তুলনামূলক ধর্মতত্ত্বখ্রিস্টধর্ম

ইবনুল কায়্যিম-এর কাব্য: খ্রিস্টানদের প্রতি প্রশ্ন

যেটির উত্তর দিতে তারা গত প্রায় ৭০০ বছর ধরে ব্যর্থ

ইবনুল কায়্যিম-এর কাব্য: খ্রিস্টানদের প্রতি প্রশ্ন, যেটির উত্তর দিতে তারা গত প্রায় ৭০০ বছর ধরে ব্যর্থ।

. أَعُبّادَ المَسِيحِ لَنَا سُؤَالٌ … نُرِيدُ جَوَابَهُ مِمَّن وَعَاهُ

হে মসিহ (যিশু)-এর পূজারীরা! তোমাদের কাছে আমাদের একটি প্রশ্ন আছে; আমরা এর উত্তর চাই এমন কারো কাছে যে এটি বুঝতে সক্ষম।

. إِذَا ماتَ الإِلهُ بِصُنْع قومٍ … أمَاتُوهُ فَما هذَا الإِلهُ

যদি ঈশ্বর এক জাতির হাতে মৃত্যুবরণ করেন, যারা তাঁকে মেরে ফেলেছে—তবে কেমন এই ঈশ্বর?

. وَهَلْ أرضاه ما نَالُوهُ مِنْهُ … فبُشْرَاهمْ إذا نالُوا رِضَاهُ

তারা তাঁর সাথে যা করেছে, তাতে কি তিনি সন্তুষ্ট ছিলেন? যদি তাই হয়, তবে তাদের জন্য সুসংবাদ যে তারা ঈশ্বরের সন্তুষ্টি লাভ করেছে!

. وَإِنْ سَخِطَ الذي فَعَلُوهُ فيه … فَقُوَّتُهمْ إِذًا أوْهَتْ قُوَاهُ

আর তারা যা করেছে তাতে যদি তিনি অসন্তুষ্ট হয়ে থাকেন, তবে এর অর্থ দাঁড়ায় তাদের শক্তি ঈশ্বরের শক্তিকে পরাভূত করে দুর্বল করে দিয়েছিল।

. وَهَلْ بَقِي الوُجُودُ بِلَا إِلهٍ … سَمِيعٍ يَسْتَجِيبُ لِمَنْ دَعَاهُ

(তিনি যখন মৃত ছিলেন) তখন কি এই মহাবিশ্ব এমন একজন ঈশ্বর ছাড়া ছিল যিনি সব শোনেন এবং আহ্বানকারীর ডাকে সাড়া দেন?

. وَهَلْ خَلَتِ الطِّبَاقُ السَّبْعُ لَمّا … ثَوَى تَحتَ التُّرَابِ وَقَدْ عَلاه

সাত আসমান কি তখন শূন্য হয়ে গিয়েছিল যখন তিনি মাটির নিচে শায়িত ছিলেন এবং মাটি তাঁকে ঢেকে রেখেছিল?

. وَهَلْ خَلَتِ الْعَوَالُم مِن إِلهٍ … يُدَبِّرهَا وَقَدْ سُمِرَتْ يَدَاهُ

মহাবিশ্ব কি তখন একজন পরিচালক ছাড়া হয়ে গিয়েছিল যখন তাঁর দু’হাত (ক্রুশে) পেরেকবিদ্ধ ছিল?

. وَكَيْفَ تَخَلَّتِ الأَمْلَاكُ عَنْهُ … بِنَصْرِهِمُ وَقَدْ سَمِعُوا بُكاهُ

ফেরেশতারা কেন তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো না, অথচ তারা তাঁর রোদন বা আর্তনাদ শুনতে পাচ্ছিল?

. وكَيْفَ أطَاقَتِ الخَشَبَاتُ حَمْلَ الْـ … إلَهِ الحَقِّ مَشْدُودًا قَفَاهُ

কাঠের টুকরোগুলো (ক্রুশ) কীভাবে সহ্য করল সেই সত্য ঈশ্বরকে বহন করতে, যখন তাঁর ঘাড় আষ্টেপৃষ্ঠে বাঁধা ছিল?

. وَكيْفَ دَنَا الحَدِيدُ إِلَيْهِ حَتَّى … يُخَالِطَهُ وَيَلْحَقَهُ أذَاهُ

লোহা (পেরেক) কীভাবে তাঁর শরীরের এত কাছে আসার সাহস পেল যে তা তাঁর দেহে বিদ্ধ হয়ে তাঁকে কষ্ট দিচ্ছিল?

. وَكيْفَ تَمكَّنَتْ أَيْدِي عِدَاهُ … وَطَالتْ حَيْثُ قَدْ صَفَعُوا قَفَاهُ

শত্রুদের হাত কীভাবে তাঁর ওপর জয়ী হলো এবং এতদূর সাহস পেল যে তারা তাঁর ঘাড়ে চড় মারল?

. وَهَلْ عَادَ المَسِيحُ إِلَى حَيَاةٍ … أَمِ المُحْيي لَهُ رَبٌّ سِوَاهُ

মসিহ কি নিজে নিজেই জীবনে ফিরে এসেছিলেন, নাকি তাঁকে জীবনদানকারী অন্য কোনো প্রতিপালক ছিলেন?

. وَيَا عَجَبًا لِقَبْرٍ ضَمَّ رَبًّا … وَأَعْجَبُ مِنْهُ بَطْنٌ قَدْ حَوَاهُ

আশ্চর্যের বিষয় সেই কবরের জন্য যা একজন ঈশ্বরকে ধারণ করেছিল! আর তার চেয়েও আশ্চর্যের সেই মাতৃগর্ভ যা তাঁকে নিজের ভেতর রেখেছিল!

Read More...  কুরআন ও বাইবেলের আলোকে খ্রিস্টানদের আকিদা

. أَقَامَ هُنَاكَ تِسْعًا مِنْ شُهُورٍ … لَدَى الظُّلُمَاتِ مِنْ حَيْضٍ غِذَاهُ

সেখানে তিনি নয় মাস অন্ধকার প্রকোষ্ঠে অবস্থান করেছেন, যেখানে তাঁর খাদ্য ছিল ঋতুস্রাবের রক্ত।

. وَشَقَّ الْفَرْجَ مَوْلُودًا صَغِيرًا … ضَعِيفا فَاتِحًا لِلثَّدْي فَاهُ

অতঃপর তিনি জননেন্দ্রিয় চিরে এক ক্ষুদ্র শিশু হয়ে ভূমিষ্ঠ হলেন; এক দুর্বল সত্তা যে স্তন্যপানের জন্য মুখ বাড়িয়ে দেয়।

. وَيَأْكُلُ ثُمَّ يَشْرَبُ ثمَّ يَأْتِي … بِلَازِمِ ذَاكَ هَلْ هذَا إِلهُ

তিনি খাবার খেতেন, পানীয় পান করতেন এবং এরপর এর অনিবার্য প্রয়োজনও (মলমূত্র ত্যাগ) পূরণ করতেন—তিনি কি ঈশ্বর হতে পারেন?

. تَعَالَى اللهُ عَنْ إِفْكِ النَّصَارَى … سَيُسأَلُ كُلُّهُمْ عَمَّا افترَاهُ

খ্রিস্টানদের এই অপবাদ থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে; তারা যে মিথ্যা উদ্ভাবন করেছে সে সম্পর্কে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে।

. أَعُبَّادَ الصَّلِيبِ لأيّ مَعْنًى … يُعَظَّم أوْ يُقَبَّحُ مَنْ رَمَاهُ

হে ক্রুশপূজারীরা! কোন যুক্তিতে তোমরা ক্রুশকে সম্মান করো? যে জিনিসের ওপর তোমাদের উপাস্যকে কষ্ট দেওয়া হয়েছিল, তাকে কি ঘৃণা করা উচিত নয়?

. وَهَلْ تَقْضِي العُقُولُ بِغَيْرِ كَسْرٍ … وَإحْرَاقٍ لَهُ وَلِمَنْ نَعَاهُ

বিবেক কি এটা দাবি করে না যে, ক্রুশকে ভেঙে ফেলা হোক এবং একে ও এর প্রচারককে জ্বালিয়ে দেওয়া হোক?

. إِذَا رَكِبَ الإِلهُ عَلَيْهِ كُرْهًا … وَقَدْ شُدَّتْ لِتَسْمِيرٍ يَدَاهُ

যেহেতু তোমাদের ঈশ্বরকে এর ওপর জোরপূর্বক চড়ানো হয়েছিল এবং পেরেক মারার জন্য তাঁর হাত দুটো বাঁধা ছিল;

. فَذَاكَ المَرْكَبُ المَلْعُونُ حَقًّا … فَدُسْهُ لا تَبُسْهُ إِذْ تَرَاهُ

তবে সেই বাহনটি (ক্রুশ) তো প্রকৃতপক্ষে অভিশপ্ত! তাই একে দেখা মাত্রই পদদলিত করো, একে চুমু খেয়ো না।

. يُهَانُ عَلَيْهِ رَبُّ الْخَلقِ طُرًّا … وتَعْبُدُهُ فَإِنّكَ مِنْ عِدَاهُ

সৃষ্টি জগতের রবকে এর ওপর অপমানিত করা হলো, আর তোমরা কি না একেই পূজা করছ? তবে তো তোমরা তাঁর শত্রুদের অন্তর্ভুক্ত।

. فإِنْ عَظَّمْتَهُ مِنْ أَجْلِ أَنْ قَدْ … حَوَى رَبَّ العِبَادِ وَقَدْ عَلَاهُ

যদি তোমরা একে সম্মান করো এই কারণে যে এটি তোমাদের প্রতিপালককে ধারণ করেছিল;

. وَقَدْ فُقِدَ الصَّلِيبُ فإِنْ رَأَيْنَا … لَهُ شَكْلًا تَذَكَّرْنَا سَنَاهُ

যেহেতু মূল ক্রুশটি হারিয়ে গেছে, তাই তোমরা এখন ক্রুশের আকৃতি দেখলেই তার স্মরণে মাথা নত করো;

. فَهَلاّ للقُبُورِ سَجَدْتَ طُرًّا … لِضَمِّ القبرِ رَبّكَ في حَشَاهُ

তবে তোমরা কেন সব কবরের সামনে সেজদাবনত হও না? কারণ কবরও তো তোমাদের রবকে তার অভ্যন্তরে ধারণ করেছিল!

. فَيَا عبد المَسيحِ أَفِقْ فَهَذَي … بِدَايَتُهُ وَهذَا مُنْتَهاهُ

হে মসিহ-এর দাস! জেগে ওঠো (সচেতন হও); এই তো ছিল তাঁর শুরু আর এই তাঁর শেষ।

ইগাসাতুল লাহফান ২/১০৬৩

ইকবাল আওযাঈ ✍🏼

Citation is loading...
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button