হিন্দুধর্ম

ঋগ্বেদ ৭/৩৩/১১ – আধিভৌতিক ভাষ্য

ঋগ্বেদ ৭ম মণ্ডলের ৩৩তম সুক্তের ১১নং মন্ত্রে একটি কাহিনি রয়েছে, যেখানে এক অপ্সরা (স্বর্গবেশ্যা) উর্বশীকে দেখে দেবতা মিত্রা ও বরুণ বীর্যপাত করে ফেলে। আজকে সেই মন্ত্রের আধিভৌতিক ভাষ্য নিয়ে আলোচনা করবো।

আমরা আগেই জেনে রাখি যে,

উর্বশী শব্দের অর্থ তিনটিঃ

  1. অপ্সরা — উর্বশ্যপ্সরা [1]নিরুক্তঃ ৫.১৩
  2. বিস্তৃত উরু দিয়ে ব্যাপ্তকারী — উরু অভ্যশ্নুতে উরুভ্যামশ্নুতে [2]নিরুক্তঃ ৫.১৩
  3. উরু দেখিয়ে বশকারী — উরুর্বা বশোস্যা [3]নিরুক্তঃ ৫.১৩

পুষ্কর শব্দের অর্থ তিনটিঃ

  1. আকাশ — পুষ্করম্ অন্তরিক্ষ [4]নিরুক্তঃ ৫.১৪
  2. পানি — উদকম্ পুষ্কম্ [5]নিরুক্তঃ ৫.১৪
  3. পদ্মফুল — ইদমপীতরৎ পুষ্কর মেতস্মাদেব [6]নিরুক্তঃ ৫.১৪

এখন আমরা সরাসরি ঋগ্বেদের মন্ত্রে চলে যাইঃ

মন্ত্রঃ উতাসি মৈত্রাবরুণো বশিষ্ঠোর্বশ্যা ব্রহ্মন্মনসোহধিজাত দ্রপ্সং স্কন্নং ব্রহ্মণা দৈব্যেন বিশ্বেদেবা পুষ্করে ত্বাদদন্ত

পদার্থঃ (বশিষ্ঠ) হে বশিষ্ঠ (মৈত্রাবরুণো) মিত্র ও বরুণের রুপ ব্রাহ্মণের (উতাসি) জন্ম নেওয়া পুত্র। (ব্রহ্মন্) হে ব্রাহ্মণ (উর্বশ্যা) অপ্সা উর্বশীর (অধি) উপরে (মনস্) মিত্র বরুণের যে কাম তা থেকে (জাতঃ) জন্ম নিয়েছ (বিশ্বে দেবা) সমস্ত দেবগন (দৈব্যেন) দীপ্তময় (ব্রহ্মণা) তেজ স্বরূপ (স্কন্নম্) নিক্ষিপ্ত (দ্রপ্সং) বীর্যে বিদ্যমান (ত্বা) তোমাকে (পুষ্করে) পানিতে থাকা পদ্মফুলে (অদদন্ত) রেখেছিল।

অনুবাদঃ হে বশিষ্ঠ মিত্র ও বরুণ রূপ ব্রাহ্মণের জন্ম নেওয়া পুত্র। হে ব্রাহ্মণ (বসিষ্ঠ) তুমি তো অপ্সা উর্বশীর উপরে জাগ্রত হওয়া মিত্র বরুণের কাম থেকে জন্ম নিয়েছ। সমস্ত দেবগণ দীপ্তময় তেজ স্বরূপ নিক্ষিপ্ত বীর্যে বিদ্যমান তোমাকে পানিতে থাকা পদ্মফুলে রেখেছিল।
ঋগ্বেদঃ ৭.৩৩.১১

মন্তব্যঃ

নিরুক্তের আদি ভাষ্যকারগণ স্কন্ধ স্বামী ও আচার্য দূর্গা ঋগ্বেদঃ ৭.৩৩.১১ এর আধিভৌতিক ভাষ্য করেছে। তাই আমরা স্কন্ধ স্বামী ও আচার্য দূর্গার শৈলী অনুসরণ করে সংক্ষিপ্ত ভাবে এবং নতুন রূপ দিয়ে একটি আধিভৌতিক ভাষ্য উপস্থাপন করেছি।

মহর্ষি শৌনক নিজেও ঋগ্বেদঃ ৭.৩৩.১১ এর ভাষ্য করেছে তার বৃহদ্দেবতা গ্রন্থে [7]বৃহদ্দেবতাঃ ৫.১৪৯-১৫২। মহর্ষি শৌনক মিত্র ও বরুণ কে দেবতা হিসাবে পাঠ করেছে কিন্তু আমরা আধিভৌতিক নীতি অনুযায়ী মিত্র ও বরুণ কে ব্রাহ্মণ হিসাবে গ্রহন করেছি।

আবার শৌনক বলেছে তাদের বীর্য পানিতে রাখা হয়েছিলো কিন্তু আমরা করেছি পানিতে থাকা পদ্মফুলের উপরে রাখার কথা।

আর (বীর্যে বিদ্যমান তোমাকে) মানে হলো ঋষি বসিষ্ঠ যখন শুক্রাণু অবস্থায় ছিলো সে সময়কার কথা বলা হয়েছে ( কিম্ তর্হি? দ্রপ্স শুক্রম্ ইতি দূর্গা)

বিশুদ্ধতা নির্ণয়ে শাস্ত্র বিনিয়োগঃ

  • বশিষ্ঠ — অপ্যসি মৈত্রাবরুণো বসিষ্ঠ [8]নিরুক্তঃ ৫.১৪.২
  • মৈত্রাবরুণো — মৈত্রাবরুণো হি ব্রাহ্মণো দেবতয়া [9]মৈত্রায়নী সংহিতা ২.৩.১
  • উতাসি — জন্ম প্রকারণাসি মিত্রাবরুণয়োর পত্যম্ ইতি স্কন্ধ স্বামী [10]নিরুক্তঃ ৫.১৪
  • ব্রহ্মন্ — ব্রহ্ম বৈ ব্রাহ্মণ [11]তৈত্তিরীয় ব্রাহ্মণ ৩.৯.১৪.২
  • উর্বশ্যা — উর্বশ্য অপ্সরা [12]নিরুক্তঃ ৫.১৩
  • মনস্ — মনসি বৈ সর্ব কামা [13]ঐতরেয় আরণ্যক ১.৩.২
  • বিশ্বে দেবা — বিশ্বম্ বহুনাম ভবতি [14]নিঘণ্টুঃ ৩.২, যো দেব সা দেবতা [15]নিরুক্তঃ ৭.১৫
  • দৈব্যেন — দেব দ্যোতনাদ্বা[16]নিরুক্তঃ ৭.১৫, দ্যুত দীপ্তৌ [17]পাণিনি ধাতুপাঠ ১.৪৯৩
  • ব্রহ্মণা — ব্রহ্মণা তেজসা[18]তৈত্তিরীয় আরণ্যক ৪.২১.১, তেজো বৈ ব্রাহ্মণ [19]তৈত্তিরীয় সংহিতা ৬.২.৫.৩
  • দ্রপ্সং — রেতঃ কস্মাত্? দ্রপ্সঃ ইত্যুচ্যতে। স হি রেতঃসঞজ্ঞকো রসঃ, পুরুষস্য অঙ্গাৎ অঙ্গাত্ সম্ভৃতঃ, স্ত্রীয়োনেঃ প্সনীযো ভবতি ইতি আচার্য দূর্গা [20]নিরুক্তঃ ৫.১৪
  • পুষ্করে — উদকম্ পুষ্কম্ [21]নিরুক্তঃ ৫.১৪, ইদমপীতরৎ পুষ্কর মেতস্মাদেব [22]নিরুক্তঃ ৫.১৪
Read More...  অপ্সরা - হিন্দুদের অপূর্ণ স্বপ্ন
Citation is loading...

Footnotes

Footnotes
1, 3, 12 নিরুক্তঃ ৫.১৩
2 নিরুক্তঃ ৫.১৩
4, 5, 6, 10, 20, 21, 22 নিরুক্তঃ ৫.১৪
7 বৃহদ্দেবতাঃ ৫.১৪৯-১৫২
8 নিরুক্তঃ ৫.১৪.২
9 মৈত্রায়নী সংহিতা ২.৩.১
11 তৈত্তিরীয় ব্রাহ্মণ ৩.৯.১৪.২
13 ঐতরেয় আরণ্যক ১.৩.২
14 নিঘণ্টুঃ ৩.২
15, 16 নিরুক্তঃ ৭.১৫
17 পাণিনি ধাতুপাঠ ১.৪৯৩
18 তৈত্তিরীয় আরণ্যক ৪.২১.১
19 তৈত্তিরীয় সংহিতা ৬.২.৫.৩
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button