হিন্দুধর্ম

ইন্দ্র দেবতা যখন এক রাজার স্ত্রী!

হিন্দুধর্মের ইন্দ্র দেবতা ক্ষত্রিয় রাজার একজন স্ত্রী ছিলেন। ঋগ্বেদ ১.৫১.১৩ নাম্বার মন্ত্রের আধিভৌতিক ভাষ্য[1]হিন্দুধর্মী‌য় গ্রন্থ বেদ এর অর্থ বের করার কয়েকটি ধরণের একটি করে সায়ণ ও আমরা সেটাই খুঁজে পেয়েছি।

মন্ত্রঃ

মেনাভবো বৃষণশ্বস্য সুক্রতো বিশ্বেত্তা তে

পদার্থঃ

হে

(বিশ্বা ইত্) সমস্ত — বিশ্বম্ বহুনামধেয়ানি [নিঘুণ্ট ৩.১]

(সুক্রতো) উত্তম প্রজ্ঞাধারণকারী ইন্দ্র — ত্রুতু প্রজ্ঞানাম পঠিতম্ [নিঘুণ্ট ৩.৯]

(তে) আপনে

(বৃষণশ্বস্য) শক্তিশালী ক্ষত্রিয় রাজার — বৃষা হি রাজন্য [পঞ্চবিংশ ব্রাহ্মণ ৯.১০.৯], বীর্য বা অশ্ব [শতপথ ব্রাহ্মণ ২.১.৪.২৩], ক্ষত্রং বা অশ্বরো [শতপথ ব্রাহ্মণ ১৩.২.২.১৫]

(মেনা) স্ত্রী — মেনা গ্না ইতি স্ত্রীণাম [নিরুক্ত ৩.২০]

(অভব) হয়েছিলে।

বিশুদ্ধ অনুবাদঃ

হে সমস্ত জ্ঞানের ধারণকারী ইন্দ্র আপনে শক্তিশালী ক্ষত্রিয় রাজার বা বৃষণশ্বস্য রাজার স্ত্রী হয়েছিলেন।[2]ঋগ্বেদ ১.৫১.১৩

উক্ত কথা আরও যে যে শাস্ত্রে আছে —

  • শতপথ ব্রাহ্মণঃ ৩.৩.৪.১৮
  • তৈত্তিরীয় আরণ্যকঃ ১.১২.৮

মন্তব্যঃ বৃষণশ্বস্য শব্দ দুইটি শব্দ নিয়ে গঠিত

  1. বৃষ
  2. অশ্ব

সায়ণের ভাষ্যঃ

হে শোভন কর্মা ইন্দ্র তুমি বৃষণশ্ব রাজার মেনা নাম্নী কন্যা হয়েছিলে। – ঋগ্বেদ ১.৫১.১৩

মন্তব্যঃ সায়ণ “সুক্রতো” শব্দের অর্থ (শোভন কর্ম) গ্রহন করেছে তা শাস্ত্র সিদ্ধ ( ক্রতু কর্মনাম ভবতি নিঘণ্টু ২.১)।

তিনি বৃষণশ্বস্য শব্দের অর্থ করেন নাই ও তিনি মেনা শব্দের অর্থের ক্ষেত্রে শাস্ত্র অনুসরণ করেন নাই। তিনি মেনা কে রাজার কন্যা বানিয়ে দিয়েছেন অথচ মেনা স্ত্রী বাচক ও বিনিয়োগ স্ত্রী হিসাবেই ব্রাহ্মণ উল্লেখ করেছে।

Citation is loading...

Footnotes

Footnotes
1 হিন্দুধর্মী‌য় গ্রন্থ বেদ এর অর্থ বের করার কয়েকটি ধরণের একটি
2 ঋগ্বেদ ১.৫১.১৩
Read More...  ঋগ্বেদ ১০/৯১/১৪ - যজ্ঞে পশু মারার বিধান
4.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button