হিন্দুধর্ম

“বেন” শব্দের অর্থে দয়ানন্দের জালিয়াতি

স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদ ভাষ্য যে সম্পূর্ণ ভাবে ভুল, বিকৃত ও হিন্দু শাস্ত্র বিরোধী তা বলে শেষ করার কোনো উপায় নেই।  কারন স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদ ভাষ্য যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মনোযোগ সহকারে স্টাডি করে তাহলে সে হাজার হাজার ভুল, বিকৃতি ও শাস্ত্র বিরোধী ভুলভাল কথা খুঁজে পাবে।
স্বামী দয়ানন্দ সরস্বতী তার রচিত বেদ ভাষ্যে অধিকাংশ অর্থ তৈরি করেছে নিজের মনমতো। সে তার বেদ ভাষ্যে সরাসরি শাস্ত্র কে প্রত্যাখ্যান করে নিজের বানানো অর্থ ব্যবহার করেছে তার একটি নমুনা আজকে আপনারা দেখুন।

স্বামী দয়ানন্দ সরস্বতী

১. বেন

সংস্কৃত ভাষ্যঃ কমনীয়শ্চন্দ্র

অর্থঃ অতি মনোহর চন্দ্র

যজুর্বেদ ৭.১৬

সমালোচনাঃ

স্বামী দয়ানন্দ সরস্বতী যজুর্বেদ ৭.১৬ এর যে অর্থ করেছে তা সরাসরি হিন্দু শাস্ত্র বিরোধী। কারন হিন্দু শাস্ত্র কোথাও “বেন” শব্দের অর্থ “চন্দ্র” করেনি। আর বেন শব্দের অর্থ যে চন্দ্র তা স্বামী দয়ানন্দ সরস্বতীর অনুসারীরা কেন বরং স্বয়ং দয়ানন্দ নিজেও দেখাতে পারবে না।

শাস্ত্র “বেন” শব্দের যে অর্থ করেছে স্বামী দয়ানন্দ সরস্বতী তা গ্রহন করেনি।

যাস্ক বেন শব্দের অর্থ সম্পর্কে বলেছে

১.

বেন মেধাবীনাম ভবতি[1]নিঘণ্টুঃ ৩.১৫

অর্থঃ বেন হলো মেধাবীদের নাম

২.

বেন যজ্ঞনামানি[2]নিঘণ্টুঃ ৩.১৭

অর্থঃ বেন হলো যজ্ঞের নাম

৩.

বেন কান্তিকর্ম্মাণ ভবতি[3]নিঘণ্টুঃ ২.৬[4]নিরুক্তঃ ১০.৩৮

অর্থঃ বেন হলো ইচ্ছার নাম

৪.

বেনতি গতিকর্মাণ ভবতি[5]নিঘণ্টুঃ ২.১৪

অর্থঃ বেন বা বেনতি হলো গতির নাম

৫.

বেনতি অর্চতিকর্মাণ ভবতি[6]নিঘণ্টুঃ ৩.১৪

অর্থঃ বেন বা বেনতি হলো অর্চনা বা পূজার নাম

সুতরাং প্রমাণিত হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর যজুর্বেদ ৭.১৬ হলো হিন্দু শাস্ত্র বিরোধী বিকৃত ভাষ্য। যদিও তার পুরো যজুর্বেদ ভাষ্যটাই বিকৃত ভাষ্যের সমাহার। তাই স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা রচিত যজুর্বেদ ভাষ্য নিঃসন্দেহে বাতিল।

সংক্ষিপ্ত ব্যাকরণ আলোচনাঃ

১. প্রথম মতঃ

বেন শব্দের উৎপত্তি হলো “অজ” ধাতু থেকে [7]পাণিনি উনাদিপাঠঃ ৩.৬। আর “অজ” ধাতুর অর্থ হলো গতি ও ক্ষেপণ।[8]অজ গতিক্ষেপণয়ো – পাণিনি ধাতুপাঠঃ ১৩

যাস্ক নিজেও স্বীকার করেছে “অজ” ধাতুর অর্থ গতি ও ক্ষিপ্রতা

  • অজগন গতিকর্মাণ ভবতি[9]নিঘণ্টুঃ ২.১৪
  • অজিরম্ ক্ষিপ্রনামানি[10]নিঘণ্টুঃ ২.১৫
Read More...  হিন্দুধর্মে ট্রিনিটি - একেশ্বরবাদের চরম লঙ্ঘন - পর্ব ১

আবার সূর্যকে অজ বলা হয়েছে[11]নিরুক্তঃ ১২.২৯। সূর্যকে অজ বলার কারণ হলো সূর্য গতিশীল বা ভ্রমণশীল।

  • কঃ স্বিৎ একাকী চরতি[12]যজুর্বেদঃ ২৩.৯ / ২৩.৪৫
  • সূর্য্য একাকী চরতি[13]যজুর্বেদঃ ২৩.১০ / ২৩.৪৬

২. দ্বিতীয় মতঃ

বেন শব্দের উৎপত্তি হলো “বী” ধাতু থেকে[14]পাণিনি উনাদিপাঠঃ ৪.১৩৫ / ৪.৪৯। আর বী ধাতুর অর্থ হলো

বী গতিপ্রাপ্তিপ্রজনকান্ত্যে

অর্থঃ বী হলো গতি, প্রাপ্তি, প্রজন ও কান্ত্য বা কান্তি[15]পাণিনি ধাতুপাঠঃ ১৬৪৫

যাস্কও তা বলেছে[16]বেনো বেনতে কান্তিকর্মাণ – নিরুক্তঃ ১০.৩৮[17]বিসতি কান্তিকর্মাণ ভবতি – নিঘণ্টুঃ ২.৬

৩. তৃতীয় মতঃ

বেন শব্দের উৎপত্তি হলো “বেণৃ” ধাতু থেকে। আর বেনৃ ধাতুর অর্থ হলো

বেণৃ গতিজ্ঞানচিন্তানিশামনবাদিত্র গ্রহণেষু

অর্থঃ বেণৃ হলো গতি,জ্ঞান, চিন্তানিশা, মনবাদিত্র ও গ্রহন।[18]পাণিনি ধাতুপাঠঃ ১৬৭০

যাস্কও তা বলেছে [19]বেনতি গতিকর্মান ভবতি – নিঘণ্টুঃ ২.১৪[20]বেতি গতিকর্মাণ ভবতি – নিঘণ্টুঃ ২.১৪[21]বাতি গতিকর্মাণ ভবতি – নিঘণ্টুঃ ২.১৪
বাত গতি – পাণিনি ধাতুপাঠঃ ১৬১৯

Citation is loading...

আর্যসমাজীদের ভাষ্য-অনুবাদে জালিয়াতি ও বিকৃতি

যজুর্বেদ ২৯/১৯ – দয়ানন্দের জালিয়াতি “দেবতাতা” শব্দের অর্থে দয়ানন্দের জালিয়াতি

Footnotes

Footnotes
1 নিঘণ্টুঃ ৩.১৫
2 নিঘণ্টুঃ ৩.১৭
3 নিঘণ্টুঃ ২.৬
4 নিরুক্তঃ ১০.৩৮
5, 9 নিঘণ্টুঃ ২.১৪
6 নিঘণ্টুঃ ৩.১৪
7 পাণিনি উনাদিপাঠঃ ৩.৬
8 অজ গতিক্ষেপণয়ো – পাণিনি ধাতুপাঠঃ ১৩
10 নিঘণ্টুঃ ২.১৫
11 নিরুক্তঃ ১২.২৯
12 যজুর্বেদঃ ২৩.৯ / ২৩.৪৫
13 যজুর্বেদঃ ২৩.১০ / ২৩.৪৬
14 পাণিনি উনাদিপাঠঃ ৪.১৩৫ / ৪.৪৯
15 পাণিনি ধাতুপাঠঃ ১৬৪৫
16 বেনো বেনতে কান্তিকর্মাণ – নিরুক্তঃ ১০.৩৮
17 বিসতি কান্তিকর্মাণ ভবতি – নিঘণ্টুঃ ২.৬
18 পাণিনি ধাতুপাঠঃ ১৬৭০
19 বেনতি গতিকর্মান ভবতি – নিঘণ্টুঃ ২.১৪
20 বেতি গতিকর্মাণ ভবতি – নিঘণ্টুঃ ২.১৪
21 বাতি গতিকর্মাণ ভবতি – নিঘণ্টুঃ ২.১৪
বাত গতি – পাণিনি ধাতুপাঠঃ ১৬১৯
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Back to top button