ইসরায়েল দেশটি সম্পর্কে প্রশ্ন

প্রশ্নোত্তর (Q&A)Category: ইসলামইসরায়েল দেশটি সম্পর্কে প্রশ্ন
আহমেদ আবির asked 3 বছর ago

নাস্তিকরা আমাদের বলে, মাত্র ৮০-১০০ বছর বয়সী একটা ছোট্ট দেশ ইসরায়েল কত শক্তিশালী, এটাই ইসলামের বড় পরাজয় এবং যদি আল্লাহ থাকে এখনই ইসরাইল ধ্বংস করে দিতে পারতো, কিন্তু সেটি হচ্ছেনা !
এদের প্রশ্নের পাল্টা জবাব কীভাবে হবে ?

1 Answers
Tahsin Arafat Staff answered 3 বছর ago

এটা হাস্যকর প্রশ্ন নয় কি?
God's will কে কি নিজের মতো ম্যানুপ্যুলেট করা যায়?

(১৮৭৮) সাওবান (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয়। (এবং চারদিক থেকে ভোজন করে থাকে।) একজন বলল, ’আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রসূল?’ তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)। আল্লাহ তোমাদের শত্রুদের বক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা সঞ্চার করবেন। একজন বলল, ’হে আল্লাহর রসূল! দুর্বলতা কী?’ তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া। (আবূ দাঊদ ৪২৯৯, মুসনাদে আহমাদ ২২৩৯৭) https://www.hadithbd.com/hadith/link/?id=65626

Back to top button