মরিয়ম (আঃ) এর কাছে কতজন ফেরেশতা এসেছিল?

প্রশ্নোত্তর (Q&A)মরিয়ম (আঃ) এর কাছে কতজন ফেরেশতা এসেছিল?
Rayhan Rashid asked 1 বছর ago
সূরা আল-ইমরান-এর ৪৫ নং আয়াতে আছে,
স্মরণ কর, যখন ফেরেশতারা বলল, ‘হে মারইয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তাঁর পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মসীহ ঈসা ইবনে মারইয়াম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত’। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। মারইয়াম বলল, ‘হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি’! আল্লাহ বললেন, ‘এভাবেই’ আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন তাকে শুধু বলেন, ‘হও’। ফলে তা হয়ে যায়।
আবার,  সূরা মারইয়ামের ১৬-২১ নং আয়াত পড়লে জানা যায়,
আর স্মরণ কর এই কিতাবে মারইয়ামকে যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোন এক স্থানে চলে গেল। আর সে তাদের নিকট থেকে (নিজকে) আড়াল করল। তখন আমি তার নিকট আমার রূহ (জিবরীল) কে প্রেরণ করলাম। অতঃপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করল। মারইয়াম বলল, ‘আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকী হও’। সে বলল, ‘আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্রসন্তান দান করার জন্য এসেছি’। মারইয়াম বলল, ‘কিভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি। আর আমি তো ব্যভিচারিণীও নই’। সে বলল, ‘এভাবেই। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত। আর এটি একটি সিদ্ধান্তকৃত বিষয়’।
    • দুই আয়াতে দুইরকম কথা মনে হচ্ছে। এক আয়াতে 'ফেরেশতাগণ' তাঁকে ঈসা(আঃ) এর সংবাদ জানায় আর অন্য আয়াতে শুধু 'জিব্রাইল'। এটা সমাধান করা যায় কিভাবে?আর মরিয়ম (আঃ) আগে জানতেন না; তাকে জানানোও হয়েছে দুইবার তাহলে!
    • আর শুধু তা-ই নয়, এক আয়াতে আল্লাহ তাঁর উত্তর দিচ্ছে, আরেক আয়াতে জিব্রাইল! ব্যাপারটা কেমন যেন!
2 Answers
roman answered 7 মাস ago
দুই আয়াতে কোন বিরোধ নাই। এটা বুঝার ভূল দুই আয়াতে দেখা যাচ্ছে এক আয়াতে আল্লাহ সরাসরি কথা বলছেন আরেক আয়াতে জিব্রাইল কথা বলছেন। ( যখন জিজ্ঞাসা করা হয়েছিল আমি তো ব্যাভিচারিনি নই তাহলে আমার সন্তান আসবে কি করে ) মূলত কথাটা আল্লাহ তাআলারই। সূরা মরিয়মের আয়াতে জিব্রাইলের জবাবটি কোট করেছেন, "এমনি হবে, কারণ তোমার রব বলেছে" আর আলে ইমরানের আয়াতে শুধুমাত্র আল্লাহ নিজের মত বর্ণনা করে উল্লেখ করা হয়েছে। এতে কোন অসংগতি নেই।
Ashraful Nafiz Staff answered 7 মাস ago

এখানে আছে বিস্তারিত

Back to top button