ধর্ম ও দানশীলতা: কেন ধার্মিকরা বেশি দান করেন?

পৃথিবী জুড়ে বহু মানুষই দান করে, অধিকাংশ মানুষ দান করে মূলত ধর্মীয় কারণে। কারণ বিভিন্ন ধর্ম দানশীলতাকে উৎসাহিত করেছে বা বাধ্যতামূলক করেছে। সওয়াব বা পূণ্য ও শাস্তির ভয়েই সাধারণত মানুষজন দান করে থাকে, এজন্যই দেখা যায় পৃথিবীতে দানশীল লোকেদের মধ্যে ধার্মিকরা সবচেয়ে এগিয়ে আর সবচেয়ে পিছিয়ে নাস্তিকরা।
ধর্ম এবং দানশীলতা তাদের দীর্ঘ ইতিহাস জুড়ে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তিনটি অন্যতম প্রধান ধর্ম – খ্রিস্টধর্ম, ইসলাম এবং ইহুদি ধর্ম -এর ভিত্তি এমন মতবাদের উপর প্রতিষ্ঠিত যা তাদের সদস্যদেরকে অন্যদের জন্য ভালো কাজ করতে বাধ্য করে, প্রধানত অসুস্থ বা নিঃস্বদের যত্ন নেওয়া এবং অন্যথায় অভাবীদের দান করা।[1]Charity and Religion, pp 109–115. International Encyclopedia of Civil Society.
Giving USA Foundation-এর চেয়ারম্যান রিক ডানহ্যাম বলেন—
“মানুষ যত বেশি ধর্মীয় অনুষ্ঠানে যায়, তত বেশি দান করে,… এখন যেহেতু মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে এবং উপাসনালয়ে কম যাচ্ছে, তাই দানও কমে যাচ্ছে।”
কিছু গবেষণা দেখিঃ
(১) যুক্তরাজ্যের YouGov Profiles-এর তথ্য অনুযায়ী দেখা যায় যে যারা নিয়মিত বা আংশিকভাবে ধর্ম পালন করেন তারা দানশীলতায় বেশি আগ্রহী হন অধার্মিকদের তুলনায়।[2]Religious people give more often – but they also prioritise different causes Rishad Dsouza, May 05, 2021,YouGov
(২) ২০১৬ সালে একটি বৃহৎ পিউ রিসার্চ জরিপে দেখা গেছে যে অত্যন্ত ধার্মিক ব্যক্তিরা অন্যদের তুলনায় দরিদ্রদের জন্য অর্থ বা জিনিসপত্র দান করেন বেশি।[3]How highly religious Americans’ lives are different from others,Michael Lipka, Pew Research.
(৩) ২০১৭ সালে GivingUSA-এর একটি রিপোর্টে দেখা গেছে যে, ধর্মবিশ্বাসী পরিবারের মধ্যে ৬২% পরিবার দান করে,অ-ধর্মীয় পরিবারের মধ্যে মাত্র ৪৬% পরিবার দান করে।[4]Religiously affiliated people more likely to donate, whether to place of worship or other charitable organizations, October 24, 2017.
(৪) হার্ভার্ডের সমাজবিজ্ঞানী রবার্ট পুটনাম ও ডেভিড ই. ক্যাম্পবেল তাঁদের বই American Grace: How Religion Divides and Unites Us (2010)-এ দানশীলতা নিয়ে ব্যাপক গবেষণার ফলাফল প্রকাশ করেছেন — সেখানে ২০০৬ সালের এক জরিপে দেখা যায়, নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান পালনকারী (ধর্মবিশ্বাসী) আমেরিকানরা যে পরিমাণ অর্থ দান করেন, তা অবিশ্বাসীদের তুলনায় অনেক বেশি, সবচেয়ে ধার্মিক ব্যক্তিরা গড়ে সবচেয়ে অ-ধার্মিকদের চেয়ে প্রায় চারগুণ বেশি দানশীল।
(৫) মার্কিন সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ আর্থার সি. ব্রুকস তার বই Really Cares: America’s Charity Divide-তে দেখান যারা প্রতি সপ্তাহে গির্জায় যান তাদের অর্থ দান করার সম্ভাবনা ২৫ শতাংশ বেশি এবং স্বেচ্ছাসেবক হওয়ার সম্ভাবনা ২৩ শতাংশ বেশি যারা খুব কম গির্জায় যান। তারা ৩৫০% বেশি অর্থ দান করেন এবং ২০০% বেশি সময় স্বেচ্ছাসেবক হিসেবে দেন, যদিও তাদের পারিবারিক আয় বেশি নয়।
(৬) ২০১২ ও ২০১৭-র রিপোর্ট অনুযায়ী, যারা কোনো ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তারা বছরে গড়ে ১,৫৯০ ডলার দান করেন।অন্যদিকে, যারা ধর্মীয়ভাবে অনাসক্ত, তারা গড়ে বছরে ৬৯৫ ডলার দান করেন।[5]Religious Donors Who Attend Services Frequently Give More, Study Says By Heather Joslyn, October 24, 2017 আর Lilly school of philanthropy 2012.
(৭) Hoover রিপোর্ট অনুযায়ী ধর্মীয় ব্যক্তিরা গড়ে বছরে 2,210 ডলার দান করেন, অধার্মিক ব্যক্তিরা গড়ে 642 ডলার দান করেন।[6]Religious Faith and Charitable Giving Believers give more to secular charities than non-believers do, October 1, 2003, Arthur C. Brooks
দানশীলতায় কারা কতটুকু এগিয়েঃ
২০২৪ সালের এক রিপোর্ট অনুযায়ী— ব্রিটিশ মুসলিমরা যুক্তরাজ্যের সবচেয়ে উদার জনগোষ্ঠী; তারা প্রতি বছর গড় ব্রিটিশ নাগরিকের চেয়ে চার গুণেরও বেশি অর্থ দান করে থাকে। পরামর্শক প্রতিষ্ঠান Blue State জানায়, একবছরে ব্রিটিশ মুসলমানরা গড়ে বছরে ৭০৮ পাউন্ড দান করে, আর সাধারণ ব্রিটিশদের গড় দান বছরে ১৬৫ পাউন্ড।[7]British Muslims give four times the average UK donor, report says, 11 Apr 2024 News; British Muslims giving at least four times the national average to charity, 10 April 2024 by Dami Adewale.
ব্রিটিশ মুসলিমরা যুক্তরাজ্যের মোট জনসংখ্যার মাত্র ৬.৫ শতাংশ হলেও, তারা প্রতি বছর ১ বিলিয়নেরও বেশি পাউন্ড দান করে। অন্যদিকে ২০২৩ সালে, যুক্তরাজ্যে মোট দানের পরিমাণ ছিল প্রায় ১.৫ বিলিয়ন থেকে ২.২ বিলিয়ন পাউন্ডের মধ্যে।[MCF ও Blue State Digital]
যুক্তরাজ্যের প্রায় ৪,০০০ জন মানুষের উপর চালানো ২০১৩-র এক জরিপ অনুযায়ী, মুসলিমরা গড়ে ৫৬৭ মার্কিন ডলার দান করেছে, ইহুদিরা গড়ে ৪১২ ডলার দান করেছে। খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্টরা গড়ে ৩০৮ ডলার, রোমান ক্যাথলিকরা প্রায় ২৭২ ডলার দান করেছে। আর নাস্তিকরা গড়ে মাত্র ১৭৭ ডলার দান করেছে।[8]Muslims give more to charity than others, UK poll says, By Henry Austin, NBC News contributor/ Muslims Rank as Most Generous Donor Group in British Survey. July 23, 2013.
JustGiving-এর এক জরিপে দেখা গেছে, নাস্তিকদের মধ্যে প্রায় ৪০% দান করেনা, যেখানে মুসলিম, খ্রিস্টান ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে প্রায় ৩০% দান করে না।[9]Muslims ‘Give Most To Charity’, Ahead Of Christians, Jews And Atheists, Poll Finds Which Religion Gives The Most To Charity? The Huffington Post UK.
২০১৬ সালে Pew Research জানায়, যুক্তরাষ্ট্রে মুসলিমরা অন্য সব ধর্মাবলম্বীদের তুলনায় বেশি দান করেন। সেখানে দেখা যায় ৮০% মুসলিম, ৭৯% ইহুদি,৭১% ক্যাথলিক,৬৬% প্রোটেস্ট্যান্ট গত বছরে চ্যারিটিতে দান করেছেন।
Muslim American Giving 2021 রিপোর্টে দেখা গেছে, গড় হিসেবে মুসলিম আমেরিকানরা দানশীলতায় অ-মুসলিম আমেরিকানদের তুলনায় বেশি উদার। দেখা গেছে, মুসলিম আমেরিকানরা প্রতি বছর গড়ে ৩,২০০ ডলার দান করেন, যেখানে অ-মুসলিমদের গড় অনুদানের পরিমাণ ১,৯০৫ ডলার।[10]Muslim Americans give more on average to charity than non-Muslim Americans, Survey by Muslim Philanthropy Initiative Finds, October 07, 2021,The Indiana University Lilly Family School of Philanthropy.
২০২০ সালে মার্কিন মুসলমানরা দাতব্য প্রতিষ্ঠানে প্রায় ৪.৩ বিলিয়ন ডলার দান করেছিলো। রিপোর্ট মতে, ধর্মীয় এবং অ-ধর্মীয় উভয় কাজেই বাকিদের তুলনায় মুসলিমদের দানের পরিমান বেশি ছিলো।
গড়ে, মার্কিন মুসলমানরা ধর্মীয় কারণে বার্ষিক ১,৮১০ ডলার দান করে, যেখানে বাকিরা করে ১,১৩৮ ডলার। অ-ধর্মীয় কারণে, মুসলমানরা গড়ে ১,৪০০ ডলার দান করে, যেখানে বাকিরা করে মাত্র ৭৬৭ ডলার।[11]Muslim Americans Are More Generous Than the Overall U.S. Population By Dan Parks,November 1, 2021
ভারতের কনটেক্সটে দি হিন্দু-র ২০১৭ সালের রিপোর্ট মতে দানশীলতায় খ্রিস্টান ও মুসলিম পরিবারগুলো শীর্ষে রয়েছে।
Footnotes
| ⇧1 | Charity and Religion, pp 109–115. International Encyclopedia of Civil Society. |
|---|---|
| ⇧2 | Religious people give more often – but they also prioritise different causes Rishad Dsouza, May 05, 2021,YouGov |
| ⇧3 | How highly religious Americans’ lives are different from others,Michael Lipka, Pew Research. |
| ⇧4 | Religiously affiliated people more likely to donate, whether to place of worship or other charitable organizations, October 24, 2017. |
| ⇧5 | Religious Donors Who Attend Services Frequently Give More, Study Says By Heather Joslyn, October 24, 2017 আর Lilly school of philanthropy 2012. |
| ⇧6 | Religious Faith and Charitable Giving Believers give more to secular charities than non-believers do, October 1, 2003, Arthur C. Brooks |
| ⇧7 | British Muslims give four times the average UK donor, report says, 11 Apr 2024 News; British Muslims giving at least four times the national average to charity, 10 April 2024 by Dami Adewale. |
| ⇧8 | Muslims give more to charity than others, UK poll says, By Henry Austin, NBC News contributor/ Muslims Rank as Most Generous Donor Group in British Survey. July 23, 2013. |
| ⇧9 | Muslims ‘Give Most To Charity’, Ahead Of Christians, Jews And Atheists, Poll Finds Which Religion Gives The Most To Charity? The Huffington Post UK. |
| ⇧10 | Muslim Americans give more on average to charity than non-Muslim Americans, Survey by Muslim Philanthropy Initiative Finds, October 07, 2021,The Indiana University Lilly Family School of Philanthropy. |
| ⇧11 | Muslim Americans Are More Generous Than the Overall U.S. Population By Dan Parks,November 1, 2021 |




