ইসলামে কেন নারীদের তালাক দেওয়ার অধিকার দেয়নাই?
এক ব্যক্তি আমাকে এ প্রশ্ন জিজ্ঞেস করেছে। তখন আমি বলেছি, "মেয়েরা আবেগ দ্বারা তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয় এজন্য। এছাড়া আদালতে ৭০% নারীরাই ডিভোর্স ফাইল করে।" তখন সে বলে-" মেয়েরা ইমোশনাল এর প্রমাণই বা কি।" তাকে আমি বেশ কিছু রিসার্চ পেপার দেখালাম। তখন সে বলে-"দেখো, কে কি বলে এসব কথা শুনে লাভ নাই। চোখের সামনে বাস্তবতা আছে। দু একজন কে বিচার করে সবার ব্যপারে সিদ্ধান্ত টানা যায় না। অনেক নারীই আছে স্বামীর নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও সংসার করছে। ইমোশনাল হলে তো কত আগেই আদালতে ডিভোর্স ফাইল করতো"
এখন তাকে কি যুক্তিযুক্ত জবাব দিবো?
3 Answers
Best Answer
ইসলামী আইনে নারীরা সরাসরি তালাক্ব দিতে পারে না, সেটা শুধুমাত্র তার নেতা অর্থাৎ স্বামীর জন্য সংরক্ষিত। তবে নারীরা চাইলে তালাক্বের আবেদন করতে পারবে ইসলামী আদালতে, সেটাকে খুলা তালাক্ব বলা হয়। বিস্তারিত জানুন এখানেঃ
এছাড়া আদালতে ৭০% নারীরাই ডিভোর্স ফাইল করে - এটা বর্তমানে ছড়ানো টক্সিক নারীবাদিতার কারণে হচ্ছে। নারীকে যখন ফিতরাহ বিরুদ্ধভাবে ব্রেইন ওয়াশ করানো হবে তখন এমনই হবে। আর তারা যেটা করছে সেটা খুলা তালাক্ব না, যাতে বিনিময় থাকে না। উলটো কাবিন ব্যবসায় নিয়োজিত হয়ে গেছে এরা।
তাহসিন আরাফাত ভাইয়ের বলা পদ্ধতি অর্থাৎ খুলা তালাক ছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে।
খুলা ছাড়াও আরেকটা যে পদ্ধতি আছে বিচ্ছেদের সেটাতে স্ত্রী মোহর ফেরত দিতে বাধ্য থাকে না, এটাকে বলে ফাসখ। এর জন্য স্ত্রীকে আদাতলে বিচার দিতে হয় ও যথোপযুক্ত কারন দেখাতে হয় কেন বিবাহ বিচ্ছেদ প্রয়োজন। তার উপর ভিত্তি করে বিচার তাদের বিয়েকে বাতিল করার রায় দিবেন, তখন স্বামী থেকে খোলা তালাক নেওয়ার প্রয়োজন হয় না আর, বিচারকের রায়ের মাধ্যমেই বিবাহ বিচ্ছেদ হয় বলে গণ্য করা হয়। এর মাধ্যমে কোন নারী নির্যাতনের স্বীকার হলে স্বামী তালাক না দিলেও নারীটি আদালতের মাধ্যমে সেই বিবাহ বিচ্ছেদ করতে পারে। বিস্তারিত দেখুন
https://islamqa.info/amp/en/answers/133859