খ্রিষ্টানদের ইতিহাস বহুবিবাহের বিপক্ষে?
প্রথমত বহু বিবাহ খারাপ এটা পাশ্চাত্যবিদদের দৃষ্টিভঙ্গি আমাদের না। আমাদের ওয়েব সাইটে এবং অন্যান্য বহু জন পাশ্চাত্যের মোরালিটি কেমন কমনসেন্স ও বিবেক বিরোধী, ডাবল স্টেন্ডার্ড, অযৌক্তিক, ভারসাম্যহীন তা নিয়ে আলোচনা করেছেন। তাই তাদের নীতিকে কোন কিছুকে যে খারাপ বলবেন তার কোন ভিত্তিই নেই।
এছাড়া বাইবেলে কি বহুবিবাহ খারাপ? অন্যায়? এমন কোন প্রমান আছে? প্রায় সব খ্রিস্টানই এখন স্বীকার করতে বাধ্য হবে যে বাইবেলে বহু বিবাহের উপর নিষেধাজ্ঞা নেই। তাহলে অতিতের পাদ্রিরা কি বলল না বলল তাদের সেসব বক্তব্যে কি আসে যায়? পাদ্রীগণ যে সার্থে বহু বাইবেল বিরোধী ফাতুয়া দিয়েছিল তা কি অজানা? তারা মানুষের জন্য এক ধরনের ফতুয়া দিত ও নিজেরা বিপরীত দিকে লিপ্ত থাকতো এই ইতিহাসগুলোকি অজানা? কিছু উদাহরণ না দিলেই নয়।
গির্জা মঠগুলো ওয়ে উঠেছিল গোপন যৌনতার লিলাভূমি। কুমারী নারীদের সাথে সহাবস্থান ও সম্পদের অবাধ প্রবাহে মঠাধ্যক্ষরা হয়ে উঠে বন ইন্দ্রিয়পুজারী। কেউ যদি ধরা পরে তাহলে তার শাস্তি বড় জোর ছিল বদলি বা অবসর। তারা সাধারণ মানুষকে দুনিয়াত্যাগী জীবনের দিকে ডেকে নিজেরা দুনিয়াবি জিনিসে নিমজ্জিত থাকতো। এই পোপতন্ত্রের কারনে সাধারণ মানুষ না চাইতেও ২০০ বছরে ১০ এর অধিক ক্রুসেডে জড়িয়েছিল।
এই খ্রিষ্টান সোকল্ড পাদ্রিরা দর্শন, বিজ্ঞান শাস্ত্রেও উপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেছিল যার দরুন পোপতন্ত্রের পদতলে নিষ্পেসিত হয়েছে বহু বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনীককে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাদের মাঝে হতে আমাদের কাছে সবচেয়ে পরিচিত দুজন হলে Galileo, Copernicus.
বিস্তারিত রেফারেন্সসহ জানতে দেখুন অবাধ্যতার ইতিহাস পৃষ্ঠা ২৭-২৯, ৩২-৩৮
খ্রিষ্টানদের মাঝে বহু বিবাহ অপছন্দনীয় ছিল কিন্তু দাসী রাখা? শক্তিশালি রোমানরা যত দাসীর সামর্থ্য থাকত তত রাখতো, কেউ শত আবার কেউ হাজারও ছাড়িয়ে যেত। - Betzig, L. (1992). Roman polygyny. Ethology and Sociobiology, 13(5–6), 309–349. https://doi.org/10.1016/0162-3095(92)90008-r
তাদের হারেম না থাকা নিয়ে এই লিখাটি ভালো উপকারে আসবে আসা করছি -