গণতন্ত্রবিবিধসেক্যুলারিজমবিবিধ ধর্মবাংলাদেশ

কেন অপরাধমুক্ত গণতন্ত্র সম্ভব নয়?

চাঁদাবাজি মুক্ত গণতন্ত্র সম্ভব নয়। অপরাধমুক্ত গণতন্ত্র সম্ভব নয়। ব্যাবসায়ীদের ঘুষমুক্ত গণতন্ত্র সম্ভব নয়।
কেন?
থিয়োরিটিক্যালি গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে জনগণের ‘মতের’ ভিত্তিতে শাসক নির্বাচিত হয়। এখানেই দুইটা চোখে পরার মতো শুভঙ্করের ফাঁকি আছে।

সংখ্যার বিচার

এখানে সংখ্যা বিচার হয়, ওজন বিচার হয় না। এখানে এলাকার চোর আর এলাকার উচ্চশিক্ষিত কোনো লোকের ভোটের পাল্লা একই। চোর তাকেই ভোট দেবে যাতে তার চুরি করার সুবিধা হয়। অর্থাৎ, এখানে দেশের অবজেক্টিভ মোরালিটি নির্ধারণ হবে সংখ্যার দ্বারা। যেখানে ইনসাফের জায়গা হলো এই চোরের কোনো নৈতিক অধিকার নেই শাসক নির্বাচনে অংশ নেওয়ার।

গণতন্ত্র আগেই নৈতিকভাবে বাতিল।

ম্যানিপ্যুলেশন ও এক্সটার্না‌ল ফান্ডিং

ইলেকশনের আগে জনগণকে ম্যানিপ্যুলেট করা যায়। তাদের চিন্তা নিয়ন্ত্রণ করা যায়। সেটা মিডিয়া, বিজ্ঞাপন, সামাজিক মাধ্যম ইত্যাদির মাধ্যমে। ম্যারি ডি জোনস ও ল্যারি ফ্ল্যাক্সম্যান তাদের ‘মাইন্ড ওয়ারস’ বইয়ে লিখেছেন,[1]মাইন্ড ওয়ারস, ম্যারি ডি জোনস ও ল্যারি ফ্ল্যাক্সম্যান, অনুবাদঃ ইরফান সাদিক, পৃ ১১০

❝২০১২ সালের নিলসন সমীক্ষা অনুসারে, মানুষ প্রতি সপ্তাহে গড়ে ৩৪ ঘন্টা টিভি দেখে। আপনি যদি ট্যাব, স্মার্টফোন ও অনলাইনে কাটানো সময় হিসেব করেন তাহলে নিঃসন্দেহে টিভির দ্বিগুণ হয়ে যাবে। আপনি যদি এসব নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আমেরিকা নিয়ন্ত্রণ করবেন। গণমাধ্যম পৃথিবীর সবচেয়ে বড় বিবেক নিয়ন্ত্রণ প্রযুক্তি। আর আমরাও বোকা বাক্সের সাথে বোকা হয়ে যাচ্ছি। আমাদের চিন্তা ও আচরণের উপর প্রভাব বিস্তার আমরা সামাজিক ভাবে মেনে নিয়েছি। আমরা টিভি, ট্যাব, ইউটিউব, অনলাইনে যে তথ্যই পাই তার সাথে সাথে নতুন এক দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হই৷ আমাদের চিন্তা ও আচরণের উপর প্রভাব বিস্তার আমরা সামাজিক ভাবে মেনে নিয়েছি। আমরা টিভি, ট্যাব, ইউটিউব, অনলাইনে যে তথ্যই পাই তার সাথে সাথে নতুন এক দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হই৷ আমরা খবর পড়ি ও এর বাহুল্যতাকে বাস্তবতা বলে মেনে নেই। আমরা সত্যতা যাচাই করি না। এ অর্ধসত্য তথ্য আমরা অন্যকে জানাই। এভাবে মিথ্যা খবর বিস্তার পেতে থাকে।❞

নির্বাচনের সময়টা দেশগুলোতে প্রোপাগান্ডা যুদ্ধ চলতে থাকে। খোদ অ্যামেরিকার অবস্থাই তো জানেন। বিশেষ বিশেষ সময়ে বিশেষ জিনিস ফাঁস করা হয়।

ক্যামব্রিজ অ্যানালিটিকা-ফেইসবুকের স্ক্যান্ডেল তো শুনেছেন নিশ্চয়ই, যেখানে বিপুল অর্থের বিনিময়ে ফেইসবুক ইউজার ডেটা বিক্রি করে দেয় সেই প্রতিষ্ঠানের কাছে যেসব তথ্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কাজে লাগানো হয়।[2]McCallum, By Shiona. Meta Settles Cambridge Analytica Scandal Case for $725m. 23 Dec. 2022, www.bbc.com/news/technology-64075067. Accessed 13 July 2025.

যে এই কাজে যত সফল, সেই এর পরেরবার শাসক হয়।

কেন অপরাধমুক্ত গণতন্ত্র সম্ভব নয়?
দৈনিক ইত্তেফাক, সেপ্টেম্বর ১০, ২০০১

এরপর ছোট দেশগুলোতে তো অর্থের বিনিময়ে ভোটের সংখ্যা কেনাবেচা আছেই।
এখন প্রশ্ন হলো, এইসব কাজ করতে যে পরিমাণ অর্থের খরচ হয়, এই অর্থের উৎস কী? সেই দল এই বিপুল পরিমাণ অর্থ কোথায় পায়?

বাংলাদেশে গণতান্ত্রিক দল মোটাদাগে দুইপ্রকার:

  • ইসলামিক
  • সেক্যুলার

ইসলামিক দলগুলোর নিজস্ব আদর্শ আছে, তাদের আল্টিমেইট গোল শরীয়াহ্, তাদের সদস্যরা বাস্তবজীবনে অর্থ উপার্জন করে তার কিয়দাংশ দলে দেয়। এটা তাদের মেইন ফান্ডিং সোর্স।

আর সেক্যুলার দলগুলোর ফান্ডিং সোর্স কী? তাদের তো নিজস্ব আদর্শ নেই যে তারা সেই আদর্শ বাস্তবায়নে নিজের অর্থ ব্যয় করবে।

বিএনপি/আওয়ামী লীগের কেউ নিজে ইনকাম করে দলে দেয়? নাকি নিজের টাকার ধান্দায় দলে ঢোকে? বিএনপি/আওয়ামী লীগ যদি দলের লোকদের নিজের দলের নাম ভাঙ্গিয়ে টাকা হাতানোর রাস্তা বন্ধ করে দেয়, তাহলে তাদের একটা কাউকে খুঁজে পাওয়া যাবে না।

Read More...  বৌদ্ধধর্মের শেষ বুদ্ধ এবং নবী মুহাম্মদ ﷺ

তাহলে ফান্ডিং সোর্স কী? অবশ্যই এক্সটারনাল।

এক্সটার্নাল ফান্ডিং কারা দেয়?

এটা কারা দেয়? বড় ব্যবসায়ীরা এবং ক্রিমিনালরা।

«আমি তোমাদের ফান্ডিং দেবো, কিন্তু তোমরা আমার রাস্তায় কাঁটা হতে পারবে না। এদিকে ট্যাক্স ফাঁকি দেবো, ওদিকে চাঁদাবাজি করবো, আমার রাস্তায় কাঁটা হবে না। আমার মামলা খালাসের ব্যবস্থা করবে।»

সেক্যুলার দলগুলোর এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই। দেখেন বড় বড় ব্যাবসার গ্রুপগুলো নিশ্চিন্তে আছে, কোনো ক্ষমতাসীন দলের বিন্দুমাত্রও ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে বলার। ক্ষমতাসীন দল চুও থাকবে, আর বিরোধী দল ক্ষমতাসীন দলকে দায় চাপাবে।

বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনাকে বিপুল পরিমাণে ফান্ডিং দিয়েছিলো ওয়ান-এলেভেনের সময়, এটা আওয়ামী লীগ নেতারাও স্বীকার করেছিলো।

video
play-rounded-fill

ভিডিয়োটা আমি বিএনপির চ্যানেল থেকেই দেখেছি। কিন্তু এখন বিএনপি এটা সম্পর্কে আওয়াজ তুলবে না। কারণ সে জানে সে সরকারে যাবে, এবং বসুন্ধরা গ্রুপ তাকে ফান্ড দেবে।
ট্রান্সকম গ্রুপের কথাই ধরুন, প্রথম আলো, প্রথমা, কোকাকোলা এসব প্রোডাক্ট ঔন করে তারা। কেউ তাদের বিরুদ্ধে কিছু বলছে না। কারণ আদতে সেক্যুলার রাজনৈতিক দলগুলোর সে ক্ষমতা নাই।

বড় বড় টিভি চ্যানেল, নিউজ পোর্টাল নিয়ন্ত্রণ করে এসব ব্যাবসায়ী গ্রুপ।[3]দেশের টিভি চ্যানেলগুলো মালিক যারা.” চাঁদপুর টাইমস, 18 May 2017, chandpurtimes.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AE. তাদের পক্ষে সাফাই প্রতিষ্ঠার জন্য। নির্দিষ্ট গ্রুপের পক্ষে/বিপক্ষে প্রোপাগান্ডা চালানোর জন্য।

আর তার বাইরে লোকাল ফান্ডিং এর জন্য ক্রিমিনালদের বাইরে গতি নাই। জমিদখল, চাঁদাবাজি এসবের দিকে যাওয়া ছাড়া গতি নাই তাদের।

গনতন্ত্রের প্রতিষ্ঠাতা খোদ অ্যামেরিকাতেই একই অবস্থা। একটু সার্চ করে দেখেন বড় বড় ব্যবসায়ীরা কীরকম ফান্ডিং দেয় পলিটিকাল দলগুলোকে।

দুইদিন আগের দ্য গার্ডিয়ানে এসেছে এই সিজনে ট্রাম্পের inaugural fund এ ২৩৯ মিলিয়ন ডলার জমা আছে।[4]Noor, Dharna. “Trump’s Inaugural Fund Received $19m From Fossil Fuel Industry, Analysis Shows.” The Guardian, 10 July 2025, www.theguardian.com/us-news/2025/jul/10/trump-inaugural-fund-fossil-fuel-industry. ২০২৪ সালের প্রচারের জন্য ফান্ডিং এ ব্যয় হয়েছিলো ১.২ ট্রিলিয়ন ডলার।

আপনাকে ফ্রি ফ্রি কেউ এই টাকা দেবে?

CLC ২০২৫ এর ফেব্রুয়ারিতে একটি আর্টিকেল প্রকাশ করে, “Have Wealthy Donors Bought the Trump Administration?” নামে। অর্থাৎ, ধনীরা ট্রাম্প সরকার কিনে ফেলছেন কিনা?[5]“Have Wealthy Donors Bought the Trump Administration?” Campaign Legal Center, campaignlegal.org/update/have-wealthy-donors-bought-trump-administration. Accessed 13 July 2025.

যা হোক, কথা বললে আরো কথা বাড়বে। মোদ্দাকথা, গণতন্ত্র যতদিন থাকবে তার সাথে ক্রাইম নিয়েই থাকবে।

গণতন্ত্রে মুক্তি নেই, শরীয়াহ্তেই মুক্তি।

আমরা শুধু চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ চাই না।

আমরা গণতন্ত্রমুক্ত বাংলাদেশ চাই।

Citation is loading...

Footnotes

Footnotes
1 মাইন্ড ওয়ারস, ম্যারি ডি জোনস ও ল্যারি ফ্ল্যাক্সম্যান, অনুবাদঃ ইরফান সাদিক, পৃ ১১০
2 McCallum, By Shiona. Meta Settles Cambridge Analytica Scandal Case for $725m. 23 Dec. 2022, www.bbc.com/news/technology-64075067. Accessed 13 July 2025.
3 দেশের টিভি চ্যানেলগুলো মালিক যারা.” চাঁদপুর টাইমস, 18 May 2017, chandpurtimes.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AE.
4 Noor, Dharna. “Trump’s Inaugural Fund Received $19m From Fossil Fuel Industry, Analysis Shows.” The Guardian, 10 July 2025, www.theguardian.com/us-news/2025/jul/10/trump-inaugural-fund-fossil-fuel-industry.
5 “Have Wealthy Donors Bought the Trump Administration?” Campaign Legal Center, campaignlegal.org/update/have-wealthy-donors-bought-trump-administration. Accessed 13 July 2025.
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button