ইতিহাসমুসলিম শাসনামল

বখতিয়ার খিলজি কী নালন্দা ধ্বংস করেছিলেন?

বঙ্গবিজেতা বখতিয়ার খিলজি মাত্র ১৮ জন অশ্বারোহী নিয়ে বঙ্গবিজয় করেছিলেন ১২০৪ খ্রিস্টাব্দে। তখন বাংলায় সেন বংশের শাসক লক্ষ্মণ সেনের রাজত্বকাল। এই আক্রমণ প্রাক্কালে লক্ষ্মণ সেন জুতো ফেলে খিড়কির দরজা দিয়ে পালিয়ে যান। যাইহোক বখতিয়ার বিহার আক্রমণ করেন প্রায় ১১৯৭-৯৮ খ্রিস্টাব্দের মধ্যে, পরে এই আক্রমণের উপরেই ভিত্তি করে বহু পণ্ডিত (!) মনমতো করে খিলজির উপর বেশকিছু অভিযোগ উত্থাপন করেছেন। তার মধ্যে মূল অভিযোগ হলো-বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ‘নালন্দা ধ্বংস’। আমরা এখানে কেবলমাত্র নালন্দা ধ্বংস নিয়েই আলোচনা করবো।

প্রথমেই জানিয়ে দিই বখতিয়ারের সাথে নালন্দার কোনরূপ সম্পর্ক নেই। তিনি সেখান যানইনি। আধুনিক ইতিহাস গবেষক ড. রাম পুনিয়ানির মতে, তৎকালীন ইতিহাসের অধিকাংশ প্রাথমিক সূত্রে খিলজির নালন্দায় যাওয়ার কোনো উল্লেখ নেই।

“Most of the primary sources related to the history of that time do not mention Khilji going to Nalanda. Tabakat-a-Nasiri, written by Minhaj-e-Siraj, has no mention of this. Two Tibetan scholars, Dharmaswamin and Sumpa, who were keenly studying the history of India, particularly related to Buddhism, also do not mention Khilji going to Nalanda or burning it. Taranath, another well-known Buddhist scholar from Tibet, does not mention any such fact either. Interestingly, other Buddhist structures of importance like Ajanta, Ellora, and Sanchi stupa were also not the subject of the ire of ‘invaders’.”[1]DID BAKHTIYAR KHILJI DESTROY NALANDA UNIVERSITY? RAM PUNIYANI, JUN 25 2024. THE WIRE.

বিষয়টা হচ্ছে বখতিয়ার খিলজির উপর বড়োজোর ওদন্তপুরী আক্রমণের অভিযোগ চাপানো যায়, যেটা নালন্দা থেকে ১০ কিলোমিটার দূটে মগধে অবস্থিত। তার বেশি কিছু না। যদিও বখতিয়ার খিলজি ওদন্তপুরীকে সেনাশিবির ভেবে আক্রমণ করেছিলেন। মিনহাজের বিবরণে কেবল ওদন্তপুরী আক্রমণের উল্লেখ আছে। এই ওদন্তপুরী একটা শিক্ষাপীঠ ছিলো আর বখতিয়ার সেটা জানতেন না।

প্রসঙ্গত জানিয়ে রাখি, তারানাথের বর্ণনা অনুযায়ী, মগধের একদল বৌদ্ধ ভিক্ষু চরের বেশে বখতিয়ারের সাথে যোগাযোগ করে। এমনকি বখতিয়ার খিলজির হয়ে অনেক বৌদ্ধ ভিক্ষু নদীয়া আক্রমণের সময় গুপ্তচরবৃত্তিও করেছিল বলে শোনা যায়।

মিনহাজের উল্লেখিত স্থানটি সম্পর্কে অধ্যাপক ডি এন ঝাঁ বলেন,-

‘The above account mentions the fortress of Bihar as the target of Bakhtiyar’s attack. The fortified monastery which Bakhtiyar captured was, “known as Audand-Bihar or Odandapura-vihara…. Minhaj does not refer to Nalanda at all: he merely speaks of the ransacking of the “fortress of Bihar” (hisar-i-Bihar).'[2]HOW HISTORY WAS UNMADE AT NALANDA! D N JHA, 09/07/2014

এমনকি যদুনাথ সরকারও সেটাকে ওদন্তপুরী মহাবিহার বলেছেন।[3]HISTORY OF BEGAL, VOL. 2, PP.3-4

এখানে বহুজন বলতে পারে ওদন্তপুরীর কিছুটা দূরেই তো নালন্দা, তাহলে এটা খুব সম্ভব যে সেটাও ধ্বংস করা হয়েছিল!  কিন্তু না। মিনহাজের বিবরণ অনুসারে বিহার বা সেকালের ওদন্তপুরী অধিকারের পর বখতিয়ার দিল্লিতে সুলতান কুতুবউদ্দিন আইবকের দরবারে ফিরে যান। নালন্দাতে তিনি যাননি।

এই নালন্দা রক্ষা পাওয়ার বিষয়ে ‘Biography of Dharmasvamin’ বইয়ের ভূমিকায় Anant Sadashiv Altekar বলেছেন,-

“Nalanda was not, like Vikramasila, on the highway leading from Delhi to Bengal, and so the work of completing its destruction required a special expedition.”

এরপর তিনি আরও কিছু কারণ উল্লেখ করে জানান, কেন নালন্দা তুর্কি আক্রমণ থেকে রক্ষা পায়।[4]BIOGRAPHY OF DHARMASVAMIN (CHAG LO-TSA-BA CHOS-RJE-DPAL) – EDITED BY GEORGE N. ROERICH,
INTRODUCTION, PP XX.

এদিকে ঐতিহাসিক যদুনাথ সরকার এবং রমেশচন্দ্র মজুমদারও খিলজি কর্তৃক নালন্দা ধ্বংসের বিষয়টি সমর্থন করেন না। রমেশচন্দ্র মজুমদারের ‘বাংলাদেশের ইতিহাস: প্রাচীন যুগ’ প্রথম খণ্ড, ৪র্থ সংস্করণে এ বিষয়ে কোন আলোচনায় নেই তুর্কি আক্রমণ বিষয়ক অধ্যায়ে। যদুনাথ সরকারের ‘History of Bengal’ বইতেও এরকম কিছু নেই। তিনি কেবলমাত্র ওদন্তপুরী আক্রমণের কথা বলেছেন।

ঐতিহাসিক ডি এন ঝাঁয়ের মতেও,- ‘বখতিয়ার খিলজি কখনোই নালন্দা যাননি।’ তাঁর মতে, ব্রাহ্মণ্যবাদ ও বৌদ্ধদের মধ্যকার চলতে থাকা ঘাত-প্রতিঘাতেই নালন্দা ধবংস হয়। ঐতিহাসিক ঝাঁ বহু তিব্বতি রেফারেন্স সহকারে বিস্তারিত আলোচনা করেছেন।[5]HOW HISTORY WAS UNMADE AT NALANDA! D N JHA, 09/07/2014

ইতিহাস গবেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লিখেন-

“বখতিয়ারের বিরুদ্ধে নালন্দা মহাবিহার তথা বিশ্ববিদ্যালয় ধ্বংস করার নিরঙ্কুশ অপবাদ বহুল প্রচারিত। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন, বিশ্ববিদ্যালয়টি ১১০০ সালে বখতিয়ার খিলজি ধ্বংস করেছেন। ভারতীয় ও প্রত্নতত্ত্ব বিভাগ বখতিয়ারের এই আক্রমণের তারিখ জানিয়েছেন ১১০০ সাল। অথচ স্যার উলসলি হেগ বলছেন, বখতিয়ার ওদন্তপুরী আক্রমণ করেছেন ১১৯৩ সালে। আর স্যার যদুনাথ সরকার এই আক্রমণের সময়কাল বলছেন ১১৯৯ সাল। সবচাইতে মজার যে, বখতিয়ার খলজি বঙ্গ বিজয় করেন ১২০৪ সালের ১০ মে। স্যার যদুনাথ সরকার বখতিয়ারের বঙ্গ আক্রমণের সময়কাল বলছেন ১১৯৯ সাল। অন্যদিকে অধিকাংশ ঐতিহাসিকের মতে বৌদ্ধদের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয় ১১৯৩ সালে। যে লোকটি ১২০৪ সালে বঙ্গে প্রবেশ করেন, সে কীভাবে ১১৯৩ সালে নালন্দা ধ্বংস করেন?”[6]ভারতে ইসলাম ভারতীয় মুসলমান, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, E-LIBRARY.

তাহলে দেখা যাচ্ছে বখতিয়ার খিলজির আক্রমণের আগেই নালন্দা ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি আরো লিখেন,-

“সাম্প্রতিক এক গবেষণায় জানা যাচ্ছে, ধ্বংস করা তো দূরের কথা, বখতিয়ার নালন্দার ধারেকাছেই যাননি।”[7]ভারতে ইসলাম ভারতীয় মুসলমান, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, E-LIBRARY.

লামা তারানাথ এবিষয়ে তার বই ‘ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস’ (১৬০৮খ্রিঃ)- এ ওদন্তপুরী ও বিক্রমশীলা মহাবিহারে আক্রমণের উল্লেখ করেছেন, নালন্দার পর্যন্ত নাম নেননি। তিনি বলেন,

“Then came the Turuska king called the Moon to the region of Antarvedi in-between the Ganga and the Yamuna. Some of the monks acted as the messengers for this king. As a result, the petty Turuska rulers of Bhangala and other places united, ran over whole of Magadhaand massacred many ordained monks in Odantapuri. They destroyed this and also Vikramasila. The Persians at last built a fort on the ruins of the Odanta-vihara.”

সমাজবিজ্ঞানী-নৃতত্ত্ববিদ ড. ভূপেন্দ্রনাথ দত্ত-ও (স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা) বখতিয়ারের উপর কেবল ওদন্তপুরী ও বিক্রমশীলা ধ্বংসের অভিযোগ এনেছেন। নালন্দার কথা সেখানে নেই।

১২৩৪ সালে অর্থাৎ বখতিয়ারের বিহার জয়ের ৩০ বছর পর তিব্বতী সাধু ও জ্ঞানসাধক ধর্মস্বামী (১১৯৭-১২৬৪) মগধে আগমন করেন ও সেখানে অবস্থান করেন। নালন্দা মঠকে তিনি তখন চালু অবস্থায় দেখতে পান। সেখানে মঠাধ্যক্ষ রাহুল শ্রীভদ্রের পরিচালনায় ৭০ জন সাধু অধ্যয়নে নিয়োজিত ছিলেন। তাছাড়া ধর্মস্বামী লক্ষ করেন যে, বহু বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান তখনও নালন্দা ও তার আশেপাশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।[8]BIOGRAPHY OF DHARMASVAMIN (CHAG LO-TSA-BA CHOS-RJE-DPAL) – EDITED BY GEORGE N. ROERICH, K P JAISWAL RESEARCH INSTITUTE, PATNA, 1958, PP 64, 90-93. (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্ধৃত)।

এমনকি নালন্দা ত্রয়োদশ শতক পর্যন্ত যথাযথভাবে তার কার্যক্রম চালিয়ে গেছে। ওয়াশিংটনের Kevin Alschuler University-র রিলিজিয়াস স্টাডিজের প্রফেসর জোহান এলভার্সকগের মতে –

“This is problematic for many reasons, not the least being that the story of Nalanda is not true. For example, not only did local Buddhist rulers make deals with the new Muslim overlords and thus stay in power, but Nalanda also continued as a functioning institution of buddhist education well into the thirteenth century.”[9]JOHAN ELVERSKOG. BUDDHISM AND ISLAM ON THE SILK ROAD. (ENCOUNTERS WITH ASIA.) PHILADELPHIA : UNIVERSITY OF PENNSYLVANIA PRESS. 2010. INTRODUCTION, P 2

এলভার্সকগ, Arthur Waley-র ১৯৩২ সালের একটি প্রবন্ধের উপর নির্ভর করে বলেন যে, এই বিষয়টি প্রমাণিত হয় এই তথ্য থেকে যে ১৩শ শতাব্দীর নালন্দায় দীক্ষিত একজন ভিক্ষু কুবলাই খানের দরবারে ভ্রমণ করেছিলেন।”[10]JOHAN ELVERSKOG, BUDDHISM AND ISLAM ON THE SILK ROAD, UNIVERSITY OF PENNSYLVANIA PRESS (2011), PP. 1-3

পাটনার K. P. Jayaswal Research Institute ১৯৫১ সালে বিহার সরকার প্রতিষ্ঠা করে। এর প্রধান কাজ হলো ইতিহাস গবেষণা, প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান, এবং গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী বই প্রকাশ করা। এই ইনস্টিটিউট থেকেই ১৯৬৩ সালে ‘Historical Research Series’-এর অংশ হিসেবে ডি. আর. পাটিলের ‘The Antiquarian Remains in Bihar’ বইটি প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে:

“…no Mohammedan Makhdum, Pir or saint of great repute happened to grace the tops of the Nalanda mounds with their tombs or mosques. This is a feature, which, it should be noted, is commonly to be observed all over Bihar at sites of celebrated and important sanctuaries. At Bihar Sharif itself many of such Muslim monuments still exist; but their absence at Nalanda, hardly six or seven miles away, is rather surprising. Had Nalanda been a living institute of great repute or importance at the time of the invasion of Bakhtiar Khilji in 1197 or 1198 AD, we should expect the Muslim chronicles of the event to have known and mentioned the name of Nalanda All these circumstances would indicate that, quite before Bakhtiar Khilji’s invasion, Nalanda had perhaps fallen to decay or ruins already, but how and when actually this happened is still a mystery to be unravelled”.[11]D.R. PATIL, ANTIQUARIAN REMAINS OF BIHAR, VOL – IV, K. P. JAISWAL RESEARCH INSTITUTE, PATNA, 1963, P. 304.

বখতিয়ার খলজির আক্রমণের পূর্বেই নালন্দা ধবংস হয়েছিল। ডি আর পাটিল লিখেছেন,-

“There is, therefore, reason to believe that Nalanda had met its final end some time in the 11th century i.e.more than hundred years before Bakhtiyar Khilji invaded Bihar in 1197 A.D.”[12]D.R. PATIL, ANTIQUARIAN REMAINS OF BIHAR, VOL – IV, K. P. JAISWAL RESEARCH INSTITUTE, PATNA, 1963, P. 325.

এবার কথা হলো ধ্বংসের কথা বারবার লেখা হয়, বলা হয় তাহলে যদি ধরেই নি ধ্বংস হয়েছিল, তাহলে সেটা করেছিলো কে বা কারা? – আসলে নালন্দা ধ্বংস হলো ব্রাহ্মণ্য-বৌদ্ধ দ্বন্দ্বের অনিবার্য পরিণতি।

Read More...  গুজবের ফিতনা ও দ্বীনের শিক্ষা: আমরা কেন বিপথগামী?

তিব্বতি গ্রন্থ ‘পাগসাম ইয়ান জাং’-এ উল্লেখ করা হয়েছে নালন্দার গ্রন্থাগার পুড়িয়েছে ‘উগ্র হিন্দুরা।’ ঐতিহাসিক B. N. S. Yadava-ও মনে করেন ‘উগ্র হিন্দুদের’ হাতে নালন্দার গ্রন্থাগার পোড়ানো হয়েছে।[13]B. N. S. YADAVA, SOCIETY AND CULTURE IN NORTHERN INDIA IN THE TWELFTH CENTURY, ALLAHABAD, 2012, P. 346. (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্‌ধৃত)। R.S. Sharma ও K.M. Shrimali বিস্তারিত আলোচনা করে দেখিয়েছেন কীভাবে ‘শৈবরা’ নালন্দা ধ্বংস করেছে।[14]R.S. SHARMA AND K.M. SHRIMALI, A COMPREHENSIVE HISTORY OF INDIA (VOL. IV, PART 2) CHAPTER 25, MANOHAR PUBLISHERS, 2008, PP 79-821 (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্‌ধৃত)।

সমাজবিজ্ঞানী ড. ভূপেন্দ্রনাথ দত্ত নালন্দা ধ্বংসের পিছনে ব্রাহ্মণ্য-বৌদ্ধ দ্বন্দ্বকে মান্যতা দিয়েছেন। তিনি লিখেছেন-“নালন্দায় লাইব্রেরি কয়েকবার বিধ্বস্ত হয়। P. al. Jor-এর তিব্বতীয় পুস্তকে উল্লিখিত হয়েছে যে,

“ধর্মসগন্ধ অর্থাৎ নালন্দার বৃহৎ লাইব্রেরি তিনটি মন্দিরে রক্ষিত ছিল। তীর্থিক (ব্রাহ্মণ) ভিক্ষুদের দ্বারা অগ্নিসংযোগে তাহা ধ্বংস হয়। মগধের রাজমন্ত্রী কুকুতসিদ্ধ নালন্দায় একটি মন্দির নির্মাণ করেন। সেখানে ধর্মোপদেশ প্রদানকালে জনাকতক তরুণ ভিক্ষু দুজন তীর্থিক ভিক্ষুদের গায়ে নোংরা জল ছিটিয়ে দেয়। তার ফলে তাঁরা ক্ষুব্ধ হয়ে ‘রত্নসাগর’, ‘রত্নধনুক’ এবং নয়তলাযুক্ত ‘রত্নদধি’ নামক তিনটি মন্দির অগ্নিসংযোগে ধ্বংস করে। উক্ত তিনটি মন্দিরেই সমষ্টিগতভাবে ধর্মগ্রন্থ বা গ্রন্থাগার ছিল।”[15]বাংলার ইতিহাস, ড. ভূপেন্দ্রনাথ দত্ত, র্যাডিক্যাল ইম্প্রেশন, কলকাতা, ২০২০, পৃষ্ঠা ৭৯।

১৭শ শতাব্দীতে তিব্বতি ভিক্ষু ও পণ্ডিত তারানাথ কর্তৃক রচিত ‘ভারতে বৌদ্ধধর্মের ইতিহাস’ গ্রন্থেও উপরোক্ত বিষয়টা উল্লেখ করা হয়েছে –

“During the consecration of the temple built by Kakutsiddha at Nalendra [Nalanda] “the young naughty sramanas threw slops at the two tirthika beggars andkept them pressed inside door panels and set ferocious dogs on them”. Angered by this, one of them went on arranging for their livelihood and the other sat in a deep pit and “engaged himself in surya sadhana” [solar worship], first for nine years and then for three more years and having thus “acquired mantrasiddhi” he “performed a sacrifice and scattered the charmed ashes all around” which “immediately resulted in a miraculously produced fire”, consuming all the eighty four temples and the scriptures some of which, however, were saved by water flowing from an upper floor of the nine storey Ratnodadhi temple.”[16]HISTORY OF BUDDHISM IN INDIA, ENGLISH TR. LAMA CHIMPA & ALKA CHATTOPADHYAYA, SUMMARY OF PP.141-42

এছাড়াও ঐতিহাসিক পাটিলও এই ঘটনার উল্লেখ করেছেন। পাটিলের মতে পঞ্চম শতাব্দীতে ব্রাহ্মণরা যজ্ঞাগ্নি নিয়ে নালন্দার প্রসিদ্ধ গ্রন্থাগারে ও বৌদ্ধ বিহারগুলিতে অগ্নিসংযোগ করেন। ফলে নালন্দা অগ্নিসাৎ হয়ে যায়। তিনি লিখেছেন,-

“It is further added that l’ag-sam Jon-zang, a Tibetan authority, actually refers to a scuffle between the Buddhist and Brahmanical mendicants and the latter, being infuriated, propitiated the Sun-god for twelve years, per-formed a fire-sacrifice and threw the living embers and ashes from the sacrificial pit into the Buddhist temples which eventually destroyed the great library at Nalanda called Ratnodadhi.”[17]D.R. PATIL, ANTIQUARIAN REMAINS OF BIHAR, VOL -IV, K.P. JAYASWAL RESEARCH INSTITUTE, PATΝΑ, 1963, P. 327

এই বক্তব্যটাকে শুধু B. N. S. Yadava-ই নয় আরও অনেক ভারতীয় পণ্ডিত স্বীকৃতি দিয়েছেন, যেমন- R.K. Mookerji (Education in Ancient India), Sukumar Dutt (Buddhist Monks and Monasteries of India), Buddha Prakash (Aspects of Indian History and Civilization), এবং S. C. Vidyabhushanal

সতীশচন্দ্র বিদ্যাভূষণ এই ঘটনাটির অর্থ করেছেন এভাবে-বৌদ্ধ ও ব্রাহ্মণ সন্ন্যাসীদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। এতে রাগে ব্রাহ্মণরা ১২ বছর ধরে সূর্যদেবতার উপাসনা করে, তারপর একটা অগ্নিযজ্ঞ করে। সেই যজ্ঞের জ্বলন্ত আগুন ও ছাই বৌদ্ধ মন্দিরগুলোর দিকে ছুঁড়ে দেয়, যার ফলে শেষ পর্যন্ত নালন্দার বিখ্যাত গ্রন্থাগার ‘রত্নোদধি’ পুড়ে ধ্বংস হয়ে যায়।[18]HISTORY OF INDIAN LOGIC, PP 516.

বুদ্ধপ্রকাশ তাঁর ‘Aspects of Indian History and Civilisation’-গ্রন্থে স্পষ্ট করে বলেছেন-“নালন্দায় অগ্নিসংযোগের জন্য হিন্দুরাই দায়ী।”

ষষ্ঠ শতকের রাজা মিহিরকুল বৌদ্ধদের সহ্য করতে পারতেন না। তিনি যখন পাটলিপুত্র আক্রমণ করেন সম্ভবত তখনই নালন্দা ধ্বংসপ্রাপ্ত হয় বলে মনে করা হয়। এইচ হিরাস এ বিষয়ে লিখেছেন,

-“Nalanda University was not far from the capital, Pataliputra and its fame had also reached Mihirakula’s ears. The buildings of Nalanda were then probably destroyed for the first time, and its priests and students dis-persed and perhaps killed.”[19]H. HERAS, THE ROYAL PATRONS OF THE UNIVERSITY OF NALANDA, JOURNAL OF THE BIHAR AND ORISSA RESEARCH SOCIETY, PART-1, VOL 14,1928, P 8-9. (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্‌ধৃত)

ড. রাম পুনিয়ানি বিস্তারিত আলোচনা করে বলেছেন,-

“All reliable sources point to the fact that Brahmins burnt the library as revenge. Bringing in Khilji fits into the general Islamophobic propaganda against Muslims and, at the same time, hides the true story of the persecution of Buddhists during that period.”[20]DID BAKHTIYAR KHILJI DESTROY NALANDA UNIVERSITY? RAM PUNIYANI JUN 25 2024. THE WIRE.

বখতিয়ার খিলজীকে দায়ী করার অপচেষ্টা অধিকাংশ ঐতিহাসিক নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে দেখতে পারেন – Truschke, A. 2018. The Power of The islamic Sword in Narrating The Death of Indian Buddhism, Journal of The History of Religion, Chicago University press.

রাধাকৃষ্ণ চৌধুরী লিপিতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছেন যে, নালন্দা ধ্বংসের সাথে বিজয় সেনের সম্পর্ক আছে। এ বিষয়ে দেখতে পারেন – Chaudhary, R. 1978. Decline of the University of Vikramasila, Journal of the Indian History.

রাধাকৃষ্ণ চৌধুরী নালন্দায় ১৯৬০-৭২ সাল পর্যন্ত পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক খননের উপর ভিত্তি করে ‘Decline of The University of Vikramasila’ প্রবন্ধ লিখে সুন্দর করে দেখিয়েছেন যে বখতিয়ার খিলজী’র বাংলায় আগমনের সাথে নালন্দার ধ্বংসের কোনো সম্পর্কই নেই।

এছাড়াও আধুনিক গবেষক ড. রুচিকা শর্মা প্রাথমিক সোর্সসহ বিস্তারিত আলোচনা করে দেখিয়েছেন নালন্দার সাথে বখতিয়ারের কোনরূপ সংযোগ নেই।

ঋণস্বীকার:
|| লেখাটি লিখতে ইতিহাস গবেষক আমিনুল ইসলামের বই ও প্রবন্ধ থেকে বিশেষভাবে উপকৃত হয়েছি ||

Citation is loading...

Footnotes

Footnotes
1 DID BAKHTIYAR KHILJI DESTROY NALANDA UNIVERSITY? RAM PUNIYANI, JUN 25 2024. THE WIRE.
2, 5 HOW HISTORY WAS UNMADE AT NALANDA! D N JHA, 09/07/2014
3 HISTORY OF BEGAL, VOL. 2, PP.3-4
4 BIOGRAPHY OF DHARMASVAMIN (CHAG LO-TSA-BA CHOS-RJE-DPAL) – EDITED BY GEORGE N. ROERICH,
INTRODUCTION, PP XX.
6, 7 ভারতে ইসলাম ভারতীয় মুসলমান, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, E-LIBRARY.
8 BIOGRAPHY OF DHARMASVAMIN (CHAG LO-TSA-BA CHOS-RJE-DPAL) – EDITED BY GEORGE N. ROERICH, K P JAISWAL RESEARCH INSTITUTE, PATNA, 1958, PP 64, 90-93. (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্ধৃত)।
9 JOHAN ELVERSKOG. BUDDHISM AND ISLAM ON THE SILK ROAD. (ENCOUNTERS WITH ASIA.) PHILADELPHIA : UNIVERSITY OF PENNSYLVANIA PRESS. 2010. INTRODUCTION, P 2
10 JOHAN ELVERSKOG, BUDDHISM AND ISLAM ON THE SILK ROAD, UNIVERSITY OF PENNSYLVANIA PRESS (2011), PP. 1-3
11 D.R. PATIL, ANTIQUARIAN REMAINS OF BIHAR, VOL – IV, K. P. JAISWAL RESEARCH INSTITUTE, PATNA, 1963, P. 304.
12 D.R. PATIL, ANTIQUARIAN REMAINS OF BIHAR, VOL – IV, K. P. JAISWAL RESEARCH INSTITUTE, PATNA, 1963, P. 325.
13 B. N. S. YADAVA, SOCIETY AND CULTURE IN NORTHERN INDIA IN THE TWELFTH CENTURY, ALLAHABAD, 2012, P. 346. (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্‌ধৃত)।
14 R.S. SHARMA AND K.M. SHRIMALI, A COMPREHENSIVE HISTORY OF INDIA (VOL. IV, PART 2) CHAPTER 25, MANOHAR PUBLISHERS, 2008, PP 79-821 (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্‌ধৃত)।
15 বাংলার ইতিহাস, ড. ভূপেন্দ্রনাথ দত্ত, র্যাডিক্যাল ইম্প্রেশন, কলকাতা, ২০২০, পৃষ্ঠা ৭৯।
16 HISTORY OF BUDDHISM IN INDIA, ENGLISH TR. LAMA CHIMPA & ALKA CHATTOPADHYAYA, SUMMARY OF PP.141-42
17 D.R. PATIL, ANTIQUARIAN REMAINS OF BIHAR, VOL -IV, K.P. JAYASWAL RESEARCH INSTITUTE, PATΝΑ, 1963, P. 327
18 HISTORY OF INDIAN LOGIC, PP 516.
19 H. HERAS, THE ROYAL PATRONS OF THE UNIVERSITY OF NALANDA, JOURNAL OF THE BIHAR AND ORISSA RESEARCH SOCIETY, PART-1, VOL 14,1928, P 8-9. (‘নালন্দা বিশ্ববিদ্যালয় বখতিয়ার ধ্বংস করেননি’ প্রবন্ধে আমিনুল ইসলাম উদ্‌ধৃত
20 DID BAKHTIYAR KHILJI DESTROY NALANDA UNIVERSITY? RAM PUNIYANI JUN 25 2024. THE WIRE.
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button