জাহেলিয়্যাতনারীবাদসাইকোলজি

হিজাব নারী স্বাধীনতা ও যৌনতার সম্পর্ক

বর্তমান বিশ্বে নারী স্বাধীনতা প্রসঙ্গে হিজাব একটি বহুল আলোচিত টপিক, সমালোচকরা প্রায়ই হিজাবকে নারীর স্বাধীনতা খর্ব করার প্রতীক হিসেবে তুলে ধরেন। তবে ইসলামের দৃষ্টিতে এই হিজাব বা পর্দা নারীর সম্মান, সুরক্ষা এবং আত্মপরিচয় রক্ষার জন্যই প্রণীত হয়েছে।

হিজাব নারীর যৌন সহিংসতা (Sexual Violence) প্রতিরোধের একটি মাধ্যম, তবে এটিই একমাত্র মাধ্যম ইসলাম সেটা দাবি করেনি বরং নারী-পুরুষ উভয়েরই নৈতিকতা এবং আইনের কার্যকারিতা ধর্ষণ ও যৌন সহিংসতা প্রতিরোধে সমানভাবে গুরুত্বপূর্ণ।

যৌন হয়রানি মতো অপরাধের প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো মানুষের মনোজাগতিক বিকৃতি, যা নারীকে শুধুমাত্র একটি বস্তু হিসেবে দেখে এমন পরিস্থিতিতে হিজাব নারীর জন্য একটি ঢাল, যা তাকে কেবল অবাঞ্ছিত দৃষ্টিভঙ্গি থেকে সুরক্ষাই দেয় না বরং লজ্জাশীলতা এবং আত্মসম্মান রক্ষা করে।

আমরা এই প্রবন্ধে বিশ্লেষণ করার চেষ্টা করব, নারীর পোশাকের সঙ্গে যৌন হয়রানি এবং যৌন নিপীড়নের কোনো বাস্তব সম্পর্ক আছে কি না। অনেকেই দাবি করেন যে পোশাকের (পর্দা) সাথে যৌন অপরাধ বৃদ্ধির কোনো রকম যোগসূত্র নেই। তবে এই ধারণার যৌক্তিকতা এবং বাস্তব ভিত্তি আমরা এখানে বিশ্লেষণ করব।

ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের গবেষক ২১-২৮ বছর বয়সী কয়েকজন পুরুষকে সুন্দরী নারীদের ছবি দেখায়। দেখা গেল, ছবি দেখা মাত্রই তাদের ব্রেইনের রিওয়ার্ড সেন্টার (reward center) সক্রিয় হয়ে গেল। কোকেইনের মতো মাদকও ঠিক একইভাবে মস্তিষ্কের এই অংশকে সক্রিয় করে ক্ষণিকের ভালো লাগা তৈরি করে। আসক্তি তৈরি করে। অর্থাৎ মোটামুটি সুন্দরী নারীদের একবার দেখলে, বারবার দেখার জন্য পুরুষের ব্রেইনে আসক্তি তৈরি হয়।[1]Beautiful Faces Trigger Reward Center of Brain, ABC News, By Jeff Carpenter
January 6, 2006

নিউযিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনের নৃতাত্ত্বিক ড. বার্নাবি ডিক্সনের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা যায়– পুরুষের চোখ প্রথমেই নারীর যে অঙ্গে আটকায় তা হলো বুক আর কোমর। সবচেয়ে বেশি সময় দৃষ্টি আটকে থাকেও এই দুই জায়গায়।[2]Dixson, B. J., et al. (2011). Eye tracking of men’s preferences for female breast size and areola pigmentation. Archives of Sexual Behavior, 40(1).

অনেক পুরুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে গার্লফ্রেন্ড, কিংবা অপরিচিত নারীর দেহের সুগন্ধি তাদেরকে যৌনতার জন্য একটিভ করে তোলে।

Journal of Cosmetic Science এ ২০১৭ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় ফ্লোরাল এবং মিষ্টি সুগন্ধি পুরুষদের মস্তিষ্কে পুরস্কারের অনুভূতি সক্রিয় করতে পারে, যা যৌন আকর্ষণ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লাল লিপস্টিক, লাল রঙের পোশাক, স্লিভলেস পোশাক, হাই হিল, মিনি স্কার্ট, লেগিংস, স্কিনি জিন্স, ডেনিম জ্যাকেট, লনজারে, নাইট গাউন এসব পোশাক পরা নারীদের বিজ্ঞাপনে যেমন অহরহ দেখা যায়, তেমনি ফ্যাশন হিসেবেও এগুলোর জনপ্রিয়তা আকাশচুম্বী। কারণ ঐ একটাই-এই পোশাকগুলো পরা নারীদের প্রতি পুরুষেরা তীব্র আকর্ষণ অনুভব করে।[3]Elliot, A. J., & Niesta, D. (2008). Romantic red: red enhances men’s attraction to women. Journal of personality and social psychology, 95(5).

The Red-Dress Effect Men see women wearing red as more open to romantic advances, science.org- tinyurl.com/mhd5vkh5

3 Universally Attractive Outfits, According to Science, whowhatwear.com, tinyurl.com/2p99pr3w

5 Items That Make Women Scientifically More Attractive to Men, whowhatwear. co.uk – tinyurl.com/yc6s3e4v

Do Men Like a Woman in Red Lipstick? The Answer May Surprise You, stylecaster. com, Sep 04, 2013- tinyurl.com/yckzbvw8 .

Elliot, A. J., & Niesta, D. এর গবেষণায় দেখা গেছে যে লাল রঙ নারীর পোশাকের মধ্যে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি করে, যা পুরুষদের মধ্যে রোমান্টিক আকর্ষণ বাড়াতে সাহায্য করে।[4]Elliot, A. J., & Niesta, D. (2008). “Romantic attraction and facial attractiveness: The influence of red.” Psychological Science, 19(5), 131-132.

একটি গবেষণায় পুরুষদের প্রথমে উত্তেজক পোশাক পরা নারীদের ছবি দেখানো হয়। তারপর অন্য সেটাপে অন্য একজন নারীর সাথে বসানো হয়। দেখা যায়, উত্তেজক পোশাকের নারীর ছবি দেখার কারণে পুরুষদের মাথায় তখন শুধু যৌনতার চিন্তা ঘোরাফেরা করছে। তারা সেই নারীর কাছাকাছি গিয়ে বসছে।[5]Awasthi, B. (2017). From Attire to Assault: Clothing, Objectification, and De-humanization–A Possible Prelude to Sexual Violence?. Frontiers in psychology, 8, 338.

একজন মানুষ (পুরুষ/নারী) কেন একজন নারীকে বস্তু মনে করে, তার একটা উত্তর পাওয়া যাচ্ছে ইতালির, ইউনিভার্সিটি অফ ট্রেনটো’র সাইকোলজি এবং কগনিটিভ সায়েন্স বিভাগের (CiMEC) গবেষকদের কাছে। তারা বলছেন, বিকিনি বা অন্তর্বাস পরা মেয়েদেরকে অন্য পুরুষ এবং নারীদের মস্তিষ্ক বস্তু হিসেবে দেখে। একই কথা বলছেন প্রিন্সটন ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর সুস্যান ফিস্ক। তিনি আরো বলছেন, পুরো শরীর কাপড়ে ঢাকা আছে এমন মহিলাদের চেয়ে, বিকিনি পরা নারীদেহ পুরুষদের মাথায় বেশিক্ষণ থাকে।[6]Guéguen (2011). The Effect of Women’s Suggestive Clothing on Men’s Behavior and Judgment: A Field Study

Researchers study sexual objectification in brain processes, medicalxpress.com, May 1, 2019 –https://archive.is/aQpVa

Johnson, K., Lennon, S. J., & Rudd, N. (2014). Dress, body and self: Research in the social psychology of dress. Fashion and Textiles, 1(1)

Men see bikini-clad women as objects, psychologists say, CNN, tinyurl.com/3uvcm42c .

যৌনতা এবং যৌন আচরণে নারী-পুরুষের পার্থক্য বিষয়ে অন্যতম বই Brain Sex: The Real Difference Between Men and Women —এ নারী এবং পুরুষের মস্তিষ্কের মধ্যে বায়োলজিকাল পার্থক্যের বিষয়টি উল্লেখ করে ড. অ্যান মোয়ির এবং ডেভিড জেসেল দেখিয়েছেন পুরুষদের মস্তিষ্ক যৌন উত্তেজনার ক্ষেত্রে ভিজ্যুয়াল উদ্দীপনায় বেশি সংবেদনশীল বিপরীতে নারীদের যৌন উত্তেজনা আবেগ, সম্পর্ক এবং ঘনিষ্ঠতার ওপর নির্ভরশীল।
“The male brain thrives on visual and immediate gratification, whereas the female brain prioritizes intimacy and trust in sexual behavior”

গবেষক Alan R. Hirsch দ্বারা রিসার্চে ৩১ জন পুরুষ ভলান্টিয়ারের ওপর ৩০ পদের পারফিউমের প্রভাব দেখা হয়। তাদের লিঙ্গে রক্তের প্রবাহ মাপা হয় Floscope Ultra Pneumoplethymosgraph যন্ত্র দিয়ে। দেখা গেল, সব পারফিউমেই কমবেশি বেড়েছে লিঙ্গের রক্তপ্রবাহ। রিসার্চ পেপারে আগের আবিষ্কারগুলো আলোচনায় তিনি বলেন, এনাটমিগতভাবে ব্রেনের ‘অলফ্যাক্টরি লোব’ যেটা ঘ্রাণের অনুভূতি দেয়, সেটা আমাদের ‘লিম্বিক সিস্টেমের’ই একটা অংশ আর এই লিম্বিক সিস্টেমই আমাদের যৌনচিন্তা ও কামনার অনুভূতি তৈরি করে।[7]Alan R. Hirsch, Human Male Sexual Response to Olfactory Stimuli. American Academy of Neurological and Orthopaedic Surgeons.

Read More...  ইসলামে বাল্যবিবাহ: শর্ত, কল্যাণ ও সাবালিকার অধিকার

অনেকেই হয়তো এখন গবেষণার উল্লেখিত দিকগুলো মেনে নিতে অস্বীকার করে বলতে পারেন এটি মূলত ব্যক্তি স্বাধীনতার বিষয়। একজন নারী কী পোশাক পরবেন, তা সম্পূর্ণ তার নিজের ইচ্ছার ওপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো, ব্যক্তি স্বাধীনতা কি সম্পূর্ণ সীমাহীন হতে পারে? আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তবে দেখতে পাবো যে, স্বাধীনতা কখনোই এককভাবে নির্বিচার হতে পারে না। স্বাধীনতার চর্চা কখনোই এমন হতে পারে না যা আমাদের জন্য বা অন্যদের জন্য ক্ষতিকারক হয়। প্রতিটি স্বাধীনতার সঙ্গে কিছু দায়িত্ব এবং সীমাবদ্ধতা থাকা চাই।

আমরা জানি সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আইন এর গুরুত্ব অপরিহার্য। “ব্যক্তি স্বাধীনতা” মানুষের মৌলিক অধিকার হলেও তার সীমাহীন চর্চা অনেক সময় নিজের ও সমাজের অন্যদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণেই আইনের গুরুত্ব অপরিহার্য। আইন শুধুমাত্র ব্যক্তির সীমাহীন স্বাধীনতার অপব্যবহার রোধ করেই থেমে থাকে না, এটি সমাজে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে। একইসাথে, অপরাধীদের দমন এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এটি নিরাপত্তা প্রতিষ্ঠার একটি প্রধান মাধ্যম। আইন তার কঠোরতার মাধ্যমে অপরাধীদের মনে ভয় সৃষ্টি করে, অপরাধ প্রবণতা হ্রাস করে এবং সকলের জন্য একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে।

বাস্তবিক অর্থে, আমারা কেউই সম্পূর্ণভাবে স্বাধীনতা পায় না, কারণ সামাজিক আইন ও নৈতিক সীমাবদ্ধতা সবসময়ই কার্যকর থাকে।কিন্তু যখন আমরা পরিপূর্ণ স্বাধীনতার দাবি করি, তখন আমাদের বুঝতে হবে যে আইন এবং পরিপূর্ণ স্বাধীনতা একই সঙ্গে সহাবস্থান করতে পারে না। কারণ আইন আমাদের স্বাধীনতাকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে।

এখন অনেকেই আছেন যারা ইসলামে “হিজাব ও নারীর স্বাধীনতা” বিষয় দ্বিমত পোষণ করবেন। যেমন —

“আমি কী পোশাক পরব, তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। একজন নারী স্বাধীনতা আছে তার ইচ্ছা ও পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা, সেটা যাই হোক না কেন। অন্য কেউ কেন নির্ধারণ করবে আমি কী পরিধান করব? আমার পোশাকের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই আমার। হিজাব কখনোই নারীদের অধিকার ও স্বাধীনতা নয় বরং এটা নারীকে বস্তা বন্দি করে, ইসলাম একটি পুরুষতান্ত্রিক ধর্ম…….” এটা যদি আপনার বক্তব্য হয়ে থাকে তাহলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই ….

[১] স্বাধীনতা বলতে কী বোঝায়? — স্বাধীনতা এই শব্দটি বাস্তবে কি অর্থ বহন করে? [২] স্বাধীনতার আদর্শ সংজ্ঞা কার দ্বারা নির্ধারিত হবে? [৩]কোন ভিত্তিতে মানুষকে স্বাধীন ধরা হবে? — শারীরিক, মানসিক, সামাজিক, নাকি আইনি? [৪] স্বাধীনতার সীমা কে নির্ধারণ করবে? — ব্যক্তি নিজে, সমাজ, নাকি রাষ্ট্র? [৫] স্বাধীনতার এই মানদণ্ড কি সর্বজনীন? — এক সংস্কৃতিতে যা স্বাধীনতা, অন্য সংস্কৃতিতে তা হয়তো দমন। এমন ক্ষেত্রে, কাকে মানদণ্ড ধরা হবে? [৬] যদি আইনের অধীনে স্বাধীনতা থাকে, তবে সেটি কি প্রকৃত স্বাধীনতা হতে পারে? [৭] স্বাধীনতা কি নৈতিকতাবর্জিত হতে পারে? [৮] যদি কেউ স্বাধীনতার অজুহাতে সমস্ত সামাজিক নিয়ম ভঙ্গ করে, তবে সেটি কি প্রকৃত স্বাধীনতা নাকি বিশৃঙ্খলা? [৯] মানুষ কি সত্যিই স্বাধীন, নাকি এটি শুধুই আত্মতৃপ্তির একটি অবস্থা? [১০] আইন যদি মানুষের কল্যাণের জন্য হয়, তবে যখন আইনের সঙ্গে স্বাধীনতার দ্বন্দ্ব হয়, তখন কোনটি বেশি গুরুত্বপূর্ণ? — আইন নাকি স্বাধীনতা? [১১] আইন কি স্বাধীনতাকে সংজ্ঞায়িত করে, নাকি সীমাবদ্ধ করে? — রাষ্ট্রীয় আইন যদি স্বাধীনতার জন্য প্রয়োজনীয় হয়, তবে সেটা কি প্রকৃত স্বাধীনতা? [১২] যদি সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে আইন তৈরির উদ্দেশ্য কী? [১৩] রাষ্ট্রীয় আইন কি মানুষকে দাসত্বে বাধ্য করে? — যদি আইন মানুষকে বাধ্যতামূলক নিয়ন্ত্রণে রাখে, তবে তা কি স্বাধীনতার পরিপন্থী নয়? [১৪] স্বাধীনতার নামে আইন অমান্য করলে সেটি কি নৈতিকভাবে সঠিক হবে? [১৫] আইনের সীমাবদ্ধতার মধ্যে স্বাধীনতাকে কীভাবে সংজ্ঞায়িত হবে? — আপনি কীভাবে পরিপূর্ণ স্বাধীনতাকে সংজ্ঞায়িত করবেন, যেখানে আইন এবং নিয়ম প্রতিষ্ঠিত? [১৬] যদি আইন না থাকে, তবে অপরাধীদের শাস্তি দেওয়া বা অন্যায়ের বিচার কীভাবে হবে? — পরিপূর্ণ স্বাধীনতা দাবি করলে, একজন বিচারপ্রার্থী কীভাবে ন্যায়বিচার পাবে? [১৭] যদি প্রত্যেকেই নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করতে শুরু করে, তবে শৃঙ্খলার অভাব কি সংঘাতের জন্ম দেবে না?
লিখাটি নেওয়া হয়েছে ‘আলোর পথে‘ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টের জানুয়ারী ২০২৫ সালের পোস্ট থেকে
Citation is loading...

Footnotes

Footnotes
1 Beautiful Faces Trigger Reward Center of Brain, ABC News, By Jeff Carpenter
January 6, 2006
2 Dixson, B. J., et al. (2011). Eye tracking of men’s preferences for female breast size and areola pigmentation. Archives of Sexual Behavior, 40(1).
3 Elliot, A. J., & Niesta, D. (2008). Romantic red: red enhances men’s attraction to women. Journal of personality and social psychology, 95(5).

The Red-Dress Effect Men see women wearing red as more open to romantic advances, science.org- tinyurl.com/mhd5vkh5

3 Universally Attractive Outfits, According to Science, whowhatwear.com, tinyurl.com/2p99pr3w

5 Items That Make Women Scientifically More Attractive to Men, whowhatwear. co.uk – tinyurl.com/yc6s3e4v

Do Men Like a Woman in Red Lipstick? The Answer May Surprise You, stylecaster. com, Sep 04, 2013- tinyurl.com/yckzbvw8 .

4 Elliot, A. J., & Niesta, D. (2008). “Romantic attraction and facial attractiveness: The influence of red.” Psychological Science, 19(5), 131-132.
5 Awasthi, B. (2017). From Attire to Assault: Clothing, Objectification, and De-humanization–A Possible Prelude to Sexual Violence?. Frontiers in psychology, 8, 338.
6 Guéguen (2011). The Effect of Women’s Suggestive Clothing on Men’s Behavior and Judgment: A Field Study

Researchers study sexual objectification in brain processes, medicalxpress.com, May 1, 2019 –https://archive.is/aQpVa

Johnson, K., Lennon, S. J., & Rudd, N. (2014). Dress, body and self: Research in the social psychology of dress. Fashion and Textiles, 1(1)

Men see bikini-clad women as objects, psychologists say, CNN, tinyurl.com/3uvcm42c .

7 Alan R. Hirsch, Human Male Sexual Response to Olfactory Stimuli. American Academy of Neurological and Orthopaedic Surgeons.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button