ইতিহাসসাম্প্রদায়িকতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ‘মক্কা বিশ্ববিদ্যালয়’ থেকে ‘মাদ্রাসা’

‘মক্কা বিশ্ববিদ্যালয়’ পর্ব

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ‘মক্কা বিশ্ববিদ্যালয়’ থেকে ‘মাদ্রাসা’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো মুসলিমদের অধিকার আদায়ে, হিন্দুরা এই বিশ্ববিদ্যালয়কে সেসময় মক্কা বিশ্ববিদ্যালয় বলে তাচ্ছিল্য করতো। তার প্রমাণস্বরূপ কিছু নমুনা দেখা যাকঃ

এক

❝ঢাকা বিশ্ববিদ্যালয়কে এককালে আমরা “মক্কা বিশ্ববিদ্যালয়” বলে কৌতুক করতুম। সাম্প্রদায়িকতার সেই পীঠস্থান কেমন করে যে ধর্মনিরপেক্ষতার যুদ্ধক্ষেত্রে পরিণত হলো তার ইতিহাস একদিন লেখা হবে।❞[1]অন্নদাশঙ্কর রায়, শুভোদয়, পৃ ১৭০, প্রথম প্রকাশ, আকবরী ১৩৬৭ সন

দুই

❝তাদের সকল ষড়যন্ত্রের পর্দা সরিয়ে ১৯২১ ইং সনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, তখন রবিঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় বলে মনের ঝাল মিটিয়ে ছিল।❞[2]ইবনে আবদুল হামীদ, রাষ্ট্র প্রধান যখন রাষ্ট্রদ্রোহী, মাসিক আল মাগাযী, আগস্ট ২০০৪ (২য় বর্ষ, ৮ম সংখ্যা), পৃ ২১

তিন

❝ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সাহেব একদিন বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে লোকে মক্কা বিশ্ববিদ্যালয় বলে; তুমি ত দেখছ, এর শতকরা দশ ভাগ. অধ্যাপক মুসলমান নয়, সবই হিন্দু;…❞[3]আশুতোষ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রবন্ধ), পরিচয়, বাঙলাদেশ সংখ্যা, সংখ্যা ৮-৯, বর্ষ ৩৯, ১৩৭৭-৭৮, পৃ ৭৭৯

চার

❝বুদ্ধদেবের ‘আমার যৌবন’ শীর্ষক বই থেকে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবিস্মরণীয় কৃতী ছাত্র হওয়া সত্ত্বেও, কলকাতায় অধ্যাপনার একটা কাজ জোটাতে তাঁর প্রাণান্ত হয়। ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু নিয়োগকর্তাদের সংশয়: মক্কা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা যুবক ইংরেজি সাহিত্য পড়াতে পারবে তো!❞[4]সালাহউদ্দীন আইয়ুব, হ্যারিয়েট মনরো ও বুদ্ধদেব বসু: শিকাগোর পোয়েট্রি ও কবিতাভবনের কবিতা, নবপর্যায় জিজ্ঞাসা, ত্রয়োবিংশ বর্ষ, সংখ্যা ১, জানুয়ারি-মার্চ ২০০৩, পৃ ৫৬

পাঁচ

❝ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিন পরও হিন্দুরা এটিকে “মক্কা বিশ্ববিদ্যালয়’ বলে ব্যঙ্গোক্তি করতো। এই সূত্রে পশ্চিম বাংলার হিন্দু বুদ্ধিজীবীদের আরও একটি কথা স্মরণযোগ্য, তা হলোঃ “পূর্ব বাংলার মুসলমানদের কালচার নেই | এদের কালচার হচ্ছে এগ্রিকালচার | এমনি পটভূমিতে ১৯১২ সালের ৩ ও ৪ মার্চ নবাব সলিমুল্লাহ-এর সভাপতিত্বে কলকাতায় অনুষ্ঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশন | এ অধিবেশনে সভাপতির ভাষণে নবাব সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতাকারীদের উদ্দেশ্যে চূড়ান্ত সতর্ক বাণী উচ্চারণ করেন। অনেকের মতে নবাবের অকাল মৃত্যুর-কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী এবং ঐ সতর্কবাণী।❞[5]সরকার শাহাবুদ্দীন আহমেদ (১৯৯৮), ইতিহাসের নিরীখে রবীন্দ্র-নজরুল চরিত, পৃ ২৩২

ছয়

❝The Controversy that started on the proposal for founding a university at Dacca, throws interesting light on the attitude of the Hindus and Muslims. About two hundred prominent Hindus of East Bengal, headed by Babu Ananda chandra Ray, the leading pleader of Dacca, submitted a memorial to the Viceroy vehemently against the establishment of a University at Dacca For a long time afterwards. They tauntingly termed this University as ‘Mecca University’,❞[6]A History of the Freedom Movement, গ্রন্থের চতুর্থ খন্ডের Dacca University; Its role in Freedom Movement’ শীর্ষক অধ্যায়, পৃষ্ঠা ১০ (Published in 1970).

সাত

❝ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে পূর্ববাংলায় উচ্চশিক্ষার দ্রুত বিস্তার ঘটে । একটি মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এই বিশ্ববিদ্যালয়ই তরান্বিত করে। হিন্দু নেতৃবৃন্দ এটিকে “মক্কা বিশ্ববিদ্যালয়’ ও ‘ফাক্কা বিশ্ববিদ্যালয়’ বলে কটাক্ষ করেন। তাদের সকল পরিহাস উপেক্ষা করে এই বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের প্রতিভাবান রাজনীতিক, শিক্ষাবিদ, আইনবিদ তৈরির কারখানারূপে বাংলাদেশের রাজনৈতিক আত্মপ্রতিষ্ঠা এবং ঢাকাকেন্দ্রিক পূর্ববাংলার মুসলমানদের জাতিসত্তার বিকাশে তাৎপর্যপূর্ণ, গভীর ও ব্যাপক অবদান রাখে।❞[7]মুসলিম রাজনীতিতে নবচেতনা, আমাদের জাতিসত্তার বিকাশধারা, মোহাম্মদ আবদুল মান্নান, পৃ ১৪৫

আট

❝হিন্দু নেতাগণ একে মক্কা বিশ্ববিদ্যালয় হিসেবে তাচ্ছিল্য করেছেন। অনেকে ফাক্কা বিশ্ববিদ্যালয়ও বলেছেন।❞[8]ড. মো. মকসুদুর রহমান, বঙ্গভঙ্গ ও বাংলাদেশী জাতীয়তাবাদের উন্মেষ, পৃষ্ঠা-১৫৮

নয়

❝নীচতা এত নিচে নেমেছিল যে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয়। প্রতিবাদপত্রে বলা হয়েছিল যে, ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে গোটা পূর্ববঙ্গে মুসলমানদের একটা শিক্ষিত পরিমন্ডল গড়ে উঠবে।❞[9]গোলাম আহমাদ মোর্তজা, এ এক অন্য ইতিহাস, পৃ ১৬০

সেই মুসলিমদের সংগ্রামের ফসল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে কলকাতার হিন্দুরা দখল করেছিলো, এটা নিয়ে পরে আরেক পর্ব লেখবো ইনশাআল্লাহ্‌।

Citation is loading...
Footnotes
1 অন্নদাশঙ্কর রায়, শুভোদয়, পৃ ১৭০, প্রথম প্রকাশ, আকবরী ১৩৬৭ সন
2 ইবনে আবদুল হামীদ, রাষ্ট্র প্রধান যখন রাষ্ট্রদ্রোহী, মাসিক আল মাগাযী, আগস্ট ২০০৪ (২য় বর্ষ, ৮ম সংখ্যা), পৃ ২১
3 আশুতোষ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রবন্ধ), পরিচয়, বাঙলাদেশ সংখ্যা, সংখ্যা ৮-৯, বর্ষ ৩৯, ১৩৭৭-৭৮, পৃ ৭৭৯
4 সালাহউদ্দীন আইয়ুব, হ্যারিয়েট মনরো ও বুদ্ধদেব বসু: শিকাগোর পোয়েট্রি ও কবিতাভবনের কবিতা, নবপর্যায় জিজ্ঞাসা, ত্রয়োবিংশ বর্ষ, সংখ্যা ১, জানুয়ারি-মার্চ ২০০৩, পৃ ৫৬
5 সরকার শাহাবুদ্দীন আহমেদ (১৯৯৮), ইতিহাসের নিরীখে রবীন্দ্র-নজরুল চরিত, পৃ ২৩২
6 A History of the Freedom Movement, গ্রন্থের চতুর্থ খন্ডের Dacca University; Its role in Freedom Movement’ শীর্ষক অধ্যায়, পৃষ্ঠা ১০ (Published in 1970).
7 মুসলিম রাজনীতিতে নবচেতনা, আমাদের জাতিসত্তার বিকাশধারা, মোহাম্মদ আবদুল মান্নান, পৃ ১৪৫
8 ড. মো. মকসুদুর রহমান, বঙ্গভঙ্গ ও বাংলাদেশী জাতীয়তাবাদের উন্মেষ, পৃষ্ঠা-১৫৮
9 গোলাম আহমাদ মোর্তজা, এ এক অন্য ইতিহাস, পৃ ১৬০
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Md Tahsan
8 months ago

অসাধারণ তথ্য উপস্থাপন করেছেন।

Back to top button