনে হয় না। অনেকে অনেক সময় বাগাড়ম্বর করে না? ওনার কোনো ইন্টারন্যাশনাল লাইন-ফাইন ছিল বলে আমার মনে হয় না।”[1]প্রতিনায়ক সিরাজুল আলম খান, মহিউদ্দিন আহমদ, পৃ ২৩৩
দুই
“একাত্তরের যুদ্ধে ইসরায়েল প্রসঙ্গ উঠেছিল। এ সময় ইসরায়েল সরকার ভারতের ডানপন্থী রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ করে। তারা বাংলাদেশের কয়েকজন সাংসদের মাধ্যমে ইসরায়েলের কাছে সাহায্যের প্রস্তাব দিয়েছিল। এটা জানতে পেরে পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদের একান্ত সচিব কামালউদ্দিন সিদ্দিকী সিপিআইএমের পত্রিকায় তথ্যটি জানিয়ে দেন। সংবাদটি ওই পত্রিকায় ছাপা হয়। এরপর ইসরায়েলি লবির তৎপরতা বন্ধ হয়ে যায়।”[2]প্রতিনায়ক সিরাজুল আলম খান, মহিউদ্দিন আহমদ, পৃ ২৩৩[3]খসড়া থিসিস (পরিমার্জিত), ২৭ শে জুন ১৯৭৪ প্রণীত খসড়া থিসিসের মুখবন্ধ, আখলাকুর রহমান, জাসদ-ঢাকা প্রকাশিত (১৯৭৪).
তিন
“জানা গেছে যে, ভারতের পরামর্শে বাংলাদেশী নেতৃবৃন্দ ২৫ লাখ ডলার মূল্যের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ ভারী অস্ত্র ক্রয়ের জন্য জাপানে ইসরাইলী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইসরাইল দু’মাসের মধ্যে ২০ লাখ ডলার মূল্যের ভারী অস্ত্র বাংলাদেশে সরবরাহে সম্মত হয়।”[4]লে. জে. এ. এ. কে. নিয়াজি, দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান, অনুবাদ: ডা. মিজানুর রহমান কল্লোল, আফসার ব্রাদার্স, ঢাকা, ২০১১, পৃ. ৮৮
চার
বাংলাদেশের একজন প্রতিনিধি সামরিক সাহায্য লাভের জন্য ইসরায়েল সফর করেন। এবং ইসরায়েল সরকার ভারতের অনুমতি সাপেক্ষে ইসরায়েল বাংলাদেশকে সামরিক সাহায্যে রাজি হয়।
এই খবর ইসরায়েলী পত্রিকা দৈনিক হারেৎজ (Haaretz) এ প্রকাশিত হয়। এবং সেখান থেকে ১৭ই সেপ্টেম্বর ১৯৭১ তারিখে বাংলাদেশী একাধিক পত্রিকা নিউজ করে। যেমন:
- দৈনিক সংগ্রাম, ১৭ই সেপ্টেম্বর ১৯৭১, পৃ ৩

- দৈনিক পাকিস্তান, ১৭ই সেপ্টেম্বর ১৯৭১, পৃ ১


- Morning News, 17th Sep 1971, page 1

পাঠক কী বুঝলেন?
Footnotes
| ⇧1, ⇧2 | প্রতিনায়ক সিরাজুল আলম খান, মহিউদ্দিন আহমদ, পৃ ২৩৩ |
|---|---|
| ⇧3 | খসড়া থিসিস (পরিমার্জিত), ২৭ শে জুন ১৯৭৪ প্রণীত খসড়া থিসিসের মুখবন্ধ, আখলাকুর রহমান, জাসদ-ঢাকা প্রকাশিত (১৯৭৪). |
| ⇧4 | লে. জে. এ. এ. কে. নিয়াজি, দ্য বিট্রেয়াল অভ ইস্ট পাকিস্তান, অনুবাদ: ডা. মিজানুর রহমান কল্লোল, আফসার ব্রাদার্স, ঢাকা, ২০১১, পৃ. ৮৮ |





