বাংলা হাদিস গ্রন্থ কি সত্যিই গ্রহণযোগ্য?

প্রশ্নোত্তর (Q&A)বাংলা হাদিস গ্রন্থ কি সত্যিই গ্রহণযোগ্য?
Ahmed Abir asked 12 মাস ago
আমি আমার এক বন্ধুকে hadithbd.com, Sunnah.com এর মতো হাদিসভিত্তিক ওয়েবসাইট থেকে কয়েকটি হাদিস দেখিয়েছিলাম তার কিছু বিদআতি কর্মকান্ডকে নিয়ে কিন্তু সে তা ignore করলো এই বলে যে এগুলি জাল এবং এতে বাংলা হাদিসসহ যবর যের পেশ যুক্ত হাদিস লিখিত অথচ original হাদিসের কিতাবে কোনো যবর যের পেশ যুক্ত নেই তখন আমি তাকে সহিহ বুখারির একটি আরবি যুক্ত হাদিসের কিতাব দেখালাম কিন্তু তাতে সে দ্বিমত করে বললো এটাও জাল সহিহ বুখারির হাদিস যদি দেখাতে চাও তাহলে আমাদের দলের দোকান বা স্টল থেকে নিয়ে আসো সেখানে বিশুদ্ধ হাদিস আছে। সে এও বললো সহিহ বুখারি বাংলা ভার্সন দেখাই লাভ নাই কারণ তা বিক্রিত করা হয়েছে হাদিসকে যা করেছে এই কুখ্যাত তাওহিদ পাবলিকেশন্স। এখন আমি তাকে কোন দিক দিয়ে জবাব দিবো?
1 Answers
Best Answer
Ashraful Nafiz Staff answered 12 মাস ago

যে উত্তর দিয়েছে সে নিশ্চয় কোন আলেম নয়, বা হাদিসশাস্ত্র নিয়ে কখনো পড়াশোনাও করে নি। কারণ কোন অজ্ঞ ও মুর্খই এই দলিল পেশ করতে পারে, কোন বিদআতি আলেমের দ্বারাও হয়তো এই জাতিয় মুর্খতাপূর্ণ দলিল উপস্থাপণ করা সম্ভব হয় না।

কারণ এমন অসংখ্যা নুসখা বা প্রকাশনী রয়েছে যেখাবে যবর, যের, পেশ নেই। সে চাইলেই সেগুলো দেখে নিতে পারে। আরব কান্ট্রিগুলোতেতো সাধারণত জবর যের থাকেই না। তার যুক্তি অনুসারে বাংলা অনুবাদে ভুল আছে এটা মেনে নিলেও সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তাকে প্রমাণ করতে বলুন সহিহ বুখারীতে জাল হাদিস আছে। আমি মোটামুটি নিশ্চিত সে আরবী জানাতো দূরের কথা শুদ্ধ করে পড়তেও জানে না।

এমন অন্ধদেরকে বুঝাতে পারবেন না আপনি, তারপরও চেষ্টা করুন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ

Back to top button