
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ১
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ২
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ৩
- ঢাকা পতন ও ইসরায়েল – পর্ব ৪
এক
“মুজিব বাহিনী মুক্তিযুদ্ধের সময় গঠিত একটি মুক্তিযোদ্ধা বাহিনী। আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের নিয়ে এ বাহিনী গঠন করা হয়।”[1]বাংলাপিডিয়া, ২০১৪
দুই
মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অন্যতম সংগঠক অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী এ বিষয়ক তাঁর গ্রন্থে অন্তত দুটি স্থানে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে তাঁদের যোগাযোগের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এক জায়গায় তিনি লিখেছেন,
‘এক পর্যায়ে মুজিব বাহিনীর ট্রেনিং ও অস্ত্রসম্ভার কমিয়ে দেওয়ায় আমরা তাদের (ভারতের) মতিগতি সম্পর্কে আরও সন্দিহান হয়ে পড়লাম। এমতাবস্থায় আমরা বিকল্প উৎস হিসেবে ইসরায়েলের সঙ্গে সংযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করি।'[2]আবদুল মান্নান চৌধুরী, মুক্তিযুদ্ধ ও মুজিব বাহিনী, বৈশাখী প্রকাশনী, ১৯৯৮, ঢাকা, পৃ. ৪৭
তিন
“নেতৃস্থানীয় একজন মুজিব বাহিনী সংগঠক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইসরায়েল তাদের দুই শত যোদ্ধাকে সেদেশে নিয়ে প্রশিক্ষণের সুযোগ দিতে চেয়েছিল- কিন্তু ভারতীয়রা তাতে রাজি হয়নি।”[3]মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনর্পাঠ, আলতাফ পারভেজ, পৃ ৭৫
Footnotes




